Home আঞ্চলিক বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ : বন্দর জুড়ে আতংক

বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ : বন্দর জুড়ে আতংক

10

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থল বন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে একটি শক্তিশালী হাত বোমা বি¯েফারিত হয়েছে। আজ বুধবার বিকেলে বোমাটি মোটর পার্টস এর একটি চালানের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে বন্দরে কর্মরত কাস্টমস,বন্দর,সিএন্ডএফ এজেন্টস ও লেবাররা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান,বেনাপোল স্থলবন্দরের ২৩ নং সেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে পেচানো একটি হাত বোমা বিস্ফোরিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।