ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন
রামপাল প্রতিনিধি
বাগেরহাট সদরের খানপুরে সেন্ট জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহতদের স্মরণে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় দৈনিক আমার দেশ ও খবর বাংলা ২৪ এর জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন।
আরো উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজরীন আরবী, বাসাবাটি গির্জার গির্জা প্রধান ফাদার ডমিনিক কে. হালদার, মিডল্যান্ড ব্যাংক ফয়লা বাজার শাখার ম্যানেজার কাজী মোকাররম হোসেন, শাপলা ফুল (এনজিও) এর নির্বাহী পরিচালক রেহেনা পারভিন লাকি, সেন্ট জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেফ সরকার, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় মন্ডল, আল মদিনা কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক জেসমিন আরা রোজী, বিশিষ্ট ব্যবসায়ী রাজু মল্লিক, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেডিকেল ক্যাম্পেইনে সেবা গ্রহীতা’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক চাকশ্রী বাজার এজেন্ট শাখার সহযোগিতায় ও সাংবাদিক শেখ মিরানুজ্জামানের ব্যক্তিগত অর্থায়নে ১০০ জন হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩০০ এর অধিক দুস্থ ও অসহায়দের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাৎক্ষণিক সেবা ও ঔষধ প্রধান করা হয়।
সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মহেশপুর প্রতিনিধি
যোগদানের পর থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে এককক্ষমতা বলে চালিয়ে গেছেন একের পর এক কোটি টাকার দুর্নীতি। তার সময়ে বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোন সঠিক হিসাব পাওয়া যাইনি। ৫ ই আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিদ্যালয়ের মার্কেট তরদারকি কমিটির গঠন করা হলে ওই কমিটির এক প্রতিবেদনে উঠে এসেছে প্রধান শিক্ষকের দুর্নীতির এমন সব চিত্র। প্রতিবেদনের কপি বিদ্যালয়ের সভাপতি নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছেন ওই কমিটির সদস্যরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুপার মার্কেটের দোকান ভাড়া চুক্তিপত্র দলিলে জামানতের টাকার পরিমাণ উল্লেখ রয়েছে প্রায় ১ কোটি ১০ হাজার টাকা। কিন্তু খরচের হিসাব পাওয়া গেছে মাত্র ৪৭ লাখ টাকা। এখানে প্রায় ৬৭ লাখ টাকার গড়মিল করেছেন প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
বিদ্যালয়ের সুপার মার্কেটের ২য় তলায় জনতা ব্যাংকের ভবন নির্মাণে বিল ভাউচার অনুযায়ী খরচ হয়েছে ১৯ লাখ ছেষট্টি হাজার ৬৮৬ টাকা কিন্তু খাতায় খরচ দেখানো হয়েছে ২৭ লাখ পয়ত্রিশ হাজার ৪২৪ টাকা। এতে প্রায় আট লাখ টাকা অতিরিক্ত খরচ দেখিয়েছেন প্রধান শিক্ষক।
ক্যাফে মদিনার ভবন নির্মাণে খরচের কোন হিসাব দেখাননি তিনি। এমনকি জামানতের টাকার কোন হদিস নাই। ক্যাফে মদিনা ২য় তলা ব্যবহারের অনুমতি নিয়ে ৩য় তলায় রান্নাঘর, টি স্টল ও পার্ক তৈরী করে ব্যবহার করছেন। উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের অফিস নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তার কোন লিখিত রাখেননি তিনি। জামানতের টাকার কোন হদিস নেই।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয় (শফিকুল আজম খান চঞ্চলের) ১১০০ স্কয়ার ফিট জায়গার অনুমতি ২২০০ স্কয়ার ফিট জায়গা ব্যবহার করছেন। জামানতের ৩ লাখ টাকার উল্লেখ থাকলেও চুক্তিপত্রের কপি কিংবা ভাড়া আদায়ের কোন হিসাব দেননি। ওই কার্যালয়ের নিচের চায়ের দোকানের কোন অনুমতি নেই। এখন পর্যন্ত কার্যালয় ও চায়ের দোকান থেকে কোন ভাড়া পাননি বিদ্যালয় কর্তৃপক্ষ।
অবকাশ যাপন ও বিনোদনের জন্য ৩ তলায় ৩ রুম বিশিষ্ট টিনসেড নির্মাণ করা হয়েছে। এখানে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি।
ইসলামি এজেন্ট ব্যাংক ও সনো ডায়াগনেস্টিক সেন্টার নির্মাণে ৩ হাজার বর্গ ফুট জায়গার অনুমতি নেওয়া হলেও বিদ্যালয়কে কোন নির্মাণ খরচ দেখাননি সাবেক ওই প্রধান শিক্ষক।
অনুমতি ছাড়াই বিদ্যালয়ের মেইন গেটের পাশের ৩ টি টিন সেডের দোকান ঘর নির্মাণ করা হয়েছে। ওই সব দোকান থেকে এখন পর্যন্ত কোন ভাড়া পাইনি কর্তৃপক্ষ। খেলার মাঠের পাশের চা বাজারের ৫ দোকানের একই অবস্থা। ভাড়া আদায়ের কোন লিখিত নেই।
মনিরুল আলম খানের দোকানের জামানতের কোন হিসাব দেখাননি। এমনকি নির্মাণ ব্যয় কিংবা ভাড়া আদায়ের কোন হিসাবও দেখাননি তিনি। বিদ্যালয়ের ৩টি প্রায় ২ লাখ টাকা মূলের মেহগনি (৭ ফুট ব্যাড়) গাছ নিজ ক্ষমতায় বিক্রি করে টাকা আত্মসাত করেছেন। মাটি ভরাট প্রকল্পের ২৫ টন চাউলের কাজ না করে পুরো টাকা আত্মসাত করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অল্প কিছু টাকা দিয়ে বিদ্যালয়ের গেইট নির্মাণ করেন তিনি।
সুপার মার্কেটের গার্ড ফাইলের খরচের সাথে রেজুলেশন খাতায় খরচে ১৪-১৫ লাখ টাকার গড়মিল করেছেন প্রধান শিক্ষক। স্বজনপ্রীতির মাধ্যমে দোকান ঘর বরাদ্দ দিয়েছেন। ফলে চুক্তি ভঙ্গ করে দোকান মালিকগণ বেশিভাগ দোকান অতিরিক্তি টাকায় অনত্র ভাড়া দিয়েছেন।
জহুরুল ইসলাম ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারী অবসরে যাওয়ার সময় সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের মালামালের কোন মাস্টার রোল তৈরী করে বুঝে দিয়ে যাননি। আয়-ব্যয়ের কোন সঠিক হিসাবও দিয়ে যাননি তিনি।
সাবেক প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের অনুমতি ছাড়া কোন দোকানঘর নির্মাণ করা হয়নি। ছাদ ভাড়া নিয়ে দোকান মালিকরা দোকান ঘর নির্মাণ করে নিয়েছেন সেক্ষেত্রে সবার নির্মাণ খরচ রাখা হয়নি। বাদ বাকি হিসাব অফিসে সংরক্ষিত আছে। বিদ্যালয়ের কোন বিষয়ে কোন কারচুপি হয়নি। তবে আওয়ামীলীগ অফিস কোন ভাড়ার টাকা দেয়নি।
শিক্ষক কমিটি ও মার্কেট তদারকি কমিটির আহবায়ক সহকারী শিক্ষক এস. এইচ. এম টিপু সুলতান বলেন, বিদ্যালয়কে মার্কেট নির্মাণকে ঘিরো দুর্নীতির মহাযজ্ঞ চালিয়েছেন সাবেক প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। ২০১৮ সালের ২৪ সেপ্টম্বর বিদ্যালয় সরকারি হওয়ার পর এককভাবে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। এছাড়াও বিদ্যালয় ঘিরো তিনি আরো অনেক দুর্নীতি করেছে যা পরবর্তীতে একই ভাবে তদন্তের মাধ্যমে প্রকাশ করা হবে। বিদ্যালয়ের সভাপতির সাথে আলোচনা করেই এ প্রতিবেদন তৈরী করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, মার্কেট তদারকি কমিটির প্রতিবেদন পেয়েছি। এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোরেলগঞ্জে এ সি লাহা বিদ্যালয়ের ১০১তম ক্রীড়া উৎসব শুরু
