
বাগেরহাটে পুনাক ফ্যামিলি ডে উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পুনাক ফ্যামিলি ডে উদযাপিত হযেছে। বাগেরহাট নতুন পুলিশ লাইন মাঠে শুক্রবার দিনব্যাপি বর্নাঢ্য আয়োজনে জেলা পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন। দিনব্যাপী আয়োজনে, বিভিন্ন মজাদার ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুলিশ সদস্যদের সন্তানরা, নারী পুলিশ সদস্য ও পুনাক সদস্যদের জন্য ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, এছাড়া উন্নত খাবার প্রদানসহ নানা অনুষ্ঠান, খেলাধুলা ও আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন পুলিশ সদস্যরা। পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্য, পুনাক সদস্য ও জেলার গন্যমান্য ব্যক্তিরা সাংস্কৃতিক অণুষ্ঠান উপভোগ করেন। পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশপ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল আরিফ। পুনাক বাগেরহাটের সভানেত্রী শোভা আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন, ডিআইও-১ পুলিশ পরিদর্শক কাজী শাহিদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলার ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্য ও পুনাক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্যাতিত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচনের ঘোষনা দেওয়ার পরে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ এই নেতার। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দলের কর্মী। ২০১৩ সালে দলের চরম দূর্দিনে আমি জাতীয়তাবাদী শ্রমিক দল, বাগেরহাট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলাম। ২০১৩ সালের ১১ আগস্ট, ২০১৪ সালের ২১ এপ্রিল, ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যায়ক্রমে আমার নামে তিনটি নাশকতার মামলা দেয়। এসব মামলায় ২০১৬ সালের ১৫ জানুয়ারি আমাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের পালিত পুলিশ সদস্যরা। পরে কারা ফটক থেকে গ্রেপ্তার করে আবারও কারাগারে প্রেরণ করা হয়। এভাবে চলতে থাকে আমার ও আমার পরিবারের উপর অত্যাচার। এলাকায় থাকলে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবার পরিজন নিয়ে বাধ্য হয়ে প্রাণ বাচাতে খুলনা চলে যাই। আজব্দি আমার পরিবারের সদস্যরা খুলনা শহরে রয়েছে।
কিন্তু পরিতাপের বিষয় শেখ আছাদুজ্জামান নামের এক ব্যক্তি আমাকে বিতর্কিত করতে ব্যস্ত। এজন্য তিনি একটি মানববন্ধন করিয়িছেন। মানববন্ধনে তিনি বলেছেন, জেলা বিএনপির কিছু নেতা টাকা খেয়ে আওয়ামী লীগের দোসর আব্দুল আল মামুনকে ওয়ার্ড বিএনপির সদস্য পদ দিয়েছে। এবং ওয়ার্ড বিএনপির সভাপতি করার জন্য শতাধিক আওয়ামী লীগের কর্মীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাফফর আলম।
মূলত আমি কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (গোবদিয়া) বিএনপির সভাপতি পদে নির্বাচনের ইচ্ছা পোষন করার পরে শেখ আছাদুজ্জামান এই অপপ্রচার চালাচ্ছেন। বিএনপির তৃণমূলের কর্মীরা মূলত আমাকে ভালবাসে। এতে ইর্ষান্বিত হয়ে, এসব অপপ্রচার চালাচ্ছে। শেখ আছাদুজ্জামান জেলা বিএনপিকে নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আপনাদের মাধ্যমে বাগেরহাটবাসীকে আরও জানাতে চাই, মানববন্ধনকারী শেখ আছাদুজ্জামান বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেছেন। আ্ওয়ামিলীগের ছত্রছায়ায় থাকায় নানা অপরাধও করেছেন। সরকার পতনের পর এলাকায় লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন তিনি। এঘটনায় মামলাও হয়েছে, এ নিয়ে বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে। মূলত বিগত দিনের অপরাধ ও মামলা থেকে বাঁচার জন্য তিনি বিএনপিতে পদ বাগানোর চেষ্টা করছেণ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছি। ভবিষ্যতেও করতে চাই। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই নেতা।
সংবাদ সম্মেলনে, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (গোবরদিয়া) বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন শেখ, বিএনপি নেতা মোঃ এশারাত আরী, সরদার মাসুদুর রহমান, কাজী মতিয়ার রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের অভিযোগ অস্বীকার করে শেখ আছাদুজ্জামান বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে আছি। শহর যুবদলের সাধারণ সম্পাদক ও কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। এসব অভিযোগ মিথ্যা।
