Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

66

বৃহত্তর আমরা খুলনাবাসীর মাসিক সভা: দক্ষিণাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ৮সেপ্টেম্বর

খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় নগরীর শেরে বাংলা রোডস্থ সংগঠনের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দক্ষিণাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আগামী ৮সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নিরালার মোড়ে মানববন্ধন এবং সংগঠনের বর্তমান কার্যপরিষদ ৩১সদস্য থেকে ৫১সদস্য করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিষ্ফোরণে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. আব্দুস সালাম, মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, শেখ হেদায়েত হোসেন, এম এ জলিল, শাকিল আহমেদ রাজা,
মো. কামরুল ইসলাম ভুট্রো, শেখ আবুল ফজল, মো. মাকসুদুল হক, মীর কাওসার মিজু, মো. ইমরান হোসেন, শেখ বাসিরুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সরদার আবু তাহের, ইকবাল হোসেন তুহিন, মো. জামিল আহমেদ, কাওসারী জাহান মঞ্জুু, মোস্তফা জামান, শেখ ওমর ফারুক কচি, মো. সেলিম শেখ, মো. মঞ্জুরুল হক টুটুল, মতিন তালুকদার, মো. জামাল উদ্দিন খোকন, মো. আমিনুল ইসলাম মিলন, শেখ মাসুদ আহমেদ, ফিন্দেজ আহমেদ, মো. আল আমিন তালুকদার প্রিন্স প্রমুখ।

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭বোতল ফেন্সিডিল, ১০পিস ইয়াবা ও ২০৫ গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কৈয়াবাজার বিধান সড়কের সুভাশ দাশের ছেলে অনিক দাশ (১৯), কৈয়াবাজার বিকাশের বালুর মাঠের পাশের বাসিন্দা মৃত. অনীলের ছেলে অর্জুন (১৯), খালিশপুর বিআইডিসি রোডস্থ স্বর্ণপর্টির সামনের বাসিন্দা মৃত. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সোহেল (২৮),
মুজগুন্নী আবাসিক এলাকার রোড নং-১, হাতেম এর গলির বাড়ী নং-৯৩ এর মো. তোফাজেল হোসেন খোকন এর ছেলে মো. মারুফ হোসেন বাপ্পি (৩৪), দৌলতপুর দেয়ানা বাউন্ডারী রোড মৃত. আবু তাহের মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২৯), আড়ংঘাটা বাইপাস রোডের মৃত. সোরাব শেখ এর ছেলে মো. রাসেল শেখ (৩৫), দৌলতপুর কেদারনাথ মেইন রোডের নুরুল ইসলাম শেখ এর ছেলে মো. সাগর শেখ (৩২), ১৯, বড় বয়রা পাবলিক কলেজ ২নং গেটের সামনের বাসিন্দা শেখ আমজাদ হোসেন এর ছেলে শেখ সোহেল (৪২) ও বরগুনা জেলার বামনা থানার বড় তালেশ্বর গ্রামের মৃত. মজিবুর রহমান এর ছেলে মো. নাজমুল হাসান (২৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৭বোতল ফেন্সিডিল, ১০পিস ইয়াবা ও ২০৫ গ্রাম গাঁজাসহ ৯মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে দু’কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ এলাকায় অভিযান চালিয়ে দু’কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার সদরের মানিকডিহি ডিঙ্গেদহ এলাকার মৃত. আকবর মন্ডল এর ছেলে মো. আজিবর রহমান (৪৫)।
র‌্যাব-জানায়, গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় হাটখোলা বাজারস্থ বকুল মোল্লা এর রাইচমিল এর সামনে থেকে দু’কেজি গাঁজাসহ আজিবর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাইকগাছায় ৮দলীয় ফুটবল টুনামেন্টে ফাইনালে কিশোর কেষ্ট মন্ডল একাদশ চ্যাম্পিয়ন

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৮দলীয় নকআউট ফুটবল টুনামেন্টে ফাইনাল খেলায় মামা-ভাগ্নে একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে কিশোর কেষ্ট মন্ডলের ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকাল ৫টায় পৌরসভার ৬নং ওয়ার্ড বালির মাঠে এ খেলা অনুষ্টিত হয়। খেলায় বিজয়ী মন্ডল একাদশকে ১৮ ইঞ্চি মনিটর এবং রানার্সআপ মামা ভাগ্নে একাদশকে ১৪ ইঞ্চি মনিটর প্রদান করা হয়। মন্ডল একাদশের ফরাদ হোসেন সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছে। খেলায় অতিথি হিসাবে ছিলেন, যুবলীগের এম.এম. আজিজুল হাকিম, এ্যাড. শেখ আবুল কালাম আজাদ, জালাল উদ্দীন সুজন, সেলিম রেজা লাকী, শেখ রুহুল কুদ্দুস, আজিবর রহমান, তুষার কান্তি মন্ডল, মেছের অলী মোড়ল, শফিকুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু ও আশরাফুজ্জামান টুটুল।

মোরেলগঞ্জে চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে রসুল হাওলাদার নামের ১১ বছর বয়সী এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। শনিবার দুপুর ২টার দিকে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুলের ঘেরে গোসল করার সময় রসুলকে ধরে নিয়ে নির্যাতন করে ওই ইউপি সদস্য। পরে গুরুত্বর আহত অবস্থায় রসুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার পরিবার। আহত রসুল হাওলাদার উত্তর পুটিখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে। পিতা-মাতা দুজনে খুলনায় বসবাস করার কারণে রসুল তার দাদা হোসেন হাওলাদারের বাড়িতে থেকে পড়ালেখা করত।
নির্যাতনের শিকার রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বলেন, দুপুরে ফুটবল খেলা শেষে রসুল ও তার দুই বন্ধু ওবায়দুলের ঘেরে গোসল করতে যায়। মাছ চুরি করেছে এমন সন্দেহে রসুলকে ধরে নিয়ে লাঠি দিয়ে বেধরক মারধর করে মোঃ মোহসিন মেম্বর।এসময় স্থানীয়দের বাধার মুখে মেম্বর রসুলকে ছেড়ে দেয়। পরে অসুস্থ্য অবস্থায় আমরা রসুলকে উদ্ধার করি। রসুলের শরীরের বিভিন্ন স্থানে রক্তাত্ত জখম হয়েছে। রসুলের বাম হাত ভেঙ্গে গেছে। আমরা রসুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছি। জানিনা কি হবে আমাদের ছেলের। আমরা অত্যাচারী এই মেম্বরের বিচার চাই।
বিষয়টি জানার জন্য ইউপি সদস্য মোঃ মোহসীন খানকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বর্তমানের সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে: সুজিত অধিকারী

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডঃ সুজিত অধিকারী বলেছেন,বর্তমানের সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার আমলে সকল ধর্মাবলম্বী মানুষ সমান সুযোগ সুবিধা পাচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায় নয়,সবাই এদেশের নাগরিক। কারো উপর কোন অত্যাচার, জুলুম হতে দেয়া হবেনা।
তিনি শনিবার বিকেলে বটিয়াঘাটার জলমার খৃস্টান সম্প্রদায়ের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।এসময় আরো উপস্হিত ছিলেন সাবেক চেয়্যারম্যান গফুর মোল্লা, ফ্রান্সিস দাস, পউল করালি, দুলাল মন্ডল, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সুরেশ চন্দ্র বিশ্বাস, সুজয় মল্লিক, মিরাজ সেখ, বিকাশ বিশ্বাসখাইরুল বাশার, ইজাবুর রহমান, মামুন শেখ,মইন হাসান মঈন প্রমুখ। এডঃ সুজিত অধিকারী একজন দুস্থ মহিলাকে ঘর করার জন্য কিছু আর্থিক সাহায্য করেন।

খুলনা ৬ আসনের সংসদ সদস্যের রোগমুক্তি কামনা করে নগর যুবলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। গত শুক্রবার খুলনা মেডিকেলের ফু কর্ণারে টেস্ট করালে এই সাংসদের রেজাল্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে তার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এই সাংসদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনইউবিটি খুলনায় ফি ছাড়াই ভর্তির সুযোগ

খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতি বিচেনায় ফল-২০২০ সেমিস্টারে ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের ফি ছাড়াই ভর্তির সুযোগ করে দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা। এনইউবিটি, খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জুবায়ের মুস্তাফিজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ‘করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এই ১০০% ফি মওকুফ কার্যক্রম উদ্বোধন করেন।
করোনা পরিস্থিতি যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে এই লক্ষ্যে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে এনইউবিটি, খুলনা। এ ছাড়া এই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিউশন ফি ২০ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশ মওকুফ করা হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার, উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং প্রবন্ধ উপস্থাপক ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। এদিকে টিউশন ফি, ভর্তি ফি মওকুফ ছাড়াও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সব শিক্ষার্থী যেন অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ইতোমধ্যে ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন-২০২০’ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ফ্রি মোবাইল ডাটা এবং ৬৫ শতাংশ মূল্য ছাড়ে ল্যাপটপ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এনইউবিটি খুলনার এই শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

প্রকল্প সাত লাখ টাকার,কাজ হয়নি ছিটেফোঁটা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলাটি দেশের অন্য উপজেলা থেকে আয়তনে বেশ বড়। আয়তন বেশি হওয়ায় এই উপজেলায় বসবাস পাঁচ লাখেরও অধিক মানুষের। তাই এই উপজেলায় সরকারি দপ্তরগুলোতে কাজের চাপও বেশ। প্রতিদিন উপজেলা চত্বরে অবস্থিত বিভিন্ন দপ্তরে বহুমানুষ আসেন নানা কাজে। ব্যস্ততম দপ্তরগুলোর মধ্যে উপজেলা সাব-রেজিষ্টার অফিস একটি। কাজের চাপ থাকায় এখানে আগতদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাইরে দাঁড়িয়ে বা বসে অপেক্ষায় থাকতে হয়।
আগত এসব সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে একটি বসার জায়গার দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেটাতে এবং উপজেলা চত্বরের অভ্যন্তরে শিশুদের বিনোদনের জন্য সাত লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩১ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো এই প্রকল্পের কোন কাজই হয়নি। আর হবে কিনা তাও জানেন না কেউ। ফলে প্রকল্পের সাত লাখ টাকা কার পকেটে ঢুকছে সেটাই এখন প্রশ্ন।
মণিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম উপজেলা চত্বরে কাজের জন্য সাত লাখ টাকার প্রকল্প গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুদের বিনোদনের জন্য ও সাব-রেজিষ্টার অফিসের সামনে আগতদের বসার জন্য সাত লাখ টাকার একটি প্রকল্প ছিল। এখনো কোন কাজ হয়নি। এবার কাজ করানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, প্রকল্প আছে শুনেছি। কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বাদে প্রেসে বক্তব্য দেওয়া নিষেধ আছে।