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব -২০২৫ শুরু হয়েছে ।দীর্ঘ ১০১ বছরের গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও এই উৎসব পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী মোরেলগঞ্জ পৌর আমির মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাবিদ এবং প্রশাসনিক ব্যক্তিত্ব। অতিথিরা বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সৃজনশীল বিকাশের ওপর জোর দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী মোরেলগঞ্জ পৌর আমির মোঃ রফিকুল ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাবিদ ও প্রশাসনিক ব্যক্তিত্ব। অতিথিরা বিদ্যালয়ের ঐতিহ্য ও সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্দীপ্ত করতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা , তারুণ্যের উৎসব, বনভোজনসহ বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে।ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেসসহ আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনভোজনও অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই আয়োজন কেবল বিদ্যালয়ের নয়, এটি পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয়। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই উৎসব ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।
কেশবপুরে কাঠ বোঝাই আলমসাধু পুলিশের হাতে আটক
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেইনট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। সে বিষ্ণুপুর গ্রামের মৃত আলাউদ্দিন সানার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেন্টি গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম।
পুলিশ চালক সুমন হোসেনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার আলমসাধু ভাড়া করে বিষ্ণুপুর গ্রামের নাঈম হোসেন, অহিদুজ্জামানসহ ৭/৮ জন মিলে ওয়াপদার গাছ গাড়িতে লোড করে দেয়। বোঝাইকৃত কাঠ নিয়ে হাসানপুরের উদ্দেশ্যে রওনা হলে চিংড়া বাজার থেকে তাকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, সরকারি গাছ কেটে গোপনে পালিয়ে যাওয়ার সময় চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কাঠ বোঝাইকৃত নসিমনসহ চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কয়রায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ
কয়রা প্রতিনিধি
কয়রায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ১’শ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি বেলা ১১ টায় জাগরনী চক্র ফাউন্ডেশনের কয়রা অফিসে এ সকল কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরার জোনাল ম্যানেজার মোঃ আজাদুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, জাগরনী চক্র ফাউন্ডেশনের কয়রার ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
কয়রায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫৮ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা ডিএম নুরুল ইসলাম, ইউএনও অফিসের পেশকার আঃ সামাদ প্রমুখ।
কয়রায় টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
কয়রায় টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় অ্যাসোসিয়েশনের কয়রার অস্থায়ী কার্য্যলয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ খায়রুল আলম।।কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি আঃ সালাম ঢালী,আরাফাত হোসেন,সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ ইয়াসিন আরাফাত,সহ কোষাধ্যক্ষ মোহাম্মাদ আলী মোড়ল, সংগঠনিক সম্পাদক মুনকারুল ইসলাম,প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ক্রীড়া সম্পাদক মোঃ আবুল হাসান। এ ছাড়া কার্য-নির্বাহী সদস্যরা হলেন আঃ ছালাম গাজী, নুর ইসলাম, আনছার আলী, মহিতোষ ঢালী, জামাল ঢালী, দিপংকার, আঃ সালাম ও শিমু। কমিটির উপদেষ্টারা হলেন মোঃ সাহেব আলী খান,মোস্তাফিজুর রহমান ও আঃ ছালাম।
ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কমিটি গঠনের দাবিতে বিএনপি’র সমাবেশ
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে ফয়লাহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে কৃষক দলের সাবেক উপজেলা সভাপতি মো. আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, মো. লুৎফর রহমান মোড়ল, মাহাতাব আলী মোড়ল, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল্লাহ আজমি, শেখ মোতাহার আলী, মাহাফুজুল হক চিক, মো. জাহিদুল ইসলাম বাবলা, হাওলাদার মুজিবর রহমান বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা মো. আক্তারুজ্জামান, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামিমুর রহমান তিতাস, ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্র নেতা মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।
ঝিনাইদহের হাটগোপালপুরে নব-গঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের নব-গঠিত দোকান মালিক সমিতি ও পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হাটগোপালপুর বাজারে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নব-নির্বাচিত হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব মনিরুজ্জামান খান মিঠু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন হাটগোপালপুর পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মল্লিক ও দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান।