রোজার আগেই বেড়েছে সয়াবিন তেল ও ছোলার দাম
দাকোপ প্রতিনিধি
বাজার স্থিতিশীল রাখতে শুধু রমজানে নয়, তার আগেই বাজারে নজরদারি বাড়াতে হবে। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। গতকাল শনিবার খুলনার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে এমন পণ্যের তালিকায় আরো রয়েছে ছোলা। আর মাত্র এক মাস পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। এ দুটি পণ্যই রমজানে চাহিদার শীর্ষে থাকে। এ সময় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ নেই। ফলে পণ্যটির দাম বাড়তি। তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রমজানের সময় নিত্যপণ্যের দাম বাড়ালে ভোক্তাদের তোপের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। এছাড়া এ সময় বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থা বাজারে কঠোরভাবে নজরদারি করে। ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে রমজানের আগেই বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের প্রতিবেদনে সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল ও ছোলার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে।
সংস্থাটির তথ্য বলছে, গতকাল খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৪ থেকে ১৭৫ টাকায় বিক্রি হয়, যা এক সপ্তাহ আগে ১৭০ থেকে ১৭৩ টাকা ও এক মাস আগে ১৬৩ থেকে ১৬৬ টাকায় বিক্রি হয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি। শনিবার বাজারে ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৮৫০ থেকে ৮৫২ টাকা ও ২ লিটারের বোতলজাত সয়াবিন ৩৪৫ থেকে ৩৫০ টাকা বিক্রি হয়। এর আগে গত ৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিলমালিকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে। সে অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়িয়ে ১৬৭ থেকে ১৭৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ থেকে বাড়িয়ে ১৫৭ টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি ১৪৯ থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়। এছাড়া, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৮১৮ থেকে বাড়িয়ে ৮৬০ টাকা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে খুচরাবাজারের একাধিক ব্যবসায়ী বলেছেন, তারা চাহিদামতো সয়াবিন তেলের সরবরাহ পাচ্ছেন না। কোম্পানিগুলো ঠিকমতো তেল দিচ্ছে না। তারা বলেন, ডিলারদের পাঁচ কার্টন তেল অর্ডার দিলে এক থেকে দুই কার্টন পাওয়া যায়। ফলে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে।
খুলনাতে ভোজ্য তেলের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়ী মোঃ জামাল হোসেন এ প্রসঙ্গে বলেন, বাজারে চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ নেই। কিছুটা সংকট রয়েছে। মিলাররা বলছেন, ১৫-২০ দিনের মধ্যে সয়াবিন চলে আসবে। তখন সরবরাহ স্বাভাবিক হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের বাজার স্থিতিশীল, কিছুটা কমতির দিকেও। কিন্তু সরবরাহে ঘাটতি থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে পাম অয়েলের দাম কমতির দিকে বলে এই ব্যবসায়ী জানান।
তিনি বলেন, শীতে পাম অয়েল জমাট বেঁধে যায় বলে চাহিদা কম থাকে। উল্লেখ্য, দেশে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা ২৩ থেকে ২৪ লাখ টন। এর মধ্যে আড়াই লাখ টন তেল দেশে উৎপাদিত হয়। বাকি ২০ থেকে ২১ লাখ টন ভোজ্য তেল আমদানি করতে হয়। এর মধ্যে রমজানে চাহিদা ৩ থেকে সাড়ে ৩ লাখ টন।
ট্যারিফ কমিশন সূত্র বলছে, চলতি অর্থবছরের ৫ জানুয়ারি পর্যন্ত দেশে ১০ লাখ ৯৫ হাজার ৫২৫ টন সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেল ৩ লাখ ৮৪ হাজার ৮০ টন ও পাম তেল ৭ লাখ ১১ হাজার ৪৪৪ টন। তবে সয়াবিন ও পাম অয়েল আমদানির এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় কম। সংশ্লিষ্টরা বলেছেন, আরো ৪ লাখ ২১ হাজার ৯৬৬ টন তেল আমদানি পাইপলাইনে রয়েছে। রমজান শুরু হতে এখনো যে সময় বাকি আছে, তাতে এই তেল চলে আসবে। সয়াবিনের পাশাপাশি গত এক সপ্তাহের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। গতকাল খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, ছোলার দাম বাড়ার কোনো কারণ নেই। প্রতি বছর দেশে ছোলার চাহিদা ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টন। এর মধ্যে রমজানে ছোলার চাহিদা থাকে ১ লাখ টন। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৪৮ হাজার ৯৮০ টন ছোলা আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১৭ হাজার ৪৪৬ টন ছোলা। এছাড়া চলতি বছর ১ লাখ ৮৯ হাজার ৯১৯ টন ছোলা আমদানির জন্য এলসি খোলা হয়েছে। পাইপলাইনে আছে আরো ১ লাখ ৫৪ হাজার ১৯১ টন ছোলা। ফলে ছোলা নিয়েও কোনো ধরনের সংকট হওয়ার কথা নয়।