খুলনা জেলা ও মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৮ আগস্ট) উপলক্ষে সংগঠনের খুলনা জেলা ও মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা আজ বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যানের মধ্যে বক্তৃতা করেনÑজেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, মহানগর সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, জেলা সহ-সভাপতি ধীমান বিশ্বাস, এড. খান আজরফ হোসেন মামুন, প্লাবন পাল বাধন, গাজী আফজাল, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, তানিয়া আক্তার মুক্তা, নয়ন কুমার দে, মোঃ মিজানুর রহমান, হরষিৎ কুমার ম-ল, আনন্দ মোহন দাশ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সালে জাতির ক্রান্তিলগ্নে দেশের প্রগতিশীল, অসাম্প্রদায়িক যুব সমাজ যুব ইউনিয়ন গঠন করেছিলেন। তৎকালীন পাকিস্তানী ভাবধারায় পরিচালিত রাষ্ট্র-সরকার চ্যালেঞ্জ করেই এ সংগঠনটির জন্ম হয়েছিল। যুব ইউনিয়ন প্রতিষ্ঠার পর জাতির যেকোন ক্রান্তিলগ্নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, ঘুষ ছাড়া চাকরী চাই, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গীবাদ বিরোধী আন্দোলন, বাংলাদেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা-খরা-ঘূণিঝড়ের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। যুদ্ধাপরাধী, রাজকারদের বিচারের দাবীতে সংগঠনটি সবসময় স্বোচ্চার ছিল। সর্বশেষ চলমান করোনা দুর্যোগে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা সাধ্যমত মানুষের সাথে আছে। বক্তারা বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে লড়াই-সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে যুব ইউনিয়নকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা সম্প্রতি বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালুর আহ্বান জানান।

গোপালগঞ্জে ভবনের ৬ তলা থেকে পড়ে মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভবনের ৬ তলা থেকে পড়ে সুস্মিতা মজুমদার ইভার (২৫) নামের এক মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সুস্মিতা গোপালগঞ্জ শহরের জনতা রোডের ডাঃ জগদীশ মজুমদারের মেয়ে। ইভা গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে স্বেচ্ছা সেবক টেকনোলজিস্ট হিসেবে বিনা বেতনে কাজ করছিলো। তিনি এক পুত্র সন্তানের জননী। তার স্বামীর নাম রাজিব মজুমদার।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ষ্ট তলায় পিসিআর ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ কর্মশালা চলছিলো। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ৬ প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে সুম্মিতা নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সুস্মিতার কাকা গোপালগঞ্জ জেনারেল হাসপতালের চিকিৎসক ডাঃ অনুপ মজুমদার বলেন, ফরিদপুর থেকে টেকনোলজিস্ট পাশ করার পর সে করোনা রোগীদের সেবা দিতেই স্বেচ্ছা সেবক হিসেবে আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে অবৈতনিক টেকনোলজিস্ট হিসেবে যোগদান করে। ভবনের যে জায়গা থেকে সুস্মিতা পড়েছে, সেখান থেকে পড়ার কথা নয়। তার পড়ে যাওয়ার বিষয়টি আমার কাছে সন্দেহ জনক মনে হচ্ছে। আমি বিষয়টি তদন্ত করে দেখার জন্য জেলা প্রশাসককে মৌখিকভাবে বলেছি।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এটা একটি দুঃখজনক ও অনাকাঙ্খিত ঘটনা। ঘটনাটি কিভাবে ঘটলো তা বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে ভবনের বারান্দায় উঁচু রেলিং দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন সহ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পদস্থ কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পিলপিলের ৪৪টি ডিমের মধ্যে মাত্র ৪টি বাচ্চা ফুটেছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানির প্রজাতির কুমির পিলপিলের দেয়া ৪৪টি ডিমের মধ্য থেকে এবার মাত্র ৪টি বাচ্চা ফুটেছে। অতি বৃষ্টি ও ইনিকিউবেটরের ক্রুটির কারণে আশানুরুপ বাচ্চা ফোটেনি বলে জানিয়েছেন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির। তিনি জানান, গত ১২ জনু প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের বাসায় ৪৪টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর কুমিরটির নিজ বাসায় ২১টি রেখে বাকীগুলোর মধ্যে ১২টি কেন্দ্রের নতুন ইনকিউবেটর আর ১১টি পুরাতন ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর জন্য সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর শনিবার সকালে কেন্দ্রের নতুন ইনকিউবেটরে রাখা ১১টির মধ্যে ৪টি ডিম হতে বাচ্চা ফুটে বের হয়। বাকী ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো হতে বাচ্চা ফুটে বের হয়নি। তবে চলতি মৌসুমে অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে প্রজনন কেন্দ্র প্লাবিত হওয়ায় ডিমসহ অন্যান্য বন্যপ্রাণী ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। গত বছরও পিলপিল ৪৮টি ডিম দেয়, কিন্তু তা থেকেও একটিও বাচ্চা ফোটেনি। পিলপিলের ডিমে গত তিন বছর কোন ফুটানো সম্ভব হয়নি। শনিবার পিলপিলের ডিম থেকে ফুটে বের হওয়া ৪টিসহ কুমির প্রজনন কেন্দ্রের মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬টিতে।
কুমির প্রজনন কেন্দ্রে পিলপিল ও জুলিয়েট নামক দুইটি নারী কুমির দিয়েই প্রজনন কার্যক্রম চলে আসছে। এরমধ্যে গত ২৯ মে জুলিয়েট ৫২টি ডিম দিলেও তা থেকেও কোন বাচ্চা ফুটে বের হয়নি।
করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির বলেন, ২০২০ সালে পিলপিল ৪৪টি আর জুলিয়েট ৫২টি ডিম দেয়। এরমধ্যে পিলপিলের ৪টি বাচ্চা হলেও জুলিয়েটের ডিম থেকে কোন বাচ্চা আসেনি। গত ২০১৭, ১৮ ও ১৯ সালে পিলপিল ও জুলিয়েটের ডিম একটিও বাচ্চা ফুটেনি। তবে এ কারণে তিনি যথা সময়ে সঠিক তাপমাত্রা না পাওয়া ও কেন্দ্রের ইনকিউবেটরের ক্রুটিকেই দায়ী করছেন।

সিআর দত্তের স্মরণ সভায় বক্তারা: মাতৃভূমি রক্ষার্থে তিনি ছিলেন অবিচল

খবর বিজ্ঞপ্তি
মাতৃভূমি রক্ষার্থে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের জন্য লড়াই করেছেন সি আর দত্ত। তিনি সারা জীবন সেই লক্ষ্যে কাজ করে গেছেন। কোনো কিছু নিয়ে তার কখনও কোনো আক্ষেপ ছিলো না। তার সারাটি জীবনের সবটুকু স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে। সোনার বাংলার উন্নতি হবে কীভাবে তাই নিয়ে ভাবতেন তিনি। সি আর দত্ত শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন সংগঠক। দেশের যে কোনো ক্রান্তিকালে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। রণাঙ্গনে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। সি আর দত্তের নাগরিক স্মরণসভায় বক্তারা একথা বলেন।
শনিবার বেলা ১১টায় বিএমএ মিলনায়তনে গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে যুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্তমেজর জেনারেল সি আর দত্তের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সভঅয় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা.শেখ বাহারুল আলম। সভায় সঞ্চালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সমন্বয়কারী সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। প্রবন্ধ পাঠ করেনচেম্বার অব কমার্সের পরিচালক গোপী কৃষন মুন্ধড়া। সভায় মূখ্য আলোচক বৃহত্তর খুলনা জেলার মুজিব বাহিনীর প্রধান , বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু বলেন, তখনকার দেশ আর আজকের বাংলাদেশ এক না। পাকিস্তান রাষ্ট্রটির জন্মই হয়েছিল ধর্মান্ধতার কারণে। উপমহাদেশের দুইটি দেশ ভারত আর পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শুরু সাম্প্রদায়িকতা। তিনি বলেন, সি আর দত্তরা এদেশের সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়ে গেছেন আজীবন। এমন সাহসী সৎ বাঙালি এখন আর চোখে পড়ে না। পরিণত বয়সে চলে গেলেও তার অভাব অনুভূত হবে দীর্ঘকাল। যতোদিন গণতন্ত্র অসাম্প্রদায়িকতা আর সাম্যের দেশ না হচ্ছে ততোদিন তার মতো মানুষদের অভাব ঘুচবে না। আর ইতিহাসে তার তারকাখচিত জায়গাটি চিরকালের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আ ফম মহসিন, মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, জাসদের মহানগর সভাপতি খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সিপিবি নেতা রসু আক্তার, বীর মুক্তিযোদ্ধামোড়ল নূর মোহাম্মদ, হিন্দু-বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি বীরেন্দ্র নাখঘোষ, নারী নেত্রী পপী ব্যানাজী প্রমুখ। জাতীয় সংঙ্গীতের মাধ্যমে স্মরণ সভা শুরু হয়। সভায় বক্তারা বলেন, জেনারেল এরশাদ যখন তার সামরিক ক্ষমতা পাকাপোক্ত করতে ইসলামকে রাষ্ট্রধর্ম করে দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে চেয়েছিলেন, তখন সি আর দত্ত সেখানে রুখে দাঁড়িয়েছিলেন।

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি। প্রতিমন্ত্রী শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী’র বীরত্বগাঁথা চিরস্মরণীয় হয়ে থাকবে। বায়ান্ন’র মহান ভাষা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধা । সাহিত্য চর্চার প্রতিও তাঁর ঝোঁক ছিল। মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত করে। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি এক শ্রেষ্ঠ সূর্য সন্তানকে হারালো। উল্লেখ্য, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী (৮৪) আজ শনিবার আনুমানিক সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ কেটে দেওয়ায় দিনমজুরকে মারপিট

