Home Uncategorized লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

19


ঢাকা অফিস।।

লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে। এর আগে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে রাত ১১টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতারা জানিয়েছেন, সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন। প্রয়োজন হলে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন।