
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোয়াজ্জেম হোসেনকে সংবর্ধনা
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার পুলুম গোলাম ছরোয়ার মাধমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন কে (যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের এপিএস) সংবর্ধনা।
শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন আমরা আপনাদের দ্বারা তৈরী সরকারের অংশ।এলাকর সমস্যা জানাবেন আমরা ব্যবস্থা নেব। আগামী পাঁচ বছরের মধ্যে মাগুরার কোন সড়ক আর কাঁচা থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাওয়াতী ইসলামী মাগুরা শাখার আমির এবিএম বাকির,মোহাম্মদপুর উপজেলা ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান মামুন, মিলন হোসেন, কাজী খায়রুজ্জামান বাচাক,শালিখা উপজেলা জামাওয়াতী ইসলামী সহকারি সেক্রেটারি মোহাম্মদ নায়েব আলী,মাওলানা নাজমুল ইসলাম, আব্দুল মান্নান মোল্লা, জাহিদুল হাসান, আবুল হাসান সুপার, হায়াত মাহমুদ,খন্দকার মনিরুল, সহকারী শিক্ষক আবুল হায়াত। এ সময় ইউনিয়নের ৮০০ দুস্থ নারী পুরুষকে কম্বল করা হয়। সঞ্চালক সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও মিলন হোসেন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
শনিবার সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে মুন্সিগঞ্জে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব আব্দুর রশিদ গাজী, সাহবাজ মল্লিক, দেবীরঞ্জন মন্ডল, রীতা রাণী বাউলিয়া, রঞ্জন কুমার রপ্তান সহ আরও অনেকে।
ফোরামের সভাপতি তার বক্তব্যে বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।
সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে মুন্সিগঞ্জের মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।
শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর কমিটি গঠন
শরণখোলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা রফিকুল ইসলাম কবীর উপজেলা আমীর ও মাওলানা মোস্তফা আমীন উপজেলা সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।
জামায়াত ইসলামী নেতা মাওলানা ছরোয়ার হোসাইন বাদল বলেন, গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার কর্ম পরিষদের সভায় জামায়াতে ইসলামীর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, নায়েবে আমীর ডাঃ ফজলুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুল ইসলাম মোল্লা, মাওলানা অলিয়ার রহমান, সদস্যরা হচ্ছেন মাও: ওবায়েদুল হক, মাও: মোশাররফ হোসেন, মাষ্টার আলী আহমাদ, মাও: মনিরুজ্জামান, মাও: গোলাম সরোয়ার, মাও: মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল, মাও: জাকির হোসাইন, অর্থ বিভাগ মাওলানা ওবাইদুল হক ও অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আনোয়ারী।
কয়রায় কৃষক দলের সমাবেশ
কয়রা প্রতিনিধি
কৃষি বাংলাদেশর অর্থনীতির চালিকাশক্তি। দিনে দিনে আমাদের দেশে কৃষি জমির পরিমাণ কমেছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বেড়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে কৃষকের উন্নয়ন করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে আনতে কৃষিখাতে উৎপাদন বাড়াতে হবে। নিত্যপন্যের শুল্ক কমিয়ে দিতে হবে। কৃষক কেবল এদেশের খাদ্য উৎপাদক নন, বরং দেশের অর্থনিতির অন্যতম স্তম্ভ। কয়রা সদর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে কৃষকেরা ভালো থাকেন। বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক ও কৃষির উন্নয়নের জন্য আগামীতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন অর্জন করতে হবে। বিগত ১৭ বছর এদেশের মানুষ এবং দেশ গড়ার কারিগর কৃষকেরা অবহেলিত ছিল। জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে উপজেলার সকল খাল খনন করা হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনার ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।