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ কেটে দেওয়ায় হতদরিদ্র শহিদুল ইসলাম (৫২) নামের দিন মজুরকে দুই দফা মারপিট করে গুরতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা জীবনের নিরাপত্তা চেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ সুপার লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে রামপাল থানার ওসি কে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অভিযোেেগ জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের মৃত আাশ্বাদ আলীর পুত্র শেখ শহিদুল ইসলাম গত ২২ আগষ্ট সন্ধ্যায় তার বাড়ি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ঘরের পাশে থাকা অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি সরান। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার তসির শেখের পুত্র আলমগীর শেখ, তার ভাই শামীম শেখ, কেয়া বেগম, তসির শেখ, রেহানা বেগম পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারপিট করে গুরতর আহত করে। এ ঘটনা অভিযোগ দিলে আবারও দ্বিতীয় দফায় গত ২৩ আগষ্ট বাজারে যাওয়ার সময় সকল অনুমান ৫ টায় একই গ্রামের রজব আলীর বাড়ির সামনে তসির শেখের হুকুমে আলমগীর, শামীম ও কেয়া লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে গুরতর আহত ও পকেটে থাকা টাকা লুট করে। এ ঘটনায় কোন অভিযোগ দিলে জীবনে শেষ করার হুমকি দেয়। আহত শহিদুল জানান, স্থানীয় বাবুল মেম্বারের হুকুমে আমাকে মারপিট করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, রামপালের কতিপয় সাংবাদিকের স্মরণাপন্ন হলে তারা ও কোনো নিউজ না করে উল্টো ভয় দেখায়। অভিযুক্ত আলমগীরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। এ ব্যাপারে বাবুল মেম্বারের মুঠোফোেেন জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শাহিদুল আলমগীরের ঘের থেকে মাছ মেরে নেওয়ার ঘটনায় হাতাহাতি হয়েছে। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়ে তদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্ত থেকে ১১ টি পিস্তল গুলি, ২২ ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমাšেত ভারত থেকে পাচার করে আনার সময় ১১ টি পি¯তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেল ৫ টায় এক প্রেস বৃফিং এ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল বেনাপোলের ২ নং ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্র গুলো ও অপর একটি বস্তা থেকে ১ ৪ কেজি গাজা জব্দ করা হয়। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবাঙ্গহুদা গ্রামের সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল বিশ্বাস (৩৪) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)ও আজিবর রহমানের ছেলে সাজ্জুল ইসলাম (৩৫) যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে পাচার করে আনার সময় ঘিবা সীমান্ত থেকে ১১ টি পি¯তল ২২ টি ম্যাগজিন ৫০ পিচ গুলি ও ১৪ কেজি গাঁজা সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিজিবি র জিঞাসাবাদে তারা জানান,দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসায় জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আম্ফানে ক্ষতিগ্রস্থ বিধ্বস্থ কয়রার জনগনকে বাঁচাতে জরুরিভাবে মানবিক সাহায্যের আহ্বান মঞ্জুর

খবর বিজ্ঞপ্তি
আম্ফানে ক্ষতিগ্রস্থ বিধ্বস্থ কয়রার জনগনকে বাঁচাতে জরুরিভাবে মানবিক সাহায্যের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে কয়রার ক্ষতিগ্রস্থ মানুষের মানবিক সাহায্য হিসেবে ৩০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ এবং ৫০টি পরিবারের গৃহনির্মাণ ও মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিগত চার মাসে লাখো মানুষ বাস্তভিটাহীন নিরান্ন মানুষের পাশে রাষ্ট্র সরকার না দাড়ানোর জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, উন্নয়নের গালভরা বুলি দিয়ে জনগনের সাথে প্রতারণা করেছে সরকার। বারবার জনগণকে দেওয়া প্রতিশ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করে অমানবিক আচরণ করা হয়েছে বয়রাবাসীর সাথে। নেতৃবৃন্দ কয়রার জনগনের নিজস্ব প্রচেষ্টায় নির্মাণকৃত বেড়িবাঁধ গত জোয়ারের পানির চাপে ভেঙে বিলীন হয়ে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়া মানুষকে জরুরি ভিত্তিতে খাদ্যসহায়তা ও বাড়িঘর নির্মাণের জন্য অর্থ এবং কর্মহীন মানুষ পেশায় ফিরে না যাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ অঞ্চলে জরুরিভাবে বেড়িবাঁধ ও রাস্তা সংস্কারের দাবি জানান নেতৃবৃন্দ। একই সাথে নেতৃবৃন্দ এই অঞ্চলের জনগনের পাশে থাকার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল শনিবার দুপুরে কয়রা বেদকাশী বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা। পরে উত্তর বেদকাশি ঝিলেখাটায় জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এরপর পাইকগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা মিন্টুর বাবা জয়নাল আবেদীনের কবর জিয়ারত করেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে থাকা শর্তেও বিএনপি জনগনের বন্ধু হিসেবে পাশে রয়েছে। করোনাকালীন সময়ে কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, করোনা কল সেন্টার খোলা, ঘূর্ণিঝড় আম্ফানে কয়রা, সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। বিএনপি সর্বদা জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগর বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, শাহিনুল ইসলাম পাখি, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শেখ আবু সাইদ, শেখ জামিরুল ইসলাম, মেজবাহুল আক্তার পিন্টু, শামীম আশরাফ, আরিফুর রহমান আরিফ, রাজিবুল ইসলাম বাপ্পি, মাসুদ রানা, এস এম আলমগীর হোসেন।
জেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, শামসুল আলম পিন্টু, শহিদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, হাফেজ আবুল বাশার, ওয়াইজ উদ্দীন সান্টু, শাহনাজ পারভীন, জসিম উদ্দিন লাবু, মোল্লা কবির হোসেন, ওয়াহেদুজ্জামান নান্না, হেমায়েত হোসেন, মনিরুজ্জামান লেলিন, মনিরা পারভীন, মাসুম বিল্লাহ, হেলাল উদ্দীন, ইসমাইল হোসেন, ইমরান খান প্রমুখ।
কয়রা উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এড. মোমরেজুল ইসলাম, এম এ হাসান, এড. আব্দুর রশিদ, মওলা বক্স, হারুনুর রশীদ ও আবু সাঈদ প্রমুখ।

রামপালে ওয়ার্ড ভিশনের পক্ষ থেকে ১০০০ পরিবারকে স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র উল্লেখ করে বলেছেন, করোনা ভাইরাস একেবারে নির্মূল হবেনা। একসময়ের মহামারি ম্যালেরিয়া ,কলেরা ,বসন্ত টাইফয়েড এমনকি এইডস সীমীত আকার ধারন করলেও একদম নির্মূল হয়নি। তবে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানলে করোনা প্রতিরোধ করা সম্ভব। শনিবার সকাল ১০ টায় রামপালের বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিশন রামপাল অফিসের আয়োজনে হাত ধোয়ার যন্ত্র ও স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির শুরুতে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যাযের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছেন এবং আমরা করোনা মোকাবেলায় সেভাবে কাজ করছি। এ সময় তিনি রামপালের রাজনগর, হুড়কা, রামপাল সদর, বাঁশতলী এই ৪টি ইউনিয়নে ওয়ার্ড ভিশনের পক্ষ থেকে ১০০০ পরিবারের হাতে স্বাস্থ্য উপকরন তুলে দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, ওয়ার্ড ভিশনের রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর লিমা হান্না দারিং, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার ,বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কেপি কাস্টার ম্যানেজার প্রশান্ত নাফাক , প্রেগ্রাম অফিসার লিপি পান্ডে, মানিক হালদার, নিউটন গোমেজ, অপূর্ব সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শেনী পেশার মানুষ।

