শালিখার আড়পাড়াতে বাংলা ৮৮ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়াযতে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর উদ্যোগে দেশব্যাপী দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রকল্পের আওতায় শালিখার আড়পাড়াতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৮ ফেব্রুয়ারি সকাল ১০টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন মুন্সি মামুনুর রহমান,মুন্সিঃ হাজী শরিফুল , মুন্সির সেলিম হোসেন, মুন্সি মফিজুর রহমান, সঞ্জিত কুমার, শাহিনুর রহমান, নান্টু লস্কর, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, সাংবাদিক সুবির কুমার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা কমিটি দেয়ায় পাইকগাছায় শুভেচ্ছা মিছিল ও পথসভা
পাইকগাছা প্রতিনিধি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জ্ঞাপন করে নবগঠিত কমিটির আহ্বায়ক আতাউর রহমান (রুনু) ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী কে অভিনন্দন জানিয়ে পাইকগাছায় পথসভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসদরস্থ কপোতাক্ষ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আনন্দ মিছিলটি পুরাতন পরিবহন কাউন্টার থেকে শুরু হয়ে বাজারস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের নিচে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক এর সভাপতিত্বে পথ সভায় বক্তৃতা করেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যঞ্জেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহ্বায়ক ইউনুছ মোল্লা, পৌর সদস্য সচিব মোঃ সোহেল গাজী, শামীম জোয়াদ্দার, রাজীব নেওয়াজ, সাদ্দাম হোসেন, মজিদ সরদার, হাবিবুর রহমান মিস্ত্রী, মিনারুল গাজী, সফিয়ার রহমান, বাবলু, লাভলু, মামুন, মেহেদী প্রমুখ।
সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলামের সুস্থতা কামনা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোস্তফা শফিকুল ইসলাম হ্রদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। বিৃবৃতিদাতারা হলেন দৈনিক দিনকালের এম শরিফুল আলম,দৈনিক দেশের কন্ঠ ও দৈনিক পূর্বাঞ্চলের সদর উদ্দিন আহমেদ, দৈনিক ইত্তেফাকের মোহাঃ হুমায়ুন কবির, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক আমাদের সময়ের শেখ মনিরুজ্জামান মনু, দৈনিক যুগান্তর ও দৈনিক প্রবাহের এম রিয়াছাদ আলী, দৈনিক খবরপত্র ও দৈনিকখুলনাঞ্চ ,খুলনার এস এম এ রউফ, দৈনিক নয়াদিগন্ত ও খুলনা পোস্টের সম্পাদক ও প্রকাশক গোলাম রব্বানী,রাজধানী টিভির শাইদুল ইসলাম, কিউটিভির জিএম নজরুল ইসলাম, দৈনিক স্পন্দেনের অরবিন্দু কুমার মন্ডল, দৈনিক যায়যায়দিনের হাবিবুল্লাহ, দৈনিক আমার সংবাদ ও দৈনিক অর্নিবানের শহিদুল্লাহ শাহিন, দৈনিক কালবেলা ও দৈনিক তথ্যের ফরহাদ হোসেন, দৈনিক দক্ষিণঅঞ্চলের শেখ জাহাঙ্গীর কবির টুলু, দৈনিক ভোরের পাতার জিয়াউর রহমান ঝন্টু প্রমুখ।
পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের পিঠা-পুলি ও পায়েস উৎসব
পাইকগাছা প্রতিনিধি
পিঠা ও পায়েস হচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য। পিঠা পায়েস ছাড়া শীত যেন অপূর্ণ এক ঋতু। শীত কে পিঠা পায়েসের ঋতু বললে ভুল হবে না। শীতে পিঠা পায়েস থাকবে না এমনটা কখনো হয় না। বিশেষ করে রসের পিঠা পায়েসের জন্য শীত হচ্ছে অন্যতম বৈচিত্র্যময় ঋতু। একটা সময় যখন শীত মৌসুমে খেজুর রসের পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যেত। এমন কোন বাড়ি ছিল না যে বাড়িতে পিঠা পায়েসের আয়োজন করা হতো না। শীত আসলেই জামাই মেয়ে এনে পিঠা পায়েসের আয়োজন করে অতিথিয়তা করা রীতি হিসেবে প্রচলিত ছিল। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর রসের পিঠা পায়েস আয়োজন। খেজুর রসের পিঠা পায়েসের স্বাদ ভুলতে বসেছে এই প্রজন্ম। শীতের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে পিঠা-পুলি ও পায়েস উৎসবের আয়োজন করেছে ঐতিহ্যবাহী পাইকগাছা শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা। সাহিত্য ও সমাজকল্যাণ মূলক এ সংগঠনের পক্ষ থেকে শনিবার বিকালে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। সংগঠন থেকে তৈরি করা হয় খেজুর রসের লোভনীয় চিতই পিঠ, দুধ খেজুরে পিঠা, পাকোয়ান পিঠা, কুলি পিঠা, ও পায়েস সহ নানা ধরনের পিঠা আর পায়েস পরিবেশন করা হয় সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের মাঝে। এ উৎসবের সাথে যুক্ত করা হয় কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা।
সংগঠনের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রাক্তন ব্যাংকার বিকাসেন্দু সরকার, পঞ্চানন সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, হাফিজা খানম, তনু, মমতাজ পারভিন মিনু, আফরা নাজলীন ও সৈয়দা তানহা জেরিন মৌ।
তালায় তারেক পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
তালায় উপজেলা তারেক পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজ হলরুমে উপজেলা তারেক পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা তারেক পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি ইমরান গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, তালা কৃষকদলের সদস্য সচিব শেখ জামির হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল খালেক। এ সময় তারেক পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, মোস্তাফিজুর রহমান রাজু, লিটন সরদার, জাহিরুল ইসলাম, হাফিজুর রহমান, আশরাফুল রহমান সবুজসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। তালা উপজেলা ও মাগুরা ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়ার) সাবেক জনপ্রিয় এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি আরোও বলেন, হাবিব ভাই এমপি থাকাকালীন সময়ে তালা কলারোয়ার উন্নয়নের রুপকার হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছেন। আমরা তার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছি।
উপকূলীয় প্রকল্প পরিদর্শনে সাতক্ষীরায় ইইউ প্রতিনিধি দল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পরিচালিত চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
শুক্রবার (৭ফেব্রুয়ারি) বিকেলে ও শনিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে চলামান ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান মিশাল ক্রেজ।
এসময় তিনি কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কাঁকড়ঘাটা গ্রাম কমিটির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। পরে সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া পালন, সোনালী মুরগি পালন, ভেটকী মাছের চাষ, সেলাই কাজ, সরিষা চাষ, অক্সিনেডেট ভ্যানে মাছের পোনা পরিবহন, কাঁকড়ার ব্যবসা, ক্ষুদ্র ব্যবসার আইজিএ এবং প্রসপারিটি বাড়ির আইজিএ পরিদর্শন করেন। এর পাশাপাশি সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এবং মা ও শিশু ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনা ও প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে তাদের আর্থিক ও সামাজিক পরিবর্তন বিষয়ে কথা বলেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারগরি সহযোগিতার এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বিত্তিপাড়া, হরিনারায়ণপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আব্দালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা।
কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনভাবে সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা ডিসি মহোদয় এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে।
এর আগে মধুপুর লক্ষ্মীপুর ও বিত্তিপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে আসেন ওইসব এলাকার বিক্ষুব্ধ মানুষ। এ সময় ইবি থানা স্থানান্তরের ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না।’ স্লোগান দেন তারা। মিছিল এসে ক্যাম্পাসের সামনে জড়ো হওয়ার পর মহাসড়ক অবরোধ করা হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করেন শত শত ছাত্র-জনতা।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলাপ আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কুষ্টিয়ায় দিনদুপুরে কেয়ারটেকার অপহরণের অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মো. মোফাজ্জেল (৫৪) নামের এক কেয়ারটেকারকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
মোফাজ্জেল পৌরসভার দুর্গাপুর এলাকার গিয়াস শেখের দোতালা বাড়ির কেয়ারটেকার। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মনির উদ্দিনের ছেলে। দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী রমেছা খাতুন (৪৫)।
মোফাজ্জেলের নাতি ছেলে নুর ইসলাম জানান, সকালে সড়কের ধারে ময়লা ফেলতে গেলে (ঢাকা মেট্রো চ- ১২- ৩৫৬৯) সাদা হাইচ গাড়িতে ৫-৬ জন এসে ধস্তাধস্তি করে নানাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে । আমি বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা আমাকে ধাক্কা দিয়ে মাইক্রো যোগে তাকে নিয়ে চলে যায়।
স্বজনদের অভিযোগ, মোফাজ্জেল ১৫ বছর ঢাকায় ইজিবাইক চালাতেন। প্রায় ৯ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তান জায়িন, নাইম ও ইয়াকুবের নিয়ে দুর্গাপুর এলাকার গিয়াস শেখের বাড়ির দোতালায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক গিয়াস ঢাকায় থাকেন। সেই সুবাদে মোফাজ্জেল ওই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন।
তার স্ত্রী রমেছা খাতুন বলেন, আমি কিছুই জানিনে। বাসার ভিতরে ছিলাম। নাতির ছেলে কলো (বলল) নানাকে ৫-৬ জন তুলে নিয়ে গেছে। তার (স্বামীর) কোনো শত্রু নেই, মামলাও নেই। কারা নিয়ে গেল কিছুই জানিনে। আপনারা আমার স্বামীকে সুস্থ-সবল অবস্থায় ফিরিয়ে দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গাড়ির নম্বর পাওয়া গেছে। মোফাজ্জেলকে উদ্ধারে অভিযান চালছে।
উদ্যোক্তা গড়ার লক্ষ্যে ‘কুহেলিকা উৎসব’
কুষ্টিয়া প্রতিনিধি
উদ্যোক্তা গড়ার লক্ষ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তৃতীয়বারের মতো ‘কুহেলিকা উৎসব’ শুরু হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’র উদ্যোগে বটতলায় তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়।
দিশারী বুক হাউজ, আপ্যায়ন, পাটের ঝুড়ি চায়ের কুড়ি, গয়নার বাক্স, হৃদয়হরণ আপ্যায়ন, চন্দ্রমাধুরী, পৌষাল, পেটুক পয়েন্ট, শখের ঝুপড়ি, সাজপসরা, শথকথা, রসনার স্টেশন, পেদা টিংটিং, চিকেন চিনি চমক, পাঁচফোড়ন, পুষ্টি প্লাস, পিঠা যাবে পেটুক বাড়ি, স্টাইল ক্যানভাস, চায়ের দুনিয়া, কুটুম বাড়ি ও বুক ভিলেজসহ বিভিন্ন ধরনের প্রায় ৪০টি স্টল স্থাপিত হয় উৎসবে। যেখানে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য রূপ ফুটে উঠে।
উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রায় সব বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি। এসময় তারা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠার পসরা সাজিয়েছেন। অনেকেই বাহারি পিঠার স্বাদ নিতে এসেছেন উৎসবস্থলে। কেউ আগ্রহ নিয়ে দেখছেন হরেক রকমের বই, গহনা ও পোশাক। কেউ আবার প্রিয়জনকে চিঠি দিতে ব্যস্ত।
উদ্যোক্তা গড়ার লক্ষ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তৃতীয়বারের মতো ‘কুহেলিকা উৎসব’ শুরু হয়েছে নানা ধরনের পিঠার মধ্যে ছিল সুইচ রোল পুলি, সুজির মালাই চাপ, ম্যারা পিঠা, নারকেলপুলি, দুধ চিতই, ভাপা পিঠা, ফুলঝুরি পিঠা, সেমাই পিঠা, গোলাপ পিঠা, ডালের পিঠা, পুডিং, দুধ মালাই রিং, দুধ সন্দেশ, নারকেল চমচম, তেলের পিঠা, নারকেল পাকন ও পাটিসাপটা।
এ বিষয়ে অভয়ারণ্যের সভাপতি নাঈমুল ফারাবী বলেন, কুহেলিকা উৎসব বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। আমরা তৃতীয়বারের মতো এটির আয়োজন করেছি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে প্রতিনিয়ত উদ্যোক্তা হতে সহায়তা করা।
কেরু চিনিকলের শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে কেরু গেস্ট হাউজে একটি রুদ্ধদ্বার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মিলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মূলত এই ঘটনার সূত্রপাত হয় ৩ ফেব্রুয়ারি। যখন কেরু চিনিকল শ্রমিকরা তাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসানকে পঞ্চগড় সুগারমিলে বদলি করার খবর পান। সৌমিক হাসান কেরু চিনিকলের পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ ছিলেন। তার বদলি আদেশটি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চিফ অপারেশনাল অফিসার হামিদুল হকের দ্বারা স্বাক্ষরিত হলে বৃহস্পতিবার মিল এলাকায় ছড়িয়ে পড়ে। বদলির খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা এদিন দুপুরে মিলের ডোঙা, কারখানা এবং বয়লারের কার্যক্রম বন্ধ করে দেন। ওইদিন শ্রমিকরা বিকেল ৫টার দিকে মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল করেন। পরে শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে মিল কর্তৃপক্ষ রাত ১২টা ৩ মিনিটে কারখানার কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়।
তবে ১০ ঘণ্টা ধরে মিল বন্ধ থাকার কারণে মাড়াই মৌসুমে গুরুতর আর্থিক ক্ষতি হয়। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় কোটি টাকা লোকসান হয়েছে।
এরপর শুক্রবার কেরু গেস্ট হাউজে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাবেক শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, জয়নাল আবেদিন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আ. ছাত্তার এবং মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিত থাকবে।
উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি কেরু চিনিকলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বর্তমানে এটি স্থগিত করা হয়েছে।
কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে না।
ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি ইবি ছাত্রদলের
কুষ্টিয়া প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন। পরে তারা এসব দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাত্রদলের দাবির সাথে একাত্মতা পোষণ করে তা বাস্তবায়নে চলতি মাস সময় নিয়েছেন।
তাদের দাবিগুলো হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে; জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক ও ইঞ্জিনিয়ারিং অফিসসহ বিভিন্ন দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদের বিষয়ে এখনো কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এখনো বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলে যাচ্ছে।”
তিনি বলেন, “অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশীষ শর্মা এখনো কমেন্টে জয় বাংলা বলে বেড়ায়। কিন্তু তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করছে না। আমরা সেসব দোসরদের বিচার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই প্রশাসন তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাত্রদলের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, “ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা আছে, তাদের ও শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এখনো যারা ক্যাম্পাসে আছে তাদের একটা তালিকা প্রদান করো। আমরা আইনগত ব্যবস্থা নেব। তবে এ বিষয়ে জাতীয়ভাবে বিচারের প্রক্রিয়া চলছে। আমরা এ দাবি বাস্তবায়নে চলতি মাস সময় নিচ্ছি।”
চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বিএনপি নেতা মোতাহার সরদার
সাতক্ষীরা অফিস
চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ফতেপুর হাইস্কুল মাঠে সাবেক সংসদ সদস্যসহ সাবেক ও বর্তমানের জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, বিএনপির শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলি সাঁপুই, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় প্রমুখ।
উল্লেখ্য, একসপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলে বিএনপি নেতা এসএম মোতাহার হোসেন (৫৮)। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারী ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিজয়ী হওয়ার পরে নেতা কর্মীদের সাথে সময় দিয়ে রাত আনুঃ ১১টায় বাড়ির অদুরে বটতলা মোড়ে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময়ে চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে অনিক হোসেন মোটর সাইকেলে বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। মারাত্মক রক্তাক্ত অবস্থায় মোতাহার হোসেনকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
নেতা-কর্মীদের মানুষের কাছে যেতে বললেন ড. ফরহাদ
নড়াইল প্রতিনিধি
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ঘরে বসে না থেকে মানুষের কাছে যান। তাদের পাশে থেকে মন জয়ে কাজ করুন। এবারের নির্বাচন খুবই কঠিন হবে। মানুষের ভালোবাসা নিয়েই নির্বাচনে বিজয়ী হতে হবে।
শুক্রবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় এনপিপির পৌরসভা কার্যালয়ে দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এনপিপির নেতাকর্মীদের উদ্দেশে ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, বিএনপির সব নেতাকর্মী আমাদের ভাই। তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। কেউ যেন আমাদের নেতাকর্মীদের ব্যবহারে কষ্ট না পায়। সে দিকে সব সময় খেয়াল রাখতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে জাতীয়তাবাদী সমমনা জোটের এ সমন্বয়ক বলেন, দেশে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ দাবি দেশের আম-জনতার। আশার কথা, এ বছরের শেষে জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দিনের ভোট আর রাতে হবে না।
তিনি সবাইকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। এ জন্য ইতিবাচক কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষ কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না।
এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল আলমের সঞ্চালনায় কর্মিসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনপিপির কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুক্ত, এনপিপি নেতা ও সাবেক কাউন্সিলর শাহাদত শিকদার, নজরুল ইসলাম, বদিয়ার রহমান, রেজাউল করিম রিজু, কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, ফিরোজ আহম্মদ, জালাল উদ্দীন, আসগর প্রমুখ।
কর্মিসভায় লোহাগড়া পৌর এনপিপির ৫নং ওয়ার্ডের ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ডুমুরিয়ায় ৬টি ইউনিয়নে কৃষকদলের আংশিক কমিটি গঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৬টি ইউনিয়নে কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাষ্টার বিএম আইয়ুব আহমেদ ও সদস্য সচিব জিএম সাইকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। ধামালিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটিতে রবিউল ইসলাম সরদার আহ্বায়ক, শরিফুল ইসলাম হান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোঃ খুরশিদ আলমকে সদস্য সচিব নির্বাচিত করে ৭ সদস্যের কমিটি দেয়া হয়েছে।রুদাঘরা ইউনিয়নে জিএম সাইফুল ইসলাম আহ্বায়ক,আবু বক্কর গাজী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাকিবুল ইসলাম রাকিবকে সদস্য সচিব নির্বাচিত করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে।আটলিয়া ইউনিয়নে আব্দুল মালেক বিশ্বাস আহ্বায়ক, আব্দুল কুদ্দুস সরদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সরদার মাহাবুব আলমকে সদস্য সচিব নির্বাচিত করে ১২ সদস্যের কমিটি দেয়া হয়েছে। মাগুরাঘোনা ইউনিয়নে আজিজুর রহমান মন্টু আহ্বায়ক, মোঃ জাহাঙ্গীর হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নূর মোহাম্মদ শেখকে সদস্য সচিব নির্বাচিত করে ৯ সদস্যের কমিটি দেয়া হয়েছে। রংপুর ইউনিয়নে জিএম মুস্তাফিজুর রহমান আহ্বায়ক, আতাউর রহমান সরদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আব্দুল গণি গাজীকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে।গুটুদিয়া ইউনিয়নে বিল্লাল হোসেন গাজী আহ্বায়ক,রাজু আহমেদ মোল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজী সোহরাফ হোসেন রাজুকে সদস্য সচিব নির্বাচিত করে ৬ সদস্যের কমিটি দেয়া হয়েছে।
হাইফ্লাইয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের পুরষ্কার বিতরণ
খান জাহান আলী থানা প্রতিনিধি
বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের ২০২৪ সালের ৫ম তম সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার দুপুরে ২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম শামসুল আরিফ এর সভাপতিত্বে ও আলী আকবর মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ ইমামুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুন্না সাব্বির আহমেদ, আশীষ কুমার বড়ুয়া, শেখ হুমায়ুন কবির, মোঃ দেলোয়ার হোসেন খোকন, মোঃ আসলাম পারভেজ, আতিয়ার রহমান, শেখ রিয়াজ উদ্দিন বাবু , ডাঃ রাকিবুল ইসলাম, প্রফেসর ডঃ মুহাম্মদ আলহাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার ওলিয়ার রহমান, নুরুদ্দিন মাতুব্বর। এছাড়াও উপস্থিত ছিলেন জাকির হোসেন, আলামিন, মিহির, সামির,সাদি,পল্টু, আবু বক্কর সিদ্দিক, চয়ন, কবির,নিসান, জাকির মল্লিক, সুমন,খোকন, সোহেল, সামির, রুবেল ,রিন্টু, রঞ্জু ,সবুজ, বাবু,সাগর, আলম মাস্টার, লিটন, ইমরান, উজ্জল, আলমগীর, জিয়া, রিফাদ,আরিফ, রিয়াদ, মাসুদ, মামুন প্রমুখ।
