আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন
মোংলা প্রতিনিধি
ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরণের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনের করেন বক্তারা।
বুধবার (১৮ডিসেম্বার ) সকালে মোংলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এমন দাবি জানানো হয় । তারা বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহবাণে সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি, সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, সম্প্রীতির পথে, এগিয়ে চলি একসাথে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, গণতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি উপরোক্ত শ্লোগানের আলোকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইযৃথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) আয়োজিত মানববন্ধন কর্মসূচি উদযাপন করা হয়।
বক্তব্য রাখেন বিএনপির পৌর সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক শাজাহান ফকির, বাবলু ভুইয়া, পৌর মহিলা দলের সহ-সভানেত্রী দুলিয়া সরদার দুলি, পিএফজি এ্যাম্বাসেডর ও চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি সাকির হোসেন, মাওলানা মাহামুদুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মোঃ নাছির মোসাল্লী, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাচ্ছু , এমআইপিএস প্রকল্পের ফিল্ড মো: রেজবিউল কবির।
এছাড়াও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
নড়াইলে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
নড়াইল প্রতিনিধি
নড়াইলের বিভিন্ন স্থান জুড়ে ফুটপাতের দোকান, রাস্তার পাশে, অলিতে-গলিতে ও মোড়ে মোড়ে এখন শোভা পাচ্ছে পিঠার দোকান। শীত আসার সাথে সাথে নড়াইলে জমে উঠেছে পিঠা বিক্রি। শীতের এ মৌসুমে মুখে জল আনা পিঠা-পুলির দোকানে ভিড় করছে শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সীর মানুষ। পিঠা খেতে খেতে মজার গল্পে মেতে ওঠেন তারা। এদিকে পিঠা বিক্রি বাড়ায় বেজায় খুশি বিক্রেতারা। সরেজমিন, নড়াইল শহর ও লোহাগড়া উপজেলা ঘুরে দেখা যায়, দিনের বেলায় তেমন একটা দেখা না গেলেও সন্ধ্যা থেকেই জমে ওঠে ভ্রাম্যমান এসব পিঠার দোকান। এসব দোকানে ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই পিঠা ও পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে। এগুলোর মধ্যে ভাপা পিঠা ও চিতই পিঠা বেশি জনপ্রিয়। পিঠার দোকান গুলোতে প্রতি পিচ চিতই পিঠা ৬ টাকা ও ভাপা পিঠা ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কোনো কোনো জায়গায় ১৫ টাকায় বিক্রি হয় স্পেশাল ভাপা পিঠা। আবার অনেক দোকানি চিতই পিঠার মধ্যে ডিম দিচ্ছেন। এই ডিম চিতিই পিঠা প্রতি পিচ ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। ভাপা পিঠা বানালেও চিতই পিঠার সঙ্গে এসব দোকানিরা দিচ্ছে সরিষার ভর্তা, শুটকি ভর্তা, মরিচের ভর্তা ও ধনেপাতা ভর্তা। এসব দোকানে পিঠা খেতে আসা মানুষেরা বলেন, শীতের আমেজে পিঠা খেতে ভালোই লাগে। বিক্রেতারা জানান, শীতের মৌসুম এলেই তাঁরা কেবল এই ব্যবসায় জড়ান। বছরের অন্যান্য সময় তাঁরা ভিন্ন ভিন্ন পেশায় শ্রম দেন। তাঁরা বলেন, এ বছর শীতের আগমনে পিঠা বিক্রি শুরু হয়েছে এক-দেড় মাস ধরেই। নড়াইল শহর ছাড়াও লোহাগড়া উপজেলার পোদ্দার পাড়া, লক্ষীপাশা পোস্ট অফিসের সামনে, লক্ষীপাশা চৌরাস্তায়, আলা মুন্সীর মোড়, লোহাগড়া জামরুলতা সুইচ গেটের পাশে, ফয়েজ মোড়, কুন্দশী চৌরাস্তায় এসব শীতের পিঠার দোকান জমে উঠেছে। পিঠা প্রেমিকদের পদচারণে মুখর হয়ে ওঠে এসব দোকান। পুরুষের পাশাপাশি অনেক নারীরাও দোকানে পিঠা বিক্রি করছেন।মাহাফুজ ও পপি নামের দুজন ক্রেতা বলেন, আমরা প্রায়ই এখানে পিঠা খাই। চাল ভেঙে গুড়া করে পিঠা বানানোর সময় সুযোগ হয় না। ঝামেলা ছাড়া স্বল্প দামে হাতের নাগালে এখন পিঠা পাই। তাই এসব পিঠাই আমাদের ভরসা। নড়াইল পৌর এলাকার মোতালেব শেখ বলেন, বাসায় পিঠা তৈরি করা অনেক কষ্টকর ও ঝামেলা মনে হয়। তাই আমি আমার পরিবারের সদস্যদের জন্য বাজার থেকে চিতই ও ভাপা পিঠা কিনে নিয়ে যাই। আমার পরিবারের সদস্যরা এই পিঠাগুলো খুব পছন্দ করে। লক্ষীপাশা পোস্ট অফিসের সামনে পিঠা বিক্রেতা মোসা. রেবা বেগম বলেন, আমার বাড়ি লোহাগড়া পোদ্দার পাড়া। আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়ে সপ্তম শ্রেণীতে এবং ছেলে দ্বিতীয় শ্রেণীতে লেখা পড়া করে। পিঠা বিক্রির টাকা দিয়েই আমার ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ আমার সংসার চলছে। তবে শীত শেষ হলে আবার অন্য পেশায় চলে যাব।
মোরেলগঞ্জে বিএনপি নেতা শিপনের শীতবস্ত্র বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা,বিএনপির নেতাকর্মী, গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট -৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী,জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন তার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।কম্বল বিতরণ কালে তিনি বলেন দীর্ঘ ১৭ বছর আমি মোরেলগঞ্জ-শরনখোলায় বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছি, মোরেলগঞ্জ, শরনখোলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে আমার দলের কথা প্রচার করেছি,বিএনপি প্রতিটি নেতাকর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক।সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বছরও এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। তারেক রহমান দেশের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতিক। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করেছেন।একই সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেটও বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মতিউর রহমান বাচ্চু, মশিউর রহমান শফিক, বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, সুবেদার(অব.) আব্দুল গফ্ফার, খাওলিয়া ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম কিসলু, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু,উপজেলা প্রেসক্লাব আহবায়ক,সাবেক ভিপি শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
কেরুজ চিনি কলের সিডিএ,সিআইসি প্রশিক্ষণ
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পাসির সিডিএ ও সিআইসি প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মহাব্যবস্থাপক (কৃষি)মোঃ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ । এসময় আরো উপস্থিত ছিলেন জিএম কারখানা সুমন কুমার সাহা, ডিজিএম (সম্প্রঃ) মোঃ মাহবুবুর রহমান, ডিজিএম (বীজ) মোঃ দেলোয়ার হোসেন, কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ সবুজ,সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান প্রমুখ।এসময় বিভিন্ন ইউনিট ও কেন্দ্র হতে আগত সিডিএ, সিআইসি উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে একর প্রতি আখের ফলন বৃদ্ধির করণ, পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করা, আখ রোপন বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন ও সরবরাহসহ মিলে আখ মাড়াই সম্পন্ন বিষয়াদী সংক্রান্ত বিষয়ে ধারণা দেয়া ও আখ রোপন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের ধানসিড়ি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল এর সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদা এর বাস্তবায়নে দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ফাস্ট সেক্রেটারী, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ মার্কুস ডেভিস, ,বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো:কামরুজ্জামান,কো-অর্ডিনেটর, সিএফএলআই প্রজেক্ট, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ সামিয়া করিম, সভাপতিত্ব করেন প্রকল্পের বাস্তবায়নকরী সংস্থা ওয়াদা এর চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি। এ কর্মশালায় ৩৫ জন ইয়ুথ সদস্যদের দিন ব্যাপী প্রশিক্ষনে স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ কর্সমশালা সঞ্চালনায় করেন মো:আল-আমীন সরদার, প্রজেক্ট কো-অর্ডিনেটর,ওয়াদা ট্রেনিং ফ্যাসিলিটিটের হিসেব উপস্থিত ছিলেন ফয়সাল হাওলাদার।