করোনা পরিস্থিতিতে গদখালীতে ফুলচাষাবাদ বিপর্যস্ত : অর্থনৈতিক সংকটে চাষীরা

বেনাপোল প্রতিনিধি
করোনা পরিস্থিতির সঙ্গে অবিরাম বৃস্টির কারনে দেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালী-পানিসারার ফুলচাষাবাদ বিপর্যস্থ হয়ে পড়েছে। বড় ধরনের অর্থ নৈতিক সংকটে পড়েছে ফুল চাষীরা। করোনা পরিস্থিতিতে ফুল বিক্রি করতে না পারায় অর্থের অভাবে আম্পানে ক্ষতিগ্র¯ত ফুলের শেডগুলো আজো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ফুলচাষের মৌসুম আসলেও নতুনভাবে চাষাবাদ শুরু করতে না পারায় ফুল উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। ফুল চাষিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা চেয়ে দুই বছরের স্বল্প সুদে ঋণ চেয়েছেন এ অঞ্চলের ফুলচাষি-ব্যবসায়ীরা। বাংলাদেশ ফাওয়ার সোসাইটি সূত্র মতে, যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার ৭৫টি গ্রামের প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে চাষ করা হয় হরেক রকমের ফুল। ঝিকরগাছার পানিসারা-গদখালী গ্রামগুলোর রাস্তার দুইপাশে দিগšত বিস্তৃত জমিতে সারাবছরই লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার হয়ে থাকে। শত শত হেক্টর জমি নিয়ে গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, কসমস, ডেইজ জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন প্রজাতির ফুলের চাষ হয়েছে এখানে। প্রতিদিন উপজেলার পানিসারার শত শত ফুলচাষির আনাগোনা শুরু হয় গদখালীর বাজারে। দেশের বিভিন্ন প্রাšত থেকে ছোট-বড় পাইকাররাও সেখান থেকে ফুল কিনে নিয়ে যান। এরপর বিভিন্ন হাতবদল হয়ে পাইকারি ও খুচরা বিক্রেতার মাধ্যমে ফুল ছড়িয়ে পড়ে সারা দেশে, এমনকি দেশের বাইরেও। তবে করোনার কারণে এই কার্যক্রমে ছেদ পড়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছর ৩০০ কোটি টাকার ফুল উৎপাদন হয় এ অঞ্চল থেকে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস, প্রভল বৃস্টিপাত ও ঘূর্ণিঝড় আম্পানের থাবায় থমকে গেছে দেশে ফুলের রাজধানী খ্যাত গদখালী এলাকা। গত ৫ মাসে ফুলচাষি ও ব্যবসায়ীদের ৩শ’ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। হতাশায় ভেঙে পড়েছেন ফুল চাষের ওপর নির্ভর এলাকার হাজার হাজার মানুষ।
করোনায় ফুল বিক্রি করতে না পারায় নষ্ট হয়ে থাকা জমি ফেলে রেখেছে। কেউ বা অর্থের অভাবে আম্পানে ক্ষতিগ্র¯ত শেড মেরামত করছেন না। ক্ষতির এই বোঝা কাটিয়ে উঠতে অনেক কৃষক তাদের জমিতে ফুলের বদলে ধান, পাট, সবজিসহ অন্যান্য ফসল আবাদ করছেন। এখনই ফুলের চাষ শুরু করতে না পারলে ব্যাহত হবে এবছরের ফুল উৎপাদন। করোনাভাইরাস ও সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ফুল সেক্টরের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলেছেন ফুলচাষিরা। এই মুহূর্তে সম্ভাবনাময় এই সেক্টরটিকে টিকিয়ে রাখতে হলে এখই সরকারি সহযোগিতা একান্ত প্রয়োজন বলে দাবি করছেন তারা।
২০০৪ সালে স্বামী ইমামুল হোসেন অসুস্থ হওয়ার পরে সংসারের হাল ধরেন সাজেদা বেগম। অসুস্থ স্বামীর অনুপ্রেরণা আর স্বল্প পুঁজি নিয়েই বাড়ির পাশেই বর্গা নেওয়া ১০ কাটা জমিতে শুরু করি জারবেরা ফুল চাষ। সততা আর উদ্যোমীর কারণে হয়েছিলেন সফলও।
বর্তমানে সাজেদার ফুলের বাগান দেড় একক। কিন্তু করোনা আর আম্পান ঝড়ে সাজেদার সফলতার ফুলের বাগান ধ্বংসের মুখে। যে সময়ে সাজেদার ফুলের বাগানে সৌন্দর্য উপভোগ করতে ক্রেতা-বিক্রেতা-দর্শনার্থীদের ভীড় সেই সময়ে সাজেদার ফুলের বাগানে ফুল নেই। তার সেই ফুলের জমি হবে ধূসর মাঠে পরিণত হয়েছে। আবার কোন জমিতে ফুল গাছ উঠিয়ে সবজি বা ধান লাগিয়েছেন তিনি। করোনা পরিস্থিতির কারণে একদম ফুল বেচাকেনা না হওয়ায় আম্পানে ক্ষতিগ্র¯ত ফুলের শেডগুলো পড়ে রয়েছে ঝড়ের পরবর্তী ৪ মাস পরেও।
গত বছরের ঋণের কি¯িতর চাপে এখন শুধু হতাশা আর দুচিšতায় দিনপার করছেন তিনি। এমন অবস্থায় নতুনভাবে শুরু করার স্বপ্ন দেখছেন সাজেদা বেগম। তবে অর্থের অভাবে তিনি ফুল চাষ করতে পারছেন না। ফুল চাষ শুরু করবেন কবে জানতে চাইলে তিনি জানান, আম্পানে আমার জারবেরার ৪টি শেডই নষ্ট হয়ে গেছে। এগুলো যে মেরামত করবো টাকা নেই।
ঘূর্ণিঝড় আম্পানে তার দেড় বিঘা জমির দুটি জারবেরা শেড উড়ে যায়। কাছে টাকা নেই তাই কয়েকটি মিস্ত্রি নিয়ে;তার পাশাপাশি আমার দুই স্কুল ও কলেজ পড়–য়া সন্তানদের নিয়ে এই শেড মেরামত করছি। ব্যাংকে ১৩ লাখ টাকা এবং দুটি এনজিওতে সাত লাখ টাকার ঋণ রয়েছে। গত চার মাসে এক টাকাও ঋণের কিস্তি দিতে পারিনি। ঋণের কি¯িত পরিশোধের জন্য ব্যাংক ও এনজিও থেকে চাপ দিচ্ছে। কী করব বুঝতে পারছি না। গড়ে তোলা শেডগুলো হঠাৎ ভেঙ্গে পড়ায় শিশু কালের মতো করে আবার এই ফুলের শেডগুলো পরিচর্যা করতে হবে বলে তিনি জানান। আম্পান ও করোনায় তার ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি করছেন তিনি।
সাজেদার পংগু স্বামী ইমামুল হোসেন বলেন, আমার ২৫ বছরের জীবনে ফুল চাষে এমন ক্ষতির মুখোমুখি হয়নি কখনো। এমন খারাপ অবস্থা আমার জীবনে আর আসেনি। আমার ২টি টিনের শেড ছিল। প্রতিটি টিন ১ হাজার ৫০ টাকা করে কিনে শেডটি তৈরি করেছিলাম। ঝড়ে শেডটি ভেঙে গেছে। এখন প্রতিটি টিন ২০০ টাকা করে বিক্রি করেছি। টিন বিক্রির টাকা দিয়ে সংসার চালাচ্ছি। বর্তমানে ৭ লক্ষ টাকার মতো মূলধন পেলে নতুনভাবে এই ফুল চাষ শুরু করতে পারবেন বলে তিনি জানান। তা না হলে এই চাষ বাদ দিয়ে ধান চাষ করতে হবে বলে জানান তিনি।
এলাকার তরুণ ফুলচাষী ইমরান হোসেন। এলাকায় অনেকেই ফুলচাষ করে এ পেশায় স্বাবলম্বী হওয়ায় তিনিও নেমে পড়েন এ সেক্টরে। আড়াই বিঘা জমিতে জারবেরা এবং দুই বিঘা জমিতে চায়না গোলাপের চাষ করেছিলেন গতবছর। কিন্তু করোনা আর আম্পান ঝড়ে তার ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। সম্প্রতি জারবেরা বাগানে গেলে পরিত্যক্ত শেডগুলো পরিচর্যা করতে থাকেন। এসময় তিনি জানান, গত বছরে প্রায় ১০ লক্ষ টাকার উপরে খরচ করে ৪ বিঘা জমিতে ফুলচাষ করেছিলো। ফুল বাগানে ভালো পরিচর্য়া করে অনেক ফুল হয়েছিলো জমিতে।
কিন্তু ফুলের সঠিক মৌসুমে ফেব্রুয়ারি মাস থেকে করোনার হানা দেয় এতে ফুল বিক্রি করতে পারেননি তিনি। ফলে ফুলগুলো গাছে শুকিয়ে যেতে থাকে। বলা যায় গত মৌসুমে চাষে লাগানো সব মূলধনই জলে গেছে। আবার যে নতুনভাবে শুরু করবো কাছে কোন টাকা নেই। ঘূর্ণিঝড় আম্পানে তার ২টি শেডই লন্ডভন্ড হয়ে যায়। ৫০ হাজার টাকা খরচ করে তিনি দুটি শেড মেরামত করেছেন। মূলধনের অভাবে আর দুটি শেড এখনো হাত দিতে পারেনি। তাই কিছুটা ক্ষতি কাটিয়ে উঠার জন্য শেডগুলোতে বেগুন চাষ করেছি। ৫ বছর ধরে এই ফুল চাষের সাথে সম্পৃক্ত হলেও গত মৌসুমে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কল্পনার বাইরে ছিলো বলে তিনি জানান। তিনি আরো বলেন, তার মতো অনেক চাষির এমন অবস্থা। সরকারি সহায়তা না পেলে ফুল চাষ থেকে সরে দাঁড়াবেন অনেকেই বলে তিনি জানান।
বাংলাদেশ ফাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, দেশে ফুলের বাজার বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার। দেশের চাহিদার ৮০ ভাগ ফুল যশোর থেকে সরবরাহ করা হয়ে থাকে। করোনার কারণে গত ৫ মাস ফুল বিক্রির সুযোগ না থাকায় এবার ৪৫০ কোটি টাকার ফুল নষ্ট হয়েছে। এর মধ্যে শুধু যশোর অঞ্চলে অšতত ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ফুলক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত শেড ধ্বংস হয়েছে। বেচাকেনা বন্ধ থাকায় চাষিরা বাগান থেকে ফুল কেটে তা পশুখাদ্য হিসেবে ব্যবহার করছেন। এ অঞ্চলের ফুলচাষি ও ব্যবসায়ীরা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
আগামি মৌসুমের বাজার ধরতে বর্তমানে সময়ে চাষিরা ফুলচাষ বীজ বপন, পরিচর্য়া শুরু করে। কিন্তু মূলধনের অভাবে তারা শুরু করতে পারছে না। যশোর অঞ্চলে প্রায় ১০ হাজার ফুলচাষি রয়েছে এই সংকটে। করোনাভাইরাস ও আম্পানে এই খাতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ৫০০ কোটি টাকার কৃষি প্রণোদনা প্রয়োজন। ক্ষতিগ্র¯ত ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের ফুল চাষের খরচ বিবেচনায় সহজ শর্তে কৃষি প্রণোদনার ৪ শতাংশ সুদে ঋণ দিতে হবে। আর সেটা দিতে না পারলে এই খাত বাঁচানো কঠিন হয়ে পড়বে। ইতোমধ্যে অনেক চাষিই এই পেশা বাদ দিয়ে অন্য চাষে মনোযোগ দিয়েছেন বলেও তিনি জানান।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, মহামারি করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের কারনে যশোরের প্রায় সব ফুলচাষিই ক্ষতিগ্র¯ত হয়েছে। নষ্ট হয়ে গেছে ফুলের সব ক্ষেত। ক্ষতির কারণে কোন কৃষক যেন এই খাতের বাইরে চলে না যায় সরকার এই জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্র¯ত তালিকা প্র¯তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মুক্তিযোদ্ধাদের সকল বিষয় গুরুত্বের সাথে দেখা হবে : সচিব তপন কুমার ঘোষ

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কুমার ঘোষের সাথে মতবিনিময় সভা হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই নিয়ে প্রশ্নবিদ্ধ, অসুস্থ ভাতা সহ বিভিন্ন বিষয় দাবী উত্থাপনের প্রেক্ষিতে সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যেকোন সমস্যা গুরুত্বের সাথে নিয়ে আইন কানুনের মধ্য থেকে সমাধান করা হবে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কেন্দ্র উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, তোকাররম হোসেন টুকু, আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, মাহবুব জোয়াদ্দার, শেখ তৈয়েব হোসেন নুর। এর আগে সচিব কপিলমুনির মুক্তিযুদ্ধের বদ্ধ ভূমি রায় সাহেব বিনোদ বিহারীর বাড়ী, মাহমুদকাটি রাস্তা, কপিলমুনি ভূমি অফিস পরিদর্শন শেষে কপিলমুনি বাজারস্থ মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে সকাল ১০টায় মতবিনিময় করেন।

পাইকগাছায় ৬ জুয়াড়ী আটক

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পুলিশ ৬ জুয়াড়ীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের আব্দুর সাত্তারের দোকানের বারান্দার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাতনকাটির আকবার মোড়ল (৬০), একরাম হোসেন (৫০), ইমরান পারভেজ (৩২), সোহেল (৩৫), মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।

