Home আঞ্চলিক খালিশপুরে ওয়ার্ড বিএনপি নেতা শাহেদকে হত্যার হুমকি : থানায় অভিযোগ

খালিশপুরে ওয়ার্ড বিএনপি নেতা শাহেদকে হত্যার হুমকি : থানায় অভিযোগ

325
রিয়াজ সাহেদ


স্টাফ রিপোর্টার।।
৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সরকারি বিএল কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রিয়াজ পারভেজ ওরফে শাহেদকে হত্যার হুমকি দিয়েছে জেল থেকে জামিনে মুক্তি পাওয়া দু’ আওয়ামীলীগ নেতা আলী আজিম ও মীর মোকসেদ। এঘটনায় শাহেদ খালিশপুর থানা অভিযোগ দায়ের করেছেন। আলী আজিম দৌলতপুর পাবলা কেশবলাল রোডের মৃত. সুলতান খার ছেলে এবং মীর মোকসেদ খালিশপুর কাশিপুর পদ্মা রোড (হাজী বাড়ীর পূর্বে) এর মৃত. রহম আলী মীরের ছেলে।


অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ৭নং ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুরের মামলা নং-৪ এর ৭৪নং আসামি হিসেবে নগর গোয়েন্দা পুলিশ আলী আজিমকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করে। ২৯ জানুয়ারি জামিনে মুক্তি পায় আলী আজিম। ৩০ জানুয়ারি বেলা ১১টায় সমাবেশের মাধ্যমে প্রকাশ্যে মাইকে বক্তব্য দিয়ে বলে “৭নং ওয়ার্ডের রিয়াজ তুই আমাকে গ্রেপ্তার করিয়েছিস। তোর কোন লোক নেই। আমি ডাকলে ২০০০ লোক বের হবে। ” সে আমাকে দেখে নেবে বলে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে, হত্যার হুমকি দেয়।

এসময় তার সঙ্গে থাকা মীর মোকসেদ একইভাবে আমাকে হুমকি ধামকি প্রদান করে। এই আওয়ামী সন্ত্রাসীরাই ২০২২ সালের ৬ সেপ্টেম্বর বিএল কলেজের ২য় গেটে শাহেদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। যার কারনে সে আজও পঙ্গুত্ব অবস্থায় দিনযাপন করতে। এঘটনায় নিজ ও পরিবারের নিরাপত্তাহীনতায় তিনি খালিশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।