Home আঞ্চলিক মোরেলগঞ্জের সেই ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু নির্যাতনের ঘটনায় মামলা

মোরেলগঞ্জের সেই ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু নির্যাতনের ঘটনায় মামলা

7

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে চুরির অপবাদে ১১ বছর বয়সী শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য মো. মোহসিন খানের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির পরিবার।

রোববার (৬ সেপ্টেম্বর) শিশুটির ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মো. মোহসিন খানকে আসামি করে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নির্যাতনকারী ইউপি সদস্য মো. মোহসিন খান।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, একটি শিশুকে নির্যাতনের ঘটনায় মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মোহসিন খানের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যতদ্রুত সম্ভব আটক করে ওই ইউপি সদস্যকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, শনিবার দুপুরে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রসুলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মো. মোহসিন খান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রসুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার। রাসেলের বাম হাতে ফ্যাক্সার হয়েছে। সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।