গতকাল বিকাল ৩ টায় ঝিলিয়াঘাটা বাজারে কয়রা সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব আসিফ ছিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, শেখ সালাহউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, মোহাঃ হুমায়ুন কবির, অধ্যাপক আবু বকর ছিদ্দিক, এসময় উপস্থিত ছিলেন, শহিদুল্যাহ শাহিন, আবুল বাসার ডাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী,যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম,দেলোয়ার হোসেন, লিটন, স্বেচ্ছাসেবক দলে জেলা সহ সভাপতি ডাঃ নুরুল খোকন, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ,ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, স্থানীয় বিএনপি নেতা ফারুক হোসেন, রিয়াছাদুজ্জমান বাবলু, ইউসুফ আলী প্রমুখ।
এসআই প্রহ্লাদকে চাকুরী হতে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুলতিয়ায় মামলাবাজ, আওয়ামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায় কে চাকুরী হতে অপসারণ করে ও শাস্তির দাবীতে দিত্বীয় বার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বার বেলা ১১ টায় কুলতিয়া মোড়ে কুল্যা টু সাতক্ষীরা সড়কে উপর এ কর্মসূচি পালন করা হয়। কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন বাদশাহ,, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, মোঃ সিদ্দিক সরদার প্রমুখ।
এসময় বক্তারা ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম সহ এস আই প্রহ্লাদ কর্তৃক এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি বর্ণনা তুলে ধরেন।
বক্তাগণ আরোও বলেন,আমরা গতদিন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার পরে বহু অপকর্মের হোতা এস আই প্রহ্লাদ দৌড়ঝাঁপ এবং অপকর্ম ঢাকতে ম্যানেজ করা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তাকে চাকুরী হতে অপসারণ ও শাস্তি না দেওয়া পর্যন্ত চলবে।এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এস আই প্রহ্লদ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালোটাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীবের ঘরের ছেলে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় নেমে তৎকালীন ওসি এলাকার মানুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরাসহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে সাসপেন্ড ও শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান। মানববন্ধন শেষে মেইন সড়কের বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তারেক রহমানের নির্দেশে কাজ করছে বিএনপি
রামপাল প্রতিনিধি
নারীদের রাজনীতিতে সম্পৃক্ত না করলে সমাজ এগিয়ে যাবেনা। নারীদের নিয়ে বিএনপির আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে নারীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, শক্তিশালী রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। অসাম্প্রদায়িক দল বিএনপি সব শ্রেণীর মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই নারীদের নিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শনিবার (৭ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার সদর বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নারীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান ধর্মের কয়েক হাজার নারীরা অংশ নেন।
এ সময় বিএনপি নেতা ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। তাই তারেক রহমানের নির্দেশে সব ধর্মের লোকজনের সাথে সম্প্রতি বজায় রেখে কাজ করছেন তারা। গত ৫আগষ্টের পর মোংলা-রামপালের মন্দির-গির্জা পাহারা দিয়ে সম্প্রতি বজায় রেখেছি। গত ৫আগষ্টের পর বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন ও বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশের সম্প্রতি নষ্ট করতে উসকে দিচ্ছে। আমরা তাতে পা দিবোনা।
নারীদের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, নারীরা সংসারে অনেক কষ্ট করেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব নারীদের জন্য তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তারেক রহমান নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার কথা বলেছেন। সেভাবে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, আলতাব হোসেন বাবু, লুৎফর রহমান, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপি নেতা হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও তরফদার মোতালেব হোসেন।
বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়।
চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজাত ইসলামের নেতা মাওলানা আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা এ্যাডভোকেট সাজ্জাত হোসেন সহ ইউনিয়ান বিএনপির নেতৃবৃন্দরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার আহবান জানান।
বাগেরহাটে বাদোখালী বিল রক্ষায় খাল খনন ও সøুইজগেট সচল করার দাবি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ৫০ হাজার মানুষের আয়ের উৎস্য বাদোখালী বিল রক্ষা, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন ও সøুইজগেট সচল করার দাবি করেছেন পরিবেশকর্মীরা। শনিবার (৭ ডিসে¤॥^র) দুপুরে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাগেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
এসময়, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, সদস্য কামরুন্নাহার পলি, লীলা নারী দাস, মোঃ আলিমুজ্জামান, শেখ নেওয়াজ শরীফ, হাসান মাহমুদ জসিমসহ বাদোখালী বিল এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, বাগেরহাট সদর উপজেলার ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় বাদোখালী বিলে শুকনো মৌসুমে ব্যাপক পানি সংকটের সৃষ্টি হয়। আবার পানি নিস্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বছরের ৬ মাসের বেশি সময় সদর উপজেলার রনভূমি, বাদোখালি, চাপাতলা, খুলসি, আফরাসহ ১৩টি গ্রাম জলাবদ্ধ থাকে। একদিকে প্রয়োজনের সময় পানি সংকট, অন্যদিকে জলাবদ্ধতায় এলাকার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এই গ্রামগুলোর ৫০ হাজার মানুষের কৃষি ও মৎস্য খাতে আয় কমার পাশাপাশি জীবন-যাপনেও নেতীবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে, আগামীতে এই সমস্যাগুলো আরও গুরুতর হতে পারে।
আয়োজকরা বলেন, এসব সমস্যার সমাধানের জন্য বাদোখালী ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা ৪টি সøুইজগেট সচল করতে হবে। এই এলাকার ছোট বড় সকল নদী খাল দখলমুক্ত এবং পুনরায় খনন করার দাবি জানান তারা।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, যাত্রাপুর এবং ষাটগ¤॥^ুজ ইউনিয়নের ৭ হাজার একর জমি নিয়ে বাদোখালী বিল।এই বিলের কৃষি এবং মৎস্য খাতের ওপর নির্ভরশীল প্রায় ৫০ হাজার মানুষ।
ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি
নির্বাচনে মোয়াজ্জেম-পান্নু প্যানেলের পরিচিতি সভা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৫-২০২৭ সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ মোয়াজ্জেম-পান্নু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ ডিসেম্বর দিন ব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার বাদ যহর ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ এ আয়োজন করে ।
ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক, সাবেক মেয়র আনিসুর রহমান খোকা, ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি হিলু মিয়া, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আবু জাফর।
এ সময় বক্তারা মোয়াজ্জেম-পান্নু পরিষদের প্রতি সমর্থন জ্ঞাপন করে পূর্ণ প্যানেলে ভোট প্রদানের অনুরোধ জানান ।
দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় চালনা ডাক বাংলাস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়ের সভাপতিত্বে এবং সাংবাদিক মোঃ মামুনুর রশিদের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ মহানন্দ সরকার। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জাতীয় পর্টির যুগ্ম-আহবায়ক মোঃ শাহাজান আলী সাজু, জেলা মহিলা পার্টির সভানেত্রী ফরিদা ইয়াসমিন, জাপানেতা সৌমিত্র দত্ত।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাপানেতা জিয়ারুল ইসলাম জিয়া, বিপুল কুমার মোড়ল, হুমায়ুন কবির হিরা, মিল্টন গোলদার, মোঃ মজনু ফকির, মোঃ বাদশা মীর, মোঃ শফি মোড়ল, আঃ খালেক সানা, মহাসিন ফরাজি, আবুল হোসেন শেখ, সন্ধ্যা পাল, আমিনুল ইসলাম হিটু, জিহাদ উদ্দিন, সুদীপ কুমার রায় প্রমুখ।
