Home খেলাধুলা আফগানদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, ফিরেছেন জাদরান

আফগানদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, ফিরেছেন জাদরান

82


স্পোর্টস ডেস্ক

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। যেখানে দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ইব্রাহিম জাদরানকে ফিরিয়েছে দলটি। তবে বাদ পড়েছেন রহস্য স্পিনার মুজিব-উর-রহমান।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি আফগানদের জন্য নতুন যুগের অপেক্ষা করছে। কেননা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে দলটি।

এদিকে হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন নুর আহমাদও। প্রায় এক বছর ধরে ওয়ানডে দলের বাইরে তিনি।

রিজার্ভ হিসেবে দরবিশ রাসুলি, নানগেয়ালিয়া খারোটে ও বিলাল সামিকে রেখেছে আফগানিস্তান। তিনজনই জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির পথচলা। গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ ২৬ ও ২৮ ফেব্রুয়ারি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।

চ্যাম্পিয়নস ট্রফির আফগানিস্তান দল: হশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, এএম গাজানফার, নুর আহমাদ, ফজলহক ফারুকি, ফারিদ মালিক, নাভিদ জাদরান।

রিজার্ভ: দারবিশ রাসুলি, নানগেয়ালিয়া খারোটে, বিলাল সামি।