
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত। “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি” এই শ্লোগানে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউসে অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মুজিদ।
তিনি বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। বর্হিবিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উয়ন্ননের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনায়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব শেখ আবু ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে:কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, যুগ্ন-কমিশনার হাফিজুর রহমান, যুগ্ন-কমিশনার সুশান্ত পাল ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রাহমান।
এ সময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
মহেশপুরে কৃষক সমাবেশ
মহেশপুর প্রতিনিধি
তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫জানুয়ারী) বিকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ করেন কৃষকদলের নেতা-কমীরা। ইউনিয়ন কৃষকদলের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। বিশেষ অতিথির রক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ওমর ফারুক শাফিন, যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান টিপু, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি: মোমিনুর রহমান, সহ যোগাযোগ সম্পাদক আমিনুর রহমান মিনু, সহ ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক আক্তারুজ্জামান সজল, সদস্য মঈন উদ্দিন। সমাবেশ উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন মিলন, মহেশপুর বিএনপির সাবেক আহবায়ক এস এম শাহজামান মোহন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম নেওয়াজ রুমেল, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, পৌর তারেক পরিষদের সভাপতি জাকির হোসেন, কৃষকদল নেতা হাফিজুর রহমান প্রমুখ।
আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
খবর বিজজ্ঞপ্তি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। আর সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে উপজেলা পর্যায়ে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম গঠন করা হয় এবং যার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
রবিবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্সের আশাশুনি উপজেলা কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য তুলে ধরেন ফোরামের সদস্য জনাব বিমল কৃষ্ণ মণ্ডল, বনমালী দাস, রতন অধিকারী, মিনতি রানী সরকার ,কল্যানী সরকার সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।
সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন যে, লিডার্স জলবায়ু নিয়ে ব্যাপক পরিসরে কাজ করছে। তারা স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে উপকূলীয় অঞ্চলে জলবায়ুর প্রভাব কতটা সংকট সৃষ্টি করছে তা সার্বিকভাবে তুলে ধরছে। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে আমরাই উপকূলের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার মতে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদের মানুষ তথা সৃষ্টির পাশে দাঁড়ানোর জন্য পাঠিয়েছে। তাই আমাদের সৃষ্টি অর্থাৎ জীববৈচিত্র্যকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে অনেক মতের মানুষ থাকবে। কিন্তু বহু মতের মধ্যেও যেন ঐক্য থাকে। তিনি তার বক্তব্যে আমাদের সবাইকে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। আগামী ছয় মাসে উক্ত ফোরামের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।
দাকোপে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর রস ও গুড়
দাকোপ প্রতিনিধি
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খুলনার দাকোপে খেজুর রস ও খেজুরের গুড়। জেলার সদর, বটিয়াঘাটা, দাকোপসহ উপজেলার মাঠে আগের মত খেজুর গাছে আর দেখা মিলছে না। এখন আর রসের হাঁড়ি নিয়ে গাছিদের তেমন গ্রামের মেঠো পথে দেখা যায় না। শীত মানেই খেঁজুর রস। নানা ধরনের মুখরোচক পিঠা ও পায়েস তৈরিতে খেঁজুর রসের বিকল্প নেই। শীতকাল এলেই হরেক রকমের পিঠার আয়োজন হয়, কিন্তু খেজুর গাছে বিলুপ্তিতে রস এখন আর তেমন একটা মিলছে না। ফলে নানা রকমের পিঠার বাহার চোখে খুব কম পড়ে। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে খেঁজুর গাছ, খেজুরের রস ও গুড় এবং সংগ্রহের পেশা। এক সময় খুলনা সদর, আশপাশের এলাকার মাঠে- বাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে ছিল অসংখ্য খেঁজুর গাছ। আগের দিনগুলোতে সাধারণত কার্তিক ও অগ্রহায়ণ মাসে প্রতি ঘরে ঘরে দেখা যেত খেঁজুর গাছ থেকে রস সংগ্রহের প্রতিযোগিতা। কিন্তু বর্তমানে খুব কম দেখা যায় এ পেশার কারিগরদের। রস সংগ্রহ করে ঢেউটিনের তাফালে বড় আকারের চুলায় জ্বাল দিয়ে তৈরি করা হতো খেজুরের গুড়, পাটালি গুড়সহ নানা ধরনের গুড়। এখন এসব শুধুই স্মৃতি। এখন কিছু কিছু খেজুর গাছ থাকলেও তা সারাক্ষণ পরিচর্যা করাটা যেন কাজ হিসাবে মনে করছেন না।