প্রধান অতিথি ইমামুর রশীদ তার বক্তব্যে বলেন স্বচ্ছ কবুতর বাজিতে রয়েছে প্রানের বিনোদন। তিনি আরও বলেন বর্তমান তরুণ প্রজন্ম কবুতর পালন ও কবুতর বাজি নিয়ে মেতে থাকলে দেশে কিশোর অপরাধ, মাদক, চুরি, ছিনতাই ব্যাপক হারে হ্রাস পাবে। কবুতর পালনে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের শান্তি।
অনুষ্ঠানে মোট ২১ জনকে পুরস্কার হিসাবে নগদ অর্থ ক্রেস প্রদান করা হয়। ১ম পুরস্কার পেয়েছেন খুলনার নিরালার শেখ আল মামুন- যাহার কবুতর ৩২ ঘন্টা ৩৬ মিনিট একটানা আকাশে উড়ে। পুরস্কার হিসেবে নগদ ৪০,০০০/- টাকা ও ক্রেস প্রদান করা হয়। ২য় পুরস্কার পেয়েছেন খুলনা তমাল দোবে উচ্ছাস। পুরস্কার হিসেবে নগদ টাকা ও ক্রেস প্রদান করা হয়। ৩য় পুস্কার পেয়েছেন সাতক্ষিরা কালিগঞ্জের মোঃ তৌফিক হুসাইন নাঈম টাকা ও ক্রেস প্রদান করা হয়। ৪র্থ পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গাজী হেদায়েত, ৫ম পুরস্কার পেয়েছেন খুলনার ফুলতলা জামিরার মোঃ হাবিবুর রহমান হাবিব- ঝাকজমকপূর্ন ভাবে কুবুতর পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষ হয়।
ছাত্র প্রতিনিধি কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত হল লিখিত পরীক্ষা
সাতক্ষীরা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার উদ্যোগে আশাশুনি ও শ্যামনগর উপজেলায় স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি কমিটি গঠনের জন্য লিখিত পরীক্ষা, মৌখিক ভাইভা ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টার মিলনায়তনে সকালবেলা আশাশুনি উপজেলা কমিটির কার্যক্রম সম্পন্ন হয়, আর দুপুরে শ্যামনগর উপজেলা কমিটির জন্য একই প্রক্রিয়া অনুসরণ করা হয়।
আশাশুনির ১৫ এবং শ্যামনগর উপজেলার ২৫ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন, যারা ছাত্র কমিটিতে স্থান পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে ভোট গ্রহণের মাধ্যমে কমিটির সদস্য নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সংগঠক হাসিবুল হাসান রুমন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ও মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান রনি এবং রিজাউন পারভেজ।
আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে যোগ্য নেতৃত্ব তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। আশাশুনি ও শ্যামনগরের ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে দক্ষ নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমরা লিখিত, মৌখিক এবং ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন করেছি। তবে চূড়ান্তভাবে কে কোন পদে আসবে, তা এখনই জানানো হবে না। নির্বাচিতদের ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে, এরপর তাদের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হবে। তবে আজই ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে না।
ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সকাল ৯টা হতে নবারুণ স্কুল মোড়স্থ ইসলামী যুব আন্দালন বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা কার্যালয়ে জেলা কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দালন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা মো: মুবাশশীরুল ইসলাম তকী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দালন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)এম এ হাসিব গোলদার। বিশেষ অতিথি হিসাবে উপাস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন।
সভাপতি প্রভাষক ডা: মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মো: আলমগীর হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মো: ফজর আলী।
উক্ত অনুষ্ঠানটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ডা: মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। উক্ত অনুষ্ঠানে থানা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য জেলা কমিশনার অধ্যক্ষ মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মো.আবু তালের নির্বাচিত হন।
শনিবার(৮ ফেব্রুয়ারি)দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিলের সভা।
বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগীয় রোভার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার মো. শরিফউদ্দীন,লিডার ট্রেনার প্রফেসর মো. মনিরুজ্জামান,সিমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি মো.আজিজুর রহমান,জেলা মুক্তা রোভারের পল্টু বাসার,জেলা রোভারের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন,
সভার শুরুতে জেলা রোভারের গত ত্রি-বার্ষিক কার্যবিবরণী ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কমিশনার হিসাবে সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিম, সহ সভাপতি পদে দিবা নৈশ্য কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী আব্দুস সবুর, সাধারণ সম্পাদক পদে খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো.আবু তালেব, যুগ্ম সম্পাদক মৌসুমি মৌমিতা বর্ণা, জেলা রোভারের মুক্ত দলের সভাপতি পল্টু বাসার, কপোতাক্ষ মুক্ত রোভার স্কাউটের আখুঞ্জী সেলিম রেজা।
ইসলামী আন্দোলন খুলনা খানজাহান আলী থানার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খানজাহান আলী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন বিকাল ৪ টায় আএবি কার্যালয়ে থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহা. নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন থানার সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, মোঃ আজাদ মোল্লা, মোঃ মাহতাব ইবনে রফিক, মোঃ রিয়াজ হাওলাদার, মাওলানা হারুন অর রশীদ, মুফতি জসিম উদ্দিন, মোঃ ওহিদুল ফকির, মাওলানা রাশেদুল ইসলাম, মোঃ কামরুল হুদা, মাওলানা মাহাদি হাসান, মোঃ আজমির।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মাওঃ আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি হিসেবে মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওঃ সিরাজুল ইসলাম,মোঃ জামাল হোসেন, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুহা. নাজিম হাওলাদার নাঈম এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
সাতক্ষীরায় এলএনজি আমদানি বন্ধে প্রচারাভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্বদেশ সাতক্ষীরা উদ্যোগে এক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন পরিবেশবাদী, গবেষক, শিক্ষার্থী, সমাজকর্মী এবং সাধারণ জনগণ।
তাঁরা দাবি জানান, এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে বিনিয়োগ করতে হবে। সমাবেশে সবাই একসঙ্গে স্লোগান দেন, “জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই ভবিষ্যৎ!”
সমাবেশের বক্তারা বলেন, সরকার যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এলএনজি আমদানি করছে, তা দেশের জনগণের জন্য আর্থিক চাপ তৈরি করছে এবং পরিবেশকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। তারা বলেন, এলএনজি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়; বরং এটি একটি ব্যয়বহুল ও বিপজ্জনক নির্ভরতা সৃষ্টি করছে।
বক্তারা বলেন, বাংলাদেশের জন্য নবায়নযোগ্য শক্তি-বিশেষ করে সৌর ও বায়ু শক্তি-একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। সাতক্ষীরার মতো জেলাগুলোতে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুললে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা কমবে।
সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই, সরকার অবিলম্বে নবায়নযোগ্য শক্তির ওপর বিনিয়োগ বাড়িয়ে এলএনজি আমদানি বন্ধ করুক। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।
স্বদেশ সাতক্ষীরার মুখপাত্র মাধব চন্দ্র দত্ত বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আন্দোলন শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সারাদেশে সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে নবায়নযোগ্য শক্তির পথে এগিয়ে যাওয়ার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে এলএনজি আমদানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।
এই প্রচারাভিযান শুধু সাতক্ষীরাবাসীর নয়, বরং সমগ্র বাংলাদেশের মানুষকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি এবং নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এলএনজি আমদানির বিরুদ্ধে এবং নবায়নযোগ্য শক্তির পক্ষে এই আন্দোলন আরও জোরদার করা হবে।
জেলা সাহিত্য পরিষদের উদ্দোগে প্রয়ত আব্দুস সোবহানের স্মরণ সভা
সাতক্ষীরা প্রতিনিধি
জেলা সাহিত্য পরিষদ, সদর উপজেলা শাখা কমিটির প্রয়ত আলহাজ্ব আব্দুস সোবহানের স্মরণে গতকাল বিকাল ৪ টায় ম্যানগ্লোভ মিলনায়তণে জেলা সাহিত্য পরিষদ, সদর উপজেলা শাখা কমিটির উদ্দোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান, প্রফেসর আবু নসর, প্রফেসর ড. দিলারা বেগম, আব্দুর রব ওয়ার্ছী, মোঃ মোজ্জামেল হোসেন, ড. আক্তারুজ্জামান, পল্টু বাশার।
উপস্থিত ছিলেন প্রয়ত আব্দুস সোবহানের পরিবারের পক্ষ থেকে তার ছোট ছেলে হাফেজ মোঃ সাইদুল ইসলাম, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান, শেখ মোসফিকুর রহমান মিল্টন, মঞ্জুরুল হক, এস,এম নাজমুল হাসান, জি,এম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাসার, মোঃ আমিরুল ইসলাম, প্রয়তের সহকর্মী শওকত হায়দার, ঈদুজ্জমান ইদ্রিস, রুহুল আমিন ময়না, আব্দুল হামিদ, মোঃ খাইরুল বাসার, আব্দুল ওহাব আজাদ, শিরিন সাদী, প্রশান্ত কুমার পাল, সৈয়দ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান লাল্টু, আরিফুল ইসলাম, নুর জাহান, রহমতুল্লাহ, জাহাঙ্গীর হোসেন, মোঃ আবু সিদ্দিক, গুলশানআরা, রেবেকা সুলতানা, ইকবাল হোসেন, ইউসুফ আলী প্রমুখ। বক্তরা প্রয়তের প্রতি শ্রদ্ধা রেখে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ড. মুফতি মোঃ আকতারুজ্জামান। সমগ্র সভা পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান। প
শ্যামনগরে জমি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারী) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মীতে তাদের ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টা করা হচ্ছে। তাদের দীর্ঘদিনের ভিটা বাড়ি ও মৎস্যঘেরটি একই গ্রামের জনৈক ব্যক্তিরা লাভ ও লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছেন।
তিনি বলেন, পশ্চিম বিড়ালক্ষ্মী মৌজার জে,এল নং- ১০৪ এর মধ্যে ২৮.০৯ একরের মধ্যে ১১একর জমিতে ভিটা বাড়ি, মৎস্য ঘের, কবর স্থান, পুকুর , ঘরবাড়ি তৈরী করে ভোগ দখল করে আসছেন তার পরিবার। ভিটাবাড়ী ও মৎস্যঘেরটি অবৈধভাবে দখল করার অপচেষ্টার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবরে ১৪৫ ধারায় তার চাচাতো ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। যার নং পি- ১২১/২৫।
