Home আঞ্চলিক পাইকগাছার গড়ইখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামীলীগের মতবিনিময়

পাইকগাছার গড়ইখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামীলীগের মতবিনিময়

8

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার গড়ইখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই স্থানে আ’লীগ ও যুবলীগ সভা আহবান করায় ও করোনা পরিস্থিতির কারনে ১৪৪ ধারা জারী করা হয় বলে প্রশাসন সুত্রে জানা যায়। স্থানীয় আ’লীগ, ও ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বেলা ৩টায় সাংগঠনিক কার্যক্রমের উপর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। একই স্থানে যুবলীগ সভা আহ্বান করে। কুমখালী মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যান্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের জেলা সভাপতি শেখ কামারুজ্জামান জামাল। উপস্থিত ছিলেন, ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোঃ রশীদুজ্জামান মোড়ল, আঃ রাজ্জাক মলঙ্গী, এড. শেখ আবু কালাম আজাদ, শেখ রাসেদুল ইসলাম রাসেল, আলহাজ্ব মুনছুর গাজী, কওছার আলী জোয়ার্দার, ছাত্রলীগ জেলা সভাপতি ইমরান হোসেন, জিএম ইকরামুল ইসলাম, মশিউর রহমান, এসএম রেজাউল হক, গাজী মিজানুর রহমান, রুহুল আমিন বিশ্বাস, এস এম আইয়ুব আলী, বিএম শফি ও বিজন বিহারী রায়। জানা যায়, মহামারি করোনার কারনে অনুমতি ছাড়াই এ অনুষ্ঠান করায় ১৪৪ ধারা জারি করা হয়। আয়োজকদের মধ্যে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গাজী মিজান জানান, দলের প্রতিপক্ষ গ্রুপের চক্রান্তে এ ১৪৪ ধারা জারী করে অনুষ্ঠানটি ভন্ডুল করার চক্রান্ত করা হয়েছিল। ১৪৪ ধারা জারী করার পর কোন সভা হয়নি বলে ওসি এজাজ শফী জানান। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাক শফী, এবং ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।