এ প্রসঙ্গে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এফ এম নাজির হোসেইন বলেছেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে চাহিদামতো নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বাজারে কঠোরভাবে নজরদারি করতে হবে।
তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে শুধু রমজানে নয়, তার আগেই বাজারে নজরদারি বাড়াতে হবে।
এদিকে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির বিষয় আলু, পেঁয়াজ ও মুরগির দাম কিছুটা কমেছে। তবে আগের মতোই চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকা, মুলা ২০ টাকা, শালগম ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, টম্যাটো ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, দেশি শসা ৩০ টাকা, বরবটি ৬০ টাকা কেজিতে বিক্রি হয়। এছাড়া, বাজারভেদে প্রতিটি ফুলকপি ১৫ থেকে ২০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। দাম কমেছে আলুরও। গত বছর জুড়ে যে সবজিটি ছিল ভোক্তাদের ভোগান্তির বড় কারণ। সেই আলুর কেজি এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে। বাজারে সরবরাহ বাড়ায় গত এক মাসে আলুর দাম কমে অর্ধেকে নেমেছে।
সুদ কারবারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার(৬০) নামে এক সুদ কারবারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান এবং দৈনিক সুদের কারবার করতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলেন। তিনি রাত ১০ পর দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসেন।পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ মো. আজিজ হাওলাদারের ডাসার কাঁঠালতলা বাজারের দোকানে একাধিক স্টাম্প ও অনেকের নাম ও টাকার অংক লিখিত রেজিস্ট্রি খাতা উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান মো. আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের টাকার লেনদেন করতেন। তবে স্বজনের দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মারছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা সংবাদ পেয়ে ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পল্লীসঞ্চয় ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি
মাগুরাতে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন ১ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি বলেন যে, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ ও দায়িত্বশীলভাবে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষকগণ, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশিক্ষনার্থীগণ।
জমি নিয়ে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত ৩
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জমি নিয়ে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। এলাকাবাসি আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে দু’পক্ষকে স্ব-স্ব জায়গায় থাকতে বলেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাশপুর গ্রামে।
কালীদাশপুরের কওসার গাজীর ছেলে জমির মালিক খাইরুল ইসলাম জানান, আমি ইতোপুর্বে স্থানীয় অজিয়ার ও মতিন গাজীর ওযারেশদের কাছ থেকে ৩ দলিলে ১ বিঘা জমি ক্রয় করে একাংশে বাড়ি করে বসবাস করছি। ক্রায়কৃত ১৮ শতক জমি পার্শ্ববর্তী বাসিন্দা নিজাম গাজীর মৎস্য ঘেরভুক্ত। নিজাম গাজী প্রভাব খাটিয়ে এ যাবত হারির টাকা না দিয়ে জোর করে ঘের করে আসছিল।
তাই এখন শুকনো মৌসুমে শনিবার সকালে পরিমাপ করে নিজের বাড়ী সিমানার জমিতে পাঁকা খুটিপুঁতে ঘেরা-বেড়ার সময় প্রতিপক্ষরা বাঁধা দেয়। তিনি অভিযোগ করেন নিজাম গাজী ও তার দু’ছেলে আরিফুল-শরিফুল ও ভাইপো সাদ্দাম লাঠিসোটা নিয়ে হামলা-মারপিট করে আমার ও স্ত্রী-ছেলেকে আহত করে। আহত খাইরুল-শিউলী দম্পতি ও তাদের ছেলে শাওন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশের এ এস আই রবিউল ইসলাম জানান, সকালে নিজাম গাজী পরিবারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয। মারপিটের বিষয়টি স্বীকার করে তিনি দু’পক্ষকে শান্ত থাকার নির্দেশনা নিয়েছেন।