বিবর্তন আইডিয়াল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪
খবর বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিবর্তন আইডিয়াল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করেন। যমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ উপজেলা সভাপতি জনাব আজহারুল ইসলাম আল আজাদ। খেলাটি পরিচালনা করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিজ্ঞান তথ্য ও সম্প্রচার সম্পাদক জনাব ছোটন মিয়া। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক মিয়া ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিবর্তন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বাবু তেতুল সরকার।
মহান বিজয় দিবসে রূপসা কলেজের নানা কর্মসূচি পালিত
রূপসা প্রতিনিধি
রূপসায় মহান স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে রূপসা কলেজের আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব অনুভব করে রূপসা কলেজের শিক্ষক- কর্মচারী ও ছাত্রছাত্রীরা রূপসায় দুই শহীদের মাজারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লাহ’র মাজার প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি উদ্ধব চন্দ্র পাল। এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন সহকারি অধ্যাপক মোঃ নাসিরুদ্দিন, নাসরিন নাহার, ইমদাদুল হক, প্রভাষক কেএম বাসার, নুরজাহান নাজনীন, সুরাইয়া রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী ও অফিস স্টাফ হীরক মোল্লা, শফিকুল ইসলামসহ অনেকে । এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মধ্যে একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা।
বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেলে খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি শেখ নওশের আলীর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মো. মিজানুর রহমান, যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ প্রমূখ। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন শেখ মোহম্মদ আলী, আবজাল হাওলাদার, মো. কুদ্দুস মোড়ল, ফারুক ফরাজী, মো. মিকাইল সহ হা-ডু-ডু প্রেমী অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. মঞ্জুরুল শেখ। ফাইনাল খেলায় মৌভোগ দলকে হারিয়ে ছোট-বাহিরদিয়া দল চ্যাম্পিয়ন কয়েছে। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।
পাইকগাছায় বিএনপির র্যালি ও কনসার্ট
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় পাইকগাছা পুরোনো ঈগল কাউন্টার থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিজয়ের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে কনসার্ট অনুষ্ঠানে যোগ দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ। পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস এম এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস কে সাদেক, বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যঙ্গেশ্বর কার্তিক, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রাসেদ সনি, ইউনুছ মোল্যা, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, মিজান জোয়াদ্দার, আমিনুর সরদার, কাজী সিরাজ আহম্মেদ, শেখ আবু তালেব, হাবিবুর রহমান মোল্যা, সরদার ফারুক আহম্মেদ, মশিউর রহমান মিলন, শেখ ইব্রাহীম হোসেন, মিজানুর রহমান কিনা, সুজিত, হাবিব, সনি, তালেব,আব্দুল গফুর, সাত্তার, মাষ্টার সন্তোষ ,হাকিম সানা,বিল্লাল,হযরত, ইসরাফিল, কাজী সিরাজ, শামিম আহম্মেদ, শামীম জোয়াদ্দার, কাদের শেখ, জাহিদুর রহমান লিটন, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ, আবুল কাদের সরদার,ডাঃ তৈয়েবুর গাজী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিজয় দিবসে যশোর জেলা বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক
যশোর অফিস
বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই এদেশ স্বাধীনতা লাভ করেছে। ২৫ মার্চ জেনারেল ইয়াহিয়া খানের বৈঠকে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণার আহবান জানালে তিনি তা প্রত্যাখ্যানকরেন। শেখ মুজিব বলেন আমি এখন স্বাধীনতা ঘোষণা করলে আমাকে এখন ফাঁসির মঞ্চে ঝুলতে হবে।
মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
যশোর জেলা বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
প্রধান অতিথি পতিত আওয়ামী স্বৈরাচারের ভারতে পলায়নপরের ঘটনা উল্লেখ করে বলেন, মানুষের রোষের কাছে কোন কিছু টিকানো যায় না। গণভবন সেই চিহ্ন বহন করে চলেছে। বাংলাদেশের ৭ কোটি মানুষ নয় মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতা লাভ করেছে। অথচ ভারত এ বিজয় তাদের বিজয় বলে উল্লেখ করে। এ দেশের জনগণ এ জাতীয় কথা কোনদিন মেনে নেবে না।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ২৬ শে মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনিই হচ্ছেন স্বাধীনতার ঘোষক। ৭ ই মার্চে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই।তিনি সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকষাকষি করেছিলেন । সৈনিকদের ক্যান্টনমেন্টে চলে যেতে বলেছিলেন। সেদিন স্লোগান উঠেছিল জয় বাংলা না জয় পাকিস্তান। ফলে জয় বাংলা স্বাধীনতার স্লোগান হতে পারে না।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,কৃষক দলের কেন্দ্রীয় নেতা, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কেশবপুর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, চৌগাছা বিএনপির সেক্রেটারি মাহমুদুল হাসান, মনিরামপুর বিএনপির আহবায়ক এডভোকেট শহীদ ইকবাল , খাইরুজ্জামান মধু, গোলাম হায়দার ডাবলু, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা, ফেরদৌসী বেগম প্রমূখ। সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাকোপে বনজীবীদের সমস্যা চিহ্নিত ও সমাধানে এ্যাডভোকেসি বৈঠক
দাকোপ প্রতিনিধি
দাকোপে সুশীলন আয়োজনে ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ম্যানগ্রোভ ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের লবি এন্ড এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল বেলা ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে সভায় সভাপতিত্ব করেন সুশীলনের নির্বাহী প্রধান ও উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান। সভায় সিএমসি দাকোপ-কয়রা রেঞ্জের সহ-সভাপতি, কালাবগি ভিসিএফ সভাপতি, সিএমসির সদস্য, পিপলস ফোরামের সদস্য, সিপিজি এর সদস্য, ইউনিয়ন ওয়ার্ড মেম্বার, সাংবাদিক ও ভিসিএফ এর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিমাই চন্দ্র মন্ডল, ভবতোষ মন্ডল, সাংবাদিক মোঃ শিপন ভূইয়া, মোঃ মামুনুর রশিদ, সমিলা সরকার, জয় কুমার মন্ডল, নার্গিস বেগম, অসিত কুমার মন্ডল, ঝর্ণা সরকার, নিভাষ হালদার, লিফিকা মন্ডল প্রমুখ।
