।। খবর বিজ্ঞাপ্তি।।
‘এসো নবীব দলে দলে ছাত্রদলের পতাকা তলে’ স্লোগানকে সামনে রেখে আজ (০২ ফেব্রুয়ারি) রবিবার বেলা ২টায় খালিশপুরস্থ সরকারি হাজি মোহাম্মাদ মহসীন কলেছে একাদশ শ্রেনীর নবীনবরণ অনুষ্ঠান স্থানীয় প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা থাকবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। সভাপতিত্ব করবেন ছাত্রদল হাজী মোহাম্মাদ মুহসীন কলেজ ছাত্রদলের সভাপতি আবু সালেহ শিমুল। নবীবর বরণ অনুষ্ঠানের দ্বিতঅয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মাঠ পরিদর্শন: এদিকে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রভাতী স্কুল মাঠ শনিবার পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, জাহিদুল হোসেন, জাহিদুর রহমান রিপন, সোহেল আলম মল্লিক, মফিজুর রহমান মাজু, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম সান্টু, এস আরিফুর রহমান শিমুল, খান ওয়াহেদুজ্জামান রাহাত, মোহাম্মদ মাহফুজ আহমেদ, মাসুদ পারভেজ লিটন, আল মামুন রনি, ইমরান সালে সিফাত, আবু সালে শিমুল, মিরাজ হোসেন মানিক, রাব্বি রহমান, কামরুল ইসলাম প্রমূখ।











































