Home আঞ্চলিক শ্বাসকষ্টে রূপসায় পুলিশ সদস্যের মৃত্যু

শ্বাসকষ্টে রূপসায় পুলিশ সদস্যের মৃত্যু

74

রূপসা প্রতিনিধি

রূপসায় শুভ বৈরাগী(২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু  হয়েছে। সে ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি গ্রামের মৃতঃ মনো সন্তোস বৈরাগীর ছেলে।  শুভ বৈরাগী  যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলো, গত ২৭ শে আগষ্ট বাড়ীতে বেড়াতে আসে।

শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা দেয়। করোনা পরীক্ষার জন্য চিকিৎসকরা স্যাম্পল সংগ্রহ করেছে।  তার ভাই এর ছেলে রনজিত বৈরাগীর  কাছ থেকে   জানা  যায়, শুভ  ছোট বেলা থেকে শ্বাসকষ্টে ভুগছে। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্তা।