সভাটি পরিচালনা করেন সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শেখ মোঃ নুরুন নবী। সভায় সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সমস্যা সমাধান, সুন্দরবন সুরক্ষায় করনীয় ও বনজীবীদের সমস্যার কথা তুলে ধরেন ও এর সমাধানে একযোগে কাজ করার উপরে গুরুত্ব আরোপ করেন।
দাকোপে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ বিতরণ
দাকোপ প্রতিনিধি
ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দাকোপের ৪টি ইউনিয়নে ২শত পরিবারের মধ্যে ৯০ জনকে ঘর নির্মাণে প্রথম কিস্তির ৩৭ হাজার ৩শত ৫০ টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশে সংকটাপন্ন মানুষদের জন্য জরুরি আশ্রয় সহায়তা এবং বাস্তুচ্যূতি ব্যবস্থাপনার সহায়তা প্রকল্পের অংশ হিসেবে কানাডা সরকারে অর্থায়নে জাতিসংঘের আইওএম ব্যবস্থাপনায় বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায় প্রধান অতিথির হিসেবে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রেগ্রাম কোÑঅর্ডিনেটেটর মোঃ মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, প্রজেক্ট অফিসার এস এম, তৌহিদুল ইসলামসহ জিও,এনজি কর্মকর্তা বৃন্দ।
দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদায়”প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে র্যালী শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ, সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল,দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি এস আই মাহাবুল, এনজিও ব্রাক প্রতিনিধি নিজাম উদ্দিন, ওয়েভ ফাউন্ডেশন প্রতিনিধি মিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল
বলেন জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের প্রবাসী ভাইদের কথা স্বরণ করার দিন। বাংলাদেশের ১৬ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা যে টাকা বা রেমিট্যান্স পাঠায় যা দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা ও দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল থাকে। তাদের এই অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। সুতরাং দেশে বা বিদেশে আমাদের কোন প্রবাসী ভাই যেন কোন প্রকার হেনেস্থার স্বীকার না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
রূপসায় বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬
রূপসা প্রতিনিধি:
রূপসা -বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আগামী ২৮ ডিসেম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ গত ১৮ ডিসেম্বর দুপুরে রূপসা স্ট্যান্ডনাস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার শাহ মোঃ জিয়াউর রহমান স্বাধীন। জেডিএল ভুক্ত ১২টি ও লাইন সম্পাদক ৫টি পদ মোট ১৭ টি পদের নির্বাচনের ৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বী না’থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি মোল্লা আনারুল ইসলাম, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরী সভাপতি এস এম মোর্শেদুর রহমান ( লিটন) , সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তারেক । বাকি ১১ টি পদের প্রার্থীরা আগামী২৮ ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা যায় । এ সকল পদের প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ২ জন যথাক্রমে মোঃ নাসির শেখ- প্রতীক হরিণ, বিকাশ মিত্র- প্রতীক মোটরসাইকেল। সহ-সভাপতি পদপ্রার্থী ৩জন যথাক্রমে খান কামরুজ্জামান- প্রতীক মোরগ, মোঃ মিঠু মোল্লা- প্রতীক আনারস, মোঃ রেজাউল মোল্লা- প্রতীক মাছ। সহ- সাধারণ সম্পাদক পদপ্রার্থী ২জন যথাক্রমে মোঃ সোহেল -প্রতীক ঠেলাগাড়ি, মোঃ শুকুর আলী -প্রতীক উড়োজাহাজ। উপ-সম্পাদক পদপ্রার্থী ৩জন যথাক্রমে আবুল কালাম ভূঁইয়া- প্রতীক টিউবওয়েল, মোঃ রেজাউল করিম- প্রতীক দোয়াত- কলম, সরদার মনিরুল ইসলাম- প্রতীক সিলিং ফ্যান। কোষাধক্ষ্য পদপ্রার্থী ২জন যথাক্রমে তায়েফ উদ্দিন শেখ দাদা- প্রতীক কাপ- পিরিচ, কবির উদ্দিন- প্রতীক বৈদ্যুতিক বাল্ব। দপ্তর সম্পাদক পদপ্রার্থী ২জন যথাক্রমে আব্দুল রহমান শেখ- প্রতীক তালা- চাবি, মোঃ তৌহিদ উদ্দিন শেখ- প্রতীক মই। লাইন সম্পাদক পদপ্রার্থী ৮ জন যথাক্রমে মোঃ আজিজুল শেখ- টেবিল, আশরাফুজ্জামান শাহীন- প্রতীক হাঁস, গহর আলি- প্রতীক ক্রিকেট ব্যাট, জান্নাতুল নাঈম- প্রতীক ফুটবল, হাওলাদার জাহিদ হোসেন- প্রতীক বালতি, শাকিল চৌধুরী -প্রতীক রেডিও, সেলিম মুন্সি -প্রতীক মাইক ও শওকত আলী খান- প্রতীক ঘুড়ি । এ সময় উপস্থিত ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোল্লা আনারুল ইসলাম, নির্বাহী সভাপতি সাইফুর রহমান মোল্লা, কার্যকরী সভাপতি এস এম মুর্শেদুর রহমান (লিটন), সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ, যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তারেক, রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের নেতা মোল্লা রিয়াজুল ইসলাম, আব্দুর রশিদ শেখ, সাইফুল্লাহ তুহিন, জেলা যুবদল নেতা মোঃ মাইনুল হাসান, তাইফ উদ্দিন দ্বারা, রকিব উদ্দিন রশিদ,সাকির চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, মোঃ শওকত খান, আজিজুল ইসলাম, জাকির, রাকিব হাসান, শফিকুল, আসাদ শেক, মেহেদী হাসান, আজিজুল মোল্লা, আব্দুল জব্বার, শরিফুল ইসলাম প্রমুখ।
কালিগঞ্জের বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় মুকুন্দ মধুসূদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলিম আল রাজি তাপসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সম্পাদক সফিরউদ্দিন সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ,উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজু আহম্মেদ জাকির,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,নলতা ইউনিয়ন বিএনপি নেতা কিসমোতুল্লাহ বারি,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বাবলু,
সদস্য সচিব নুরুজ্জামান পাড়,উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক নুর ইসলাম মিলন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দীন, সদস্য সচিব ইউসুফ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম,ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম,ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী গাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, , কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আশরাফুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ। এ সময় বক্তারা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: সহিদুল আলমের শুভেচ্ছা ও সালাম জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমার্থকগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় বালুঘাট দখলে নিতে গুলি-অগ্নিসংযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর দুটি বালুমহাল দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় গুলিবর্ষণ এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফেরিঘাট বালুমহাল এবং মসলেমপুর ১২ মাইল বালুরঘাট এলাকায় সংঘর্ষ হয়। প্রায় তিন ঘণ্টা সশস্ত্র মহড়া এবং উত্তেজনা চলে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সশস্ত্র একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার পুরাতন ফেরিঘাট বালুমহালে হামলা চালায়। মোটরসাইকেলে করে এসে অর্ধশতাধিক সন্ত্রাসী ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বালু ব্যবসায়ীরা আড়ালে পালিয়ে গেলে সন্ত্রাসীরা তাণ্ডব চালায়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বালু ব্যবসায়ী সোহেল রানা ভুঁইয়া বাবু জানান, ১৬ ডিসেম্বর সকাল থেকে একদল সন্ত্রাসী বালুঘাটে এসে জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে। এতে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেন। তারা ঘোষণা দেন, কোনো সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা দেবেন না। এ নিয়ে মঙ্গলবার ব্যবসায়ীদের বৈঠক হওয়ার কথা ছিল। এরই মধ্যে বিএনপি নেতা তৌহিদুল ইসলামের ক্যাডার হিসেবে পরিচিত রোকনের নেতৃত্বে ৭০-৮০টি মোটরসাইকেলে করে শতাধিক সশস্ত্র ক্যাডার বালুঘাটে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং ককটেল নিক্ষেপ করেন। এ সময় ১৮টি মোটরসাইকেল ভাঙচুর এবং পাঁচটিতে অগ্নিসংযোগ করা হয়।