এ বিষয়ে বিজ্ঞ আদালত জমির দখল বিষয়ে তদন্ত করে তথ্য প্রেরণ করতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন গ্রামবাসী ও সর্ব সাধারণের পূর্ন জ্ঞাতসারে দ্বাদশ বর্ষের বহু উর্দ্ধকাল যাবৎ ভোগ দখলে অদ্যবধি রয়েছেন তার পরিবারবর্গ। এ ভিটাবাড়ি ও মৎস্যঘের জোরপূর্বক অবৈধ ভাবে জবর দখল থেকে রক্ষা পেতে ও নানাবিধ ভয় ভীতি দেখানোর অপচেষ্টা অব্যাহত রাখায় এ হেন অবস্থা থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শহিদুল ইসলাম।
সাতক্ষীরায় শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নিউইয়ার্ক ভিত্তিক সংগঠন সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন গণমাধ্যমকে জানান, ৫টি জেলার দায়িত্বশীল ৩০ জন ব্যাক্তি এ আয়োজনে অংশগ্রহণ করেছেন।
এই আয়োজন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আক্তার।
সাতক্ষীরার মোজাফফার গার্ডেনের ওয়াটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালা ও ব্রিফিংয়ে এষা হোসেন জানান, সাতক্ষীরাসহ ৫টি জেলা পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাতার শেখানো, শিশু যত্নকেন্দ্র এরমধ্যে অন্যতম। ৪৫ টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার শিশুকে এ পর্যন্ত সাতার শেখানোর আওতায় আনা হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনারগোস প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টি’র প্রোগাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন।
শুক্রবার থেকে চলা এই কর্মশালা শেষ হবে সোমবার। সিনারগোজ ইন্টারন্যাশনাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন), ব্র্যাক, সিআইপিআরবি, আইডাব্লিউএফ, উত্তরণ, পদেক্ষেপ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি: খুলনা জেলায় মাহবুবুর সভাপতি, সাচ্চু সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে। নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. মো. গোলাম কিবরিয়া ও মহাসচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা জেলা শাখার ২০২৪-২০২৭ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মাওলানা মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এসএম আরশাদুল আলম ও মাওলানা মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল আজম ও মাওলানা মো. আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ সাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর মো. মনিরুল হক ও মো. আব্দুল কাদির, সহ-সম্পাদক মো. আলাউদ্দিন, মো. দেলোয়ার হোসেন চৌধুরী ও মাওলানা কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুহাম্মদ সায়াদাত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, মো. আব্দুর রহমান ও মো. ইব্রাহিম হাওলাদার, অর্থ-সম্পাদক আল আমিন, সহ-অর্থ-সম্পাদক মাওলানা মোহাম্মাদ আলী ও মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন আহমাদ, সহ-প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমাজকল্যন সম্পাদক মো. আনোয়ারুল হক, সহ-সমাজকলান সম্পাদক মাওলানা আহম্মদ আলী, নির্বাহী সদস্য ড. মাওলানা মো. আব্দুল্লাহ আল মিজান, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল কাদের। কমিটির তিন সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা মণ্ডলীরা হলেন মাওলানা মুজিবর রহমান, এম আনিসুল আসফিয়া ও এমকেএ আশিকুল্লাহ।
নগরীতে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইলসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কেএমপি। ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি হলেন, খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের মো. সেলিম হাওলাদারের ছেলে সোহান হাওলাদার ওরফে শাওন (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, খুলনা সদর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা নং-৭, তারিখ-০৭/০২/২০২৫, ধারা-৩৯৪ পেনাল কোড মামলা দায়ের করা হয়। পরে খুলনা সদর থানা পুলিশের দল ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামীদের শনাক্তপূর্বক প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নির্ণয় করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত শাওনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত হতে ছিনতাই হওয়া ১টি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল এবং একটি সিম্পনি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রবাসী কবিবের বোবা কান্না: প্রেমের ফাঁদে ফেলে সংসার ভেঙ্গেছে পুলিশের এএসআই
স্টাফ রিপোর্টার
নাম পরেশ চন্দ্র দাস, পিতার নাম যতীন কুমার দাস, মাতা- শ্রীমতি লীলা রাণী দাস, ভোটার আইডি নং ৮২৩৪৯৪৫৯০৮, ভোটার আইডি অনুযায়ী বর্তমান ঠিকানা পুলিশ লাইন বয়রা, খুলনা। বাংলাদেশ পুলিশে কর্মরত এএসআই পরেশের বিপি নং ৮৩০৩০৪৮২৫৮। নিজেই নাম দিয়েছেন জনি। জনি পরিচয়ে নগরীর মোক্তার হোসেন সড়কের বাসিন্দা প্রবাসীর স্ত্রী ইয়াসমিনের সাথে পরিচয়। পরিচয়ের সুত্র ধরে প্রেমজ সর্ম্পক গড়ে তোলে। প্রেম থেকে তাদের সর্ম্পক শারীরিক সম্পর্কে গড়ায়। সর্ম্পকের কারণে প্রবাসী স্বামীর অর্থবিত্ত সবকিছুই হাতিয়ে নেয় এএসআই পরেশ চন্দ্র দাস ওরফে জনি।
যা জানা গেছে, পুলিশের আইজি বরাবরে লিখিত অভিযোগে প্রবাসী স্বামী কবির হোসেন উল্লেখ করেন, ২০০৫ সালের ৭ মার্চ জীবন জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান তিনি। কাতারে প্রবাসী জীবনযাপনকালে তার স্ত্রী ইয়াসমিন এনআইডি নং-৪৭৯৫১৩১৫৬০১১০ দুটি শিশু সন্তানসহ খুলনার বাসায় রেখে যান। প্রবাসী জীবনযাপনকালে জানতে পারেন তৎকালীন খুলনা থানার এ এস আই পরমেশ চন্দ্র ওরফে জনি তার স্ত্রীর কাছ থেকে ১ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। খবর পেয়ে তিনি বাংলাদেশে আসেন এবং সত্যতা জানতে পেরে স্ত্রীর কাছে টাকা পয়সার হিসাব চাইলে পুলিশের ওই এসআই প্রবাসী কবিরকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। পরবর্তীতে কবীর আবারো কাতারে চলে গেলে এএসআই পরমেশ জনি তার স্ত্রী ইয়াসমিনকে নিয়ে স্বামী স্ত্রীর মত বসবাস করতে থাকে । বিভিন্ন সময়ে তারা কুয়াকাটা ও কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় ট্যুরে যায় হোটেলে থাকে যাহার প্রমাণস্বরূপ যাতায়াতের বাস টিকিটের কপি ও তাদের একসঙ্গে স্বামী স্ত্রীর যুগল ছবি পাওয়া গেছে।
তালাক দিলেও ইয়াসমিন বহাল তবিয়তে: প্রবাসী কবির তার স্ত্রী ইয়াসমিনকে তালাক দিলেও এএসআই পরেশ চন্দ্র দাস ওরফে জনির ক্ষমতায় কবিরের বাড়িতেই বসবাস করিছে। বাড়ি ছেড়ে চলে যেতে বললেই এএসআই পরমেশ জনি বিভিন্নভাবে মানুষের মাধ্যমে জীবননাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছে।
কবিরের বক্তব্য: প্রবাসী কবির হোসেন খুলনাঞ্চলকে জানান, ১০ বছরের প্রবাসী জীবনে উপার্জিত সমুদয় টাকা পয়সা সবকিছুই হাতিয়ে নিয়েছে এএসআই পরেশ চন্দ্র দাস ওরফে জনি। শরীরের রক্ত পানি করে বিদেশ থেকে উর্পাজিত অর্থ সবকিছুই হাতিয়ে নিয়েছে এএসআই পরেশ। তিনি বলেন আমি সুষ্ঠ বিচার দাবি করছি। আমার আয়ের টাকা ফেরৎ পাওয়ার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।
মোবাইলে পাওয়া যায়নি জনিকে: আনীত অভিযোগ বিষয়ে এএসআই পরেশ চন্দ্র দাস ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
জমির সরকারি মৌজা মূল্য বেড়ে তিনগুন: ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতারা
রাজু হাওলাদার
চলতি বছরের ১ জানুয়ারি বৃহস্পতিবার নিবন্ধন অধিদপ্তর থেকে আগামী দুই বছরের জন্য সংশোধিত মৌজা রেট অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন মৌজা রেট নির্ধারণের পর জমি ক্রেতা-বিক্রেতাসহ এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের এমন অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে জমির মৌজা রেট বাড়ানোয় সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সমালোচনা। কেনা-বেচা কমায় রাজস্ব হারাবে সরকার।
মৌজা রেট সুত্রে দেখা যায়, নতুন মৌজা রেটে সরকারি হিসাবে প্রতি অযুতাংশ জমির শ্রেণীভিত্তিক মূল্য সর্বনিম্ন ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আবার কোথাও বাড়ির চেয়ে ভিটা শ্রেণির দাম বেশি ধরা হয়েছে। খুলনায় কোন কোন মৌজায় দ্বিগুণ, কোন মৌজায় তিনগুও বাড়ানো হয়েছে। খুবই কমসংখ্যক মৌজায় পূর্বের মূল্য অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে কিছু মৌজার বেশিরভাগ জমি সরকার আগেই অধিগ্রহণ করেছে।
নিবন্ধক অধিদপ্তরের আদেশে দেখা যায়, জমির বাজারমূল্য নির্ধারণ বিধিমালা ২০১০ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালের জন্য প্রস্তুতকৃত বাজারমূল্য তালিকা ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর করা হয়েছে। সরকারি হিসাবে মৌজা ভিত্তিক জমির সর্বনিম্ন গড় বাজারমূল্য ধরে সংশোধিত মৌজা রেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই মূল্যের নিচে জমি রেজিস্ট্রি করা যাবে না।
নতুন নির্ধারণ করা মৌজা মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, খুলনা সদর সাব রেজিস্ট্রারের আওতাধীন মৌজার বাস্তু এবং বাণিজ্যিক শ্রেণির মূল্য বাড়ানো হয়েছে অস্বাভাবিকহারে এমনটাই অভিযোগ জমির মালিকদের। খুলনা সদরের বানিয়াখামার মৌজায় বাস্তু শ্রেণির জমির পূর্ব মূল্য ছিল ৮ লাখ ৪৮ হাজার ২৭৩ টাকা। বর্তমানে তা ১৪ লাখ ৫৯ হাজার ২০৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ২৩ লাখ ৭ হাজার ৪৭৮ টাকা। যা পূর্ব মূল্য থেকে তিনগুণ বেশি। দেখা যায়, বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর মৌজায় পূর্বমূল্য ছিল ৫ লাখ ৭৩ হাজার ৭৩৩। বর্তমানে হয়েছে ৭ লাখ ১৬ হাজার ২৫৪।
অপরদিকে, ডুমুরিয়া উপজেলার চকমথুরাবাদ পূর্বে ছিল ৬ লাখ ৭৫ হাজার ২৫৬। বর্তমানে হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ৩০২। একইভাবে খুলনার অন্যান্য মৌজা মূল্যও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
ডুমুরিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে আসা ভ্যান চালক আজিম শিকদার বলেন, আমি ডুমুরিয়া বিলপাবলা মৌজার ৩ শতক জমি কিনেছি ১ লাখ টাকা দিয়ে কিন্তু সরকারিভাবে আমার দলিলে লিখতে হবে ২ লাখ ৬২ হাজার টাকা। জমি রেজিস্ট্রি করতে আমার প্রায় ২০ হাজার টাকা লাগবে। কিন্তু আমার ১ লাখ টাকা ক্রয়ের মূল্যে আমি রেজিস্ট্রি করলে ৮ হাজার টাকায় পারতাম। সরকারের উচিৎ শুধু বড় বড় বিল্ডিং দেখে মৌজা রেট বৃদ্ধি করবেন না। তাহলে আমাদের মতো খেটে খাওয়া ভ্যান চালক মানুষ আজীবন মানুষের জমিতে ঘর তুলে থাকতে হবে।
রূপসা উপজেলার সোনালী ব্যাংক কাজদিয়া শাখার হিসাব রক্ষক সুত্রে জানা যায়, যেখানে আগে রেজিস্ট্রির দিন রেজিস্ট্রির পে অর্ডার করতে আমাদের ঘাম ঝড়ে যেত। সেইখানে আমাদের এখন মনেই হয় না যে, রেজিস্ট্রি অফিস খোলা রয়েছে। এমন কোন দিন ছিল না যে দলিল লেখতদের মধ্যে কথা কাটাকাটি হইত টাকা জমা দেওয়ার সিরিয়ালের জন্য। কিন্তু বর্তমানে মৌজা রেট বৃদ্ধি হওয়ার কারণে রেজিস্ট্রি একদম কম থাকার সোনালী ব্যাংকে দলিল লেখকদের একদমই দেখা যায় না।
