Home আঞ্চলিক একক প্রচেষ্টায় কেশবপুরের কালামের জিপ গাড়ি তৈরি

একক প্রচেষ্টায় কেশবপুরের কালামের জিপ গাড়ি তৈরি

98


কেশবপুর প্রতিনিধি
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনেকেই নিজেদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে নানা ধরনের যন্ত্র তৈরি করে থাকেন। তেমনই একজন ব্যক্তি, পাজিয়া বাজারের মোঃ আবুল কালাম আজাদ , পিতা মৃত সাজ্জাদ আলী খান, কালাম সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় একটি গাড়ি তৈরি করেছেন। এটি শুধু উদ্যম ও পরিশ্রমের একটি নজিরই নয়, বরং স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধনের এক অনন্য উদাহরণ।
এই প্রকল্পের উদ্যোক্তা কালাম স্বশিক্ষিত মেকানিক, যিনি ছোটবেলা থেকেই প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রতি আকৃষ্ট ছিলেন। নিজের সীমিত সম্পদ ও দক্ষতা ব্যবহার করে তিনি ধাপে ধাপে একটি গাড়ি তৈরি করার উদ্যোগ নেন। এর পূর্বেও তিনি অনেকগুলি গাড়ি, নসিমন, ইজিবাইক তৈরি করেছেন। বিভিন্ন ধরণের যন্ত্রাংশ সংগ্রহ করা, ইঞ্জিন তৈরি করা এবং চাকার সামঞ্জস্য বজায় রেখে কাঠামো গঠন করা ছিল তার মূল চ্যালেঞ্জ।
এই জিপ গাড়িটি তৈরি করতে আবুল কালামের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এখনো কিছু কাজ বাকি আছে খুব শীঘ্রই এই কাজগুলি শেষ করে গাড়িটি তিনি বিক্রয় করতে চান । অনেকেই এই গাড়িটি ক্রয় করিবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
গাড়িটিতে বসবার জন্য ড্রাইভার সহ সর্বমোট ছয়টি সিট রয়েছে। জ্বালানি হিসাবে পেট্রোল চালিত হলেও এটি কম জ্বালানিতে বেশি মাইলেজ দিতে সক্ষম। বর্তমানে গাড়িটি ব্যাটারী চালিত। ডিজাইনের দিক থেকে গাড়িটি ছোট ও হালকা ওজনের, যা শহরের রাস্তায় চলার উপযোগী। পাজিয়া বাজারে ঢুকতে সনি কিরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এই শপটি মোঃ আবুল কালাম আজাদের।
এই গাড়িটির প্রতি আকৃষ্ট হয়ে কেশবপুরের ইজিবাইকের পার্টস বিক্রেতা কনক তিনি এরকম গাড়ি তৈরি করে দেবার জন্য অর্ডার করেছেন। তার উদ্ভাবন স্থানীয় জনগণের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই তার কাজের প্রশংসা করেছেন এবং কেউ কেউ তার কাছ থেকে এ বিষয়ে শেখারও আগ্রহ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে গাড়ি তৈরির স্বপ্ন দেখছেন তিনি।
নিজ প্রচেষ্টায় গাড়ি তৈরি শুধুমাত্র মোহাম্মদ আবুল কালাম আজাদের সাফল্য নয়, এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। তার উদাহরণ আমাদের অনুপ্রাণিত করে, স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের পথ খুঁজে নেওয়ার জন্য।