সেসময় বক্তারা, বৈষম্যহীণ নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের আরও সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান। সেই সাথে বাজারের ব্যবসায়ীদের স্বার্থসুরক্ষায় কাজ করারও পরামর্শ দেন। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৫’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে এ কম্বল বিতরণের আয়োজন করে ঝিনাইদহ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি। সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আজিজুল ইসলাম লিটনের সৌজন্যে শহরের হামদহ ট্যাংকিপাড়ায় এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। সেসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, কোষাধ্যক্ষ জুলফিকার হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুলসহ অন্যান্যরা। এসময় শহরের ৪ নং ওয়ার্ড এর ৫’শাতধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন। পরে প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের হজ¦ পালনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
খর্ণিয়া হাইস্কুলে গ্রামীণ পিঠা উৎসব
ডুমুরিয়া প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জি। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিন্নাত আলী মোল্লা,তাপস কুমার উপাধ্যায়, লিপিকা রাণী, সামছুন্নাহার,মাহমুদা খাতুন, আলামিন খান, জগদীশ চন্দ্র দাশ, প্রদীপ সরকার,আবু মুসা হোসেন, কৃষ্ণপদ মন্ডল,তানিয়া পারভীন, সুচিত্রা কবিরাজ,সুশেন রায়, সোহেল রানা প্রমুখ। গ্রাম বাংলার ঐতিহ্য পাটিসাপটা,ভাপা,কুলি,ছিলকে পিঠাসহ নানা ধরনের গ্রামীণ পিঠার ৮টি স্টল বসানো হয়। শিক্ষার্থীদের স্টলগুলোতে পিঠা কেনাবেচায় ছিল উপচেপড়া ভিড়।
বেনাপোলে রেললাইন সংলগ্ন অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি উচ্ছেদ
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে নতুন রেললাইনের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে রেলওয়ে সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বেনাপোল স্থলবন্দরের ছোটআঁচড়া মোড় হতে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুটি সিগন্যাল লাইনের কাজ শুরু হয়েছে। এজন্য রেললাইনের দুই পাশে হতে বস্তিঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বেনাপোলে রেললাইন সংলগ্ন অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি উচ্ছেদ। বেনাপোল রেলওয়ে টিটিই মাস্টার পারভীন আক্তার বলেন, গত দুদিন ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অবৈধভাবে যারা রেলওয়ের জায়গায় ছিল তাদের এক মাস আগেই নোটিশ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কেশবপুর প্রতিনিধি
বর্তমানে কেশবপুরে পূর্বদিকে পাজিয়া, কলাগাছি ,কাটাখালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে এক ব্যবসায়ীকে মারধর করে ছয় হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক আহম্মেদ (৫০) জানান, তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
ফারুক আহম্মেদ, পাঁজিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে, পরিবারসহ ঢাকায় বসবাস করেন এবং সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন। তিনি জানান, গত ১৮ জানুয়ারি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে পার্শ্ববর্তী হদ গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রানা (২৫) এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং পুলিশে সোপর্দ করার ভয় দেখানো হয়।
১৯ জানুয়ারি রাত ১০টার দিকে পাঁজিয়া বাজারের শরীফুল ইসলামের চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় রানা ও তার সঙ্গীরা (৭-৮ জন) ফারুক আহম্মেদের ওপর হামলা চালায়। এ সময় তার পকেটে থাকা ছয় হাজার টাকা, একটি প্যাকেট সিগারেট ও একটি সানগ্লাস ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে এক লাখ টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
আহত অবস্থায় স্থানীয়রা ফারুক আহম্মেদকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। হামলার পর তিনি নিরাপত্তার জন্য ২০ জানুয়ারি ঢাকায় ফিরে যান।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রানা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছেন। এর আগে, পাঁজিয়া গ্রামের ঘের ব্যবসায়ী নাজমুল হোসেনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা রানার বিরুদ্ধে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে কেশবপুর থানায় অভিযোগ করেছেন। কেশবপুর থানার তদন্ত ওসি খান শরিফুল ইসলাম বলেন, “চাঁদা দাবির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, বিএনপির পাঁজিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মুকুল বলেন, “রানা বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো সদস্য নয়। দলীয় নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তবে রানা দাবি করেন, ফারুক আহম্মেদ তার বাবা ও চাচাকে হুমকি দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। চাঁদা চাওয়ার অভিযোগ সঠিক নয়।
সাতক্ষীরায় পদোন্নতি প্রাপ্ত দুই এসপির বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
এই বিশ্বাস বুকে ধারণ করে সাতক্ষীরা জেলা পুলিশের প্রশাসন ও অর্থ এবং ক্রাইম এন্ড অপস পদোন্নতি প্রাপ্ত দুই এসপির বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজিব খান এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আমিনুর রহমানকে বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ প্রমুখ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী এসপিদের ফুলেল শুভেচ্ছো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । তিনি একই সাথে তাদের পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দেবহাটায় শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মঙ্গলবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা-কলম, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ, ছাতা, বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ১০ জন অসহায় নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
নতুনতারা আয়োজিত সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা
খবর বিজ্ঞপ্তি
নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত নিয়মিত সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো গত ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নতুনতারা ভবন খুলনায়। নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর পরিচালনায় ও কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা ( খুসাস ) এর সাধারণ সম্পাদক আজাদুল হক আজাদ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু ও নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় মহাসচিব কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু।