কর্মী সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়কে আহবায়ক, সাংবাদিক মোঃ মানুনুর রশিদকে সদস্য সচিব ও মিল্টন গোলদার, মোঃ মজনু ফকির, বিপুল কুমার মোড়ল, মোঃ শফি মোড়লকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা জাতীয় পার্টি এবং মোঃ জিয়ারুল ইসলাম জিয়াকে আহবায়ক, হুমায়ুন কবির হিরাকে সদস্য সচিব ও মোঃ বাদশা মীর, মোঃ আব্দুল খালেক সানা, মহাসিন ফরাজি, মোঃ আব্দুল গনি গাজীকে যুগ্ম-আহবায়ক করে চালনা পৌরসভা জাতীয় পর্টির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অন্যদিকে সন্ধ্যা রানী পালকে আহবায়ক ও রাশিদা বেগমকে যুগ্ম-আহবায়ক করেন ২১ সদস্য বিশিষ্ট চালনা পৌরসভা মহিলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির গঠন করা হয়েছে।
দাকোপে আদালতের নির্দেশ উপেক্ষা করে ফসল কাটার অভিযোগ
দাকোপ প্রতিনিধি
দাকোপে আদালতের নিষেধাজ্ঞার আদেশ বজায় রেখে এবং এডিসি ও কমিশনার আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফশিল ভুক্ত জমি থেকে বেদখল করাসহ ধান এবং অন্য যেকোন ফসল কর্তন করা থেকে সহকারী কমিশনার ভূমিকে বিরত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কালিকাবাটি এলাকার ভূক্তভোগী মনিরুল হক।
শনিবার বিকাল সাড়ে ৩টায় দাকোপ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে লাউডোব ইউনিয়নের কালিকাবাটি এলাকার মোসলেম মল্লিকের ছেলে মনিরুল হক বলেন, লাউডোব মৌজার ১১.৬৩ একর জমি আমার নানা আদম গাজী ১৯৫০ সালে বন্দোবস্তের মাধ্যমে ও দেওয়ানী আপীল ৪৮৯/৯২ নং মামলার রায়ের মধ্যদিয়ে অর্জন করেন। বর্তমানে তার ওয়ারেশ আমার মাতা নুরজাহান বেগমসহ ১৮ ভাই বোন শান্তিপুর্ন ভাবে প্রায় ৭০/৮০ বছর ধরে ঘর বাড়ি, পুকুর কেটে এবং বিলান জমিতে চাষাবাদ এবং ফসল উৎপাদনসহ আমরা ভোগদখল করে আসছি। কিন্তু এস এ জরিপে ১/১ খতিয়ানে ভুলভাবে রেকর্ড হয়। পরে জেলা প্রশাসকসহ ১১ জনকে বিবাদী করে দেঃ ১৬১/৯০ নম্বর মামলা তৎপর দেঃ আপিল ৪৮৯/৯২ নম্বর মামলা করে গত ১৩/০১/৯৬ আমার নানা আদম আলী গাজির নামে স্বত্ব স্বার্থ দখল এবং অধিকার ঘোষিত হয়। ওই রায় এখনও বহাল আছে। এ ছাড়া ১৯৮১ সাল পর্যন্ত সরকারি কর খাজনা পরিশোধ। বি আর এস জরিপে ১/১ খতিয়ানে উক্ত জমি ভিপি তালিকায় ভ্রমাত্মক ভাবে গেজেট হলে আদম আলী গাজির ওয়ারেশরা বাদী হয়ে জেলা জজ আদালতে অর্পিত ৫১২৪/১২ নম্বর মামলা দায়ের করে যাহা বর্তমানে সাব জজ তৃতীয় আদালতে চলমান। উক্ত মামলায় গত ০৪/০৬/২৪ জেলা প্রশাসকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে নালিশী জমিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখার আদেশ বহাল রয়েছে। কিন্তু গত ১৩/১০/২২ প্রতিপক্ষ বিলাল শেখ গং এবং দিপক কুমার মন্ডল গং ভুল তথ্য সরবরাহ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে ১১.৬৩ একর জমির মধ্যে ৯.৮৯ একর জমি বাংলা ১৩৭৫ সাল থেকে ১৪২৯ সাল পর্যন্ত ৫৪ বছরের ডিসি আর নেয়। যার বিরুদ্ধে এডিসি আদালতে এবং অতিরিক্ত কমিশনার আদালতে মামলা চলমান। উক্ত মামলায় আমাদের দখল আছেন মর্মে প্রতিবেদন রয়েছে। আমাদের রোপনকৃত পেকে যাওয়া ধান জোর পুর্বক ডিসি আর হোল্ডার বিল্লাল গং কেটে নেওযার জন্য উপজেলা সহকারী কশিনারের মাধ্যমে গত ০২/১২/২৪ জমিতে হাজির হলে উপস্থিত সকলের আবেদনের কারনে ধান কাটা বন্ধ করেন। পরবর্তীতে গত ০৫/১২/২৪ আমাদেরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বিল্লাল গংদের দ্বারা অন্যায় ভাবে লাভবান হয়ে আমাদের রোপনকৃত ধান আগামী ০৮/১২/২৪ সহকারি কমিশনার নিজে উপস্থিত থেকে জোরপুর্বক কেটে নেওয়ার হুমকি দেয়। আমাদের রোপনকৃত উক্ত ধান জোর পুর্বক কাটতে গেলে যে কোন ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আমার আশংকা। সে কারনে খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা তৃতীয় আদালতের নিষেধাজ্ঞার আদেশ মেনে মামলা শেষ না হওয়া পর্যন্ত আমরা যাতে ফসল কর্তনসহ শান্তিপুর্ন ভাবে ভোগদখলে থাকতে পারি আপনাদের পত্র-পত্রিকায় লেখনির মাধ্যমে এ আহবান জানাচ্ছি। এ সময়ে উপস্থিত ছিলেন আব্দুল সামাদ, কামরুজ্জামান, আলামিন গাজি।