দাকোপ উপজেলার কচা গ্রামের ১০১ বছরের বৃদ্ধ মহিলা নেতো বুড়ি বলেন, বাবা আমরা আগে এক টাকা দিয়ে এক হাঁড়ি খেজুরের রস কিনেছি। এ রস দিয়ে খেজুর গুড়, ভাপা পিঠার আয়োজনে এক সময় উৎসব চলতো। এখন এ কথা যেন কল্প কাহিনী। নাতি নাতনি, ঝি-বউদের কাছে বললেও ওরা এটাকে গল্প মনে করছে। এখন প্রতি হাঁড়ি রসের দাম ৩০০-৩৫০ টাকা তাও সঠিক রস বা গুড় কোনটাই আর পাওয়া যায় না। শীতের শুরুতেই খেজুর গাছ কেটে রসের সন্ধানে গাছিরা তৎপর হয়ে ওঠে। তার আগে খেজুর গাছের কথা কারোর মনেই পড়ে না। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় চাহিদা মেটাতে বাজুয়ার হরোসিত গাছি জানান, আমাদের ১২ টার মত খেজুর গাছ রয়েছে। খেজুর বাগান থেকে প্রতিদিন ৬-৭ হাঁড়ি খেজুর রস আহরণ করে থাকি। প্রতি হাড়ি রস ২০০-২৫০ টাকা দরে বিক্রি করি।
এলাকাবাসী বলেন, বাইরের থেকে অনেক বেশি টাকা মজুরি দিয়ে গাছি এনে গাছ কাটাতে হয়। গুড় ৫৫০ থেকে ৬০০ টাকা বিক্রি করি। খেজুরের গুড় দিয়ে সুস্বাদু পিঠা হয়। গ্রাম বাংলার খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ না কেটে যেন বৃদ্ধি করা হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় এ রসের চাহিদা মেটাতে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খেজুর রস ও গুড় এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গুড় মুড়ি খেতে খেজুর রসের বিকল্প নেই। এখনো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক খেজুর গাছ, সেগুলোকে পরিচর্যা করা প্রয়োজন। গ্রাম বাংলার উৎসব ফেরাতে আমাদেরকে অন্যান্য গাছের পাশাপাশি খেজুর গাছের প্রতি যত্নবান হওয়া উচিত।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সুদীপ্ত বালা বলেন, বাজারে যেসকল গুড় পাওয়া যাচ্ছে তার মধ্যে বেশিরভাগ গুড়ই ভেজাল। ভেজাল গুড়গুলো যে সকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এগুলো মানবদেহের জন্য চরম ক্ষতিকর। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে খেজুর গাছ ও গুড়ের প্রকৃত মান ধরে রাখা সম্ভব বলে মনে করনে।
কেশবপুরে অনুষ্ঠিত হলো মহিলা দলের বৌমা, শাশুড়ি সমাবেশ
কেশবপুর প্রতিনিধি
শনিবার যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকালে ইউনিয়নের গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টি যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী বৌমা-শাশুড়ি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহেনা আজাদ।
এই ধরনের সমাবেশ পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাবেশে অংশ নেন প্রায় ১০০ জন বৌমা ও শাশুড়ি, যারা তাদের অভিজ্ঞতা, অনুভূতি এবং সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন।
এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল পারিবারিক জীবনে শাশুড়ি-বৌমার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, তাদের মধ্যকার মতপার্থক্য দূর করা এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এখনও পর্যন্ত আমরা কুসংস্কারের ভিতরে আছি, কারণ একজন মেয়ে বিয়ের পর যখন স্বামীর গৃহে যায় তখন স্বামীর পরিবার তার পরিবার হয়ে যায়। কিন্তু সেই পরিবারকে ভাঙ্গার জন্য মেয়ে সহ তার পরিবার উঠে পড়ে লাগে। কিন্তু মেয়ের পরিবার একটুও ভাবে না যে,কত কষ্ট করে ছেলে বড় করে লেখা পড়া শিখিয়ে চাকুরী অথবা ব্যবসা ধরিয়ে ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে হয়। তারা যদি একটু ভালো মানসিকতা নিয়ে ভাবে মেয়ের সংসার কে সুন্দর ভাবে গড়তে হবে তাহলে কিন্তু গৃহ বিবাদ টা বাঁধে না। মেয়ের পরিবার তখন বুঝতে পারে যখন তারদের সংসারে তেমনি একজন গৃহবধূর আগমন হয়। তাই আমরা এমনই একটি উদ্যোগ গ্রহণ করেছি আগামীতে যাতে কোন সংসারে গৃহ বিবাদ না ঘটে। কথায় আছে না “সংসার সুখের হয় রমণীর গুণে”।
এ ধরনের সমাবেশ ভবিষ্যতেও আয়োজন করা হলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই আশা প্রকাশ করেন।
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের প্রতিষ্ঠাবার্ষিকী
রামপাল প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপাল’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৈশম্য বিরোধী জুলাই বিপ্লবের পরে এই প্রথম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়। জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।
প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে রবিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও বিশিষ্ট ব্যাক্তিগণ কে প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে সম্মাাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পরিষদের অডিটোরিয়ামের