জমজমাট আড্ডায় আরো উপস্থিত ছিলেন এ জি রানা, সাবির খান, ইব্রাহিম মনির, সাঈদা পারভীন, নাজমুল আহসান, মোঃ আসিফ ইকবাল, মনিরুজ্জামান আকন, শেখ গোলাম রসুল খোকন, সেখ হাফিজুর রহমান, মোঃ আকরাম হোসেন মল্লিক প্রমূখ।
অনুষ্ঠান শেষে বসন্তের কবিতা উৎসব, বার্ষিক বনভোজন, নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা ২৩শে ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী স্মৃতি রেখা বিশ্বাস এর আশু সুস্থতা কামনা করা হয়।
মোল্লাহাটে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সৌজন্য গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ শীতবস্ত্র বিতরণ করা।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, দেশের উন্নয়ন ও মানুষের শান্তি তথা সার্বিক কল্যাণে কাজ করে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ শাহেদ আলী ও রিয়াজুল ইসলাম মিয়া, যুবদলের সাবেক সভাপতি একরামুল হক সাবু, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা মাইনুল শরীফ, রিপন শেখ ফোরকান, শ্রমিক দলের সভাপতি মনিরুল মোল্লা, মামুন মোল্লা, মেহরাব হোসেন, সবুর শিকদার, রেজা আলামিন প্রমুখ।
বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিন বাচা সানার ২১ তম মৃত্যুবার্ষিকী গতকাল বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।অস্ত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের সভাপতিত্বে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের জৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ আলী ,সিনিয়ার শিক্ষক এসএম মাফিজুল ইসলাম, মাস্টার রবিউল ইসলাম ,মাস্টার আব্দুস সেলিম ,পবিত্র কুমার নন্দী ,পুলকেশ কুমার মন্ডল প্রমূখ। উল্লেখ্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠাতা আফতাব উদ্দিন সানা এলাকার কিছু সমাজ সেবক ও শিক্ষানুরাগি ব্যক্তিবর্গ নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এরপর প্রতিষ্ঠাতা আফতাব উদ্দিন সানা কলেজিয়েট স্কুলের স্বপ্ন দেখতে থাকেনএবং ২০০২ সালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল হিসেবেএকঝাক তরুন শিক্ষকদের নিয়ে রূপ দান করান। এখনো সুনামের বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান প্রমূখ। বক্তরা প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ ও তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
মোল্লাহাটে কে আর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে খলিলুর রমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে মঙ্গলবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এ ক্রীড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বিভূতি মল্লিক প্রমূখ।
কালিগঞ্জের বিষ্ণুপুরে ওয়ার্ড বিএনপি কমিটির সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী-২৫) সন্ধ্যায় ইউনিয়নের হোগলা মোড়ে ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আরজেদ আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলুর রহমান সরদার, সেক্রেটারী হামিদুল ইসলাম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, ইউপি সদস্য ও ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ আলম, শাহাদাত হোসেন মোড়ল, যুবদলের ৪ নং ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন মোড়ল, সহ সভাপতি আলমগীর হোসেন মোড়ল প্রমুখ।
আশাশুনির ৫ ইউনিয়নে সার ডিলার ও খুচরা দোকান পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি ৫ ইউনিয়নে বিএডিসি সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের গোডাউন ও দোকান পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ পরিদর্শণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম কুল্যা ইউনিয়ন থেকে পরিদর্শণ কার্যক্রম শুরু করেন। এরপর দরগাহপুর, খাজরা, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে উপস্থিত হয়ে সকল সার ডিলার ও খুচরা ব্যবসায়ীদের দোকান ও গোডাউন সরেজমিন পরিদর্শণ করেন। পরিদর্শনকালে সার উত্তোলন, বিতরণ, মওজুদ রেজিস্টার, ক্যাশ মেমো দেখেন এবং মওজুদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় সকল ব্যবসায়ীকে ক্যাশমেমো ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করে মাল বিক্রি করা, লাল সালুতে মূল্য লিখে সামনে টানানোর নির্দেশনা প্রদান করা হয়। কৃষি অফিসার জানান, উপজেলায় পর্যাপ্ত সারের মওজুদ আছে। উপজেলায় চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৩৩৫ হেক্টর জমিতে আবাদেরর লক্ষ্যমাত্রা আছে, ইতিমধ্যে ৬৮% চাষের আওতায় এসেছে। পরিদর্শণকালে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন।
দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে খুলনায় বর্ণাঢ্য আয়োজন
খবর বিজ্ঞপ্তি
আলোচনা, সম্মাননা প্রদান ও র্যালিসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খুলনায় দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও দৈনিক সংগ্রামের সাবেক ব্যুরো প্রধান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান অন্তর্ববর্তীকালীন সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতে পতিত ফ্যাসিস্ট দিল্লীতে বসে চক্রান্ত ও ষড়যন্ত্র করছেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পতিত ফ্যাসিস্ট আবার ফিরে এসে এই জাতিকে ১৭ বছর আগের কালো যুগে ফিরিয়ে নিতে চায়। অনেক এজেন্সি তার সাথে যুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় সূর্য্য সন্তানেরা এবং সকল দেশ প্রেমিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি বার বার সে চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। চারবার পাল্টা ক্যু করার অপচেষ্টা করা হয়েছে। জুুডিশিয়াল ক্যু, আনসার কান্ড, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টার্ন বিভিন্ন ধরনের সম্প্রদায়িকদের নিয়ে এখানে রাজনৈতিক ট্রামকার্ড দেয়ার অপচেষ্টা চালানো হয়। এ দাবি, সে দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হয়নি।
