Home জাতীয় শব্দ দূষণ রোধে কঠিন আইন প্রনয়ণ ও শাস্তির ব্যবস্থা করতে হবে

শব্দ দূষণ রোধে কঠিন আইন প্রনয়ণ ও শাস্তির ব্যবস্থা করতে হবে

81


স্টাফ রিপোর্টার
সড়কে যে সমস্ত গাড়ি যাতায়াত করছে প্রায়ই গাড়ী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় গাড়ী গুলি ওভার টেক করার জন্য কে কত বেশি হর্ন বাজাতে পারে তার প্রতিযোগিতা চলছে। পাওয়ার টিলারকে গাড়ি হিসাবে ব্যবহার করে কেউ কেউ ইট, বালু/নির্মাণ সামগ্রী নিয়ে সড়কে চলাচল করায় আবাসিকসহ বিভিন্ন এলাকায় পন্য বিকিকিনিতে মাইক ব্যবহার, পাথর/খোয়া ভাংগা গাড়ী বিকট শব্দ, আনন্দের নামে যত্রতত্র সাউন্ড/মাইক ব্যবহার, মটর বাইকের সাইলেন্সার পাইপ খুলে গাড়ি চালানো, বাড়ি নির্মান করতে গিয়ে ইট ভাংগানোর মেশিনের শব্দ, এমন কি ভিক্ষুকগণ মাইক ব্যবহার করায় মারাত্মক শব্দ দূষনের সৃষ্টি হচ্ছে। ফলে ছোট ছোট বাচ্চারা ঘুমের ঘোরে আতকে উঠে, বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ রুগীদের অসুবিধায় পড়তে হচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে মাত্রাতিরিক্ত যানবাহনের শব্দের কারনে ভয়াবহ শব্দ দুষণ মারাত্মক আকার ধারন করায় বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদে সভায় বক্তারা এসব কথাগুলো বলেন। সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বক্তারা আরও বলেন, যে সকল বাসা/ বাড়ীতে হার্টের রোগী তাদেরকে বেশি বেকায়দায় পড়তে হচ্ছে, ছাত্র/ছাত্রিদের পড়াশুনার মারাত্মক ক্ষতি হচ্ছে, মসজিদে মুসল্লিদের নামাজ আদায় বিগ্ন ঘটছে, স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়া শুনার ব্যাঘাত ঘটছে, ক্লিনিক হাসপাতালে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে, সর্বপোরি মানুষের শ্রবন শক্তি নষ্ট হচ্ছে। যারা শব্দ দূষণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আরো কঠিন আইন প্রনয়ন করে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করতে হবে।
সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, মো. হামিদুল হক. মো. সিরাজ উদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাক শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরিফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, মো. তাহেরুল আলম, শফিকুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মাহফুজুর রহমান বাচ্চু, মো. সবুজুল ইসলাম সবুজ, লিটন মিত্র, মো. মনিরুজ্জামান মিলন, মো. মাহাবুব, মো. জাভেদ আক্তার, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।