Home জাতীয় মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

6


খুলনাঞ্চল রিপোর্ট
পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ১৮ নভেম্বর এই পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।