Home খেলাধুলা বিসিবির বিভিন্ন বিভাগে দায়িত্ব পেলেন যারা

বিসিবির বিভিন্ন বিভাগে দায়িত্ব পেলেন যারা

42


স্পোর্টস ডেস্ক

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আজ শনিবার গঠিত হলো বোর্ডের বিভিন্ন কার্যকরী কমিটি।


বোর্ডের ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির প্রধানের নাম চূড়ান্ত করা হয়েছে। ওয়ার্কিং কমিটি ও সিকিউরিটি কমিটির প্রধান ঠিক করা হয়নি। ৩টি করে পদের প্রধান হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ফাহিম সিনহা ও মাহবুব আনাম। এছাড়া পাঁচজন পেয়েছেন একাধিক কমিটির দায়িত্ব।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এছাড়াও নারী ক্রিকেটের দেখাশোনার দায়িত্বও তার। ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট এবং লজিস্টিকস ও প্রটোকল কমিটিতে ফাহিম সিনহা, টুর্নামেন্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভাগ ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটিতে আকরাম খান এবং গ্রাউন্ডস কমিটি, টেন্ডার ও পারচেস এবং হাই পারফরম্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন মাহবুব আনাম।

এছাড়া এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি ও মিডিয়া এবং কমিউনিকেশন কমিটিতে ইফতেখার রহমান, ডিসিপ্লিনারি কমিটিতে সাইফুল আলম স্বপন চৌধুরি, মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগে ফারুক আহমেদ, আম্পায়ারস কমিটিতে ইফতেখার রহমান, মেডিকেল কমিটি ও ওয়েলফেয়ার কমিটিতেতে মোহাম্মদ মনজুর আলম, অডিট কমিটি ও সিসিডিএম কমিটিতে মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি, বাংলাদেশ টাইগার্সে কাজী এনামকে দায়িত্ব দেওয়া হয়েছে।