স্টাফ রিপোর্টার।।
খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক নিঘাত সীমা ও সদস্য সচিব লুবনা ইয়াসমিন বিউটিকে অব্যাহতি প্রদান করেছে মহানগর মহিলা দল।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা স্বাক্ষরিত পত্রে তথ্য জানা গেছে। পত্রে খালিশপুর থানা মহিলা দলকে সংগঠিত ও সু-শৃঙ্খল করতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।











