তবে নিজাম গাজী একই দাগে ক্রয়কৃত সামান্য জমির কথা বলে বলেন, মুলত ডিডমুলে আমি ঘের করছি। তিনি স্বীকার করেন আমার ঘেরের জমিতে প্রতিপক্ষ খাইরুল গাজী ঘেরা-বেড়া দিতে গেলে বাঁধা দেওয়া হয়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
রূপসায় কেন্দ্রীয় বিএনপি নেতা হেলালের আগমন উপলক্ষে আনন্দ মিছিল
রূপসা প্রতিনিধি
আগামী ৩ ফেব্রুয়ারি রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ এবং উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের আগমন উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা আজ ১ ফেব্রুয়ারি সকালে কাজদিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশটি উপজেলার সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। খুলনা জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন,নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু,টিএসবি সদস্য সচিব আজিজুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম,খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্যা রিয়াজুল ইসলাম।
বক্তৃতা করেন বিএনপি নেতা বাদশা জমাদ্দার,এ্যাডঃ তাফসিরুজ্জামান,শামীম হাসান,মাসুদ খান,মুন্না সরদার,খান আলিম হাসান,মোল্যা লিটন আহমেদ,আবু তাহের হিরা,স্বেচ্ছাসেবক দল নেতা মুসা শিকদার, আসাদুজ্জামান বিল্পব,বনি আমিন সোহাগ,জহিরুল হক শারাদ,তরিকুল ইসলাম রিপন,মুক্তাদির বিল্লাহ, সাদমান শেখ,জাহিদুর রহমান জাহিদ,ছাত্রদল নেতা নুরুল আমিন পাপ্পু,এসএম আবু সাঈদ,ওসমান গনী, দেলোয়ার হোসেন,সিহাব শেখ, নিয়াম মল্লিক,নাঈম আহম্মেদ,নাসির প্রমূখ। এরপূর্বে বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে উপহার হিসাবে শীতবস্ত্র প্রদান করেন।
সরকারি বই বিক্রির ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া বিপুল পরিমান সরকারি বই চুরি করে পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার সখিপুর মোড়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসি। মানববন্ধনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ফিরোজ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নাজিম সরদার, রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, মোক্তার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর জাতির সেই মেরুদন্ড তৈরির মুল কারিগর হচ্ছেন শিক্ষক। অর্ন্তবর্তীকালীন সরকার যেখানে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিতে হিমসিম খাচ্ছে, সেখানে একজন প্রধান শিক্ষক হয়ে তহিরুজ্জামান সরকারি বিপুল পরিমান বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে না দিয়ে অর্থের লোভে সাতক্ষীরার পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
শুধু তাই নয়, উপযুক্ত যোগ্যতা না থাকা স্বত্ত্বেও মোটা টাকার বিনিময়ে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামান নানা দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি ক্রমশ ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন বলেও অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া সরকারি বিপুল পরিমান বই মোটা অংকের টাকায় সাতক্ষীরার এক পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক তহিরুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিদ্যালয় থেকে এসব বই তিনটি ভ্যানে বোঝাই করে সাতক্ষীরা শহর অভিমুখে পাঁচারের সময় বই ভর্তি একটি ভ্যান সখিপুর মোড় থেকে আটকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় সোপর্দ করেন এলাকাবাসি। এরপর থেকে ক্ষুব্ধ এলাকাবাসি তার অপসারণের দাবি জানিয়ে আসছেন।
কৃষকদলের দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভদ্রখালী রফিক মেম্বরের আম্রকানণে উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।
কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর শাহীন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল। কর্মী কর্মশালায় বক্তব্য শিক্ষায় নলতা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক গাজী মোখলেছুর রহমান, শ্লোগান শিক্ষায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, অনলাইন একটিভিটি নিয়ে নলতা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মাস্টার শাহিনুর রহমান, আন্দোলন নিয়ে উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, প্রোগ্রাম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম হালদার, সাংগঠনিক কাজ নিয়ে উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সাংগঠনিক বিষয়ে জাসাস এর সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ।
