Home আঞ্চলিক সড়কের গাছ কর্তন: কেসিসি’র অভিযোগ দাখিল থানায়

সড়কের গাছ কর্তন: কেসিসি’র অভিযোগ দাখিল থানায়

32


সটাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকায় কেসিসির অনুমতি ছাড়া সড়কের পাশের গাছ কাটার অভিযোগে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে জানাযায়, নগরীর ৯ নম্বর ওয়ার্ডের একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজনের নামে সরকারি গাছ বিনা অনুমতিতে কাটায় খালিশপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন কেসিসির স্টেট অফিসার গাজী সালাউদ্দিন আহমেদ।
লিখিত অভিযোগে বলা হয়, খুলনা সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের মুজগুন্নী পার্কের নিকট সড়কের একটি পুরাতন বটগাছ এলাকার বাইতুল সালাত জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের নির্দেশে কয়েকজন ব্যক্তি মিলে কেটে ফেলেন। কিন্ত মসজিদ কমিটির কেউ সিটি কর্পোরেশনের কাছ থেকে কোন প্রকার অনুমতি নেয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়।
এ বিষয় খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ও সি) মোঃ রফিকুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের স্টেট অফিসারের দাখিল করা লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।