Home আন্তর্জাতিক ‘ভালোবাসার উপহার’ ফিরিয়ে দেওয়ায় যুবকের আত্মহত্যা

‘ভালোবাসার উপহার’ ফিরিয়ে দেওয়ায় যুবকের আত্মহত্যা

18

খুলনাঞ্চল ডেস্ক

ভালবেসে দেওয়া ‘উপহার ফিরিয়ে দেওয়ায়’ প্রেমিকার ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম সোমনাথ দাস (১৯)। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়।

জিনিউজ জানায়, কুঁদঘাট এলাকায় একটি দোকানে কাজ করতেন সোমনাথ। কলকাতার সুভাষ পার্কের বাসিন্দা বছর ১৬-র এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারই এই সম্পর্কের কথা জানত।

সম্প্রতি এই যুগলের সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। সেই কারণেই শনিবার সন্ধ্যায় প্রেমিক সোমনাথকে ডেকে পাঠায় ওই কিশোরী। ওইদিন সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করেন সোমনাথ। তখনই তার দেওয়া সমস্ত উপহার সোমনাথকে ফিরিয়ে দেয় ওই কিশোরী।

এরপরই অভিমানে বাড়ি ফিরে নিজের ঘরে গলায় কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই কিশোর। অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় সন্দেহ হয় মায়ের। তখনই দরজা ভেঙে সোমনাথ দাসের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত স্থানীয় হাসপাতালে সোমনাথকে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে ওই কিশোর। তার শরীরে অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানা গেছে।