Home আন্তর্জাতিক এখন বিশ্বের শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জি

এখন বিশ্বের শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জি

11

খুলনাঞ্চল ডেস্ক

বিশ্বের সেরা ধনী নারীদের তালিকায় উঠে এলেন ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট। তিনি আমাজনের বেজোসের সাবেক স্ত্রী। গত বছরের এপ্রিলে বিয়ে বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি।

শীর্ষ তিনের মধ্যে রয়েছেন বিল গেটস, টেসলার ইলন মাস্ক আর ফেসবুকের মার্ক জাকারবার্গ।

এদিকে করোনাভাইরাস মহামারীতে লকডাউনের সময় থেকে অনলাইন বিক্রি ও হোম ডেলিভারি বেড়েছে অবিশ্বাস্যভাবে। ফলে আমাজনের শেয়ারের দামও বেড়েছে বহুগুণ। এতে স্বাভাবিকভাবেই সম্পদ বেড়েছে বেজোস ও ম্যাকেঞ্জির। এখন তার সম্পদের পরিমান ৬৬ বিলিয়ন ডলারের বেশি।

আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ ও টেক্স ফেয়ারনেসের বিশ্লেষণ অনুযায়ী, গত মার্চে করোনা প্রতিরোধে লকডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সম্পদ এক সঙ্গে প্রায় ৮০০ বিলিয়ন ডলার বা ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। সূত্র: ব্লুমবার্গ।