নারায়ণগঞ্জ মসজিদে এসি বিষ্ফোরণে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও গভীর সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ খানপুর জামে মসজিদে এশার নামাজ শেষে মুসল্লিগণের বের হওয়ার প্রাক্কালে এসি বিষ্ফোরিত হয়ে যাঁরা নিহত ও আহত হয়েছেন তাঁদের জন্য সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষ থেকে আজ খুলনা মহানগর রূপসা স্ট্র্যান্ড রোডস্থ মসজিদ বায়তুশ শরফে মাগরিব বাদ নিহতদের জন্য মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র আহ্বায়ক আলহাজ্ব মওলানা মোঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, সদস্য সচিব মাওলানা মোঃ নূরুল ইসলাম ঢালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমসজিদ কমিটির সেক্রেটারী আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম ও অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা দেশের সকল মসজিদের বিদ্যুৎ লাইন, পানির লাইন, ফ্যান এসসি-সহ সকল বিষয় নজরদারীসহ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। একই মসজিদ কর্তৃপক্ষকেও সচেতন থাকার জন্য আহ্বান জানান।

মহানগর আ’লীগের বর্ধিত সভা কাল

খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র নির্দেশনায় নতুন আঙ্গিকে সকল ওয়ার্ড, থানা ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজাতে ৭ সেপ্টেম্বর বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহবান করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

বিভিষিকাময় ৬ সেপ্টেম্বর: আ’লীগ নেতা কুটু’র শাহাদাৎ বার্ষিকী

খবর বিজ্ঞপ্তি
বিভিষিকাময় ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর। টার্গেট যেই হোক না কেন সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম কুটু। দলীয় কার্যালয় চত্বরের বকুল তলায় তাকে বোমা মেরে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। কুটু এসময়ে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কাজী এনায়েত হোসেন, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. খন্দকার মজিবর রহমান, ফকির মো. সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দাড়িয়ে কথা বলছিলেন। সন্ধ্যার কিছু পরেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই তীব্র শব্দে প্রকম্পিত হয়ে উঠে। পুরো এলাকা নিস্তব্দ হয়ে যায়। তাৎক্ষনিক ভাবে ধারণা করা হয় সন্ত্রাসীরা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, আলহাজ্ব মিজানুর রহমান মিজানের উপর হামলা করেছে। পরবর্তীতে কামরুল ইসলাম কুটু’র নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার মৃত দেহ হুমায়ূন কবীর ববিসহ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা রিকসায় ধরে উঠাচ্ছিলো। এরই মধ্যে দেখা যায় বোমার স্প্রিন্টারে গুরুতর আহত হয় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, এ্যাড. খন্দকার মজিবর রহমান, কামরুল ইসলাম বাবলু, বর্তমান সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী। এমনই বিভিষিকাময় পরিস্থিতির মধ্যদিয়ে চলে যায় কামরুল ইসলাম কুটু। আজ তার ১৭তম শাহাদাৎ বার্ষিকী। বিচারের বাণী নিভৃতে কাঁদে। শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কুটু’র বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুর ১২টায় ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়মী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার ্অধিকারী।

নারায়ণগঞ্জের ফতুলায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের ফতুলার পশ্চিম তলা এলাকায় মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭জন নিহত ও অর্ধ-শতাধিক জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এখনো চিকিৎসাধীন ২০জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মাত্মিক এ হতাহতের ঘটনায় গভীর শোক, হাতহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গতকাল শনিবার বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
নিহতদের মাগফেরাত কামনা করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নামাজরত অবস্থায় একটি মসজিদের ছয়টি এসি একত্রে বিস্ফোরণের ঘটনা নজিরবিহীন। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে- তিতাস গ্যাস’র কর্মকর্তাদের গফিলতির কারণে গ্যাস লিকেজে বিস্ফোরণের মূল সূত্র। এছাড়া যদিও কোন কারণ থাকে, তা দ্রুত তদন্তের মাধ্যমে দেশবাসীর সামনে প্রকাশের জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দ। নামাজরত অবস্থায় হৃদয় বিদারকভাবে নিহতদের শহীদি মর্যাদা দানে মহান আলাহ্ তায়ালার দরবারে দোয়া করেন তারা।
বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নূরুল ইসলাম, নগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

মহানগর ও জেলা মহিলা দলের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে মহানগর ও জেলা মহিলা দলের এক প্রস্তুতি সভা শনিবার বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সেতারা সুলতানা, জেলা সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম, সামছুন্নাহার লিপি, নাসরিন হক শ্রাবনী, লুবনা ইয়াসমিন, নিঘাত সীমা, শাহনাজ সরোয়ার, চমন আরা, ফরিদা আক্তার, সুমা আক্তার, শাহানা আক্তার, লাকি আজমেরি, সোনিয়া খান, রুমা আক্তার, মদিনা আক্তার প্রমূখ।
সভায় আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সকল মহানগর, জেলা, থানা, ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

আজকের নগরী


বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বিকেল ৪টায় খালিশপুর থানা বিএনপির উদ্যোগে ভাষানী বিদ্যাপিঠ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।

খুলনায় করোনা হাসপাতালে সাড়ে তিন ঘণ্টায় তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
খুলনা নগরের বয়রা নূরনগর এলাকার করোনা হাসপাতালে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ষাটোর্ধ্ব এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ হওয়ায় এই তিনজনকে সম্প্রতি এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আজিজুর রহমান নামের একজন মারা যান। ৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি খুলনা নগরের সোনাডাঙ্গা করিমনগর এলাকায়। আজিজুরকে গত ২৪ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাসলিমা হোসেন নামের ৬৫ বছর বয়সী এক নারী মারা যান। তাঁর বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়। গত ২৮ আগস্ট তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত দুইটার দিকে মো. আব্দুল কাদের নামে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। গত ৩১ আগস্ট রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

খুলনা-৬ আসনের সাংসদ আক্তারুজ্জামান করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু (৫২) কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। সাংসদের ব্যক্তিগত সহকারী এবং খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তসলিম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনার ছয়টি সংসদীয় আসনের সাংসদদের মধ্যে মো. আক্তারুজ্জামান প্রথম করোনায় আক্রান্ত হলেন। সাংসদ আক্তারুজ্জামান বাবুর জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ তেমন নেই। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সাংসদের পারিবারিক সূত্র জানায়, সাংসদ আক্তারুজ্জামান বাবু খুলনা নগরের টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে সাংসদ আক্তারুজ্জামানের ব্যক্তিগত সহকারী তসলিম হোসাইন বলেন, সাংসদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা পরীক্ষা করার জন্য ৩ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। পরদিন শুক্রবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। জ্বর ছাড়া তাঁর অন্য কোনো উপসর্গ তেমন নেই। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কয়রা ও পাইকগাছা উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সাংসদ আক্তারুজ্জামান বাবু ত্রাণ বিতরণ কার্যক্রমসহ দলীয় ও সামাজিক কাজ করে গেছেন।

১০ হাজার পাখিকে বাসা দিচ্ছে চুয়াডাঙ্গার মেয়র

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকাকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা। পৌর এলাকাকে পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে গাছে গাছে মাটির কলস ঝুঁলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছে পৌরসভা। প্রথমে ৫০০টি মাটির কলস দিয়ে ওই কার্যক্রম শুরু হলেও পুরো পৌর এলাকায় ১০ হাজার কলস টানাবে পৌরসভা। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার পানি শোধনাগার এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এসময় গাছের ডালে মাটির কলস ঝুঁলিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পাখিদের অবদান অনেক সেই চিন্তা থেকে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার দায়িত্ব নিয়েছি। পাখিদের অভয়ারণ্য গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি। কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জগলুর রহমান, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

৪৯ বছরেও সংরক্ষণ হয়নি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভ

যশোর অফিস

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শা। উপজেলা সদর থেকে মাত্র ২০ কিলোমিটার উত্তরে সীমান্তঘেঁষা গ্রামের নাম কাশিপুর। ওপারে ভারতের চব্বিশ পরগনার বয়রা। বাংলাদেশ সীমান্তের গোবিনাথপুর আর কাশিপুর মৌজার সীমানার কাশিপুর পুকুর পাড়ে চিরতরে ঘুমিয়ে আছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সাতজন শহীদ মুক্তিযোদ্ধা। এখানে নির্মাণ করা হয়েছে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ স্মৃতিস্তম্ভ। তারা দেশের জন্য প্রাণ দিয়ে দেশকে শত্রুমুক্ত করে চিরদিনের মত ঘুমিয়ে আছেন এখানে। অপর ছয়জন হলেন- শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, শহীদ সুবেদার মনিরুজ্জামান (প্রাক্তন ইপিআর), শহীদ সৈয়দ আতর আলী (তদানীন্তন গণপরিষদ সদস্য), শহীদ বাহাদুর আলী, শহীদ সিপাহী আব্দুস ছাত্তার বীর বিক্রম (প্রাক্তন ইপিআর) ও শহীদ সিপাহী এনামুল হক বীর প্রতীক (প্রাক্তন ইপিআর)। তবে স্বাধীনতার ৪৯ বছরেও সংরক্ষণ হয়নি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভ। এখানে একটি মুক্তিযোদ্ধা মিউজিয়াম স্থাপন করার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। সরকারিভাবে তদারকির জন্য এলাকাবাসী এখানে একজন কেয়ারটেকার রাখার দাবি করলেও তা বাস্তবায়ন হয়নি।

