রূপসা প্রতিনিধি
রূপসায় সরকারী জমি অবৈধ ভাবে দখল বানিজ্য শুরু হওয়ার সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসেছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বুধবার দুপুরে সরোজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাযায়, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজার এলাকায় অাঠারোবেকীঁর নদীর তীরে পানি উন্নয়ন বোর্ড মুজিববর্ষকে সামনে রেখে বনায়ন কর্মসূচীর জন্য বালু উত্তোলন করে চারদিকে ভেড়িবাধঁ দিয়ে রেখেছিল।
সেই জমিতে স্থানীয় কতিপয় অবৈধ দখলবাজরা দখল করে রাতারাতি তারা বসত ঘর ও ব্যবসা কেন্দ্র খুলে বসে। উক্ত সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী আঃ সোবহান হাওলাদারসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যার আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীফলতলা ইউনিয়নের এমপির প্রতিনিধি এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ, ম জাহাঙ্গির হোসেন, সমাজ সেবক মোল্লা দেলোয়ার হোসেন দিলু, ইউপি সদস্য সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা হিরন আহমেদ হিরু, শারাফাত হোসেন উজ্জল, সার্ভেয়ার মাহাতাব হোসেন, এএসআই কামরুল ইসলাম, ইমলাক মল্লিকসহ অনেকেই।
কর্মকর্তারা পরিদর্শন শেষে স্থানীয়দের জানান, যারা সরকারী জমি অবৈধ ভাবে দখল করে রেখেছেন তাদের উচ্ছেদ করা হবে। আগামী ২ মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নিদের্শ প্রদান করেন। এছাড়া উক্ত জমিতে মুজিব বর্ষকে সামনে রেখে গাছ রোপন করা হবে। তারা আরও বলেন, যে সকল ইট ভাটা মালিক নদী দখল করেছেন তাদের বিরুদ্বে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলবাজদের হাত থেকে সরকারী জমি উচ্ছেদের নিদের্শ প্রদান করায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।









