খুলনা সদরের দলিল লেখক আঃ সাত্তার শেখ দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমি খুলনা সদরের দলিল লিখি দীর্ঘদিন ধরে। আমার সংসার চলে দলিলের কাজ করে। আগের চাইতে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ খুবই কম। তারপরও আবার চলতি বছরের ১ জানুয়ারিতে অধিকহারে মৌজার রেট বৃদ্ধি করেছে। এখন আর আগের মত রেজিস্ট্রি কাজ নিয়ে আসছে না ক্রেতারা। সরকারের উচিত দেশের সব কিছু পরিস্থিতির কতা বিবেচনা করে মৌজা রেট বৃদ্ধি করা।
তিনি জানান, আগে প্রতিদিন একটি রেজিস্ট্রি থাকলেও এখন সপ্তাহে একটি রেজিস্ট্রিও হচ্ছে না। রেজিস্ট্রি অফিসে আগের তুলনায় রেজিস্ট্রি নাই।
খুলনা বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), অফিসার শরীফ শাওন দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমরা তো দেখি মৌজা রেট আরো কম করেছে জমির বাজার অনুযায়ী। তিনি বলেন, খুলনার জিরোপয়েন্ট এক শতক জমির মূল্য ৩০-৩৫ লাখ টাকা কিন্তু সরকারী মৌজা অনুযায়ী সেই জমির শতক করেছে ৭-৮ লাখ টাকা। তাতে আমাদের কাছে জমির কেনা-বেচার অনুযায়ী সরকার সেইভাবে মৌজা রেট বৃদ্ধি করেননি। জনগনের কথা ভেবেই সরকার সব সময় সিদ্ধান্ত নেন।
ড্রীম টাউন প্রোপার্টিজ এর পরিচালক এস এম মঈনুল ইসলাম বলেন, দীঘদিন যাবৎ জমি ক্রয়-বিক্রয় হচ্ছে না। নতুন রেট বৃদ্ধি হওয়ায় আমাদের কোম্পানীর কেনা বেচা নাই বললেই চলে। শুধু আমাদের প্রতিষ্ঠান না খুলনার অনেক প্রতিষ্ঠানের এরকমই অবস্থা হয়েছে। গত বছর যে জমি বায়না রেজিস্ট্রি করেছি ৩ লাখ টাকা দরে কিন্তু চলতি বছরে সেই জমি ৫ লাখ টাকা কবলায় উল্লেখ করতে হচ্ছে । এই সব কারণেই অনেক ক্রেতারা বায়নার টাকা ফেরত চাচ্ছেন। দেশের এই পরিস্থিতির মধ্যে এই চলতি বছর মৌজা রেট বৃদ্ধি না করলে ভালো হতো।
খুলনার জেলা রেজিস্ট্রার অফিস সুত্রে জানা যায়, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন জেলা রেজিস্ট্রার অফিস। জনগণকে বিপদের মুখে ফেলতে চান না সরকার। জনগনের ভাল খারাপ দিকই সরকার জানেন ও বুঝেন। বর্তমানে যে মৌজা রেট বৃদ্ধি পেয়েছে তা বর্তমান বাজারের তুলনায় ৩ ভাগের ১ ভাগ। সরকারের নিধারিত মূল্য মেনেই জনগণের চলা দরকার। দেশের প্রত্যেক জনগণের উচিৎ সরকারের সিদ্ধান্তের সাথে একমত পোষন করে সরকারকে সাহায্য করা।
দু’শ পেশাদার চালক পেলো বিআরটিএ প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার
বিআরটিএ খুলনা সার্কেল শিরোমনি অফিসের উদ্যোগে পেশাজীবী ড্রাইভারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে ২০০ পেশাদার চালকদের মাঝে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়।
খুলনা বিআরটিএ এর সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উসমান সরওয়ারের সভাপতিত্বে এবং মটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনার বিভাগীয় উপ পরিচালক (ইঞ্জিনিয়ার) প্রকৌশলী মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ আদালত-১৫ এর এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব মেজবাহ উদ্দীন। খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ অনিন্দ্য কুমার সাহা, কেএমপির পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আল মামুন ও বিআরটিএ খুলনা সার্কেল এর মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এ প্রশিক্ষণ কর্মশালায় গাড়ি চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর পাশাপাশি দূর্ঘটনা এড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
কুয়েটে গণিত ফোরাম খুলনার সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) গণিত ফোরাম খুলনা এর আয়োজনে ও কুয়েট গণিত বিভাগ এর তত্ত্বাবধানে ‘১২ তম খুলনা গণিত সম্মেলন ও ১১তম বার্ষিক সাধারণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, গণিত ফোরাম খুলনার সাধারন সম্পাদক প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক, গণিত ফোরাম খুলনার সভাপতি ও প্রাক্তন বিভাগীয় প্রধান গণিত বিভাগ বি.এল কলেজ প্রফেসর হারুনুর রশীদ। অনুষ্ঠানে ‘গণিত পত্র’ ১০ম সংখ্যা বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্কুল, কলেজ এর শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন
আমদানি কমলেও রাজস্ব আদায় বেড়েছে বেনাপোল কাস্টমসে
বেনাপোল প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি কমলেও চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৬ শতাংশের বেশি।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আমদানিতে, কমেছে বাণিজ্যের গতি। তবু রাজস্ব আদায়ের ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বেনাপোল কাস্টম হাউস। চলতি অর্থবছরে এই স্থলবন্দর থেকে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০৫ কোটি টাকা দেওয়া হয়েছিল, ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এবার ৭৫৭ কোটি টাকা বেশি আদায়ের লক্ষ্য রয়েছে।
যদিও এ সময়ে স্থলবন্দরটি দিয়ে আগের তুলনায় আমদানি ৬ শতাংশ কমেছে, তা সত্ত্বেও এই অর্জনের মধ্য দিয়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ প্রবৃদ্ধির কাতারে রয়েছে। একই সঙ্গে পৌঁছে গেছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে। এই সময় (জুলাই-ডিসেম্বর) ৩ হাজার ২২৫ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি, যা বছরজুড়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক।
বেনাপোলে বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, বৈশ্বিক মন্দা, ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি আর সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো গত কয়েক বছর ধরে এলসির (লেটার অব ক্রেডিট) সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে আমদানি কমায় বছরের শুরুতে রাজস্ব ঘাটতি ছিল দ্বিগুণ পরিমাণ। তবে বছরের শেষে উচ্চ শুল্কহারের পণ্য আমদানি বেশি হওয়ায় কাস্টম হাউসের রাজস্ব আদায় বেশি হয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য সহজ করতে বেনাপোল বন্দরের শূন্যরেখায় ৪১ একর জমিতে চালু হয়েছে কার্গোভেহিকেল টার্মিনাল, যা বন্দরের সক্ষমতা বাড়িয়েছে। কার্গোভেহিকেল টার্মিনাল চালুর ফলে বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আমদানি ও রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
আমদানিকারক আল মামুন জানান, বৈশ্বিক মন্দায় ডলারসংকট দেখিয়ে দেশের ব্যাংকগুলো বিনিময় হার বাড়ানোয় এলসি খুলতে পারেননি অনেক ব্যবসায়ী। এতে করে বেনাপোল দিয়ে আমদানি কমেছে ব্যাপক হারে। তবে সরকার হঠাৎ বিভিন্ন পণ্য আমদানির ওপর শুল্ক বাড়ানোয় কাস্টমসের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান বলেন, বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতা আর ব্যাংকে তারল্য সংকটে আমদানি কমলেও ডলারের বাড়তি দাম ও কাস্টমসের নানা পদক্ষেপে রাজস্ব থেকে আয় বেড়েছে। আমদানি কিছুটা কমলেও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ হয়েছে। সবার সহযোগিতায় রাজস্ব আয়ে এ সফলতা এসেছে।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইভটিজারদের হামলায় গৃহবধূ আহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের এক স্কুলছাত্রীকে ইভটিজিং তার প্রতিবাদ করায় ইভটিজারদের হামলায় আহত হয়েছে গৃহবধূ কেয়া বেগম (৩৮)। এ ঘটনায় চিতলমারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত কেয়া বেগমকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের সম্মেলন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুল ছুটির পরে উত্তপ্ত করার প্রতিবাদে কালশিরা গ্রামের মোঃ মারুফ মল্লিক এর স্ত্রী কেয়া বেগমকে কুপিয়ে জখম করে ঘর থেকে লুটপাট করে পালিয়ে যায় মাহাবুব শেখের নেতৃত্বে।
অভিযোগ সুত্রে জানাজায়, গত বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার পুরাতন কালশিরা গ্রামে গৃহবধুর উপর অতকৃত হামলা চালায় বাড়িতে কোনো পুরুষ মানুষকে না পেয়ে কেয়া বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মাহাবুব শেখ (৪০) সাইদুল ইসলাম (৪২) সহ ১০ থেকে ১৫ জন। পরবর্তীতে এ ঘটনা ঘটিয়ে তারা লুটপাট করে পালিয়ে যায় বলে জানান।
বিথী আক্তারের মা জানান, জিসান নামের একটি ছেলে নিয়মিত আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় এবং বাড়িতে ফেরার সময় নি উত্ত্যক্ত করে আসছিল। আমার মেয়ে প্রধান শিক্ষককে জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমার মেয়ে শিক্ষা জীবন এখন হুমকির মুখে। এর প্রতিবাদ করায় কেয়াকে কুপিয়ে জখম করে। আমিও সুষ্ঠু বিচার দাবি করছি।
কেয়া বেগম জানান,আমার স্বামী ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মাহাবুর শেখ এর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে আমার বাড়িতে আসে,তখন আমার স্বামী বাড়ি না থাকায় আমার উপরে হামলা চালায়। আমার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং আমার গলা থেকে সোনার চেইন খুলে নিয়ে যায়।
কেয়া বেগম মোঃ মারুফ মল্লিক জানান,আমি বাড়িতে ছিলাম না এসে জানতে পারি আমার স্ত্রীকে কুপিয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।
মাহাবুর শেখ বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে আমি গিয়ে সবাইকে ফিরিয়ে নিয়ে আসছি কোন হামলার ঘটনা ঘটেনি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন,স্থানীয় বিএনপি নেতাদের উপর ভাড় দেওয়া হয়েছে, তারা বলেছেন দুই পক্ষকে মিটিয়ে দেবে,এজন্য মামলা রেকর্ড করা হয়নি, যদি বাদীপক্ষ চায় মামলা রেকর্ড করা হবে।
ইসলামী ছাত্র আন্দোলনের দৌলতপুর থানা শাখার সম্মেলন সোমবার
খবর বিজ্ঞপ্তি
ইনসাফভিত্তিক কল্যণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ১০ ফেব্রুয়ারি (সোমবার) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দৌলতপুর থানা শাখার থানা সম্মেলন- অনুষ্ঠিত হবে।
দৌলতপুর ডে-নাইট কলেজ সংলগ্ন দৌলতপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা অডিটোরিয়ামে বিকাল ৩টায় থানা সভাপতি মুহা. রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ এর সঞ্চালনায় উক্ত থানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন,প্রধান বক্তা হিসেবে থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি মুহা. বনি আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাবির, সেক্রেটারি আলফাত হোসেন লিটন ও জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন বন্দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি মুহা. রাকিবুল ইসলাম ও থানা সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ উক্ত সম্মেলনে নতুন বাংলাদেশ বিনির্মানে ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনসাধারণকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হয়ে সম্মেলন সাফল করার জন্য আহব্বান জানান।