শনিবার ৫ সেপ্টেম্বর ছিলো স্বাধীনতার সূর্য সন্তান বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের ৪৯তম শাহাদতবার্ষিকী। সৈনিক জীবনের কঠিন কর্তব্য দায়িত্ববোধ থেকে বিচ্যুত না হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজে এগিয়ে গেছেন নিশ্চিত মৃত্যুর মুখে। তার সে চেষ্টা সার্থক হয়েছিল। নিরাপদে ফিরতে পেরেছিলেন সহযোদ্ধারা। শুধু ফিরে আসেননি নূর মোহাম্মদ। শত্রুপক্ষের একটি মর্টারের গোলা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছিল তার জীবন। পরে জঙ্গলের মধ্যে পাওয়া যায় এই বীরশ্রেষ্ঠর নিস্তেজ দেহটি। পাকিস্তানি হায়েনারা উপড়ে ফেলেছিল তার দুটি চোখ। দেহকে ছিন্নভিন্ন করেছিল বেয়নেটের খোঁচায়। নূর মোহাম্মদ শেখের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি, নড়াইল জেলার মহিষখোলা গ্রামে। বাবা মোহাম্মদ আমানত শেখ, মা জেন্নাতুন্নেসা। শৈশবেই বাবা-মাকে হারানোয় পড়াশোনা করতে পারেননি বেশি। ১৯৫৯ সালে যোগ দেন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এ। ১৯৭০ সালে ল্যান্স নায়েক পদে উন্নীত হয়ে আসেন যশোর সেক্টর সদর দফতরে।
১৯৭১ সালের মার্চ মাসে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে আসেন নূর মোহাম্মদ। জাতির ক্রান্তিলগ্নে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি। যোগ দেন মুক্তিবাহিনীতে। ১৯৭১-এর ৫ সেপ্টেম্বর নূর মোহাম্মদকে অধিনায়ক করে একটি স্ট্যান্ডিং পেট্রল পাঠানো হয় যশোর জেলার গোয়ালহাটি গ্রামে। টের পেয়ে পাক সেনারা চারদিক থেকে ঘিরে ফেলে তাদের। শুরু হয় গুলিবর্ষণ। সহযোদ্ধাদের বাঁচাতে জীবনবাজি রেখে আক্রমণের মোকাবিলা করতে থাকেন নূর মোহাম্মদ শেখ। এক পর্যায়ে কামানের গোলার আঘাতে লুটিয়ে পড়েন সেখানেই। পরে তার মরদেহ উদ্ধার করেন সহযোদ্ধারা। পরে কাশিপুর সীমান্তের মুক্ত এলাকায় তাকে সামরিক মর্যাদায় দাফন করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। এদিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সাত শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ প্রতি বছর ২-১ বার ধুয়ে মুছে জাতীয় দিবসগুলো পালন করেই যেন দায়িত্ব শেষ। স্মৃতিস্মম্ভগুলো সরকারিভাবে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই। স্মৃতিস্তম্ভগুলো আজও পড়ে আছে অযতœ আর অবহেলায়। সরকারিভাবে রক্ষণাবেক্ষণ না করায় সীমান্তঘেঁষা অজপাড়া গাঁয়ের এসব শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ আজ বনে জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মুক্তিযোদ্ধাদের স্মরণে এখানে একটি মুক্তিযোদ্ধা মিউজিয়াম স্থাপন করার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। সরকারিভাবে তদারকির জন্য এলাকাবাসী এখানে একজন কেয়ারটেকার রাখার দাবি করলেও তা বাস্তবায়ন হয়নি ৪৯ বছরেও। প্রতিবছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও তার মৃত্যু দিবসে ওই এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এসে তার স্মৃতি সৌধে ফুল দিয়ে যান। ফুল দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসব দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। গ্রামবাসী মিলাদ দেন প্রতি বছর। তারা গর্ববোধ করেন একজন বীর শ্রেষ্ঠের স্মৃতিসৌধ তাদের গ্রামে থাকার জন্য। এ উপলক্ষে শনিবার কাশিপুর নূর মোহাম্মদ স্মৃতি সৌধে বিজিবি, উপজেলা প্রশাসন, সরকারি বীরশ্রেষ্ট নূর মোহাম্মাদ কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বীরের সম্মানে গার্ড অব অনার, স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জালি অর্পণ, রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা।

এলাকাবাসী ও শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যরা জানান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভ সারাবছর ধরে খুব কঠিন অবস্থার মধ্যে থাকে। সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। বাইরে থেকে কেউ আসলে বসার রুম বা রেস্ট রুমের কোনো ব্যবস্থা আজও করা হয়নি। ইতোমধ্যে উপজেলা থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে সচিবের নিকট। জায়গাটাকে সুন্দর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্থানীয় জনগণের দাবির বিষয়টি আমি শুনেছি। আমরা এই জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত যে সমস্ত স্থাপনা রয়েছে বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সব সংরক্ষণের জন্য ব্যবস্থা নিচ্ছি। আমরা ইতোমধ্যে কিছু কিছু জায়গায় কিছু কার্যক্রম শুরু করেছি। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের যে স্মৃতিস্তম্ভ রয়েছে, সেটা যথাযোগ্য মর্যাদায় আমরা সংরক্ষণের ব্যবস্থা নিব এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব।

৬ মাস পর মিলল কিশোরের লাশের সন্ধান, বাবা-সৎ মা আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের ঢালীপাড়ায় নিখোঁজের ছয় মাস পর আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পার্শ্ববর্তী বাগানে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। হত্যার পর মরদেহ গুম করার অভিযোগে ওই কিশোরের বাবা ও সৎ মাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। নিহত আরিফুল ইসলাম চম্পাফুল গ্রামের ঈমান আলী মোড়লের ছেলে। চম্পাফুল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইলুজ্জামান খান জানান, ছয় মাস ধরে আরিফুল ইসলাম নিখোঁজ। তার অবস্থান সম্পর্কে প্রতিবেশীরা তার বাবা ইমান আলী মোড়ল ও ইমানের তৃতীয় স্ত্রী জোহরা খাতুনের কাছে অনেকবার জানতে চাইলেও তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আসছিলেন। একপর্যায়ে শুক্রবার এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম গাইনকে জানান। তিনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিকেলে ইমান আলী মোড়ল ও জোহরা খাতুনের কাছে আরিফুল ইসলাম কোথায় আছে জানতে চাপ সৃষ্টি করেন। এ সময় চাপের মুখে তারা জানান, গত চৈত্র মাসের ১ বা ২ তারিখ রাতে তাদের ছেলে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। পরদিন সকালে ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে তারা তা নামিয়ে কাউকে কিছু না জানিয়ে বিকেলে বাড়ির পাশে বাগানে কবর দেন।

আত্মহত্যার ঘটনা কাউকে জানানো হয়নি কেন জানতে চাইলে তারা জানান, পুলিশকে জানালে মৃত ছেলের কিডনি খুলে নিয়ে যাবে। সে জন্য কাউকে না জানিয়ে ইমান আলী একাই বাড়ির পাশে কবর খুঁড়ে তাকে দাফন করেন। তাদের রহস্যজনক আচরণ ও বক্তব্যের প্রেক্ষিতে আরিফুলকে হত্যার পর মরদেহ গুম করার জন্য পুঁতে রাখার অভিযোগ আনেন প্রতিবেশীরা। এ সময় ইমান আলী ও জোহরা খাতুনকে আটক করে থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে থানার ওসি দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের থানায় আনা হয়েছে। মামলা দায়েরের পর মরদেহ উত্তোলনের উদ্যোগ নেয়া হবে।

ভদ্রা নদীতে নৌকাবাইচ: উপভোগ করলেন হাজারো মানুষ

স্টাফ রিপোর্টার
খুলনায় ডুমুরিয়ার চুকনগর ভদ্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেছেন সহাস্রাধিক নারী-পুরুষ। শনিবার বিকেলে চুকনগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নৌকাবাইচের এই প্রতিযোগিতার আয়োজন করে।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ভদ্রা নদীর দুই পাড়ে ভিড় জমান। প্রাকৃতিক পরিবেশে বিনোদন উপভোগ করেন শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি এলাকার শংকর হালদারের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সিরাজুল ইসলামের নৌকা এবং তৃতীয় স্থান করেছে চুকনগর মালোপাড়া সার্বজনীন পূজা মন্দিরের নৌকা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. প্রতাপ কুমার রায়। চুকনগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাস্টার নাজমুল বারীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসকাবের সভাপতি এম রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন মোড়ল, আটলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, মোস্তফা সরদার, অসীম বিশ্বাস, মনিরুজ্জামান রাজু, কুলসুম বেগম পারুল, শিখা বসাক, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহামুদুল কালাম মিতু, ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, আবু সাঈদ দফাদার প্রমুখ।

রূপসায় মহিলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ
খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানী ৯নং ওর্য়াড মহিলা আওয়ালীগের আয়োজনে এক সভা শনিবার বিকাল ৪টায় রূপসা উপজেলা প্রেসকাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সদস্য আসমানী বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টিএসবি ইউনিয়ন এমপি’র প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু। উপজেলা মহিলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা ইয়াসমিন বুলু ও টিএসবি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃমজিদ শেখের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা কাফরুল থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, রূপসা উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, ইউপি সদস্য আঃ জব্বার সরদার, নৈহাটি ইউনিয়ন ৯নংওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ফ ম আইয়ুব আলী। এসময় বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, টিএসবি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিথুন চৌধুরী ডাবলু, ওর্য়াড আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হোসেন, মোসলেম মীর, মনিরুজ্জামান মন্টু, মোঃ বোরহান হাওলাদার, নোমান শেখ, সাইদুল ইসরাম, জাফরিন বেগম, জেসমিন, সোমা, তাহেরা, ময়না, মমতাজ, ফাতেমা প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন, খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী’র নিদের্শে দলকে সুসংগঠিত করতে হলে মহিলাদেরকে সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
বর্তমান সরকার দেশে উন্নয়ন অব্যহত রেখে চলছে।উন্নয়ন অব্যহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের দুর্দিনে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলের গতিশীল বাড়ানোর লক্ষে সকলকে কাজ করার আহবান জানান তিনি।

ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানকে সিও সংস্থার সংবর্ধনা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দিপ্তী রহমান জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে সিও সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার নব-নির্বাচিত চেয়ারম্যান দিপ্তী রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক এর সহধর্মীনি সাহিদা আলম, সিও সংস্থার আইন উপদেষ্টা এ্যাডঃ টিপু সুলতান, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ঝংকার নাট্যগোষ্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার।
এসময় প্রধান অতিথি বলেন, আমি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী হলেও আপনাদের এলাকার সন্তান। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। পাশাপাশি সিও সংস্থার উত্তোরোত্তর মঙ্গল কামনা করেন তিনি। এসময় তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বদা জনগণের কল্যানে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