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলী সাফুই’র সভাপতিত্বে ও বিএনপির সদস্য সচিব এস এম মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু। অত্র ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের উপস্থিত সকল কাউন্সিলারদের সমর্থনের মাধ্যমে জুলফিকার আলী সাপুইকে সভাপতি, এস এম মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম মিঠুকে সাংগঠনিক সম্পাদক,করে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী মোফাজ্জল হোসেন পলাশ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শতশত নেতাকর্মী।
দুর্বৃত্তের দেয়া আগুনে শিক্ষকের খড়ের গাদা ভস্মীভূত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে এক স্কুল শিক্ষকের খড়ের গাদা পুড়ে ছাই হয়েছে। এতে ওই পরিবারের অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।থানায় সাধারণ ডায়রি ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শরাফপুর ইউনিয়নের তৈয়বুর এলাকার স্কুল শিক্ষক আব্দুল লতিফ সরদারের বসত বাড়ি সংলগ্ন একটি খড়ের গাদা ছিল। ঘটনার দিন বুধবার রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা ওই খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসার আগেই আগুনের লেলিহান শিখায় খড়ের গাদা পুড়ে ছাই এবং প্রচন্ড দাবদাহে পার্শ^বর্তী বিভিন্ন ফলজ গাছ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় এসএম মুহাইমিনুল ইসলাম পান্নু বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি রুদাঘরা ইউনিয়ন শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মিকশিমিল রুদাঘরা উ”চ বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আমিরুল ইসলাম হালদার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলতাফ মাহমুদ, আব্দুল মজিদ জোয়ার্দার,বদিয়ার রহমান,শহিদুল ইসলাম ফকির,আব্দুর রাজ্জাক, আঃ গফুর গাজী, আঃ হালিম সরদার,খান কামরুল ইসলাম, আরিজ গোলদার, শফিউদ্দিন মোল্লা, নুর ইসলাম মোড়ল,মনিরুল ইসলাম, হুমায়ুন গাজী, হাবিবুর রহমান, আজিজুর রহমান ফকির প্রমুখ।
দিঘলিয়া উপজেলা বিএনপির কর্মীসভা
দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দিঘলিয়া উপজেলা শাখার কর্মী সভা গতকাল (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় পথের বাজার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রাকিব মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মমরেজ্জুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মোল্লা খাইরুল ইসলাম, সাবেক যুগ্ন আহবায়ক খুলনা জেলা অধ্যাপক মনিরুল হক বাবুল, বিএনপি নেতা ও রূপসার সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, দিঘলিয়া উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়েছে তাদের অপকর্মের জন্য আমাদের সতর্ক থাকতে হবে কোনভাবে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুণ্ঠনকারী, তাদেরকে আমরা কোন প্রকার সহযোগিতা করব না, ওরা দেশ ও জাতির শত্রু। আগামী ৪ঠা ফেব্রুয়ারি দিঘলিয়া ইউনিয়নে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের প্রতি আহবান জানান।
ফকিরহাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতির জন্য পিকআপসহ অবস্থান নেয়। গোপন সূত্রে এ তথ্য পেয়ে ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর কবির ডিউটিরত পুলিশের একটি দলকে ঘটনাস্থলে প্রেরণ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের পিছু নিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুড়ি, সাবল ইত্যাদি জব্দ করেন।
সংঘবদ্ধ ডাকাত দল গ্রেপ্তারে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আশিক রেজা। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত পাঁচজন সহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২। তাং-৩১/০১/২০২৫।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো. এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবনচরায় বাসা ভাড়া করে থাকেন বলে জানা গেছে। এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর কবির বলেন, “আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