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর সূরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, বিশিষ্ট কবি ও গবেষক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, জামায়াতের ইসলামীর যুব বিভাগের সভাপতি মো, আসাদুজ্জামান, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা। অন্যান্যের আরো বক্তব্য দেন সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক সুখময় ব্রহ্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো, হারুন শেখ, সদস্য মুর্শিদা পারভীন, সাধারণ সদস্য কবির আকবর পিন্টু, সরদার মহিদ্লু ইসলাম, মো. আব্দুল্লাহ শেখ। আরো উপস্থিত ছিলেন চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সেকেন্দার মোড়ল, সোবহান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাতক্ষীরায় কেন্দ্রীয় সমন্বয়ক রাজের ঝটিকা সফর
সাতক্ষীরা প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসাইন রাজ সাতক্ষীরা ঝটিকা সফর শেষে স্থানীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় ও চায়ের আড্ডায় যোগ দেন। শনিবার (২৫ জানুয়ারি) শহরের খুলনা রোড় মোড়স্থ শহিদ আসিফ চত্বরে এ আড্ডায় আগামীর বাংলাদেশ নিয়ে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কার্যক্রমকে গতিশীল করতে নানা পরামর্শ প্রদান করেন। এ সময় সংগঠনের বিভাগীয় পর্যায়ে দায়িত্বে থাকা বিশ্বজিত দত্ত খুলনা জেলার কার্যক্রম সম্পর্কে সমুখ ধারণা ও নির্দেশনা তুলে ধরেন।
আড্ডায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সমন্বয়ক ও আহবায়ক আরাফাত হোসাইন, যুগ্ম সদ্যসচিব নাজমুল হাসান রনি, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান রুমন, যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম, সমন্বয়ক সদস্য নাজমুল হাসান প্রমুখ।
১৯. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসাইন রাজ সাতক্ষীরা ঝটিকা সফর শেষে স্থানীয় সমন্বয়কদের সাথে সন্ধ্যায় মতবিনিময় ও চায়ের আড্ডায় যোগ দেন
কয়রায় ইসলামিক রিলিফের উদ্যোগে পুকুর সংস্কার কাজের উদ্বোধন
কয়রা প্রতিনিধি
কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থায় পুকুর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং ওর্য়াডের গোবরা সানাপাড়া এলাকায় এই পুকুর সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এতে কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ৮ লক্ষাধিক টাকা। এটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষ এখান থেকে পানি সংরক্ষণ করে রান্না সহ খেতে পারবে। পুকুর সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয়
ইউপি সদস্য আবুল কালাম শেখ, ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের কয়রার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরত উল্লাহ ফারুক বিজু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপকারভোগি সদস্যরা।
আল আমিন ট্রাস্টের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন
সাতক্ষীরা প্রতিনিধি
দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪টায় মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজাআত আলি, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম প্রমুখ।
পাইকগাছায় দোকান ঘর জবর দখল করতে ব্যর্থ হয়ে মারপিট
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দোকান ঘর জবর দখল করতে ব্যার্থ হয়ে মারপিট করে খুন জখমের হুমকির ঘটনায় জেলা পরিষদ সদস্য নাহার আক্তার থানায় সাধারণ ডায়রী করেছে। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউনিয়নে মাহমুদ কাটি মোড়ে।
সাধারণ ডায়রী সুত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাজেদ সরদারের মেয়ে সাবেক জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে একই এলাকার মৃত্যু উজির আলী গোলদারের ছেলে আব্দুস সাত্তারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সাধারণ ডায়েরীতে নাহার আক্তার উল্লেখ করেছেন, গত ১৭ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে আব্দুস সাত্তার আমার দোকান ঘর দখল করতে আসে। সে সময় আমি বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। ওই সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে সারপিট করে ফোলা জখম করে। আমার ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে খুন জখমের হুমকি দিয়ে তারা চলে যায়। আমি অনুপায় হয়ে রোববার বিকালে থানায় সাধারণ ডায়েরী করেছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছা-কয়রা ও তালা সড়ক উন্নতিকরণে স্থানীয় পর্যায়ে মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
