।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, যখনই জনগণ নির্যাতিত নিষ্পেষিত হয়; তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায়।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর সদর থানার অর্ন্তগত ২৯নং ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বদরুল আনাম খান, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, নাসির উদ্দিন, শফিকুল ইসলাম জলি, নাসমুস সাকিব, মোস্তফা আলম, আজাদ হোসেন, নুরুজ্জামান টুটুল, মাহবুব রহমান লিটু, সোহরাব হোসেন, ইলিয়াস আলী, মোহাম্মদ আলী মিঠু, মোহাম্মদ সোহাগ, কবির হাজরা, কামরুজ্জামান কামু প্রমূখ।

১৯নং ওয়ার্ড বিএনপি: এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপি জনগণের দল। আমরা আর্তমানবতার কল্যাণে কাজ করি। আমাদের নেতা তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাই নেতার নির্দেশে আমরা শীতার্ত মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়েছি। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৯নং ওয়ার্ডে কার্যালয় শীতের কম্বল বিতরণ করেছে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দেলোয়ার খান, ইসমাঈল গাজী, মেহেদী হাসান বাবু, সোহেল শেখ প্রমূখ।









































