Home আঞ্চলিক খুলনায় নগর ছাত্রদলে বিক্ষোভ ও থানা ঘেরাও

খুলনায় নগর ছাত্রদলে বিক্ষোভ ও থানা ঘেরাও

29


স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানার সদস্য মাহামুদুল আলম ছাহিল, নওফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ ও সদর থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে মহানগর ছাত্রদল। বুধবার দুপুরে কেডি ঘোষের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে সমাবেশ করে।


সমাবেশে বক্তারা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, খুলনায় সন্ধ্যা নামলেই সন্ত্রাসীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়। ইতিমধ্যে অস্ত্রধারীদের হামলায় বিএনপি নেতা, যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী। অথচ প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তারা অবিলম্বের সদর থানার ওসি মনিরুল গীয়াসের অপসারণ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সমাবেশে বক্তব্য দেন ইশতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন মো:মাজহারুল ইসলাম রাসেল। বক্তব্য দেন সরদার মাহিমুল হক, আরিফ মোল¬া তুর্জ, আমিনুজ্জামান সুজন, এস এম নয়ন হোসেন,হাফিজুর রহমান হাফিজ, মুসফিক সালেহীন টিপু, ফারাবী জামান সৌরভ, নাজের মাহমুদ নিবিড়, তামিম খান, তানভীর আহমেদ, আরেফিন, সাব্বির রাহিম, আবির সাহরিয়ার, রাকিব খান, ওবাইদুল, অমি খান, রিসাত ইসলাম, রনি প্রমুখ।