বেতগ্রাম- তালা-পাইকগাছা – কয়রা সড়ক উন্নতিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় পর্যায়ে পাইকগাছা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি (অতিরিক্ত সচিব) মহাপরিচালক কানিজ মওলা। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি (উপসচিব) উপ-পরিচালক মশিউর রহমান। ভার্চুয়ালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইএমডি (উপসচিব) পরিচালক মোছা. নাজমা নাহার, ইউএনও মাহেরা নাজনীন, টিম লিডার ইঞ্জি. মো. আবুল কাদের, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ইঞ্জি. শফিকুল ইসলাম। ইএসিআর সার্ভিসেস এর নির্বাহী পরিচালক ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসডিই-১, আরএইচডি সাগর সৈকত মন্ডল, এসএই-১ আরএইচডি মো. রাশিদুল রেজা, পৌর বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা লাকি, শিক্ষক মো. সাইদুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাংবাদিক পুর্ণ চন্দ্র মন্ডল, ঠিকাদার শফিয়ার রহমান, সাইফুল ইসলাম, মো. আ. সালাম, পরিবহণ সমিতির সেক্রেটারি মো. আবু সাদ, সাহাজাহান কবিরসহ অনেকে।
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো: মাইনুল আহসান ও ফাহিমা আখতার। ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,নন টেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর রেজাউল হক, মো. আমিনুল ইসলাম ও নিমাই চন্দ্র সরকার ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর,সিভিল, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো: সাইফুল ইসলাম ও সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রথম দিন হিসেবে খেলায় দৌড় প্রতিযোগিতা, ব্যাডমিন্টন,চাকতি নিক্ষেপ।সাংস্কৃতিক প্রতিযোগিতা হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি।
চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা, আহত ৫
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় এক কৃষক পরিবারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আহত হয়েছে ৫ জন।
শনিবার রাতে কবীর হোসেনের বাড়িতে গোগা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান কৃষক কবীর হোসেন। এ সময় আহত হয়েছে আয়ুব হোসেন, মোক্তার আলী, কবীর হোসেন, ফারুক হোসেন ও জুলফিকার আলী।
প্রত্যক্ষ দর্শিরা জানান শনিবার রাত সাড়ে ১০টায় কবীর হোসেনের বাড়িতে ৫০/৬০ জন লোক এসে তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৬ জন কে বেদম মারপিট করে। এ সময় তারা বাড়িতে থাকা মহিলাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। কবীর হোসেনের এ জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে আসছিল ইসমাইল হোসেন।
গত ৫ ই আগষ্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দু-পক্ষের মধ্যে মনোমালিণ্য চলছিল। বিষয়টি নিয়ে বিচার ও শালীস হয়েছে কয়েক বার।
গত কয়েকদিন আগে গোগা ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক হামিদ সর্দার কবীরের কাছে ২লাখ টাকা চাঁদা চায়।
কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে সন্ত্রাসী ও ৫টি মাদক মামলার আসামী বি এনপি নেতা হামিদ সর্দার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সসস্ত্র হামলা চালায় কবীরের পরিবারের উপর।
এ ঘটনায় কালিয়ানী গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শনিবার রাত ১১ টা থেকে এলাকাটি পুলিশ ও বিজিবির নজরদারিতে রয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান কালিয়ানী গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। আমি সেখানে সরজমিনে গিয়েছি। মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাদ্রাসার ল্যাবে অশ্লীল নাচগানের চিত্র ভাইরাল; অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করলো শিক্ষার্থীরা
কালীগঞ্জ প্রতিনিধি
মাদ্রাসার কম্পিউটার ল্যাবে অশ্লীল নাচ গানের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ঝিনাইদহ কালীগঞ্জ শহরের শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার নিজ অফিস কক্ষে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিটার ল্যাবটি ভাড়া দেওয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেওয়া প্রশিক্ষনার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি মাদ্রাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রবিবার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভিতর থেকে দরজা আটকিয়ে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রেখে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা।
মাহতাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হুসাইন আহমেদ বলেন, রাতে এই প্রতিষ্ঠানের একটি ভিডিও আমার কাছে আসে। সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দুপুর ১২টার দিকে এসে দেখি শিক্ষার্থীরা গেট তালাবদ্ধ করে দিয়েছে। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে।
