Home আঞ্চলিক হরিনটানার চেয়ারম্যানের ভিটা এলাকায় ধারালো অস্ত্রঘাতে যুবক আহত: ঢাকা প্রেরন

হরিনটানার চেয়ারম্যানের ভিটা এলাকায় ধারালো অস্ত্রঘাতে যুবক আহত: ঢাকা প্রেরন

158


স্টাফ রিপোর্টার।।
নগরীর হরিনটানা থানা এলাকায় সজিব নামে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে হরিনটানা থানাধীন শ্বশানঘাট ব্রীজের ওপার চেয়ারম্যানের ভিটা এলাকায় রাত সোয়া ১২টার দিকে। আহত সজিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১টার দিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহত সজিব জিরো পয়েন্ট দোলনচাপা সড়কের বাসিন্দা জালাল শিকদারের পুত্র।