স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন বলেছেন, খুলনা মহানগর বিএনপির দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া, ত্যাগীদের মূল্যায়ন না করা, বিগত আন্দোলন ও নির্বাচনে যারা মাঠে ছিলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রশ্রয় দেওয়ায় ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিলেন সাধারণ নেতাকর্মীরা। অনেক দিনের ক্ষোভ এখন প্রকাশ্যে এসেছে।
শুক্রবার রাতে দৈনিক খুলনাঞ্চল’র সম্পাদকের মিজানুর রহমান মিলটন ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা তুহিন মহানগর বিএনপির বাস্তবচিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের জন্য সংবাদকর্মীদের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, তরিকুল ইসলাম তারেক। দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ জলিল, মামুন হোসেন, সালমান ফয়সাল, শাহ তানভীর আহমেদ প্রমূখ।









































