Home আঞ্চলিক নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ চুরি

নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ চুরি

152


স্টাফ রিপোর্টার।।
নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ আশরাফুল হক পাপ্পার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টা থেকে ৯টার মধ্যে এ চুরির সংগঠিত হয়েছে বলে ধারণা করা হয়েছে।

চোরেরা রান্না ঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ ৪০হাজার টাকা আড়াই ভরি স্বর্ণ সহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।

ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


উল্লেখ্য, পুলিশের টহল না থাকায় প্রতিদিনই ওই এলাকায় চুরির ঘটনা ঘটছে।