এর আগে সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
“সত্যের সংগ্রামে নিবেদিত” এই স্লোগানকে সামনে রেখে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে খুলনা ব্যুরোর উদ্যোগে কর্মসূচীর মধ্যে ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দৈনিক সংগ্রামের পক্ষ থেকে দু’জনকে মরণোত্তরসহ ২৬জনকে সম্মাননা প্রদান। যাদেরকে সম্পাননা দেওয়া হয় তারা হলেন- খুলনা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. মোবারক হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাব আহবায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. অনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাব সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মোহসীন আলী ফরাজী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. আনছার উদ্দিন, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের প্রতিনিধি মো. মিনহাজুল আবেদীন সম্পদ, ২৪ গণঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের পিতা মো. আজিজুর রহমান।
এছাড়া দৈনিক সংগ্রামের সাবেক খুলনা প্রতিনিধি হিসেবে যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন শেখ সেফারুল ইসলাম (১৯৭৯) ও শেখ বেলাল উদ্দিন (১৯৯০-২০০৫)। মরনোত্তর সম্মানা গ্রহণ করেন, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের মাতা বেগম মন্নুজাননেসা এবং মরহুম শেখ সেফারুল ইসলামের পুত্র শিবলি সাদিক।
অপরদিকে দৈনিক সংগ্রামের সাবেক খুলনা ব্যুরো প্রধান আব্দুল খালেক আজীজী (১৯৭৯-১৯৮৪), অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (১৯৮৪-১৯৮৫), অধ্যাপক শেখ রেজাউল হক (১৯৮৫-১৯৯০), এম শোয়ায়েব টিপু (১৯৮৭-১৯৮৯)। দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী।
এর আগে বর্ণাঢ্য র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাপদক মোহাম্মদ আলী সনি, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক এনামুল হক শাহেদ, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, চীফ রিপোর্টার সাহেব আলী, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী হাসান, চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু, একুশে টিভির আশরাফুল ইসলাম নূর, এস এ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, এখন টিভির হেলাল মোল্লা, খুলনা মহানগরী জামায়াতের ইসলামীর নগর সেক্রেটারি এড. জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গওসুল আযম হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. সৈয়দ আবুল কাসেম, খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গিয়াস, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, দৈনিক দেশ সংযোগের স্টাফ রিপোর্টার কাজী শামীম আহমেদ, দৈনিক কালবেলার খুলনা প্রতিনিধি মোহাম্মদ বশির হোসেন, ঢাকা পোষ্ট’র খুলনা প্রতিনিধি মোহাম্মদ মিলন, দৈনিক আমার দেশ’র স্টাফ রিপোর্টার মো. কামরুল হোসেন মনি, দৈনিক পূর্বাঞ্চলের মেহেদী হাচান খান, শেখ উজ্জল রহমান, দৈনিক ভোরের ডাকের সাংবাদিক আবুল হাসান চৌধুরী, খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক এম এ সাদী, এনটিভির ক্যামেরাপার্সন আজিজুল ইসলাম, সাংবাদিক মানজারুল ইসলাম, ফটো সাংবাদিক দেবব্রত রায়, সেলিম গাজী, সোহেল রানা, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আল আমিন গোলদার, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামান, সাধারণ ইউশা মোল্লা, রূপসা প্রেসক্লাবের সাদারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, রূপসা উপজেলা সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি মোল্লা মহব্বত আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক সংগ্রামের সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ^াস, যশোর জেলা প্রতিনিথি মশিউর রহমান, বাগেরহাট জেলা সভাপতি এডভোকেট তাজমুল ইসলাম, ফুলতলা উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি মঈন উদ্দিন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধি আবু উবায়দা, বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী, দৈনিক খুলনার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মোজাহিদুর রহমান, রূপসা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, মো. আখতার খান, মোস্তফা কামাল, অঅজিজুল ইসলাম ফারাজী, আরাফাত হোসেন মিলন, জাগপার সালাউদ্দিন মিঠু, মো. রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করে প্রেসক্লাবের ইমাম মাওলানা ইউসুফ আলী। অনুষ্ঠানে শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন স্মরণে দুটি শহীদি গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস এ মুকুল, নাবিল ও জিএম গোলাম রহমান।
মায়ের উপর অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন যাব্দিপুর বীর মুক্তিযোদ্ধা বাবর আলীর বাড়ীর ভাড়াটিয়া আইয়ান জুট মিলের শ্রমিক রাসেলের পুত্র শুভ (১৬) আত্মহত্যা করেছে। পড়ালেখা সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের উপর অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে সে আত্মহত্যা করে।
প্রতিবেশিরা জানিয়েছেন, মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শুভ(১৬) পড়ালেখার সংক্রান্ত বিষয়ে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত আনুমানিক সাড়ে ৮টার পর শুভ তার শয়ন কক্ষে যায় এবং কিছু সময় পর শুভ’র মা ঘরের জ¦ানালা দিয়ে দেখতে পান শুভ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আছে। তার চিৎকারে পার্শবর্তিরা ছুটে এসে দ্রুত রশি কেটে তাকে মৃত অবন্থায় নিচে নামায়।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। গতকাল যোহরবাদ সোনালী জুট মিলস ঈদগাহে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য শুভ মা-বাবাকে অর্থনৈতিক ভাবে সহযোগিতার জন্য পড়ালেখার পাশাপাশি ফুলবাড়ীগেট বেগ মনুজান অটো ফিলিং পাম্পে কাজ করতেন। শুভ’র অকাল মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