জেলা যুব ইউনিয়নের বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার এক বর্ধিত সভা শুক্রবার সকাল সাড়ে ১০টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিনের সঞ্চালনায় সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী, কোষাধ্যক্ষ ইরান মোল্লা। উপস্থিত ছিলেন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব নেতা আজিজুল ইসলাম, জামাল হোসেন, প্লাবন পাল বাঁধন, মিঠুন মণ্ডল, ভবেশ রায়, তুষার বর্মণ, উজ্জল বিশ্বাস, বিল্লাল হোসেন, মুকুন্দ ঢালী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় ও করণীয় সম্পর্কে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, চাকুরীর ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, চাকুরী নিয়োগ পরীক্ষা বিভাগীয় সদরে অনুষ্ঠিত করা এবং ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার বাতিলের দাবী জানানো হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিইউসি সংগঠনের পিঠা উৎসব
খবর বিজ্ঞপ্তি
সিইউসি’ সংগঠন ৬১ নার্গিস মেমোরিয়াল হসপিটাল এর নিচতলায় পিছনের ইউনিটে শনিবার সন্ধ্যা ৬ঘটিকার সময় সিইউসি স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিইউসির পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার সভাপতি ও সান ফ্লাওয়ার নার্সারি স্কুলের অধ্যক্ষ রেহানা ঈশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সমিতি খুলনার সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন হাওলাদার। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্লাক ফক্স স্টুডিও এর প্রতিষ্ঠাতা উদাস শরীফসহ তার সহশিল্পীবৃন্দ। সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ ও কারীমা আক্তারসহ সকলের উপস্থিতিতে সিইউসি স্কুলের শিক্ষার্থীরা প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পর্যায়ক্রমে দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এতে অতিথিরা অত্যন্ত আনন্দিত হয়ে সকল শিশুদের প্রশংসা করে এবং ভবিষ্যতে শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পিঠা উৎসবে ১ম স্থান অধিকার করেন ঝর্না আক্তার, ২য় স্থান অধিকার করেন ফরিদা বেগম। ৩য় স্থান অধিকার করেন লাবনী।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদর ও সোনাডাঙ্গা থানা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
শনিবার বাদ আসর জাতীয় পার্টির ডাক বাংলোাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সদর ও সোনাডাঙ্গার আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি, খুলনা মহানগর, বিশেষ অতিথি ছিলেন শেখ নাজমুল কবির সাদী, বিশেষ অতিথি তৈমুর হোসেন শাহীন, প্রিন্স হোসেন কালু গাজী খোকন, রাসেল হোসেন, কাজী হাসানুর রশীদ রাসেল, খান এজাজ আহমেদ, মোস্তফা কামাল রিপন, শামীর আরা পারভীন, মোল্যা কামরুজ্জামান রজব, শাহনাজ পারভীন, সেলিনা আক্তার ইরানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মনিরুজ্জামান মনি। সভা শেষে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি খুলনা মহানগরের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব মোল্যা কামরুজ্জামান রজব এর স্বাক্ষরিত নির্বাহী আদেশে মোঃ ইমন ইসলাম কে আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম অভি, মোঃ আব্দুর রহমান ও মোঃ আবিদ ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও মোঃ শিহাব শেখকে সদস্য সচিব করে সদর থানা এবং মোঃ জিয়াদ আল জামিল হিমেলকে আহ্বায়ক, মোঃ রমজান আলীকে যুগ্ম আহ্বায়ক ও মোঃ গোলাম রাব্বী গাজীকে সদস্য সচিব করে সোনাডাঙ্গা থানার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন খুলনা খানজাহান আলী থানার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খানজাহান আলী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন বিকাল ৪ টায় আএবি কার্যালয়ে থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহা. নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন থানার সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, মোঃ আজাদ মোল্লা, মোঃ মাহতাব ইবনে রফিক, মোঃ রিয়াজ হাওলাদার, মাওলানা হারুন অর রশীদ, মুফতি জসিম উদ্দিন, মোঃ ওহিদুল ফকির, মাওলানা রাশেদুল ইসলাম, মোঃ কামরুল হুদা, মাওলানা মাহাদি হাসান, মোঃ আজমির।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মাওঃ আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি হিসেবে মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওঃ সিরাজুল ইসলাম,মোঃ জামাল হোসেন, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুহা. নাজিম হাওলাদার নাঈম এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুই দিনের সফরে ১০ ফেব্রুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় খুলনার লবণচরায় টেক্সটাইল ইন্সটিটিউট এবং খুলনা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট পরিদর্শন, সাড়ে চারটায় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা আঞ্চলিক কার্যালয়ে বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন এবং সন্ধ্যা ছয়টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টিসিবি’র ডিলার ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
উপদেষ্টা ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সকাল সাড়ে ১০টায় ও দুপুর আড়াইটায় টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
একুশে বই মেলার অষ্টম দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
অতিক্রান্ত হলো একুশে বইমেলা, খুলনা’র ৮ম দিন । ক্রেতা দর্শকদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইয়ের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিকালে বইমেলার মঞ্চে সাংস্কৃতিক আয়োজন শুরু হয় এস ও এস হারম্যান মাইনর উচ্চ বিদ্যালয়, খুলনার ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। পরবর্তীতে পরিবেশিত হয় ‘ঝংকার সাংস্কৃতিক একাডেমী’র শিল্পীবৃন্দের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘স্বপ্নসারথী সাংস্কৃতিক সংগঠনের’ বাচিক শিল্পীবৃন্দের আবৃত্তি অনুষ্ঠান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘আনন্দধারা সাংস্কৃতিক একাডেমী’ এর শিল্পীবৃন্দ। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে।
আট বাংলাদেশিকে আটকের পর একজনকে ফেরত দিল বিএসএফ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আট বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে রুপচাঁদ মণ্ডল নামের এক জনকে ফেরত দেওয়া হয়েছে। অন্যদের ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভারতের নদীয়া জেলার করিমপুর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মহসিন মণ্ডলের ছেলে রুপচাদ মণ্ডলকে আটক করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নকে চিঠি দেওয়াসহ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে রুপচাদ মণ্ডলকে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর বিওপির ১৫৫ এমপি এলাকা দিয়ে ফেরত পাঠায় বিএসএফ।
জিজ্ঞাসাবাদে রুপচাঁদ মণ্ডল বিজিবিকে জানিয়েছেন, ২০১৯ সালে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। দীর্ঘদিন ধরে ভারতের কেরালা রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করেন রুপচাঁদ। বৃহস্পতিবার ভারত থেকে ফেরার পথে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের বাউসমারী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। এ সময় আরো সাত বাংলাদেশি ও তিন ভারতীয় দালালকেও আটক করে বিএসএফ।
আটককৃত বাংলাদেশিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের মুনি ইসলামের ছেলে রনি আহমেদ, সোনাতলা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মহাবুল ইসলাম, একই গ্রামের ছাতার মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল, শমসের বিশ্বাসের ছেলে হামিদুল বিশ্বাস, জমসেদ বিশ্বাসের ছেলে জালাল বিশ্বাস, রামকৃষ্ণপুর গ্রামের জুলফিকারের ছেলে লিটন হোসেন ফকির ও জয়পুর গ্রামের আব্বাস আলীর ছেলে রতন আলী। তারা ভারতের জলঙ্গি থানায় পুলিশ হেফাজতে আছেন। আটকের পর বিএসএফ সদস্যরা শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে রুপচাঁদ মণ্ডল জানিয়েছেন।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেছেন, “আটকের পর বিজিবির অনুরোধে রুপচাঁদ মণ্ডলকে ছেড়ে দিয়েছে বিএসএফ। রুপচাঁদ জানিয়েছেন, আরো ৭ বাংলাদেশি ও ৩ ভারতীয় দালালকে আটক করেছে বিএসএফ। তাদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
যবিপ্রবি শিক্ষার্থীদের দু’গ্রুপে সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৮
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের একটি অংশ এ কমিটি চান না। এ নিয়ে গত দুদিন ধরে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।
বিষয়টি মীমাংসা করতে দুই পক্ষ প্রক্টর অফিসে যায়। সেখানে গেলে সিএসই বিভাগের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ক্যাম্পাসে কয়েক দফা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন দুই পক্ষের শিক্ষার্থীরা। এতে প্রক্টরসহ অন্তত ৮ শিক্ষার্থী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয় এলাকায় এখন পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ বলেন, “ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”
ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে বাস চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল থেকে একটি বাস চুরি হয়েছে। চুরি হওয়া বাসটির রেজিস্ট্রেশন নম্বর ১৪-৭৮৫৩। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে ঝিনাইদহ লাইন পরিবহনের এই বাসটি টার্মিনাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চালিয়ে নিয়ে যায়।
বাসের চালক সাদিক রাকিব জানান, তিনি নাটোরের লালপুর থেকে ঝিনাইদহে এসে বাসটি টার্মিনালে রেখে বাড়ি চলে যান।
পরে বাসের সহকারী শৌচাগার থেকে ফিরে এসে দেখেন, বাসটি সেখানে নেই। টার্মিনাল এলাকার এক চা বিক্রেতা বলেন, এক অচেনা লোক হঠাৎ এসে বাসটি চালিয়ে নিয়ে যায়।
ঝিনাইদহ লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত ১২টার দিকে বাসটি চুরি হয়। আমরা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাস চুরির অভিযোগ পেয়েছি। বাসটির সন্ধানে পুলিশ কাজ করছে।’
কালী বাড়ি মন্দিরে ব্রহ্ম দেবের পূজা
খবর বিজ্ঞপ্তি
প্রতিবছরের ন্যয় এবারও খুলনা বাজার কালীবাড়ী মন্দিরে গত শুক্রবার বেলা ১১ টায় ব্রহ্ম দেবের পূজা অনুষ্ঠিত হয়।