বিএনপি নেতা এবং সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের ভাতিজা জহুরুল ইসলাম বিজলী জানান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চুনুর নামে ঘাট ইজারা ছিল। টাকা উঠাতেন জাকিরুল নামের এক আওয়ামী লীগ নেতা। এ বালুঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতেই রোকনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়। আরেক বিএনপি নেতা বিপ্লব মালিথা বলেন, নাইন এমএম পিস্তল, শটগান, দোনলা বন্দুকসহ প্রত্যেকের আগ্নেয়াস্ত্র ছিল। তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছেন।
ফেরিঘাটের বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র এ বাহিনী পাশের ১২ মাইল বালুঘাট দখল নিতে চলে যান। সেখানেও একইভাবে তাণ্ডব চালান সন্ত্রাসীরা। বালুঘাটে থাকা বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু এবং তার ছেলে শামসুজ্জামান সবুজকে খুঁজতে থাকেন। এ সময় অন্তত ১০-১৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এ ছাড়া পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়।
এ বিষয়ে শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, ‘‘বিএনপি নেতা তৌহিদুল ইসলামের নির্দেশে তার ক্যাডার রোকন ও উজ্জ্বলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে দুই ব্যবসায়ী আহত হয়। আমার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।’’
বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু বলেন, বালুঘাটের দখল নিতে ক্যাডাররা এ সশস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশের দুটি দল বালুঘাট এলাকা পরিদর্শন করেছে।
এ ঘটনায় ভেড়ামারা থানায় দুটি মামলার প্রস্ততি চলছে। এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে অভিযোগ অস্বীকার করে তৌহিদুল ইসলাম বলেন, ‘‘সরকারের কাছ থেকে খাস আদায় করার জন্য ইজারা নেওয়া হয়েছে। যারা অভিযোগ করছেন, তারাই জোর করে বালুমহাল চালাচ্ছেন। তাদের বৈধতা নেই বরং গত দুই দিনে তারা তাণ্ডব চালিয়েছেন। আমার লোকদের ওপর গুলি করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমার ৪৭ বছরের রাজনৈতিক জীবন নষ্ট করতেই একদল লোক কাজ করছেন। আমি সবকিছু বৈধভাবে কাজ করছি। এখানে কোনো মহড়া দেওয়া বা অবৈধপথ অবলম্বন করার প্রশ্নই ওঠে না।’’
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে জুয়ার আসর থেকে আটক ৮
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকার আ. মালেকের ছেলে সেলিম হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার কোটঁপাড়া এলাকার আয়ুব মুন্সির ছেলে মো. শাহিন, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে মো. রবিউল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মৃত মালেক সরদারের ছেলে অমেদুল সরদার, ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর এলাকার নওশাদ শাহের ছেলে মো. হাবিব, কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের ওয়াহাব আলীর ছেলে মো. বাবর আলী, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের সাহাজউদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন ও কোটচাঁদপুর উপজেলার আব্দুল কাদেরের ছেলে আসাদুল হোসেন।
মহেশপুর ভৈরবা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহিম জানান, উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনি বাগানে ওয়ান টেন জুয়ার আসর বসেছে এমন খবরে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, মদের বোতল ও নগদ ১৩ হাজার ৬৫৯ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
হাওর না থাকলেও ১০০ বছরে করণীয় সাতক্ষীরায় কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীর পাওয়া চিঠি থেকে এমনটা জানা যায়। প্রেসক্লাবসহ মাত্র ১২ জন গণমাধ্যমকর্মীকে দাওয়াত দিয়ে বৈষম্য করায় অন্যান্য গণমাধ্যমকর্মীদের মনে ক্ষোভ দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা জেলা প্রশাসক, সাতক্ষীরা সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সাধারণ শাখা সহকারী কমিশনার প্রনয় বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্রে এ বিষয় জানানো হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)ও বাংলাভিশন টিভি চ্যানেল এর জেলা সংবাদদাতা আসাদুজ্জামান আসাদ বলেন, এই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলায় কর্মরত প্রথম সারির অধিকাংশ গণমাধ্যমকর্মীকে দাওয়াত না দেওয়ায় আমি হতভাগ হয়েছি। তবে ফ্যাসিস্ট সরকারের দোসরদের অনেককে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সাংবাদিকদের সাথে বৈষম্য করা হয়েছে।
এ বিষয়ে মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরাতে বাঁওড় থাকলে ও কোনো হাওর নেই। দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাক্ষণবাড়িয়াসহ সাত জেলায় শুধু হাওর রয়েছে। তাছাড়া আর কোনো জেলায় হাওর নেই। জলাভূমি নিয়ে কর্মশালা করলেও কাজে আসতো। এই কর্মশালা সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই না।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও প্রণয় বিশ্বাসকে একাধিক বার ফোন করা হলেও তারা তাদের ফোন রিসিভ করেন নি।
কালিগঞ্জ বিষ্ণুপুরে বিএনপি’র কর্মী সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলিম আল রাজি তাপসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সম্পাদক সফিরউদ্দিন সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ,উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজু আহম্মেদ জাকির,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,নলতা ইউনিয়ন বিএনপি নেতা কিসমোতুল্লাহ বারি,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বাবলু,সদস্য সচিব নুরুজ্জামান পাড়,উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক নুর ইসলাম মিলন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দীন, সদস্য সচিব ইউসুফ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম,ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম,ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী গাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, , কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আশরাফুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ। এ সময় বক্তারা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: সহিদুল আলমের শুভেচ্ছা ও সালাম জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমার্থকগণ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে জিওবি-ইউনিসেফ প্রকল্পের ফেইজ আউট মিটিং