ভোমরা সীমান্তে যৌথ মাপ-জরিপ স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশিদের জমিতে ধান চাষে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য ও কয়েকজন ভারতীয় নাগরিকের বাধা দেওয়ার ঘটনায় যৌথ মাপ ও জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বর্তমানে সাতক্ষীরার ভোমরা সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোমরা বন্দরের লক্ষ্মীদাড়ি এলাকায় অবস্থান করে দেখা যায়, বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। বেড়িবাঁধের ওপর দিয়ে কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আর সীমান্তের ওপারে ভারতের অংশে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের সার্ভে বিভাগের জমি মাপ ও জরিপ করার কথা ছিল গতকাল সোমবার। ১২ জানুয়ারি বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে যৌথভাবে মাপ ও জরিপের সিদ্ধান্ত হয়েছিল।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয় থেকে বলা হয়, ব্যাটালিয়নের পক্ষ থেকে ২০ জানুয়ারি মাপ ও জরিপের কথা উল্লেখ করে ঢাকায় জরিপ অধিদপ্তরে চিঠি দেওয়া হয়। কিন্তু জরিপ অধিদপ্তর থেকে তাদের কিছু জানানো হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বলেন, “অনিবার্য কারণবশত আজ যৌথ মাপ ও জরিপ হবে না।”
সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন, “ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ইজারা নিয়েছেন। সেই জমিতে ১১ জানুয়ারি সকালে বোরো ধান রোপণ করতে যান। এ সময় বিএসএফ ও ভারতীয় লোকজন তাকে ধান রোপণ করতে বাধা দেন। ওই জমি ভারতীয় অংশের বলে দাবি করেন তারা। একপর্যায়ে ধানের চারা রোপণ বন্ধ রাখেন তিনি।”
একই গ্রামের শাহীন গাজী বলেন, “তার বাবা নজরুল ইসলাম গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ইজারা নিয়ে ৫০ বছরের বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। কয়েক দিন আগে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের বিএসএফের সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের মধ্যে পড়েছে বলে দাবি তাদের।”
নড়াইলে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরজনকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর মৃত আরশাদ আলীর ছেলে মো. ফারুক হোসেন খান ও পিরোজপুরের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম।
এছাড়া সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেন ঢাকার মৃত আবু জাফর ইকবালের ছেলে মো. সাজ্জাদ হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজে সুকানি মো. সাব্বির হোসেন অন্যদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে সাব্বিরকে তার সহকর্মী আসামিরা রাতের কোনো এক সময় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যান। পরবর্তীতে ৩ অক্টোবর মরদেহ শনাক্ত করে মো. মহিদুল ইসলাম ওই বছরের ৪ অক্টোবর নড়াগাতি থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ ও আসামি পক্ষের দুজনের সাক্ষ্যগ্রহণ হয়। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুরের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলামকে খালাস দেন আদালত।
জামায়াত নেতার মাছ লুট, দুই বিএনপি নেতা বহিষ্কার
যশোর অফিস
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোরের মণিরামপুর উপজেলায় বিএনপির দুই সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেন।
গতকাল সোমবার সন্ধ্যায় যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দুজন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না। বহিষ্কৃত ওই দুজনের বিরুদ্ধে গত শনিবার (১৮ জানুয়ারি) আলমসাধুভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ ওঠে। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যর মাছ ভেবেই সেগুলো লুট করে বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনীতিকরা জানিয়েছেন, মাছ লুটের ঘটনার সঙ্গে সঙ্গেই তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, সিসি টিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুজনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির সমুদয় টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে সময় তিনি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছিলেন।
শ্যামনগরে দু’দিন সংঘর্ষের পর বিএনপির সব কমিটি বিলুপ্ত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২১ জানুয়ারী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি একইসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা-৪ সংসদীয় আসন(শ্যামনগর ও কালিগংঞ্জ আংশিক) এর টিম প্রধানের দায়িত্বে রয়েছেন।
এর আগে গত রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। মুলত গত ১৯ জানুয়ারী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে নুতন আহবায়ক কমিটি ঘোষিত হলে সংঘর্ষ শুরু হয়।
উল্লেখ্য প্রায় তিন দশক ধরে শ্যামনগর উপজেলা বিএনপির কোন কাউন্সিল হয়নি। বিগত সময়ে স্থানীয় নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে বিএনপির কমিটি গঠন করতেন। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর বিএনপির রাজনীতি ত্যাগসহ অনেকে মৃত্যুবরণ সত্ত্বেও সেসব জায়গা পুরণ করা হয়নি।
এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর। এসব বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ‘টিম প্রধান’ আব্দুল আলিম জানান কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। পুর্বেকার কমিটিসহ ১৯ জানুয়ারী ঘোষিত নুতন কমিটিও বিলুপ্ত।
নুতনভাবে ঘোষিত শ্যামনগর পৌর কমিটিও বিলুপ্তির মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমুল্যের সমর্থনের ভিত্তিতে নুতন ও যোগ্য নেতৃত্ব র্র্নিধরিত হবে।
দশ দিনে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ১০ হাজার টন চাল আমদানি
সাতক্ষীরা প্রতিনিধি
চালের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিয়ে সরকার শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আমদানিকারক ব্যবসায়ীদের। শুল্কহার কমিয়ে আমদানি বাণিজ্য উৎসাহিত করেছে ব্যবসায়ীদেরকে।
গত ১০ দিনে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ৪৩৪ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। দেশের ৩৭টি আমদানিকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর ব্যবহার করে প্রতিনিয়ত চাল আমদানি বাণিজ্য অব্যাহত রেখেছে। চালের আমদানি পর্যাপ্ত হলেও বাজারে এর প্রভাব নেই।
