Home খেলাধুলা প্যালেসের মাঠে পয়েন্ট হারাল চেলসি

প্যালেসের মাঠে পয়েন্ট হারাল চেলসি

12


স্পোর্টস ডেস্ক

নতুন বছরের শুরুটা ভালো করতে পারল না চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা।

শনিবার প্রতিপক্ষের মাঠে চতুর্দশ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। পরে ৮২তম মিনিটে মাতেতার লক্ষ্যভেদে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে প্যালেস।

লিগে টানা চার ম্যাচ জয়হীন রইল চেলসি। এভারটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ফুলহ্যাম ও ইপ্সউইচ টাউনের বিপক্ষে হেরেছিল তারা।

২০ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তারা, লিভারপুল অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে প্যালেস।