Home আঞ্চলিক মানবতার ফেরিওয়ালা টিকু রহমান খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

মানবতার ফেরিওয়ালা টিকু রহমান খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

337


স্টাফ রিপোর্টার।।
১৯৩৬ সালে বগুড়ায় জন্মানো কমল ১৯৮১ সালে চট্টগ্রামে ষড়যন্ত্রের শিকার হয়ে প্রেসিডেন্ট জিয়া হিসেবে শাহাদাত বরণ করেন। কোটি কোটি মানুষের কান্নায় সেদিন বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, শোক প্রকাশ করেছিল বিশ্ববাসী। বাংলার জনগণ ভালোবেসে সেদিন থেকে তাকে শহীদ জিয়া নামেই অভিহিত করে থাকে। অনুসারীরা গর্ব করেই বলে থাকেন বাংলাদেশের অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
মাত্র ৪৫ বছরের কর্মময় দুঃসাহসী জীবন । কমল বেঁচে থাকলে আজ তার বয়স হত ৮৯। এত কম সময়ে এত বেশি অর্জন এমন কর্মবীরের আগমন পৃথিবীতে কালে ভদ্রে ঘটে থাকে! চক্রান্তকারীদের হাতে তাঁর জীবন প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বেজেই চলেছে। আজ বাংলার মানুষ জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্র চিকিৎসা আর বাসস্থান নিয়ে দুশ্চিন্তায় ভোগে, পিছিয়ে পড়েছে শিক্ষায়, নেতৃত্বে, হারিয়েছে ভোটাধিকার আর সেই সাথে ডুবে গেছে গণতন্ত্র।


এমন সংকটকাল অতিক্রম করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেধা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, নেতৃত্বের কৌশল ও আদর্শ এই বাংলার মানুষের জন্য বাতিঘর। লাইট হাউস বা বাতিঘর যেমন করে নিরুদ্দেশ নাবিককে সঠিক পথের নির্দেশনা দেয় তেমনি জিয়াউর রহমানের জীবনাদর্শ যুগে যুগে কালে কালে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে।


সেই মহান নেতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে খুলনা-৫ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেনমফিজুর রহমান টিকু ওরফে টিকু রহমান। টিকু রহমান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামে প্রথম পৃথিবীর আলো দেখেন। প্রমত্তা ভদ্রা নদীর তীরে জন্ম নেয়া সেই ছোট্ট শিশুটি এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নদীর মত বিশাল হৃদয়ের অধিকারী মানুষটি প্রায় আড়াই দশকের প্রবাসী জীবনে এক মুহুর্তের জন্য ভুলে যায়নি জন্মস্থানের কথা। ভুলে যায়নি ছাত্র রাজনৈতিক জীবনের সহযোদ্ধাদের কথাও। যে যেখানেই থাক বিপদের কথা শুনলেই হাজার হাজার মাইল দুরে থেকে পাশে থেকেছেন অনেকের। খুলনা নগরীর সরকারি সুন্দরবন আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস এবং মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টিকু রহমান খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের কাছে একটি প্রিয় নাম।


নিজস্ব ব্যক্তিত্বের কারনে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে। যেকোন সংকটময় মূহুর্তে মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করেন মানুষের জন্য। মহামারী করোনার থাবায় যখন গোটা বিশ্ব কাঁপছিলো। লকডাউনের কারনে খেটে খাওয়া মানুষগুলো অভুক্ত রাত্রি যাপন করতেন তখন বসে থাকতে পারেনি তিনি। বিশ্বস্ত লোকদের দিয়ে খুলনা মহানগরী ও জেলার অনেক পরিবারকে তিনি খাদ্য সামগ্রী দিয়েছেন। তার সহায়তায় জেলার ডুমুরিয়া উপজেলায় চালু হয়েছিলো গণ-মানুষের প্রাথমিক স্বাস্থ্যে সেবা ও অক্সিজেন সার্পোট সেন্টারের।


টিকু রহমান বলেন, মানুষ মানুষের জন্য, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। সমাজের প্রতিষ্ঠিতরা সাধারন মানুষের বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে, এমন প্রত্যাশা মানুষ মাত্রই করে থাকে। শুধু তাই নয় মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। আমি, আপনি, এভাবেই এগিয়ে আসতে পারি সকলেই। দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে।


মোবাইল ফোনে আমাদের প্রতিবেদকের কথা হয় মানবতাবাদী টিকু রহমানের। তিনি আরো বলেন একজন মানুষ আমি। সৃষ্টির সেরা জীব হিসেবে সমাজে আমাদের প্রতিটি মানুষের কিছু দায়িত্ব থাকে; সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমি কাজ করছি। সমাজে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে তারা যদি সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ান তা হলে কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না। তিনি আরও বলেন কারো সমালোচনা না করে দায়িত্ব পালন করলেই সমাজের পরিবর্তন আসবে।

প্রতিবেশিকে ক্ষুধার্ত রেখে নিজের পেট পুড়ে খাওয়া আমাদের ধর্ম সমর্থন করেনি। তাই দায়িত্ব পালন করছি মাত্র। অপর এক প্রশ্নের জবাবে সমাজ সেবক টিকু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে ছাত্র জীবন থেকে কাজ করছি। দলের কাছে মনোনয়ন চাইবো যদি দল আমাকে যোগ্য মনে করেন তবে বাকিটা জীবন মানুষের সেবায় কাজ করে যাবো।