স্টাফ রিপোর্টার।
নগরীর সদর থানা পুলিশ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোমারু জলিলকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামালা রয়েছে বলে পুলিশ জানান।
শনিবার রাত সাড়ে ৮ নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী আ. জলিল ওরফে বোমারু জলিলকে আটক করেছে পুলিশ।
সদর থানার এসআই রেজওয়ানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোমারু জলিলকে আটক করে।
জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে আানা হতে পারে।











