কেএম পি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, শ্রম পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মহসেন জুট মিল পরিদর্শন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কেএম পি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, শ্রম পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মহসেন জুট মিল পরিদর্শন করেন। ৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টায় খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিল পরিদর্শন করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গির হোসেন , বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা পরিদর্শক মোঃ আরিফ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় শ্রমিকদের চুড়ান্ত পাওনাদি পরিশোধের বিষয়ে আন্দোলনরত মিল শ্রমিকদের সাথে বৈঠক করেন। বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম বলেন, ছাটাইকৃত শ্রমিকদের গ্রাচুইটি, পিএফ সহ যাবতীয় পাওনাদি পরিশোধের ব্যাপারে মিল কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করা হয়েছে, ইতিপুর্বে মিল মালিক একাধিক বার শ্রমিকের পাওনা পরিশোধের সময় নিলেও সেটা বাস্তবায়ন করেনি। তিনি আরও বলেন এবারের পেক্ষাপট ভিন্ন, মিল মালিককে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা এবং মিলের শ্রমিকের টাকা পরিশোধ করার আগে কোন প্রকার মিলের ভিতরের মালামাল বের করতে দেয়া হবেনা। যদি কেহ মিল থেকে কোন মালামাল বের করে তাহলে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে । তিনি শ্রমিকদের পুর্বঘোষিত কর্মসূচি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা রাজপথ, রেলপথ অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। শ্রম পরিচালক মিজানুর রহমান বলেন শ্রম প্রতিমন্ত্রী এ বিষয়ে খোজ খবর রাখছেন শ্রমিকেরা যাতে অতিদ্রত তাদের ন্যায্য পাওনা পেতে পারেন সে ব্যাপারে তিনি আন্তরিক রয়েছেন । ৮ সেপ্টেম্বর এর কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে জানতে চাইলে মিলের সিবিএ সাবেক সভাপতি শহিদুল্লাহ খা জানান আমাদের কর্মসূচি এখন পর্যন্ত বহাল রয়েছে, নির্দিষ্ট ঘোষনা জেলা প্রশাসক , শ্রম পরিচালক এর দপ্তর থেকে লিখিত আকারে না পাওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে না । তিনি আরো বলেন মিল মালিক সিবিএ নেতা সুলতান মোল্লা ,আব্দুর রশিদ, ইসমাইল হোসেন মন্টু ও রবি সহ কতিপয় ব্যক্তির সাথে আতাত করে ৭ বছর শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে । এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস , খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী,কাগজী ইব্রাহীম,ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। এদিকে কেএম পি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, শ্রম পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাজপথ রেলপথ অবরোধ কর্মসুচী প্রত্যাহার করার বিষয় জানালে, মহসেন জুট মিলের আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা ৫ সেপ্টেম্বর রাতে অবরোধ কর্মসুচি প্রত্যাহার করা হবে কি না সে সম্পর্কে শ্রমিক কর্মচারীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

শিরগাতী গলায় ফাঁস লাগিয়ে অন্তসত্বা গৃহবধুর রহস্য জনক আত্মহত্যা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলার রুপসার শিরগাতী খালপাড় এলাকার অহিদুল ইসলামের স্ত্রী ৮ মাসের অন্তসত্বা কুলসুম খাতুন(২৪) ৪ সেপ্টেম্বর গভীর রাতে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে । নিহতের স্বামী অহিদুল ইসলাম জানায় তাদের ৫ বছরের ১টি শিশু কন্যা হাফসাকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়ি, ৫ সেপ্টেম্বর সকালে স্ত্রীকে বিছানায় না পেয়ে অনেক খুজা খুজি করার পর দেখতে পাই আমার স্ত্রী কুলসুম ঘরের আড়ার সাথে ঝুলছে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে পরিবারের সহযোগীতায় স্থানীয় একটি কিনিকে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পিতা খানজাহান আলী থানার দক্ষিণ শিরোমণি এলাকার শামসু গাজী জানান আমার মেয়ে ৮ মাসের অন্তসত্বা থাকা সত্বেও আমার জামাই অহিদুল ২৫ আগষ্ট মেয়ের অজান্তে দ্বিতীয় বিয়ে করে, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হলে কুলসুম আমার বাড়িতে চলে আসে। পূনরায় স্বামীর অনুরোধে ৪ সেপ্টেম্বর সকালে স্বামীর কাছে ফিরে যায়। পরের দিন সকালে ৫ সেপ্টেম্বর সকালে জামাই অহিদুল আমাকে ফোন করে জানায় আমার মেয়ে কুলসুম আত্মহত্যা করেছে। আমার ধারনা আমার মেয়েকে হত্যা করে জুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে আইচগাতী ফাড়ীর ইনচার্জ এসএম সেকেন্দার ঘটনা স্থলে যেয়ে কুলসুমের সুরতহাল শেষে খুমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্ত শেষে তার পিতা শামসু গাজীর নিকট মরদেহ হস্তান্তর করেন। এরপর রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাবে না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার এশাবাদ শিরোমণি কেন্দ্রীয় কবরস্থানের পাশ্বের মসজিদে জানাযা শেষে দাফন করা হয়।

মণিরামপুরে ইউএনওর নিরাপত্তায় চার আনসার সদস্য

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
সারা দেশের সাথে একযোগে যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের নিরাপত্তায়ও চার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে চারজন ইউএনওর বাসভবনে ডিউটি শুরু করেছেন। এরআগে বৃহস্পতিবার রাতে অস্থায়ীভাবে আনসার সদস্যরা সেখানে দায়িত্বপালন করেছেন। মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সারা দেশে ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।
ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে ইউএনওর বাসায় অস্থায়ী আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরপর শুক্রবার রাত থেকে স্থায়ীভাবে চারজন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হয়। ইউএনওর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তরা হলেন,এপিসি হায়দার আলী, আনসার সদস্য মিজানুর রহমান, জাহিদুল ইসলাম ও সুজন ম-ল। এই চারজন ধারাবাহিক ইউএনওর বাসার নিরাপত্তায় ডিউটি করবেন। আর ইউএনও যখন বাইরে থাকবেন তখন এপিসি হায়দার স্যারের গার্ডে থাকবেন।

কেশবপুরে প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আশরাফ, সম্পাদক জয়দেব বিজয়ী

আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি ,
কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে উৎসব মুখর পরিবেশে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফ-উজ-জামান খান বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জয়দেব চক্রবর্ত্তী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন মোতাহার হোসাইন। এদিকে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার মোল্যা ও আব্দুল হাই সিদ্দিকী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে উৎপল দে ও এম আর মঈন। গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান। নির্বাহী সদস্য পদে নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কবির হোসেন, আব্দুর রাজ্জাক। এছাড়া সদস্য পদে আব্দুল করিম ও এ কে আজাদ ইকতিয়ার সমান ভোট পেয়েছেন। উল্লেখ্য, কেশবপুর প্রেসকাবের মোট ভোটার সংখ্যা ৫৫। এর মধ্যে ৫১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কপিলমুনিতে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন সচিব তপন ঘোষ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কুমার ঘোষ। শনিবার বেলা ১১ টায় কপিলমুনির কপোতাক্ষ পাড়ের বদ্ধ ভূমিতে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, আ’লীগে নেতা সরদার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ দীদার হোসেন, কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমূখ। স্মৃতি স্তম্ভ পরিদর্শণ ও পুষ্প অর্পণ করে কপিলমুনির রায় সাহেব বিনোদ বিহারীর বাড়ী, মাহমুদকাটি রাস্তা, কপিলমুনি ভূমি অফিস পরিদর্শন শেষে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি সরদার ফারুখ আহম্মেদের সভাপতিত্বে সংগঠনটির কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রূপসায় টিএসবি সদর ইউনিয়ন যুবদলের এক কর্মী সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রূপসা উপজেলা অন্তর্গত ৪ নং টি,এসবি (সদর) ইউনিয়ন যুবদলের এক কর্মী সভা গতকাল শনিবার বিকেল ৪ টায় পূর্ব রূপসাস্থ রুবেল মিরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্ছুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের
সদস্য সচিব রুবেল মীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি বাবু বিকাশ কুমার মিত্র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিএসবি ইউনিয়ন বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মোহাম্মদ আজিজুর রহমান, জেলা যুবদল নেতা মোল্লা রিয়াজুল ইসলাম, মোঃ মমিনুর রহমান সাগর, হাবিবুর রহমান বেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বৃন্দ যথাক্রমে, নাজমুল সাকিব, মনজুর আহমেদ শিকারী, হিরন চৌধুরী, রোকন হোসেন সেলিম, জাহিদ হাসান, তরিকুল ইসলাম রিপন, আসলাম গোলদার, মোহাম্মদ ইমরান শেখ, রমিজ রাজা, আবুল কাশেম, মামুন শেখ, আবু সাঈদ, মাসুদ হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত কর্মী সভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি জননেতা আজিজুল বারী হেলাল।

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে খুবি উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের কমান্ডার, মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদকে ভূষিত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী অত্যন্ত দৃঢ়তা ও সাফল্যের সাথে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও বীরত্বগাঁথা চিরঅম্লান হয়ে থাকবে। এছাড়া বায়ান্নর মহান ভাষা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওই বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি এক শ্রেষ্ঠ সূর্য সন্তানকে হারালো। উপাচার্য মরহুম আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দাকোপে পূজা উদ্যাপন পরিষদের বর্ধিত সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার বর্ধিত সভা গতকাল শনিবার বেলা ১১টায় চালনা ডাক বাংলো মোড় চত্বরে পরিষদের সভাপতি অসিত বরণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিষদের কেন্দ্রীয়নেতা সাবেক এমপি ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, পরিষদের সহ-সভাপতি সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, পরিষদের সম্পাদক সঞ্জয় কুমার রায়, অবসর প্রাপ্ত শিক্ষক গোবিন্দলাল রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক অমূল্য বাছাড়, উমাশংকর রায়, এ্যাডঃ দেবপ্রসাদ রায়, শিবেন্দ্র প্রসাদ রায়, কমলেশ বাছাড়, তন্ময় সরকার, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, মাখন চক্রবর্তী, সুকৃতি রায়, মলিনা জোয়াদার প্রমুখ। এসময় পরিষদের অন্যান্য সদস্য বৃন্দসহ ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

ভবদহের পানিবন্দি মানুষের মাঝে খাবার স্যালাইন পৌঁছে দিচ্ছে অভয়নগর ব্লাড ব্যাংক

অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ভবদহের পানিবন্দি মানুষের মাঝে ২৫ হাজার পিস খাবার স্যালাইন পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শুক্রবার ও শনিবার ভবদহ অঞ্চলের পানিবন্দি শতশত পরিবারের বাড়িতে গিয়ে তারা এ স্যালাইন পৌঁছে দেয়।
প্রতি বছরের ন্যায় চলতি বর্ষা মৌসুমে উপজেলার পায়রা, চলিশিয়া, সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়নের নি¤œাঞ্চল জলাবদ্ধতার শিকার হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এমনই এক পরিস্থিতির মধ্যে এগিয়ে এসেছে অভয়নগর ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
অভয়নগর ব্লাড ব্যাংকের রক্তদাতারা জানান, শুধু রক্তদান নয়, মানবসেবা করতে অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যরা সর্বদা নিয়োজিত আছে। গত দুই দিনে আমরা ভবদহের জলাবদ্ধতার শিকার শতশত পরিবার খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে খাবার স্যালাইন পৌঁছে দিয়েছি। দেখেছি পানিবন্দি মানুষ ও পশুকে এক সাথে বসবাস করতে। মানবেতর জীবন-যাপন করা এই সব মানুষের সেবা করতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পাশাপাশি ভবদহ কলেজ, ভবদহ পুলিশ ক্যাম্প, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ, মশিয়াহাটী ডিগ্রি কলেজ সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে দুই হাজার পিস করে খাবার স্যালাইন মজুদ রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে উল্লেখিত স্থান বা আমাদের সাথে যোগাযোগ করলে খাবার স্যালাইন পৌঁছে দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী এ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
খাবার স্যালাইনের ব্যবস্থা করা ও বন্টনের দায়িত্ব অভয়নগর ব্লাড ব্যাংককে দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী, আরএমও ডা. আলিমুর রাজিব ও মেডিকেল অফিসার ডা. আহম্মেদ ফয়সাল পাভেলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ।

