Home স্বাস্থ্য পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সম্পর্কে জেনে নিন

পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সম্পর্কে জেনে নিন

22


অধ্যাপক ব্রিগে. জে. ডা. আঞ্জুমান আরা বেগম (অব.)।।

পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস) হরমোনজনিত ব্যাধি, যা প্রজননক্ষম নারীর মধ্যে দেখা যায়। পলি শব্দের অর্থ অনেক। পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্ট, যে কারণে শরীরের প্রয়োজনীয় হরমোনগুলো ঠিকমতো কাজ করে না। অন্যদিকে পুরুষ হরমোনের আধিক্য দেখা দেয় শরীরে।


যেভাবে হয় : পিসিওএসর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যে কারণগুলো সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয়, তা হলো- পুরুষ যৌন হরমোনের উচ্চমাত্রা (এন্ড্রোজেন); জেনেটিক্স; ইনসুলিন প্রতিরোধ।

এন্ড্রোজেনের প্রভাব : সাধারণত সুস্থ নারীর ডিম্বাশয় প্রতিমাসে একটি করে ডিম্বাণু ছেড়ে থাকে। এটি গর্ভদশা চলাকালীন পরিণত হয়, নইলে নির্মূল হয়ে একটি সাধারণ মাসিকচক্রে রূপ নেয়। কিন্তু যখন নারীর শরীরে অ্যান্ড্রোজেন হরমোন স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়, তখন অ্যান্ড্রোজেন হরমোন বাড়ার কারণে ডিম্বাশয়ের আশপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়। ফলে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বড় হয়ে ডিম বের হওয়ার কথা, তাতে বাধা সৃষ্টি হয় এবং এভাবে এক সময় ডিম বের হওয়া বন্ধ হয়ে যায়। পিসিওএসে আক্রান্ত নারীর ডিম্বাণুগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না অথবা নিয়মিত ডিম্বস্ফোটন চক্রের সময় ডিম্বাণু ছাড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। ফলে নিয়মিত ঋতুচক্র বাধাগ্রস্ত হয়।

যাদের জন্য ঝুঁকি : মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী মেয়েদের এ সমস্যা বেশি দেখা দেয়। অত্যধিক ফাস্টফুড খাওয়া, সেকেন্ডারি জীবনযাত্রা এর প্রধান কারণ। এছাড়া হরমোনাল কিছু অসামঞ্জস্যতা তো আছেই।

উপসর্গ : অনিয়মিত পিরিয়ড হওয়া। পিরিয়ডকালীন অতিরিক্ত রক্ত যাওয়া। শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম গজানো। যেমন- মুখম-ল, স্তন, হাত বা পায়ের পাতায়। ওজন বাড়তে থাকা। ত্বক অতিরিক্ত তেলতেলে হওয়া বা ব্রণ হওয়া। শরীরের বিভিন্ন অংশের ত্বক কালো হয়ে যেতে থাকা। যেমন- হাত কিংবা স্তনের নিচের ত্বকে, গলার পেছনের অংশে, কুঁচকিতে কালো দাগ ইত্যাদি। ঘুমে সমস্যা হওয়া কিংবা সারাক্ষণ দুর্বলতা ও বিষণœতা অনুভব করা। মাথাব্যথা। গর্ভধারণে অক্ষমতা। চুল পড়া ইত্যাদি।

রোগ নির্ণয় : বর্তমানে পিসিওএস নির্ণয়ে একক কোনো পরীক্ষা নেই। নানা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে রয়েছে ক্লিনিক্যাল তথ্য, রোগীর অন্য কোনো রোগ বা পারিবারিক ইতিহাস এবং শারীরিক পরীক্ষা ও ল্যাব পরীক্ষা।

চিকিৎসা : পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের চিকিৎসা করার আগে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যে নারী পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত, তিনি ভবিষ্যতে গর্ভবতী হতে চান কিনা, চাইলেও কতদিনের মধ্যে চান, তার বয়স কত- এরকম আরও অনেক বিষয় মাথায় রাখতে হয়। আবার ওভারিতে সিস্টের সংখ্যা কত, শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা কতটা বেশি, তার ওপরে এ রোগের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। তাছাড়া যিনি এ সমস্যার সমাধান করতে চিকিৎসা করাতে চাইছেন, তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, বিশেষ করে তিনি ডায়াবেটিক কিনা বা তার হার্টের অবস্থা কেমন- এসব মাথায় রেখে তার পরই পিসিওস রোগীর চিকিৎসা শুরু করতে হয়।

লেখক : স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন, আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার

মিরপুর-০৬, ঢাকা। হটলাইন : ১০৬৭২