সেন্টু চেয়ারম্যানের ভাতিজাকে কুপিয়ে হত্যাচেষ্টা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসীদের হাতে নিহত ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নঈনুদ্দিন সেন্টুর ভাতিজা জাহাঙ্গীর আলমকে (৫০) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের খাদেম দারোগার মোড়ের বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন জাহাঙ্গীর আলম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক। সেন্টু চেয়ারম্যান হত্যাসহ চরের মাঠে মহিষের বাথান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে লালচাঁদ বাহিনীর সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা ধারণা করছেন। আহত জাহাঙ্গীর আলম ফিলিপনগর গ্রামের সেন্টু চেয়ারম্যানের চাচাত ভাই মৃত মঈন সরকারের ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা জানান, খাদেম দারোগার মোড়ের বাজারে একটি দোকানে রাতে মহিষের বাথান মালিক জাহাঙ্গীর আলম বসে ছিলেন। এ সময় দুটি মোটর সাইকেলে করে মুখবাঁধা অবস্থায় ৫-৬ জন সন্ত্রাসী এসে জাহাঙ্গীর আলমকে অস্ত্রের মুখে উঠিয়ে রাস্তার পাশে নেয়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে নির্বিগ্নে চলে যায়। সন্ত্রাসীদের এমন তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার পর বাজারের আশপাশে অবস্থান করা লোকজন জাহাঙ্গীর আলমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা কুপিয়ে রক্তাক্ত জখম করার তথ্য নিশ্চিত করেছেন।
নড়াইলে চোরাই ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকা থেকে রিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের আবদুল গনি মোল্যার ছেলে মফিজ মোল্যা (৪৮), একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মুরাদ মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৮) ও পাল্লা (শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে ইসমাইল শেখ (২৫)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকার শামীম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় সাহায্যের আবেদন
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছার চার বছরের শিশু তাসলিমা খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। দরিদ্র বাবা-মায়ের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
উপজেলার পাতিবিলা গ্রামের মো. রাসেল ও মিনা খাতুনের মেয়ে তাসলিমা দুই মাস আগে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় চৌগাছা হাসপাতালে নেওয়া হয়।
পরে যশোরের বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। খবর শুনে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। পরে এলাকার ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
রাজু আহম্মেদ জানান, মেডিকেলের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জাবেদ জানিয়েছেন, শিশুটিকে তিন বছর নিয়মিত কেমোথেরাপি দিতে হবে।
প্রথম ধাপে এক মাসের চিকিৎসায় প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিশাল অঙ্কের ব্যয় হবে, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। বর্তমানে হাসপাতালের বেডে মেয়েকে বুকে জড়িয়ে অসহায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা।
তাসলিমার চিকিৎসায় সাহায্য পাঠানোর ঠিকানা: গ্রাম: পাতিবিলা, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর।
খানজাহান আলী থানা কৃষকদলের সমাবেশ সফল করাল লক্ষে প্রস্তুতি সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি
আটরা শিল্প এলাকার ইর্ষ্টানগেটে খানজাহান আলী থানা কূষকদলের সমাবেশ রবিবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম । এদিকে কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষে গতকাল বিকাল ৪ টায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় বক্তব্য রাখেন জাহিদ হোসেন, শেখ আনোয়ার হোসেন, মিনা মুরাদ হোসেন,সরদার নজরুল ইসলাম,জাকারিয়া মাহমুদ পিটো, মোন্তাজ উদ্দিন, হাফিজুর রহমান শাফি, সাইফুল্লাহ তারেক, নাসির উদ্দিন, ইসমাইল হোসেন বাবু, মোঃ ইউনুস, মোঃ জনি হোসেন, ওবায়দুর রহমান চয়ন, সরদার ইলিয়াস হোসেন, মনজুরুল আলম, মোঃ হাদিউজ্জামান, হাফিজ, রেজা, শেখ রাসেল, কায়সেদ আলী, সোহাগ, কূষকদল নেতা কামরুজ্জামান আলী , থানা কৃষকদলের আহবায়ক শরিফুল ইসলাম টগর, সদস্য সচিব মোঃ শামিম প্রমুখ ।