মাদ্রাসার কামিল বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন জানায়, গত ২৪ জানুয়ারি বহিরাগত কয়েকজন এসে কম্পিউটার ল্যাবে নাচ-গান করেছে। তার একটি ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা আমরা মানতে পারিনি। এর দায় অধ্যক্ষ এড়াতে পারেন না। এছাড়াও বিগত স্বৈরাচার সরকারের সময়ে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে আমরা তার সুনির্দিষ্ট নথি চাই। যারা অযোগ্য এখানে নিয়োগ হয়েছে তাদেরও পদত্যাগ চাই। আমরা কোন দোসরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। তারই আলোকে আমরা অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছি। তারা ইসলামের অনুভূতিতে আঘাত এনেছে।
তবে এ ঘটনায় সাধারন লোকজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ায় কয়েকজন বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অশ্লীল নৃত্য কাম্য নয়। যারা এ ল্যাবটি ভাড়া নিয়েছিল তারাও এটা ভালো করে জানেন এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। কাজেই কারা এটা করেছে এবং কোন ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে করলো কিনা। আর কারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে প্রশাসনের সেটি খতিয়ে দেখা উচিৎ।
শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল ১০ টা থেকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গত ২৪ জুলাই শুক্রবার বন্ধের দিন কম্পিউটার ল্যাব ভাড়া নিয়ে কিছু প্রশিক্ষনার্থী নাকি নাচানাচি করেছে এটা ভাইরাল হয়েছে এই কারণে। এ ছাড়া আর কিছু না। এ ঘটনায় আমার কাছ থেকে অনুমতিও নেয়নি। আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিকালে সকল শিক্ষকদের ডাকা হয়েছে। এছাড়াও জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো নিয়েও সরকারি নির্দেশনা আছে। সে সব বিষয়গুলো বিবেচনা করা হবে।
নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে খানজাহান আলী প্রিমিয়ার লীগের উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
স্বৈরাচার পতন ও জুলাই গনঅভ্যুথানের শহীদদের স্মরনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নব দিগন্ত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব খানজাহান আলী প্রিমিয়ার লীগ (কে,পি,এল -২০২৫) এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বেলা ২ টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শওকত হোসেন । অনুষ্ঠানের উদ্ভোধক অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস । বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, জেলা জমায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ আমিনুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম, জেলা শিবিরের সেক্রেটারী ইলিয়াস হুসাইন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।বক্তৃতা করেন শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা পারভিন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আল আমিন, এ সময় উপস্থিত ছিলেন নব দিগন্ত ফাউন্ডেশন এর আহবায়ক শামসুদ্দোহা জামাল, সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম নোমান,টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ ফয়সাল আহম্মেদ, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল ইমরান, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মুরসালিন হোসেন যুগ্ম সদস্য সচিবশেখ হাসিবুর রহমান রিয়াদ, সহ প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠানে সিটি চ্যালেজ্ঞার্স বনাম সাইফ ইলেভেন এর মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে সাইফ ইলেভেন ফিল্ডিং এর সিদ্ধিন্ত নেয় নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে, জবাবে ব্যাটে নেমে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের আবুল বাশার ব্যাটে নেম ২৪ রান ও বল হাতে ৩ উইকেট হারিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে। ২য় ম্যাচে আজ সোমবার দুপুর ২ টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হ্যান্টার বয়ের্জ ও এমকে ট্রেড অরিয়ার্স একে অপরের মুখোমুখি হবে।
শিরোমনি কেন্দীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরী সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি কেন্দীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর এক জরূরী সভা গতকাল বিকাল ৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মোঃ হাসান শেখ এর সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মিলন সরদার।মোঃ আব্দুল শেখ, আমিরুল শেখ, মোঃ তালেব মোড়ল, মোঃ ফজলু, মোঃ আলী সরদার প্রমুখ।
