Home আঞ্চলিক এমপি বাবুকে ঢাকায় প্রেরন: সুস্থতা কামনা

এমপি বাবুকে ঢাকায় প্রেরন: সুস্থতা কামনা

6


স্টাফ রিপোর্টার


খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা-৬ কয়রা – পাইকগাছা, আসনের মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি’র বিশেষ সহযোগিতায় খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য সহযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ২১১নং ভিআইপি কেবিনে ভর্তি আছেন।


মহান সৃষ্টিকর্তার কৃপায়ে তিনি মোটামুটি সুস্থ্য আছেন। সকলের কাছে তাঁর জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি, কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক, সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা শাখার সাধারন সম্পাদক এডঃ সুজিত অধিকারী।