Home আঞ্চলিক বিএনপি সবসময় মানুষ এবং সমাজের কল্যাণের জন্য কাজ করছে: বকুল

বিএনপি সবসময় মানুষ এবং সমাজের কল্যাণের জন্য কাজ করছে: বকুল

35

খালিশপুরের ১২ নং ওয়র্ডে শীতবস্ত্র বিতরণ

।। খবর বিজ্ঞপ্তি।।
যখনই জনগণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয় তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। এ দেশে জিয়াউর রহমান বীর উত্তম যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরিব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি। দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।


শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নগরীর খালিশপুর থানার অর্ন্তগত ১২নং ওয়ার্ডে বিহারী ক্যাম্পের নাগরিকদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।


শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ^াস, হাসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, গাজী একরামুল হক মিন্টু, সাইফুল ইসলাম, কালু কোরায়েশী, শেখ জাকির হোসেন, গাজী সালাউদ্দিন, মো. সবুর, আরিফুর রহমান শিমুল, জাহাঙ্গীর কবীর, হৃদয় মাষ্টার, মনির হোসেন প্রমূখ।