চালের আমদানি প্রক্রিয়ায় দাম কমার কথা থাকলেও কেজি পতি চালের দাম বেড়েছে ৪/৫ টাকা। এখন মোটা জাতের স্বর্ণা ও চায়না প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। মাঝারি ব্রি-২৯ বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬৫ টাকা।
মিনিকেট নামে পরিচিত সরুচাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। সরু নাজিরশাইল বাজারভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা। কাটারিভোগ ও অন্যান্য সুগন্ধি চালের দাম আরও বেশি। আমন ধানের ভরা মৌসুমে এ মূল্য অস্বাভাবিক। ক্রেতারা অভিযোগ করে বলছেন, ব্যবসায়ীরা অন্যায্য মুনাফা অর্জন করছেন ভোক্তাদের কাছ থেকে।
তাতে কষ্ট পাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষ। আমদানিকারকরা বলছেন, ভারতে চালের দাম বেশি। তাই আমদানি করা চালের দামও বেশি। সেজন্য আমদানি করা চালের দাম করার কোন সম্ভাবনা নেই।
ভোমরা বন্দর বাজার ব্যবসায়ীরা জানান, বাজারে মোটা চাল ৫৫ টাকা, আঠাশচাল ৬৫-৭০ টাকা, হিরা মিনিকেট ৭৫ টাকা, ইন্ডিয়ান মিনিকেট ৭৫ টাকা, বাসমতি ৯০ টাকা, পাইজাম ৫৬ থেকে ৬০ টাকা দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। একজন ভুক্তভোগী ক্রেতা আজমল হোসেন জানান, প্রতিবছর এ সময় নতুন ধান উঠলে বাজারে চালের দাম অনেকটা কমে আসে।
কিন্তু এবার বাজারে চিত্রটা উল্টো। ভোমরা স্থল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) জানান, দেশের শীর্ষ আমদানি কারক ব্যবসায়ীরা শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি করছে। যেহেতু চাল নিত্যপণ্য এবং বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। সেহেতু আমদানিকৃত চাল বন্দরে আসা মাত্রই দ্রুত ছাড়করণের ব্যবস্থা করা হয়।
খুলনায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার
খবর বিজ্ঞপ্তি
জেলা প্রশাসক খুলনার সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং রেইজ প্রকল্পের প্রকল্প কার্যক্রম আবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন খুলনা এবং ওয়েলফেয়ার সেন্টার খুলনার যৌথ আয়োজনে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনিকা রহমান, বিএনএসকের নির্বাহী পরিচালক ও নারী বিষয়ক সংস্কার কমিটির সভাপতি সুমাইয়া ইসলাম।
‘সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে খুলনা ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মঈন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা পরিষদ খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সোনালী ব্যাংক খুলনার এজিএম জিয়াউর রহমান, বিভাগীয় জেলা তথ্য অফিস খুলনার সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল, প্রবাসী কল্যাণ ব্যাংক খুলনার শাখা প্রধান মোঃ হাসানুজ্জামান, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আসরাফুল ইসলাম নূর, পুলিশ পরিদর্শক ইমরান হাসান, খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ কেএম মনিরুল ইসলাম, বিসিক খুলনার ডিজিএম গোলাম সাকলাইন, খুলনা টিটিসির চিফ ইন্সট্রাকটর মোঃ রিয়াজ শরীফ, জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং খুলনা ওয়েলফেয়ার সেন্টারের অর্জন তুলে ধরেন ওয়েলফেয়ার সেন্টার খুলনার সহকারী পরিচালক মোঃ ফসিউল আলম।
ডুমুরিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জেলি পুশকৃত চিংড়ি জব্দ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া ট্রলার ঘাট সংলগ্ন ডিপোতে চিংড়ি পুশ করার সময় এলাকাবাসী টের পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিলুর রহমান রিগানকে সংবাদ দিলে তিনি সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমানকে নিয়ে মোবাইল কোর্ট করলে ৩০০ কেজি চিংড়ি রেখে পালিয়ে যায় । মাছগুলো জব্দ করে বিনষ্ট করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার জনাব অসিত কুমার সরকার, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস, মোঃ আশিকুর রহমান ও ক্ষেত্র সহকারী মোঃ মহসিন সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন প্রতি দেশের বাইরে বছরে ৫ হাজার কোটি টাকার মাছ রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে চিংড়ি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি চিংড়িতে জেলিসহ তরল পদার্থ পুশ করে দেশের অর্থনৈতিক ক্ষতি করছে যা দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে মৎস্য বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া চিংড়িতে বিভিন্ন তরল পদার্থ পুশ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাতনাতে অনেককে আটক করে জেল ও জরিমানাও করা হচ্ছে। শুধু তাই নয়, চিংড়ি পরীক্ষার জন্যে ঢাকা,চট্টগ্রাম,কক্সবাজার ও খুলনাতে উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি রয়েছে। এরপরও যদি কোনো চক্র মৎস্য সেক্টরকে ধ্বংস করার পাঁয়তারা করে তবে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে । তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সোনাডাঙ্গাস্থ লায়ন্স ইস্কুল অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক এড.শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি কে এম হুমায়ুন কবীর, নগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন, মোঃ জামাল উদ্দিন, একরামুল কবীর মিলটন, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ওয়হিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, আরিফুল ইসলাম বিপ্লব, শওকত আলী বিশ্বাস লাবু, বাবু মোড়ল, শফিকুল ইসলাম খোকন, বোরহান বিশ্বাস, আফজাল হোসেন, শাহিন আহসান, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল আহসান, হাবিব বাবু, ইখতিয়ার উদ্দিন, বাবুল, ইউসুফ সরদার, ইয়াসির শেখ, হারুনুর রশিদ, নুর হোসেন, বাদল, এস এম সাইফুর রহমান, ইয়াসির আরাফাত রনি, মাসুম বিল্লাহ, নাদিম, আশফাক, আকরাম হোসেন রাকিব হোসেন মোহাম্মদ রুহুল গোলাম রাব্বানী মোঃ লিমন আব্দুল্লাহ ইবনে রহমান পার্থ এরফান খান প্রমুখ।
খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার, ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা হত্যা ও ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহিন এবং সুন্দরবন আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্রদল কর্মী নওফেল ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আজ (২২ জানুয়ারি) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সংঘর্ষের পর শ্যামনগর উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হলে এ বিরোধ দেখা দেয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক উপজেলা বিএনপির কোনো কাউন্সিল হয়নি। এ সময়ে স্থানীয় নেতারা সমঝোতার মাধ্যমে দলের কমিটি গঠন করেছেন। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর রাজনীতি ত্যাগসহ অনেক নেতা মৃত্যুবরণ করলেও সে জায়গা পূরণ করা হয়নি। এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বলেন, কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগের কমিটিসহ ১৯ জানুয়ারি ঘোষিত কমিটিও বিলুপ্ত। নতুনভাবে ঘোষিত পৌর কমিটিও বিলুপ্তির তালিকায় রয়েছে। দ্রুত কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূল্যের সমর্থনের ভিত্তিতে নতুন ও যোগ্য নেতৃত্ব আসবে।
দেড় দশক যশোর শহরের শংকরপুরে ত্রাস ‘ভাইপো রাকিব’
যশোর প্রতিনিধি
নাম রাকিব হোসেন। তবে পরিচিত ‘ভাইপো রাকিব’ নামে। গত দেড় দশক যশোর শহরের শংকরপুরে ত্রাস ছিলেন তিনি। ৮টি হত্যা মামলাসহ ২৫ মামলার আসামি। আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন। এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা করছেন। এ নিয়ে এলাকার অনেকে আতঙ্কে। এরই মধ্যে গত রোববার রাতে সহযোগীদের গুলিতে আহত হয়েছেন। ফলে নতুন করে আলোচনায় এসেছেন যশোরের এই সন্ত্রাসী।
রাকিব শংকরপুর সার গোডাউন এলাকার কাজী তৌহিদুল ইসলামের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রাকিব মেজ। ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র বহন ও হত্যার নানা অভিযোগে আরও ২৫টি মামলা হয় গত দেড় দশকে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনি স্থানীয় রেণু পোনার ব্যবসাও করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে রাকিব এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। নিজেকে বিএনপির কর্মী বলে পরিচয়ও দিচ্ছেন।
রাকিবের স্বজন, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবের যেখানে বাসা, সেটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার হট স্পট। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন রাকিব নবম শ্রেণির ছাত্র। সেই সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়েন। একই সঙ্গে জড়ান নানা অপরাধে। ২০১০ সালের দিকে স্থানীয় আধিপত্যের জেরে এক যুবককে কুপিয়ে জখম করেন তিনি। সেই হত্যাচেষ্টার মামলার আসামি হন। শংকরপুর সার গোডাউন এলাকায় রাকিব নামে একাধিক ব্যক্তি থাকায় ভুক্তভোগীরা বিড়ম্বনায় পড়তেন। পরে স্থানীয়রা রাকিবের নামের শেষে ‘ভাইপো’ যোগ করে দেন।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সঙ্গে রাজনীতি করতেন রাকিব। সেই সময়ই হয়ে ওঠেন শহরের এক অংশের অপরাধজগতের একক নিয়ন্ত্রক। তবে হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি। তবে শাহীন চাকলাদার এ সময় তাঁকে মুক্ত হতে সাহায্য করেননি। পরে তৎকালীন স্থানীয় সংসদ কাজী নাবিলের ঘনিষ্ঠরা তাঁকে মুক্ত করেন। ফলে ২০২১ সালের পর থেকে নাবিল অনুসারীদের সঙ্গে রাজনীতি করতে থাকেন। এরপর রাকিব নাবিলের অনুসারী শীর্ষ সন্ত্রাসী ও শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ওরফে ম্যানসেলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এরপর রেলগেট, শংকরপুর এলাকা নিয়ন্ত্রণে সহযোগী নয়ন, সাব্বির, আরিফদের নিয়ে নিজেই একটি ‘গ্যাং’ গড়ে তোলেন। পুলিশ বলছে, সাবেক পিপি আবু শাহরিয়ার অর্ণব, খুলনার ট্রাকচালক, হেলপার, শংকরপুরের রিপন, জুম্মানসহ ৮টি হত্যা মামলার আসামি রাকিব। একাধিক ভুক্তভোগী জানান, আওয়ামী লীগের নেতারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন রাকিবকে। তবে এর ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। পুলিশের মামলার নথিপত্র জিডিটাল হয় ২০১৭ সালে। ডিজিটাল তালিকা অনুযায়ী তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টার ২৫টি মামলা রয়েছে। তবে অ্যানালগ মামলার নথি ঘাঁটলে এই সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা বেশি তাঁর বিরুদ্ধে। সব মামলা বিচারাধীন।’
পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার-আতঙ্কে অনেক আগে থেকেই নিজ বাড়িতে থাকতেন না রাকিব। এমনকি স্ত্রী-সন্তানও থাকছেন শ্বশুরবাড়িতে। রাকিবের বাবার বাড়িতে পারিবারিক একটা অনুষ্ঠান থাকায় রোববার দুপুরে বাড়িতে আসেন রাকিব। রাতে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাসার সামনে দাঁড়ালে ওই এলাকার কাজী জালালের ছেলে তারেক, তারেকের ছেলে তানভীর, পশু হাসপাতাল এলাকার এস্কেন ও এস্কেনের ছেলে ইয়াসিন, আলতুর ছেলে অনিক, ইমনসহ কয়েকজন রাকিবকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে রাকিবের বুকে দুটি ও হাতে একটি গুলি লাগে।
গুলিবিদ্ধ রাকিবকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।
রাকিবের বাবা কাজী তৌহিদুল ইসলাম বলেন, ‘গুরুতর অবস্থায় রাকিব ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে তিনটি গুলি অপারেশন করে বের করা হয়েছে।’
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, ঢাকায় পাঠানোর আগে রাকিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীর নাম জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল
ঢাকা অফিস
মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
সোমবার বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে টেলিবার্তা লিমিটেড, র্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।
উল্লেখিত সাতটি প্রতিষ্ঠানের ‘লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় উক্ত লাইসেন্সসমূহ মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো, বিজ্ঞপ্তিতে বলা হয়।
সুতরাং বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।
এ ছাড়া বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।











