পূজায় উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জি, শ্যামল হালদার ধর্মীয় সংবাদ পরিবেশক তপা হালদার, প্রশান্ত ব্যানার্জী, শুশান্ত ব্যানার্জী, উজ্জ্বল ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, সবুজ ভট্টাচার্য, শংকর ঘোষ, বিপ্লব ভৌমিক, পলাশ সাহা, অনিক ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, গণেশ কুন্ডু, রুপক দে, বাবলু বিশ্বাস, মদন সাহা, বাপি সাহা, রতন সাহা, গনেশ কুন্ডু, মিঠুন সাহা (জলযোগ), লিটন চক্রবর্তী, মনির সাহানী। এছাড়া পূজায় প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলনের জেলার শপথ ও পরিচিতি সভা
খবর বিজ্ঞপ্তি
শনিবার বাদ জোহর জেলা কার্যলয়ে জেলার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্ব ও নবনির্বাচিত সেক্রেটারী হাফেজ আাসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় আগামী ২০২৫-২৬ সেশনে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত জেলার পূর্ণাঙ্গ কমিটিতে যারা রযেছন সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব জয়েন্ট সেক্রেটারী এস এম রেজাউল করিম,এসিস্টেন্ট সেক্রেটারী, শফিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুন অর রশিদ,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম দপ্তর সম্পাদক মুফতি এনামুল হাসান সাঈদ, , অর্থ ও প্রকাশনা সম্পাদক মাষ্টার জাফর সাদেক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ আসাদুল্লাহ হামিদী , শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ মাহবুবুল আলম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাোঃ আশরাফ আলী, কৃষি ও শ্রম বিষঃ সম্পাদক মোঃ নুরুল হুদা সাজু, , মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদকমুফতি ফজলুল হক ফাহাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলঃ আবু দাউদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডুমুরিয়া স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ওমর আলী, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মো. মুহিব্বুল্লাহ নির্বাহী সদস্য মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মোঃ আনোয়ার হোসেন, মুফতি ফয়জুল্লাহ মাওলানা আহমদ আলী, হাফেজ কারিমুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম মোঃ অলিউয়ার রহমান।
দুর্নীতির অভিযোগে বদলি হলেও পদোন্নতি পেয়ে এডিসি সাদিয়া
খুলনাঞ্চল রিপোর্ট
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবস্থায় দুর্নীতিতে জড়িয়ে তাৎক্ষণিক বদলি হয়েছিলেন। সেই দুর্নীতি নিয়ে তদন্তও হয়েছিল। পরে তাকে আবার সেই জেলায় পদায়ন দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রবিধানমালা ডিঙ্গিয়ে এমন পদায়নে ক্ষোভ উঠেছে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও। তবে প্রভাব খাটিয়ে নিয়ম ডিঙ্গিয়ে পদে বহাল রয়েছেন খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে খুলনা সেটেলমেন্ট অফিস থেকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর তিনি জেলা প্রশাসকের কাছে যোগদান করতে গেলে প্রথমে বিপত্তি বাধলেও পরে ২৯ সেপ্টেম্বর যোগদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সাদিয়া আফরিনের এই বদলিতে মাঠ প্রশাসনের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। ২০২২ সালের ৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গেজেট হিসেবে মাঠ প্রশাসন পদায়নের একটি নীতিমালা প্রণয়ন করা হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক পদায়নে কিছু নির্দেশনা উল্লেখ রয়েছে। সেই গেজেটটি বিশ্লেষণ করে দেখা গেছে, সাদিয়া আফরিনের পদায়নে কয়েকটি ধারা লঙ্ঘন করা হয়েছে। গেজেটের ৩.৭.৬ ধারায় উল্লেখ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কমর্রত ছিল, তাকে একই জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা যাবে না। তবে সাদিয়া আফরিন ২০২২ সালের ১৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। শুধু তাই নয়, সেখানে কর্মরত অবস্থায় আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এই কর্মকর্তা। ফলে তাৎক্ষণিক বদলিও হয়েছিলেন তিনি।
জানা গেছে, ফুলতলা উপজেলার দামোদর ও আলকা মৌজায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ২ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে ২ দশমিক ৬৬ একর জমি কেনা হয়। ওই জমিতে গৃহহীন ও ভূমিহীন ৭০টি পরিবারের আবাসনের জন্য ২ শতাংশ জমিসহ ৭০টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয় সরকার।
নকশা অনুযায়ী, এ ঘরে সাড়ে ১৯ ফুট ও ২২ ফুট ৮ ইঞ্চি সাইজের দুই রুম বিশিষ্ট মূল ঘরের সঙ্গে বারান্দা, রান্নাঘর ও টয়লেট থাকবে। এর জন্য ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ছাড়াও মালামাল পরিবহনের জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা বরাদ্দ হয়।
এই প্রকল্পের সভাপতির দায়িত্বে ছিলেন তৎকালীন ইউএনও সাদিয়া আফরিন। ঘরে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার হচ্ছে এমন অভিযোগের বিষয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর খুলনার তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডল সরেজমিনে পরিদর্শন করেন। এ ছাড়া ১৪ নভেম্বর বিকেলে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম ঘরের কাজের অগ্রগতি ও নির্মাণ কাজ দেখতে যান।
পরিদর্শন শেষে তারা জানান, নির্মাণ কাজে ২ নম্বর ইট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গ্রেড বিমে ১২ মিলিমিটারের পরিবর্তে ১০ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিম ও কলামে ৮ মিলি রিং রড ৬ ইঞ্চির পরিবর্তে ১৫ ইঞ্চি পরপর ব্যবহার করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের পর ২৪ নভেম্বর ইউএনও সাদিয়া আফরিনকে তিন কার্যদিবসের মধ্যে বদলির নির্দেশ দেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। তবে দায়িত্ব ছাড়ার আগের দিন ২৮ নভেম্বর তিনি অতি গোপনে তিনটি চেকের মাধ্যমে আরও ২০ লাখ ৪ হাজার ৯৯১ টাকা ঠিকাদারকে প্রদান করেন, যা নিয়ে পরবর্তীতে খুলনা জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।
জানা গেছে, সাদিয়া আফরিনের বাবা খুলনার একজন জ্যেষ্ঠ চিকিৎসক। সে সুবাদে তার বেড়ে ওঠা খুলনাতেই। লেখাপড়া করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। যে কারণে এই কর্মকর্তার চেষ্টা থাকে সব সময়ে খুলনাতেই পদায়ন নেওয়ার। তার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ও অস্থায়ী দুই ঠিকানাই উল্লেখ রয়েছে, ৩/বি মেডিকেল কোয়ার্টার, ছোট বয়রা মেইন রোড, সোনাডাঙ্গা, খুলনা। তবে জন্মস্থান উল্লেখ রয়েছে ঝিনাইদহ জেলা।
তিনি ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের সময়ে নিজ স্থায়ী জেলা ঝিনাইদহ উল্লেখ করেছিলেন। এডিসি হিসেবে যোগদানের সময়েও একই জেলার নাম উল্লেখ করেছেন। তবে বিপত্তি বাধে স্বামীর স্থায়ী ঠিকানা ভিন্ন নিয়ে। তিনি ইউএনও হিসেবে যোগদানের সময় স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করেছিলেন সাতক্ষীরা জেলা ও এডিসি হিসেবে যোগদানের সময়ে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করেছেন ঝালকাঠি জেলা। মাঠ প্রশাসন পদায়নের গেজেটের ৩.৭.৬ ধারা মতে, এডিসিদের নিজ বা তাদের স্বামী বা স্ত্রীদের জেলায় পদায়ন করা যায় না।
এ নিয়ে অনুসন্ধানে জানা গেছে, সাদিয়া আফরিন দ্বিতীয় বিয়ে করেছেন বলে স্বামীর ঠিকানায় গরমিল হয়েছে। তবে তার দ্বিতীয় স্বামী আল আমিন ফুলতলা উপজেলা পরিষদের মালি পদে এর আগে চাকরি করেছেন। ওই পদটিতে চাকরি করতে গেলে খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হয়।
সাদিয়ার প্রথম স্বামী আবু সাইদ আশরাফুল কামাল বলেন, উপজেলা পরিষদের মালি হিসেবে নিয়োগ পাওয়া আল আমিন পরবর্তীতে সাদিয়ার গাড়ির ড্রাইভার হিসেবে দায়িত্ব পান। সে সময় একে অন্যের প্রেমে জড়িয়ে পড়ে। পরে ২০২৩ সালের জুন মাসে আমার ও সাদিয়ার ডিভোর্স হয়ে যায়। ওই বছর সে ওই মালিকে বিয়ে করে। এরপর থেকে তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, আল আমিন খুলনা জেলার ফুলতলার স্থায়ী বাসিন্দা। এই জেলার বাসিন্দা হওয়ায় তার নামে আগে আশ্রয়ণের ঘরও বরাদ্দ হয়েছিল। ফলে সাদিয়া আফরিন এডিসি হিসেবে পদায়নের জন্য স্বামীর ঠিকানাও কারসাজি করেছেন বলে মনে করেন অনেকে।
খুলনা জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সরকারি নিয়ম-কানুন ভেঙে এভাবে অতিরিক্ত জেলা প্রশাসক পদে সাদিয়া আফরিনের পদায়নে তারা হতবাক হয়েছেন। তারা বলছেন, দুর্নীতি করেও তিনি কীভাবে এডিসির ফিটলিস্টে আসলেন, তা বোধ্যগম্য নয়। আর দুর্নীতির তদন্তের সময়ে তার বিরুদ্ধে যে সব কর্মকর্তা সরাসরি সাক্ষ্য দিয়েছিলেন তারাও এখন হয়রানির ভয়ে রয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, এই পদায়নে আমাদের কোনো এখতিয়ার নেই। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।
প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতে এই এডিসির বদলির দাবি তুলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটির (সনাক) খুলনা শাখার সভাপতি কুদরত-ই খুদা। তিনি বলেন, জেলা প্রশাসন হলো সব সরকারি কাজের মূল গন্তব্য। সেখানে পদায়নে এভাবে নিয়ম-নীতি লঙ্ঘন করা যাবে না। কেন অনিয়মের মাধ্যমে এখানে পদায়ন করা হলো, সে বিষয়টি তদন্তসহ আমরা অচিরেই তার বদলির দাবি করছি।
এ বিষয়ে জানতে দুদিন ধরে সাদিয়া আফরিনের মুঠফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি। পরে তার ব্যবহৃত মোবাইলে খুদে বার্তা পাঠালেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়রি) তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ছাত্রলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ভাটাশ্রমিকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে গৃহবধূর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন উজ্জ্বল (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করার সুযোগে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর এলাকার এক গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন উজ্জ্বল। ছাত্রলীগ নেতার দাপটে অসহায় পরিবারটি এ নিয়ে মুখ খুলতে পারেনি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে দুজনের ধস্তাধস্তি ও গৃহবধূর চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এসে উজ্জ্বলকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন, উজ্জ্বল দীর্ঘ কয়েক বছর ধরে গৃহবধূর বাড়িতে প্রকাশ্য যাতায়াত করে। এছাড়াও এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল। বিষয়টি সবাই জানলেও উজ্জ্বলের ক্ষমতার দাপট ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেত না।
কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে।
জমির সরকারি মৌজা মূল্য বেড়ে তিনগুন: ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতারা
রাজু হাওলাদার