শ্যামনগরে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কার(২২) ও আব্দুর রহমান(১৮) নামে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা একই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও আখতারুজ্জামানের ছেলে। তথ্য প্রযুক্তির মামলায় দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। ইতিপুর্বে চক্রের অন্যতম এক সদস্যকে উপজেলার পদ্মপুকুর থেকে গ্রেপ্তকার করে শ্যামনগর থানা পুলিশ।
চক্রটি অনলাইনে জুয়ার মাধ্যমে তরুন সমাজকে বিপদগামীতার দিকে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি দ্রুত অপরাপর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।
এদিকে সবুজ হোসেন ও শাহাজানসহ স্থানীয়রা জানায় শনিবার গ্রেপ্তারকৃতরা এলাকার মাষ্টার এজেন্ট। অনলাইন জুয়ার মাধ্যমে তারা প্রত্যেকে মাসে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন। ইতিপুর্বে আটক রাহাত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে বছরে কোটি কোটি টাকা উপার্জন করেছে।
চক্রের আরও প্রায় ৩০ জন সদস্য উপজেলার পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালীনি, নুরনগর এলাকায় ছড়িয়েূ ছিটিয়ে রয়েছে। অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করায় পুলিশ বাহিনীকে তারা ধন্যবাদ জানান।
কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
মারামারি ও গোলাগুলি ঘটনায় দায়ের করা মামলায় খুলনা সিটি কর্পোরেশন সংরক্ষিত ১০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে নগরীর ৯০/১২ মোল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
মামলা সূত্র জানা যায়, এড. সেখ রফিকুজ্জামানের ছেলে রাফসান জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে খুলনা আযমখান কমার্স কলেজের সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ জুলাই শিববাড়ি মোড় সৌন্দর্যবর্ধনকারী ‘দুর্জয়’ স্থাপনার ওপর‘ স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকার পতনের দৃঢ় প্রত্যয় ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ায় ৩০ জুলাই পুলিশের মাধ্যমে জানীকে খুলনা সার্কিট হাউজে ডেকে নেয় আওয়ামী নেতৃবৃন্দ। ওইদিন রাতে তাকে আন্দোলন থেকে সরে আসার জন্য আওয়ামী নেতৃবৃন্দ হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। হুমকির মুখে রাত সাড়ে ১২ টার দিকে ছাত্ররা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়। ৪ আগস্ট বিকেল ৪ টার দিকে রাফসান জানীসহ অন্যান্য ছাত্রদের নেতৃত্বে একটি মিছিল রূপসা ঘাট হয়ে আন্দোলনের কেন্দ্রস্থল শিববাড়ি মোড়ে যাওয়ার উদ্দেশ্যে ফাতেমা স্কুলের সামনে পৌছালে অস্ত্রধারী মো. রফিক ওরফে কসাই রফিক ও মো. সুমন ওরফে ভিপিসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের এক দল সন্ত্রাসী শর্টগান, বন্দুক, রমদা, হকিস্টিক, লোহার রড এবং দেশিয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা ও গুলি বর্ষণ করে। অস্ত্রধারীরা পরপর দু’টি গুলি করলে জানীর বুকের ডানপাশে ও ডানহাতে বিদ্ধ হয়। উদ্ধার করে সহকর্মীরা চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ভয়ে গোপনস্থানে নিয়ে চিকিৎসা করায়। ২৯ আগস্ট সরকারের পতন হলে এ ঘটনায় জানীর পিতা সেখ রফিকুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন, যার নং ১৮।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানাধীন নয়াবাটি, মুজ্গুন্নী ফেয়ার ক্লিনিকের পিছনে ও খানজাহান আলী থানাধিন পথের বাজার পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে ৩৭৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নগরীর খালিশপুর নয়াবাটি এলাকার মৃত. শাহ আলম, এর ছেলে মো. রফিক মোল্ল্যা (৩৩), ১১৩ নং রোডের মো. মোখলেছ তালুকদারের ছেলে মো. আরিফ তালুকদার (২৮), ঝিনাইদহ জেলা সদরের খরিখালি এলাকার বিজয় পালের ছেলে সঞ্জয় পাল (২০) ও যশোর জেলার অভয়নগর থানার জাফরপুর গ্রামের মো. আজাদুর রহমানের ছেলে মো. মাহাফুজুর রহমান (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর নয়াবাটি, মুজ্গুন্নী ও পথের বাজার পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে খালিশপুর ও খানজাহান আলী থানা পুলিশ। এসময় নয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ রফিক মোল্লা, মুজ্গুন্নী ফেয়ার ক্লিনিকের পিছনে থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আরিফ তালুকদার এবং পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ সঞ্জয় পাল ও ১০০ গ্রাম গাঁজাসহ মাহাফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।










