সভায় একটি অংশগ্রহণ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে উপস্থিত সকল শ্রমিক ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলো খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, এছাড়া সদস্যরা হলেন, বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মহাসেন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান এবং বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক ।
সাতক্ষীরায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পি, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।
ফকরাবাদ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার দুইজন শিক্ষক ও ৩৮ জন শিক্ষার্থী সহ মোট ৪০ জনের মাঝে এ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম,
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিএম আলাউদ্দীন, ক্লাবের সদস্য ও ফকরাবাদ ঈদগাহ কমিটির সভাপতি এস এম শরিফুল ইসলাম শরীফ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মফিজুল ইসলাম ও মাওঃ মারুফ বিল্লাহ, প্রতিষ্ঠানের কার্যকারী সদস্য মিত্র তেতুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম আবু ছাদেক, সদস্য শিক্ষক এস এম মুরশিদ আলম, জাহিদ আলী সরদার, মাওঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব হাসমত গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত হাফিজিয়া মাদ্রাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে হাটি হাটি পা পা করে ১৭টি বছর সুনামের সহিত অতিক্রম করেছে। বর্তমান মাদ্রাসাটিতে ৩৮ জন ছাত্র লেখাপড়ায় নিয়োজিত আছেন। এরমধ্যে বেশ কিছু ছাত্র এতিম রয়েছে। এই পর্যন্ত ৪৩ জন ছাত্র কুরআনের হাফেজ হয়ে বের হয়েছে। প্রতিষ্ঠানটি লেখাপড়ার মান অত্যন্ত ভালো কিন্তু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোন অনুদান পাইনি সে কারণে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের। তাই মাদ্রাসাটি পরিচালনার জন্য সরকারি বেসরকারি সংস্থা সহ অর্থশালী ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবক সহ ছাত্রবৃন্দ।
ডুমুরিয়ায় কাঁচাবাজার স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার আঠারো মাইল কাঁচা ও পাঁকা মালের আড়ৎ দীর্ঘ ১৬ বছরের অবস্থান থেকে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কতৃক আকস্মিক ও অমানবিক স্থানান্তরের প্রতিবাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় আঠারো মাইল কাঁচা ও পাঁকা মালের আড়ৎ এর সামনে, আড়ৎ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী রবিউল ইসলাম।
ব্যবসায়ী সোলাইমান সোহাগের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আড়ৎ সমিতির সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , ঘর মালিকদের পক্ষে শিক্ষক আতিয়ার রহমান,মৎস্য আড়ৎ এর সভাপতি আশরাফুল ইসলাম,ব্যাবসায়ী সাহার উদ্দিীনসহ আঠারো মাইল কাঁচাবাজারের সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ।
উপস্থিত বক্তারা ঐসময় বলেন আমরা দির্ঘ ১৬ বছর যাবৎ সরকারি নিয়ম কানুন মেনে আঠারো মাইল বাজরে স্থানীয় কৃষি প্রধান অঞ্চলের কৃষি উৎপাদিত সবজি কাঁচা ও পাঁকা মালের আড়ৎ এর মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছি।
চলতি মাসের ৯ জানুয়ারী ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুর রহমান কতৃক জারিকৃত নোটিশের মাধ্যমে জানান যে আগামী সাতদিনের মধ্যে উক্ত কাঁচা ও পাঁকা মালের আড়ৎটি সরকরি ভবনে স্থান্তরের নির্দেশনা প্রদান করেন, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করেন।আদৌ আঠারো মাইল বাজারে কোন সরকারি ভবন নাই , বক্তারা এ সময় আরও বলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল সহকারী কমিশনারকে ভুল বুঝিয়েছেন বলে দাবি করেন বক্তারা।
রূপসায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
রূপসা প্রতিনিধি
রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ডিউটি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী রা হলেন রূপসা থানাধীন মোঃ শাহাবুদ্দিন সরদার, পিতাঃ রজব আলী সরদার ও মোঃ জামাল হাওলাদার, পিতাঃ পনু হাওলাদার।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে রূপসা থানাধীন কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় এক বিশেষ অভিযানে আসামিদের গ্রেফতার করেন।
বিশেষ ডিউটি করা কালীন রূপসা থানাধীন রামনগর আকবরের মোড়ে অবস্থান করলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ব্যক্তি রামনগরের খায়রুল স্টোর নামক মুদি দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। তখন এসআই শফিকুল ইসলাম ফোর্স সহ সেখানে উপস্থিত হইলে দুই ব্যক্তি পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজন আকরাম হাজির বাড়ির সামনে হোঁচট খেয়ে পড়িয়া যায় এবং অপরজন দৌড় দিলে তাকে সঙ্গীয় অফিসারদের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের নিকট হতে আলামত হিসেবে ১০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।










































