Home আঞ্চলিক সাতক্ষীরায় তিনটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

সাতক্ষীরায় তিনটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

14


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা থানা এলাকা থেকে ডিবির অভিযানে ০৩টি বিদেশী পিস্তল সহ এক যুবক গ্রেফতার হয়েছে।
গত বৃহষ্পতিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শ্যামনগর গামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আসাদুল গাজী (৩২) নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ। এ তার কাছ থেকে ০৩ টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি, ০৬ টি ম্যাগাজিন, ০১টি ম্যাগজিন ও নগদ ১৬০০ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে দেবহাটা থানায় তার নামে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(অ), (ঋ) ধারায় মামলা হয়েছে। মামলা নং-০১ তারিখ-০৩/০১/২০২৫ খ্রি.।