চলতি বছরের ১ জানুয়ারি বৃহস্পতিবার নিবন্ধন অধিদপ্তর থেকে আগামী দুই বছরের জন্য সংশোধিত মৌজা রেট অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন মৌজা রেট নির্ধারণের পর জমি ক্রেতা-বিক্রেতাসহ এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের এমন অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে জমির মৌজা রেট বাড়ানোয় সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সমালোচনা। কেনা-বেচা কমায় রাজস্ব হারাবে সরকার।
মৌজা রেট সুত্রে দেখা যায়, নতুন মৌজা রেটে সরকারি হিসাবে প্রতি অযুতাংশ জমির শ্রেণীভিত্তিক মূল্য সর্বনিম্ন ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আবার কোথাও বাড়ির চেয়ে ভিটা শ্রেণির দাম বেশি ধরা হয়েছে। খুলনায় কোন কোন মৌজায় দ্বিগুণ, কোন মৌজায় তিনগুও বাড়ানো হয়েছে। খুবই কমসংখ্যক মৌজায় পূর্বের মূল্য অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে কিছু মৌজার বেশিরভাগ জমি সরকার আগেই অধিগ্রহণ করেছে।
নিবন্ধক অধিদপ্তরের আদেশে দেখা যায়, জমির বাজারমূল্য নির্ধারণ বিধিমালা ২০১০ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালের জন্য প্রস্তুতকৃত বাজারমূল্য তালিকা ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর করা হয়েছে। সরকারি হিসাবে মৌজা ভিত্তিক জমির সর্বনিম্ন গড় বাজারমূল্য ধরে সংশোধিত মৌজা রেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই মূল্যের নিচে জমি রেজিস্ট্রি করা যাবে না।
নতুন নির্ধারণ করা মৌজা মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, খুলনা সদর সাব রেজিস্ট্রারের আওতাধীন মৌজার বাস্তু এবং বাণিজ্যিক শ্রেণির মূল্য বাড়ানো হয়েছে অস্বাভাবিকহারে এমনটাই অভিযোগ জমির মালিকদের। খুলনা সদরের বানিয়াখামার মৌজায় বাস্তু শ্রেণির জমির পূর্ব মূল্য ছিল ৮ লাখ ৪৮ হাজার ২৭৩ টাকা। বর্তমানে তা ১৪ লাখ ৫৯ হাজার ২০৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ২৩ লাখ ৭ হাজার ৪৭৮ টাকা। যা পূর্ব মূল্য থেকে তিনগুণ বেশি। দেখা যায়, বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর মৌজায় ৭ লাখ ১৬ হাজার ২৫৪ টাকা রেট হয়েছে যা আগের তুলনায় অনেক বেশি।
অপরদিকে, ডুমুরিয়া উপজেলার চকমথুরাবাধ মৌজায় ৮ লাখ ৫৫ হাজার ৩০২ টাকা রেট হয়েছে যা আগের তুলনায় অনেক বেশি। এইরকম খুলনার বেশিরভাগ জমির মৌজা রেটই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে মৌজা রেট অনুযায়ী দেখা যায়।
ডুমুরিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে আসা ভ্যান চালক আজিম শিকদার বলেন, আমি ডুমুরিয়া বিলপাবলা মৌজার ৩ শতক জমি কিনেছি ১ লাখ টাকা দিয়ে কিন্তু সরকারিভাবে আমার দলিলে লিখতে হবে ২ লাখ ৬২ হাজার টাকা। জমি রেজিস্ট্রি করতে আমার প্রায় ২০ হাজার টাকা লাগবে। কিন্তু আমার ১ লাখ টাকা ক্রয়ের মূল্যে আমি রেজিস্ট্রি করলে ৮ হাজার টাকায় পারতাম। সরকারের উচিৎ শুধু বড় বড় বিল্ডিং দেখে মৌজা রেট বৃদ্ধি করবেন না। তাহলে আমাদের মতো খেটে খাওয়া ভ্যান চালক মানুষ আজীবন মানুষের জমিতে ঘর তুলে থাকতে হবে।
রূপসা উপজেলার সোনালী ব্যাংক কাজদিয়া শাখার হিসাব রক্ষক সুত্রে জানা যায়, যেখানে আগে রেজিস্ট্রির দিন রেজিস্ট্রির পে অর্ডার করতে আমাদের ঘাম ঝড়ে যেত। সেইখানে আমাদের এখন মনেই হয় না যে, রেজিস্ট্রি অফিস খোলা রয়েছে। এমন কোন দিন ছিল না যে দলিল লেখতদের মধ্যে কথা কাটাকাটি হইত টাকা জমা দেওয়ার সিরিয়ালের জন্য। কিন্তু বর্তমানে মৌজা রেট বৃদ্ধি হওয়ার কারণে রেজিস্ট্রি একদম কম থাকার সোনালী ব্যাংকে দলিল লেখকদের একদমই দেখা যায় না।
খুলনা সদরের দলিল লেখক আঃ সাত্তার শেখ দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমি খুলনা সদরের দলিল লিখি দীর্ঘদিন ধরে। আমার সংসার চলে দলিলের কাজ করে। আগের চাইতে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ খুবই কম। তারপরও আবার চলতি বছরের ১ জানুয়ারিতে অধিকহারে মৌজার রেট বৃদ্ধি করেছে। এখন আর আগের মত রেজিস্ট্রি কাজ নিয়ে আসছে না ক্রেতারা। সরকারের উচিত দেশের সব কিছু পরিস্থিতির কতা বিবেচনা করে মৌজা রেট বৃদ্ধি করা।
তিনি জানান, আগে প্রতিদিন একটি রেজিস্ট্রি থাকলেও এখন সপ্তাহে একটি রেজিস্ট্রিও হচ্ছে না। রেজিস্ট্রি অফিসে আগের তুলনায় রেজিস্ট্রি নাই।
খুলনা বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), অফিসার শরীফ শাওন দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমরা তো দেখি মৌজা রেট আরো কম করেছে জমির বাজার অনুযায়ী। তিনি বলেন, খুলনার জিরোপয়েন্ট এক শতক জমির মূল্য ৩০-৩৫ লাখ টাকা কিন্তু সরকারী মৌজা অনুযায়ী সেই জমির শতক করেছে ৭-৮ লাখ টাকা। তাতে আমাদের কাছে জমির কেনা-বেচার অনুযায়ী সরকার সেইভাবে মৌজা রেট বৃদ্ধি করেননি। জনগনের কথা ভেবেই সরকার সব সময় সিদ্ধান্ত নেন।
ড্রীম টাউন প্রোপার্টিজ এর পরিচালক এস এম মঈনুল ইসলাম বলেন, দীঘদিন যাবৎ জমি ক্রয়-বিক্রয় হচ্ছে না। নতুন রেট বৃদ্ধি হওয়ায় আমাদের কোম্পানীর কেনা বেচা নাই বললেই চলে। শুধু আমাদের প্রতিষ্ঠান না খুলনার অনেক প্রতিষ্ঠানের এরকমই অবস্থা হয়েছে। গত বছর যে জমি বায়না রেজিস্ট্রি করেছি ৩ লাখ টাকা দরে কিন্তু চলতি বছরে সেই জমি ৫ লাখ টাকা কবলায় উল্লেখ করতে হচ্ছে । এই সব কারণেই অনেক ক্রেতারা বায়নার টাকা ফেরত চাচ্ছেন। দেশের এই পরিস্থিতির মধ্যে এই চলতি বছর মৌজা রেট বৃদ্ধি না করলে ভালো হতো।
খুলনার জেলা রেজিস্ট্রার অফিস সুত্রে জানা যায়, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে একমত পোষন করেছেন জেলা রেজিস্ট্রার অফিস। জনগণকে বিপদের মুখে ফেলতে চান না সরকার। জনগনের ভাল খারাপ দিকই সরকার জানেন ও বুঝেন। বর্তমানে যে মৌজা রেট বৃদ্ধি পেয়েছে তা বর্তমান বাজারের তুলনায় ৩ ভাগের ১ ভাগ। সরকারের নিধারিত মূল্য মেনেই জনগণের চলা দরকার। দেশের প্রত্যেক জনগণের উচিৎ সরকারের সিদ্ধান্তের সাথে একমত পোষন করে সরকারকে সাহায্য করা।
গাছে ঝুলছিল বাকপ্রতিবন্ধী নারীর বিবস্ত্র মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর হত্যা করে বিবস্ত্র মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহত জাহানারা বেগম (৪০) উপজেলার দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দাঁড়ের পাড়া গবরগাড়া গ্রামের গইড়ির মাঠ এলাকার জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি গাছ থেকে বিবস্ত্র অবস্থায় জাহানারা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ হোসেন বলেন, জাহানারা বাক প্রতিবন্ধী। তিনি প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পর হাঁটা-হাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরেননি। জাহানারা বাকপ্রতিবন্ধী হলেও বাসা-বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। সকালে খবর পাই তার মরদেহ একটি গাছে ঝুলছে। এসে দেখি তার কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫ লাখ টাকার মালামাল লুট: ব্যাবসায়ীকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতা জের ধরে খুলনার এক ব্যবসায়ী আসলাম শিকদারকে অস্ত্রধারী সন্ত্রাসী কালা লাভলু ও পলাশের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীর মোটরসাইকেল, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় হরিণটানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। মারাত্বক আহত আসলাম শিকদার বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে মামলাটি তুলে নিতে সন্ত্রাসীরা ব্যবসায়ীর পরিবারকে নানা রকম চাপ প্রয়োগ করছে বলে জানাগেছে।
মামলার এজাহারে ও ভুক্তভোগীর অভিযোগে জানাযায়, নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া বাজারে জালাল আয়রন স্টোর নামে একটি লোহার দোকান আছে আসলাম শিকদারের। আসলাম তার বাবার সাথে ব্যবসা করে। এই দোকানে প্রায় আসলামের কাছে জমিজমা ক্রয় বিক্রয়ের জন্য আসতো পূর্বপরিচিত রাজা নামের একজন। এই সখ্যতার কারনে গত ২১ জানুয়ারী রাজা জমি বিক্রর কথা বলে আসলাম শিকদারকে রাত আনুমানিক ৯ টায় বাসা থেকে ডেকে নিয়ে হরিণটানার ইসলাম নগর এলাকার একটি চায়ের দোকানে। সেখানে ঐ চায়ের দোকানে আগে থাকেই অবস্থান করছিলো দেলো, নাজমুলসহ ৩/৪ জন।
তার পর পর ৩/৪ টি মোটরসাইকেল যোগে লাভলু ওরফে কালা লাভলু ও পলাশের নেতৃত্বে ৭/৮ জন আসে। তারা একটি জমি দেখার কথা বলে আসলাম শিকদারকে হরিণটানা থানার বয়রা শ্মশানঘাট চেয়ারম্যানের ভিটায় নিয়ে আসে। সেখানে নিয়ে নানা রকম গালিগালাজ করে এবং পূর্ব শত্রুতার জেরে লাভলু ওরফে কালা লাভলুর হুকুমে অন্যান্যরা আসলামকে হত্যার উদ্দেশ্যে গলায় রশি দিয়ে শ্বশারোধ করে হত্যা চেষ্টা করে। এ সময় পলাশ, সাজিদসহ কয়েকজন চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আসলামের দুই হাতের কনুর উপরে ও নিচে মারাত্বক কক্তাক্ত যখম করে। অভিযোগে জানাযায়, এ সময় আসলামের শরীর থেকে মারাত্মক রক্তখরন হয়। সন্তাসীরা মৃত ভেবে আসলামকে ফেলে চলে যায়।
তারা যাওয়ার সময় ব্যবসায়ী আসলামের ব্যবহৃত ঞঠঝ অঢ়ধপযব জঞজ ১৬০ পপ মটরসাইকেল যার মুল্য ১ লাখ ৯৯ হাজার টাকা, একটি এক ভরি ওজনের স্বর্ণের চেইন, আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা, একটি বিদেশী হাত ঘড়ি আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা, একটি জবধষসব ঈ৫৫ মোবাইল যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা ও আসলামের কাছে থাকা দোকানের ব্যবসায়িক নগদ ৬১ হাজার টাকা নিয়ে যায় বলে মামলার অভিযোগে জানাগেছে।
আসলাম মুমুর্ষ ও জখম অবস্থায় চেয়ারম্যান ভিটার পাশ্ববর্তী একটি বাড়িতে গিয়ে প্রাণ বাচানোর জন্য আকুতি জানায়। তখন ঐ বাড়ির মালিক স্থানীয় লোকজনের সহায়তায় আসলামকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আসলাম সুস্থ হয়ে এঘটনায় হরিণটানা থানায় একটি মামলা দায়ের করেছেন। হরিণটানা থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০২/২০২৫।
মামলায় লাভলু ওরফে কালা লাভলুসহ নয় জনের নাম উল্লেখ সহ ১০/১২ জনকে আসামি করা হয়। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, মামলা দায়েরের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আসামিরা মামলা তুলে নিতে ব্যবসায়ী আসলামকে নানা রকম চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে থানা পুলিশ জানায় আসামিদের আটকের জন্য অভিযান চলছে।
নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানার পুলিশ ফুলবাড়ীগেট এলাকা থেকে শুক্রবার সকালে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মিকাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান ৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় সময় ফুলবাড়ীগেটস্থ ঢাকা হার্ডওয়ার সামনে থেকে মোঃ ইয়ানুর সাকিবকে ১৫ পিসকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ইয়ানুর দিঘলিয়া বারাকপুর এলাকার হুমায়ুন কবিরের পুত্র।
এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।











