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনিতে আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতাবৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রোগ্রাম অফিসার তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় ঢাকার কর্মকর্তা আবু জাহিদ শিপন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দিপ, দরগাহপুর প্যানেল চেয়াম্যান মুকুল, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুসহ ৪ ইউনিয়নের কমিটির সদস্য, সুফল ভোগি প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। অনুষ্ঠানে কাদাকাটি, দরগাহপুর ইউনিয়নকে শতভাগ আর্সেনিক মুক্ত ও (ওডিএফ) স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনযুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এবং বিভিন্ন ব্যক্তিকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরীক্ষা চলাকালে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আকস্মিকভাবে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শনে যান তিনি। পরে তিনি সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানদের অফিসে যান এবং তাঁদের কাছ থেকে পরীক্ষার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির পরে নির্ধারিত সময়েই গত ১১ ডিসেম্বর (বুধবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ২য় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা আগামী ০২ জানুয়ারি পর্যন্ত চলবে।
কেসিসি’র প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। নগরীর রেল স্টেশন, বিআইডব্লিউটিএ ঘাট, রূপসা ঘাট, সাত রাস্তার মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা বাজার, দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বর, নতুন রাস্তার মোড়, শিববাড়ী মোড়, নিউমার্কেট, ৭নং ঘাটসহ ফুটপথে রাত্রি যাপনকারী ছিন্নমূল অসহায় মানুষের হাতে তিনি কম্বল তুলে দেন।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সচিব বিধান কান্তি হালদার, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রধান ছাত্র প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, জাতীয় নাগরিক কমিটি-খুলনার প্রধান হামিম রাহাত, ছাত্র প্রতিনিধি আয়মান আহাদ, হৃদয় ঘরামী ও বিপিএনআই ছাত্র প্রতিনিধি মো: মিরাজ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নতুনতারা’র আলোচনা ও কবিতা উৎসব
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার উদ্যোগে নিজস্ব ভবনে বিকেল ৪টায় আলোচনাসভা ও বিজয়ের কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংস্থার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম (টিপু)। প্রধান আলোচক ছিলেন গাঙচিল প্রতিষ্ঠাতা কবি খান আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা’র মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বাচিকশিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু, খুলনা সাহিত্য সংস্কৃতি সংস্থাÑখুসাস এর সভাপতি শেখ আসাদুজ্জামান মিথুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রমজান আলী, অ্যাড. মেহেদী ইনছার, শামসুদ্দোহা বাঙালি, সাংবাদিক শাহবাজ খান, সাংবাদিক আসিফ ইকবাল। কবিতা আবৃত্তি করেন স্মৃতি রেখা বিশ্বাস, মল্লিক জাহিদুল ইসলাম, ফরহাদ কাদির, আপেল মাহমুদ, সোহানা খান, সাব্বির খান, ফরহাদ হোসেন চান্দু, দিলরুবা ইয়াসমিন কলি, এস এম নাজমুল হাসান, ইব্রাহিম মনির, সেবাব্রত সিংহ, এ জি রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুনতারা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর রহমান মিনা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার মহাসচিব মাওলানা মনিরুজ্জামান আকন।
বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি
বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ট্রেনে আরও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের রেলওয়েস্টেশনের মাস্টার সাইদুজ্জামান। তিনি বলেন, এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মালবাহী ট্রেনে ৪২টি ওয়াগানে ভারতের পাঞ্জাব থেকে বেনাপোল রেলওয়েস্টেশনে এই আলুর চালানটি পৌঁছায়।
তিনি জানান, গতকাল রাতে আলুর চালানটি ছাড়করণের জন্য আমদানিকারকের পক্ষে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করেন বেনাপোলের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট বাংলাদেশ লজিষ্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল।
বাংলাদেশ লজিস্টিক সার্ভিসের প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু বলেন, ভারত থেকে মালবাহী ট্রেনে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কাস্টমস ও রেলওয়েস্টেশনের কার্যক্রম শেষ করে বুধবার সকালে আলু বাহী ট্রেন নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে আনলোডের পর আলুগুলো ঢাকা এবং চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, ভারত থেকে মালবাহী ট্রেনে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ১৯ লাখ কেজি। পণ্যের চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা। পণ্যের চালানটি দ্রুত ছাড়করণের জন্য সহযোগিতা করা হয়েছে।
সাংবাদিক হারুনের সুস্থ্যতা কামনা বাজার কালীমাতা মন্দির কমিটির
খবর বিজ্ঞপ্তি
দৈনিক জন্মভূমি পত্রিকার সিনিয়র রিপোর্টার হারুন আর রশিদ এর রোগ মুক্তি কামনায় শ্রী শ্রী খুলনা বাজার কালীমাতা মন্দিরে শিব চন্দ্র ব্যানার্জী ও সুশান্ত ব্যানার্জীর ব্যবস্থাপনায়, পার্থিব ব্যানার্জীর সঞ্চালনায় ও ভোলানাথ ভট্টাচার্য্যের পরিচালনায় রোগ মুক্তির প্রার্থনা করা হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপি কৃষান মুন্ধরা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, সুব্রত হালদার তপা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পলাশ কুমার সাহা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, বিকাশ কুমার সাহা, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, পিন্টু কুমার সাহা, বিপ্লব সাহা, গণেশ কুমার হাজরা, শ্যামা প্রসাদ ঘোষ, রতন সাহা, দিপ্র দাস, রাজিব ঘোষ, রুপন চন্দ্র দে, বাবলু কুমার বিশ্বাস, কিংকর সাহা, নিতাই রায় , ভাস্কর কুন্ডু, রাজন সাহা, গণেশ কুন্ডু, পার্থ রায়, রাতুল দাস মিমো, আকাশ ব্যানার্জী, রাজু শীল, দিপ্ত বিশ্বাস, শুভ সাহা, নিলয় সাহা, সন্তু দে, দিব্য সাহা, অপূর্ব কুমার বাগল, দিপু ঘোষ, আবির ঘোষ, চয়ন সাহা, সাগর কুন্ডু, শিউলি ব্যানার্জী , কেয়া ব্যানার্জী, মুক্তি ব্যানার্জি,কবিতা রানী মৃধা, অংকনা বিশ্বাস, পায়েল দাস, টিয়া বিশ্বাস, মৃথিক সাহা, রিহান কংস বনিক প্রমূখ।
মহানগরীর পুকুর ও জলাশয়ের বর্তমান পরিস্থিতি: সংরক্ষণে করণীয় সেমিনার
তথ্য বিবরণী
মহানগরীর পুকুর ও জলাশয়ের বর্তমান পরিস্থিতি: সংরক্ষণে করণীয় সেমিনার বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা একটি জলাশয় সমৃদ্ধ শহর। কিন্তু আমাদের সচেতনতার অভাবে দিন দিন এর পরিমাণ কমে যাচ্ছে। জলাশয়গুলো সংরক্ষণে ব্যক্তি পর্যায়ে সবাইকে কাজ করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জলাশয় সংরক্ষণ করা প্রয়োজন। খুলনা মহানগরীতে অনেক পুকুর বা জলাশয় আছে সেগুলো অবহেলিত ও উপেক্ষিত। বর্তমানে যে পুকুর বা জলাশয় আছে সেগুলো সংস্কার করার আশ^াস প্রদান করেন প্রধান অতিথি।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সেমিনারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসির পরিকল্পনা কর্মকর্তা রেজবিনা খানম রিক্তা, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইপিআর এর চেয়ারপার্সন গৌরঙ্গ নন্দী। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেলার সমন্বয়ক মোঃ মাহফুজুর রহমান মুকুল।
সেমিনারে কেসিসির কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিশ^বিদ্যালের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগ ও সদস্যদের মূলধন ফেরতের দাবি
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাগেরহাট এলজিইডি মোড়ে বেলা ১১ টায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর সদস্য ও বাগেরহাট সংগ্রাম কমিটি আহ্বায়ক মোঃ আল আমিন এর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা বেলায়েত হোসেন এর সঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী বলেন, বাগেরহাটের মিঠাপুকুরপাড় কে আলি রোডস্থ আব্দুল মান্নান তালুকদার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলিয়া ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কুরআন হাদিসের কথা বলে খুলনা, বাগেরহাট, পিরোজপুরের স্বানামধন্য কিছু আলেম ও গন্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, চটকদার বিজ্ঞাপন এবং বিভিন্ন স্থাপনা দেখিয়ে খুলনা ,বাগেরহাট, পিরোজপুর মঠবাড়িয়া সহ বিভিন্ন স্থানের শাখা অফিসের মাধ্যমে প্রায় ২৮ হাজার গ্রাহকের কাছ থেকে সাড়ে পাঁচশত কোটি টাকা বিনিয়োগ গ্রহণ করে। ২০১৯ সালের নভেম্বর থেকে ওই কোম্পানির সকল শাখা অফিসের লেনদেন বন্ধ করে দেয়। আমরা কোম্পানির সাধারণ গ্রাহকরা কোম্পানির হেড অফিসের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন সময় আশ্বস্ত করে টাকা ফেরত দেওয়ার। কিন্তু আজও পর্যন্ত আমরা আমাদের কোন টাকা ফেরত পাই নাই বরঞ্চ এখন জানতে পারতেছি মালিকের নিকট আত্মীয় এবং কোম্পানির উদ্বোধন কর্মকর্তারা কোম্পানির নামে কোম্পানির সদস্যদের টাকায় কেনা সম্পত্তি বিক্রি করে নিজেদের আখের গোছাচ্ছে। আমরা সরকারের কাছে এই কোম্পানিতে রিসিভার নিয়োগ করে সদস্যদের মুলধন ফেরত প্রদানের দাবি জানাচ্ছি।
খুলনা শাখার সদস্য মাওলানা মফিজুল ইসলাম বলেন, দক্ষিণবঙ্গে বাগেরহাট একটা ঐতিহ্যবাহী জেলা, খান জাহান আলী (রঃ), মাওলানা হেমায়েত উদ্দিন অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন (রঃ)সহ জাতীয় এবং আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পূর্ণভূমি বাগেরহাট অথচ আব্দুল মান্নান তালুকদারের চতুরতার কারণে বাগেরহাট জেলা আজ বিতর্কিত। মান্নান তালুকদারের কারনে এই অঞ্চলের ২৮ হাজার মানুষ নিঃস্ব সর্বস্বান্ত, কিন্তু তার পরিবার রাজকীয় জীবন যাপন করছে, তাই আমরা প্রশাসন সংবাদ মাধ্যম ও গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে প্রার্থনা করছি আমাদের এই অসহায় মানুষের শেষ সম্বল টুকু ফেরত পেতে সহযোগিতা করার।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাটের সদস্যদের পক্ষে মোঃ আবু সাঈদ, মাষ্টার রুহুল আমিন,জি.এম.মহিউদ্দিন, খুলনার সদস্যদের পক্ষে মাওলানা জাহিদুর রহমান মিজানুর রহমান গাজী,আলী আকবর, আবুল কাশেম, সৈয়দ রুস্তম আলী, মেহেদী হাসান পিরোজপুর মঠবাড়িয়ার সদস্যদের পক্ষে মোঃ আব্দুল জলিল মুন্সি, মাওঃ মহিবুল্লাহ, মোঃ মুজিবুর রহমান প্রমুখ।
খুলনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে সিপিবি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে সিপিবি খুলনা মহানগরের উদ্যোগে শহীদ হাদিস পার্কের দক্ষিণ পাশে বিকেল ৪টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু।
আলোচনা করেন সিপিবি নেতা কমরেড পূর্ণেন্দু দে বুবাই ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, সিপিবি নেতা কমরেড অ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড জাহানারা আক্তারী, কমরেড ফজলুল হক, কমরেড নীরজ রায়, কমরেড দুলাল সরকার, কমরেড কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুব নেতা মিঠুন মণ্ডল, ভবেশ রায়, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, তুষার বর্মণ, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক সুদীপ্ত রায় প্রমুখ।
সভায় বক্তারা একাত্তরের ১৭ ডিসেম্বর খুলনা মুক্ত দিবস সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক আলোচনা করেন। সভায় বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনন্দ মোহন রায়কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবসে র্যালি
খবর জ্ঞিপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চলের পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, আমরা চাই মুক্তিযুদ্ধে যার যতোটুকু অবদান ছিলো তাদেরকে যথাযথভাবে সম্মান দিয়েই এ দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে । তরুণ প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ দিতে না পারলে আগামীর প্রজন্ম আমাদেরকে কখনোই ক্ষমা করবেনা। আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি দায়িত্বশীল হতে হবে।
বর্ণাঢ্য রালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। নগরীর দৌলতপুর মিনাক্ষী মোড় থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালিশপুর নতুন রাস্তা মোড়ের সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী। সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর রহমান, উপদেষ্টা এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য আল ফিদা, আজিজুর রহমান, ব্যবসায়ী থানা উপদেষ্টা আজিজুর রহমান স্বপন, খালিশপুর থানা উপদেষ্টা আব্দুল আওয়াল, বিএল কলেজের ভিপি এডভোকেট জাকিরুল ইসলাম, মুনসুর আলম চৌধুরী, দৌলতপুর থানা উপদেষ্টা মুশাররফ হোসেন আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, আড়ংঘাটা থানা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়া শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, দবির উদ্দীন মোল্লা, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আসিফ ইকবাল মাসুম, আলী হায়দার, মাওলানা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, বুলবুল কবীর, আব্দুল বারেক, মাওলানা সাইফুল ইসলাম, বদরুর রশীদ মিন্টু, শিহাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন ।
ভোক্তা অধিকারের অভিযান ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ৮৪ হাজার
