Home জাতীয় প্রণব মুখার্জির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

প্রণব মুখার্জির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

12

ঢাকা অফিস

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এ উপলক্ষ্যে আজ বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।