স্টাফ রিপোর্টার
পাইকগাছায় সোলাদানা ইউনিয়ানের কাইনমুকি থেকে দিঘা ২ কিলোমিটার সংযোগ সড়ক যুব সমাজ কর্তৃক সেচ্ছা শ্রমে সংস্কারের কাজ শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান এনামুল হক। সোমবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়েছে।

উল্ল্যখ্য বিগত কয়েক বছর ধরে রাস্তাটি মটর সাইকেল, বাই সাইকেল সহ জন সাধরনের চলাচল অনুউপযোগী হয়ে পড়ে। সোলাদানা ইউনিয়ান চেয়ারম্যান জন সাধরনের চলফেরা অসুবিধা হওয়ারর কারনে তিনি যুব সমাজকে সাথে নিয়ে সেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কারের কাজে হাত দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কল্যাণী রানী মন্ডল, জেসমিন সুলতানা, আজিজুর রহমান লাভলু, আবুল কাসেম, ঠাকুর দাস সরদার, আবু সাঈদ মোল্যা, আঃ সবুর, রাজেশ কুমার মন্ডল, আবুবকর সিদ্দিক শিকারী, আনিছুর রহমান সহকারী হিসাব রক্ষক প্রকাশ বিশ্বাস ও রাজু প্রনব, কল্লোল, প্রদীপ,উদয়, প্রতিশ সহ অত্র এলাকাবাসী।








