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় ৩টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কর প্রদানে উৎসাহী হতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রের নাগরিক হলে অবশ্যই কর দিতে হবে। জনগণের করের টাকা দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়। যাদের কর দেওয়ার সামর্থ্য আছে, অনেকেই দিচ্ছে না। কর ফাঁকি দিয়েই অনেকে চলতে চায়। এ সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের কর দিতে হবে, অপরকেও উৎসাহী করতে হবে। তরুণ প্রজন্মের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কর প্রদানের কোনো বিকল্প নেই।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস্’ শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, কর ফাঁকি দেওয়া অনেক কঠিন বিষয়। এর আইনও অনেক কঠিন। আমাদের মধ্যে ধর্মীয় ভীতি থাকলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাবে। এছাড়াও কর প্রদানের ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। এই ভীতি দূর করতে হবে। দেশের উন্নয়নে অংশ নিতে কর দিতে হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অনলাইনে কর প্রদান প্রক্রিয়া সহজ হবে এবং তারা সময়মতো কর প্রদানে আগহী হবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, করের টাকায় রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে। এজন্য সকলকে কর প্রদানে উদ্বুদ্ধ হতে হবে। কর প্রদানের ক্ষেত্রে যে ভীতি আছে, দুই-একবার কর প্রদান করলে সেই ভীতি কেটে যাবে। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা এখন থেকে নিজেদের কর নিজেরাই অনলাইনে দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও খুলনা জোনের উপ-কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা জোনের উপ-কর কমিশনার মো. মাহবুবুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ২১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অবৈধ স্থাপনা অপসারণ করেছে সিটি করপোরেশন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ডাকবাংলো এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো: শামীম-কে ৫ হাজার টাকা, এশিয়া স্টীলের সত্ত্বাধিকারী মো: তৌফিক-কে ৩ হাজর টাকা, মেসার্স আফনান স্টোরের স্বত্তাধিকারী মো: বায়জিদ হোসেন-কে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী মো: সাফায়েত হোসেন-কে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী মো: সজিব ও মান্না-কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং দেবেন বাবু রোডস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ-কে সড়কের উপর পাইপ ও পাম্প মেশিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলো মোড়সহ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।
নগরীতে মাদকসহ আটক ৩
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা রেখেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ শলুয়া বাজার থেকে যশোর জেলা কেশবপুর থানার আলতাপোল গ্রামের মৃত ওসমান গনি মেয়ে মঞ্জুয়ারা বেগম কে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। সোনাডাঙ্গা থানার নিউ বরিশাল হোটেল পাশে বাসিন্দা মৃত ওয়াজেদ মোল্লা ছেলে মোঃ ছাব্বির হোসেন কে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের নজরুল ইসলাম ছেলে সোহেল জমাদ্দার কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে দৌলতপুর থানা পুলিশ।
কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির আয়োজনে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, ড. মোঃ সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ)। প্রফেসর ড. রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারে শারিরীক ও মানসিক বিভিন্ন সমস্যা ও তার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাইকেট্রিক ডাঃ মোঃ সুলতান-ই মঞ্জুর (শুভ)। সেমিনারে বিভিন্ন আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এ্যাডভোকেট কামরুন নাহার হেনা, সদস্য বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ।
উল্লেখ্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ এর আলোকে কুয়েটের নিজস্ব যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ গত ৯৫তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।
অন্তর্বরতী সরকার আন্তরিক হলে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব : হেলাল
খবর বিজ্ঞপ্তি
অন্তর্বরতী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী জুনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন নির্বাচন নিয়ে ধোয়াশাপূর্ণ বক্তব্য না দিয়ে নির্বাচনের দিন-তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এ দেশের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। এ দেশের মানুষও চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী করবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশের মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এসব কিছুই সমাধান করতে পারে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে ৮দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতিত আওয়ামী স্বৈরচারের দোসররা এখনো ঘাপটি মেরে আছে মন্তব্য করে কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল সে জন্য কৃতজ্ঞ। তবে বিগত বহু বছর তারা কড়ায়গণ্ডায় প্রতিদান আদায় করেছে। আজও ফারাক্কার পানির সমস্যা নিরসন হয়নি। সীমান্তে মানুষ মারা হচ্ছে। ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অনাকাক্সিক্ষত বন্যার সৃষ্টি করা হয়। আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে ৩১ দফা নিয়ে কাজ করছি। অতিদ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন করতে কত দিন লাগে সেটি দেশের মানুষ জানে। যেহেতু পতিত স্বৈরাচার সরকার সাড়ে ১৫বছরে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সে জন্যই সকল রাজনৈতিক দলগুলো অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করছেন। তিনি অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশে বলেন, সব সংস্কার তো আপনারা করতে পারবেন না। কখন নির্বাচন হবে সেটা স্পষ্ট করুন। প্রধান উপদেষ্টা বলেন একরকম। আবার তার প্রেস সচিব বলেন আরেক রকম। আপনাদেরকে তো আমরাই সবাই মিলে সহযোগিতা করছি। আপনার কে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলুন। না হলে মানুষ বিভ্রান্ত হবেন। মানুষের দুর্বিষহ জীবন। এখান থেকে উত্তরণের জন্য জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। পতিত স্বৈরাচার সরকারের প্রেত্মাত্মারা এখনো ঘাপটি মেরে আছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যারা দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে দেশবাসী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।
এন.সি ইউনাইটেড ক্লাব ও ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগাম আহবায়ক খান জুলফিকার আলী (জুলু), এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাইদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খুলনা জেলার আহবায়ক আরিফুর রহমান, সঞ্চালনায় ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মিকাইল বিশ্বাস প্রমূখ। এর আগে বুধবার খুলনা মহানগর ও জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আজিজুল বারী হেলাল।
খুলনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হারুন-অর-রশিদ’র সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ (৫৫) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
তিনি দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২ ডিসেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সোমবার আইসিইউতে ভর্তি করা হয়।
এগিকে সাংবাদিক হারুন-অর-রশীদ এর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
এমইউজে খুলনার নির্বাচনে ৬ পদে প্রতিদ্বন্দ্বী ১৩ জন
স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নির্বাচন। নির্বাচনে ছয়টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ও দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনি তফশীল অনুযায়ী বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিটি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট দিনে নয়টি পদ থেকে প্রার্থীরা প্রত্যাহার করায় ১৩ প্রার্থী চূড়ান্ত হয়।
