Home আঞ্চলিক ৫০ বছর ধরে পত্রিকা বিলি করে চলছে ঝন্টুর সংসার

৫০ বছর ধরে পত্রিকা বিলি করে চলছে ঝন্টুর সংসার

7


খুলনাঞ্চল রিপোর্ট
রোদ-বৃষ্টি-ঝড় উপক্ষো করে দীর্ঘ ৪ যুগেরও বেশী সময় ধরে গ্রাহকদের দ্বারে দ্বারে গিয়ে পত্রিকা পৌঁছে দেন হকার ঝন্টু সরকার (৬২)। একটি ভাঙাচোরা বাই সাইকেল ও খালি পায়ে চষে বেড়ান গ্রাহকদের কাছে। এ যুগেও তিনি ব্যবহার করেন না কোনো মোবাইল। পত্রিকা বিলির আয় দিয়েই চালান ৭ জনের সংসার।
ঝন্টু সরকার বলেন ,‘হেই কোনদিন যে পত্রিকা বেচতাম শুরু করলাম তা অহন আর মনে করতাম পারি না। ত অইবো ৫০ বছরের মতো। ‘একতা’ ও স্থানীয় একটি পত্রিকা লইয়া বাইর অইতাম। অর্ধেক বেলা বেইচ্যা যা থাকতো তা দিয়াই বাপ-মা ও ভাই বইনদের লইয়া ভালাই দিন কাটাইতাম।
অহন বেচি ২শর ওপরে পত্রিকা লাভ অয় ৩শ থাইক্যা সাড়ে তিনশ টেহা। সংসার চলে না। ছাড়তামও পারি না। এই ব্যবসা অহন রক্তের সাথে মিইস্যা গেছে।’
ঝন্টু কুমার সরকারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারি গ্রামে। বাবা নিপেন্দ্র কুমার সরকার মারা যান গত প্রায় ২০ বছর আগে। এর কয়েক বছর পরে মারা যান মা হীরন বালা সরকার। ৫ বোন ও দুই ভাই নিয়েই তার সংসার। সংসার চালাতে গিয়ে বিয়ে করা হয়নি তার। বোনদের বিয়ে দিলেও বিভিন্ন কারণে এখন নিজেকে চালাতে হয়।
তিনি আরও জানান,তার বাড়ি থেকে প্রতিদিন ভোরে সাইকেলে করে প্রায় ১২ কিলোমিটার পাড়ি দিয়ে নান্দাইল সদরে এসে পত্রিকা নিয়ে যান। পত্রিকা বিলি করতে করতে তিনি নিজ এলাকায় যান। এরপর নির্দিষ্ট গ্রাহক ছাড়াও ভ্রাম্যমাণ গ্রাহকদের বিভিন্ন চাহিদার মতো পত্রিকা দেন।
ঝন্টু জানান, আগের মতো এখন আর পত্রিকা বিক্রি হয় না। হাতে হাতে মোবাইল থাকাতে অনেকেই মোবালেই পত্রিকা পড়ে নেন। তারপরও যাদের পত্রিকা পড়ার অভ্যাস তারা পড়বেন।