নিয়োগ বিজ্ঞপ্তি


সরকারী সর্বশেষ বিধি মোতাবেক শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-কালীনগর বাজার, উপজেলা-দাকোপ, জেলা-খুলনা এর শুন্য পদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ৫০০ (পাঁচ শত টাকার) অফেরতযোগ্য পোষ্টাল অর্ডার, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর দরখাস্ত আহবান করা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়
দাকোপ, খুলনা।

সিআর দত্ত স্মরণে শোক সভা

খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালিন থেকে আমৃত সভাপতি ও বাংলাদেশ পূজা উদ্যাপন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা অবসর প্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর প্রতীক ( সিআর দত্ত) স্মরণে শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বাজার কালিবাড়ি মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত হালদার তপা ও সুশান্ত ব্যানার্জী। উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও পুরহিত শিবচন্দ্র ব্যানার্জী, পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, স্বপন সরকার, তপন সাহা, বিকাশ সাহা, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী, রতন দেবনাথ, ভবেশ সাহা, বিধান রায়, মনোজ রায়, বিশ্বরুপ সরকার, শরৎ মুন্ধাড়া, দিপ্রদাস, সবুজ ভট্টচার্য, বাবলু বিশ্বাস, গনেশ হাজরা, তরুন রায় শিবু, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, শংকর ঘোষ, মনি সাহনী ও অশোক সাহা। এ সময় বাজার পূজা কমিটির সাবেক সভাপতি প্রয়াত ননী গোপাল সাহার আত্মার শান্তি কামনা করা হয়।

শৈলকুপায় মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সম্রাট হোসেন, শৈলকুপা প্রতিনিধি
”মাদক কখনই নয়, সুশিক্ষা ও খেলাধুলা করতে পারে বিশ্বজয়” এ স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর আয়োজন করা হয়। গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল অংশ অংশ নেয় তারা হলেন সিনিয়র ব্যাচ এবং হ্যালো এসএসসি ২০১৮।
এসময় শৈলকুপা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, শৈলকুপা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম , ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আফরোজা নাসরিন লিপি প্রমুখ। খেলাটি সার্বিক ততা¡বধানে ছিলেন মেহেদি হাসান তুহিন।

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিকার সম্পর্কে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মহামারী করোনা ভাইরাস হতে সৃষ্ট লক্ষণ, উপসর্গ ও প্রতিকার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনাতনে এ আয়োজন করে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এ্যাসোসিয়েশন খুলনা বিভাগ। অনুষ্ঠানে ঘোড়শাল ইউনিয়ন বি.পি.ডি.এ ডাঃ সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আর এম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ এর খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ কামাল হোসেন, বি.পি.ডি.এ খুলনা বিভাগের যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ আলমগীর হোসেন, বি.পি.ডি.এ ঝিনাইদহ জেলা আহবায়ক ডাঃ মোঃ জাফর ইকবাল, বি.পি.ডি.এ কালীগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক ডাঃ এম এ জব্বারসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। বক্তারা মহামারী করোনা ভাইরাস হতে সৃষ্ট লক্ষণ, উপসর্গ ও প্রতিকার সম্পর্কে আরও বেশি বেশি সচেতন হওয়ার আহবান জানান।

ঝিনাইদহে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষ দিনে ঝিনাইদহের ৩ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদাণ করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম। কর্মশালায় ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া ও মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করা হয়।
জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে ৪৩ টি বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। আজ ৪২ টি বিটের কার্যক্রম চালু করা হয়। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে সুনিল বিশ্বাস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার হামদহ নতুন পল্লীর মৃত সত্যপদ বিশ্বাসের ছেলে। তিনি বেশ কিছু দিন জটিল রোগে ভুগছিলেন। ২১ আগষ্ট তারিখে তার করোনা উপসর্গ দেখা দিলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ আগষ্ট তারিখে তার করোনা পজেটিভ আসে। পরে ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তিনি মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মৃত ব্যক্তির লাশ মহিষাকুন্ডু শ্বশানে সৎকার করা হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত মোট ৫৩ জনের লাশ দাফন ও সৎকার করেছে ইফা কমিটি।

ঝিনাইদহ সদর উপজেলা ভুমি অফিসের ই-নামজারি সেবা কেন্দ্রের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলা ভুমি অফিসের ই-নামজারি সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর নির্দেশনা মোতাবেক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ এর সার্বিক তত্বাবধানে ই-নামজারি কেন্দ্রটি চালু করা হয়। তিনি আরও জানান, করোনা কালীন জনগনের ভোগান্তি লাঘবে আবেদনপত্র জমা যাচাই বাচাই রিসিভসহ নামজারি সংক্রান্ত সকল সেবা প্রদানের মূল উদ্যেশ্যেই এই ই-নামজারি কেন্দ্র চালু করা হয়েছে। সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ই-নামজারি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

বন্দর নগরী বেনাপোল বাজারে কাঁচা মরিচের কেজি ২শ’৫০ টাকা

বেনাপোল প্রতিনিধি
বন্দর নগরী বেনাপোল বাজারে কাঁচা মরিচের কেজি ২শ’৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ। আর শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩শ’ টাকায়। যার কারণে কাচা মরিচ বিহিন তরকারী রান্না করছে অনেকেই। তবে ক্রেতারা বলছেন কাঁচা ঝালের দাম ২শত ৫০ টাকা দরে বিক্রিয় করেছে ব্যবসায়ীরা। শনিবার বেনাপোলের বিভিন্ন বাজার ঘুরে কাচা মরিচের দামের এ তথ্য জানা গেছে ব্যবসায়ীদের নিকট থেকে। সেই সাথে লাগামহীন ভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় সমস্যায় পড়েছে নিন্ম আয়ের মানুষেরা। ভ্রাম্যমান আদালত, জেল-জরিমানার মত কঠোর আইন প্রনয়ন করেও কোন ভাবেই যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কমানো যাচ্ছে না। জনিস-পত্রের দাম বেড়েই চলেছে। তবে ব্যবসায়ীরা বলছে বন্যা ও বৃষ্টির কারণে কাঁচা মরিচ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বাজার করতে আসা নিন্ম আয়ের অনেকের সাথে কথা বলে জানা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। করোনার কারনে তাদের আয় রোজগার নেই। তারপরও পরিবারের জন্য ধারদেনা করে বাজার করতে হচ্ছে। বাজারে এসে জিনিস পত্রের দাম শুনলে অনেকেই চিন্তায় পড়ে যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩৮ টাকার কেজি মোটা চাউল এখন বিক্রি হচ্ছে ৪৪ টাকা, ৪০ টাকার কাঁচা ঝাল ২০০ টাকা, ৪০ টাকার পেয়াজ ৪৫ টাকা, রসুন ১০০ টাকা, ২০ টাকার বেগুন ৭০ টাকা, ১০ টাকার পেপে ৩০ টাকা, ২০ টাকার কাঁচকলা ৫০ টাকা, বরটি ৪০ টাকা, কুচুর লতি ৪০ টাকা,কচুর মুখি ৪০ টাকা,

ওল ৪৫ টাকা, আলু ৩৫টাকা, ডাটা ৩০টাকা, টমাটা ১০০টাকা, পেশাক ২০টাকা, মিষ্টি কুমড়া ৩০টাকা, বাঁধা কপি৫০টাকা বেনটি৪০টাকা, ঝিনকা ৩০টাকা, লাল শাক ৩০টাকা, লাউ পিচ ৩০টাকা, কাকলো ৩০টাকা, লেপু পিচ ৫ টাকা, আমড়া ৩০টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা। সকল ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার ব্যাপারে ব্যবসায়ীরা রেজোয়ান বলেন, বিশেষ করে বন্যা ও বৃষ্টির ফলে কাঁচা তরিতরকারীর দাম ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া করোনার কারনে বাইরে থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম আসার কারনে চাহিদার তুলনায় দ্রব্যের মজুত কম থাকায় জিনিস পত্রের দাম বাড়ছে।

ফকিরহাটে মহিলা মেম্বরের ফেসবুক আইডি হ্যাক থানায় জিডি

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ তাছলিমা বেগম লতার ব্যাক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ব্যাক্তিকে হুমকি ও কুরুচিপূর্ণ ছবি পোষ্ট এবং শেয়ার করা হয়েছে। এঘটনায় তিনি মডেল থানায় ১টি সাধারন ডাইরী করেছেন। জানা গেছে, উক্ত ইউনিয়ন পরিষদের ৪.৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ তাছলিমা বেগম লতার ফেসবুক আইডি গত ২রা সেপ্টেম্বর রাত ৯টায় অজ্ঞাত হ্যাকারা হ্যাক করে ফেলে। এবং তার এবং তার কন্যার ব্যাক্তিগত ছবি অশ্লীলিন ভাবে উপাস্থাপন ও শেয়ার করেছে। তাছাড়া তাদের নিকট আতিœয় স্বজনদের বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেছে। এমনকি উক্ত হ্যাককৃত আইডি থেকে বিভিন্ন প্রকার অশ্লীল পোষ্টও করিতেছে। যাহাতে তিনি নানান প্রকার বিড়ম্বনার শিকার হচ্ছেন। এঘটনায় তিনি সংশ্লিষ্ট মডেল থানায় ৩রা সেপ্টেম্বর ১টি সাধারন ডাইরী করেছেন, যাহার নং ১০২।

বটিয়াঘাটায় মাঠ দিবস অনুষ্ঠিত

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা কৃষি অধিপ্তরের উদ্যোগে গত বৃহষ্পতিবার বেলা ১১ টায় স্থানীয় রাজবাঁধ এলাকায় স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ডিএই খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ২৫ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।