যেসব পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি পদে দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানব জমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও ইনডেপেনডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামীমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার মো. আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন ও এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কৈ এম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেশ এর ফটো সাংবাদিক মো. সেলিম গাজী।
এমইউজে নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দুইজন সদস্য রয়েছেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেস ক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে ২১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইনজীবী নিহত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার ছবি নামে ৩৫ বছর বয়সী এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার জন। রোমানা আক্তার মেহেরপুর শহরের ক্যশবপাড়ার খোকন মোল্লার মেয়ে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় গাংনীর গাড়াডোব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অপর চার জন হলেনÍ গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেছেন, “রোমানা আক্তার ছবি শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। তিনি মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশে যাচ্ছিলেন। গাড়াডোব এলাকায় পৌঁছালে তাকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোমানা রাস্তার ওপর ছিটকে পড়লে অপর একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। রোমানা আক্তারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আহত অপর চার জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফিরেছেন তারা।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানিয়েছেন, নিহত রোমানার মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোরে যুবদল ও বিএনপি নেতাকে বহিষ্কার
যশোর অফিস
সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেলের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
যুবদলের নেতারা জানান, যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি দীর্ঘদিন ধরে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে নিয়ে তার ফেসবুক আইডিতে আপত্তিকর তথ্য উপস্থাপন করছিলেন। সম্প্রত্তি জনি জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকে ইঙ্গিত করে ৫ আগস্ট রাজনীতিক পটপরিবর্তনের পর ঢাকাতে সম্পদ গড়েছেন এমন পোস্ট করেন। যদিও নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়ে জনি পোস্টটি ডিলেট করেন। এছাড়া তার বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগও রয়েছে।
খুবির সহকারী রেজিস্ট্রার অলোকা রানীর পরলোকগমন, উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-৪ শাখায় কর্মরত সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস বুধবার (১৮ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২.১৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের রণজিতপুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে আজ বিকালে অলোকা রানী দাসের মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশ তৈরি হয়। এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সংস্থাপন-৪ শাখার সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংস্থাপন-৪ শাখা প্রধান কাজী জালাল উদ্দিনসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সাতক্ষীরায় গুদামজাত ৩ টন রসুন জব্দ, লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজের গোডাউন থেকে তিন টন গুদামজাত রসুন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা।অভিযানে মেসার্স আরডি এন্টারপ্রাইজের গোডাউন থেকে উদ্ধার হওয়া তিন টন রসুনের আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। রসুন গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক শ্রী পংকজ দত্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিজিবি কর্তৃক পরিচালিত এমন অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, রাজস্ব ফাঁকি রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
খালিশপুর থানা বিএনপির সম্মেলন শুক্রবার: তিন পদে ১১প্রার্থী
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপির অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির সম্মেলন শুক্রবার (২০ ডিসেম্বর) খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উদ্বোধক থাকবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি থাকবেন গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বিশেষ বক্তা থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করবেন খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম। সঞ্চালনায় থাকবেন থানা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিশ্বাস।
সম্মেলনের দ্বিতীয় পর্বে খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ৬৩৯জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। সভাপতি পদে দুইজন যথাক্রমে শেখ জাহিদুল ইসলাম ও এড. মোহাম্মাদ আলী। সাধারণ সম্পাদক পদে দুইজন যথাক্রমে হাবিবুর রহমান বিশ্বাস ও ফারুক হোসেন হিল্টন। সাংগঠনিক সম্পাদক পদে ৭জন যথাক্রমে মো. জাহিদুর রহমান রিপন, আলমগীর হোসেন তালুকদার, বিএম মফিজুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, গোলাম কিবরিয়া আশা, মো. শাহীদ উদ্দিন ও মো. রিয়াজ পারভেজ। উল্লেখ্য, এর আগে খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানার সম্মেলন সম্পন্ন করেছেন মহানগর বিএনপি।
নগরীতে ডিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
নগরীর আড়ংঘাটা থানাধিন শলুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৩০ পিস ইয়াবাসহ দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ ডিসেম্বর বিকালে ও রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার তালা থানার তেঘরি গ্রামের মৃত. ওসমান গনির মেয়ে মঞ্জুয়ারা বেগম (৪২) ও সাতক্ষীরা জেলা সদরের শিমুল পেড়িয়া এলাকার মৃত. ওয়াজেদ মোল্লার ছেলে মো. ছাব্বির হোসেন (২৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ১৭ ডিসেম্বর বিকালে শলুয়া বাজার থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুয়ারা বেগমকে এবং রাতে ৩০ পিস ইয়াবাসহ ছাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
নগরীতে কেএমপির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানাধিন কল্পতরু মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। ১৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন খুলনা জেলার দিঘলিয় থানার -সেনহাটি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে সোহেল জমাদ্দার (২৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ১৭ ডিসেম্বর রাতে কল্পতরু মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ। এসময় ৩০ ১০০ গ্রাম গাঁজাসহ সোহেল জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।










