এ বিষয়ে বিল্লাল শেখ জানান, আমরা সরকারের কাছ থেকে ডিসি আর নিয়েছি। কাগজ পত্রে পাইলে সরকার আমাদের জমি দিবে। মনিরুলদের সাথে আমাদের জমি নিয়ে কোন বিরোধ নেই।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর বলেন, কাগজ পত্রে যেহেতু ভিপি সম্পত্তি সেহেতু ওই জমি সরকারের দখলে থাকার কথা। আর আদালতের স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ রয়েছে। তা ছাড়া ওই সম্পত্তি ডিসি আর দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও জমিতে তো ধান ফেলে রাখা যাবে না এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়ার একইদিনে দুটি ওয়ার্ডে সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান,শেখ ফরহাদ হোসেন ও মোল্যা মশিউর রহমান। যুবদল নেতা খান আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন শেখ আতিয়ার রহমান,শফিকুল ইসলাম খান, খান আফজাল হোসেন,তপন সাহা,গাজী আব্দুল আজিজ, হাবিবুর রহমান হবি,শাজাহান জমাদ্দার, আঃ মান্নান শেখ,শেখ মাহাবুর রহমান, জিয়াউর রহমান জীবন, নজরুল হালদার, হাফেজ মতিয়ার রহমান, খলিলুর রহমান,আবিদ শেখ,সরোয়ার মোড়ল, তাজনুর রহমান,হামান খান, রকিবুল হাসান, আবুল হাসান খান, মনিরুল শেখ,মনিরুজ্জামান সোহাগ,এস এম সাকিব হাসান,প্রভাষ মন্ডল, প্রশান্ত জোদ্দার প্রমূখ।
অপরদিকে খর্নিয়া ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান গাজী। প্রধান অতিথির বক্তব্য দেন খর্নিয়া ইউনিযন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদার। সাধারণ সম্পাদক সাইফুল্লাহ গাজীর সঞ্চালনায় বক্তব্যদেন শেখ শাহিনুর রহমান শাহিন, সরদার আব্দুল করিম,শেখ হুমাউন কবির, সরদার আবুল হোসেন, শেখ রেজোয়ান হোসেন, আঃ হালিম সরদার,শেখ আশরাফ হোসেন, আবুল কালাম বিশ্বাস, ফজলু মোড়ল,হানিফ জোয়ার্দার, লিটন ফকির, জিয়াউর বিশ্বাস, প্রকাশ সরকার, ফারুক গাজী, মেহেদী হাসান তুহিন,সাদ্দাম হোসেন সাগর,রাজু জোয়ার্দার,মুস্তাইন শেখ, রিফাত হাসান, আসলাম শেখ প্রমূখ।
ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া প্রেসক্লাবের বাৎসরিক সাধারণ সভা শনিবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা। সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি কাজী আবদুল্লাহ, জি এম আবদুস সালাম, আনোয়ার হোসেন আকুঞ্জী, মোঃ বিলায়েত হোসেন, আব্দুর রশিদ এলিন, সাব্বির খান ডালিম, জাহিদুর রহমান বিপ্লব, আব্দুর রশিদ বাচ্চু, শেখ আব্দুল মজিদ, আব্দুল লতিফ মোড়ল, এস এম হাবিবুর রহমান, ইলিয়াস হুসাইন, বাবুল সরদার, আশরাফুল আলম, এম এ মজিদ, গাজী আতিয়ার রহমান, এস এম মাহবুব আলম, শেখ সিরাজুল ইসলাম, এস রফিকুল ইসলাম, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, খান মহিদুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, শেখ আব্দুস সালাম, সুজিত মল্লিক, সুমন ব্রম্ম, এস কে বাপ্পী, মিঠুন মন্ডল, দীপ্তিমান রায় বাপ্পী, এফ এম মনির, সেলিম আবেদ, গাজী সোহেল আহম্মেদ, এস এম ফরিদুল ইসলাম, জাহিদ হোসেন সোহেল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের অসংগতি তুলে ধরে সমাজকে বির্নিমানে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সাতক্ষীরার তালা বিএনপির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে শাকদাহ আজিজ কমিউনিটি’র হলরুমে সভা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, তালা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জর্জ কোর্টের জিপি অসিম কুমার, হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোশাররফ হোসেন, হাসিবুর রহমান, কৃষকদল নেতা আলী হোসেন, এপিপি আরিফুর রহমান আলো, এড: শাহরিয়ার হাসিব। আরোও উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক গাজী আল মুহিদ, যুবনেতা সরজিৎ কুমার সরকার, শাহিন হোসেন, মেহেদী হাসান, মেহেদী হোসেন, নুর আহমদ, সফিকুল ইসলাম, সেলিম, সবুজ, জাকির সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা হাফিজুর, রিজভী, ফারুক, সালাম, মনিরুল, জর্জ প্রমুখ।
কালিগঞ্জের রতনপুর কৃষক সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক-কৃষাণীদের সমাবেশ অংশ হিসাবে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে কালিগঞ্জ উপজেলা রতন পুর ইউনিয়ন কৃষকদের উদ্যোগে আয়োজিত সমাবেশে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলুর রহমান সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির, বক্তব্যে রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জাতীয় নিবার্হী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুস সালাম খান, কেন্দ্রীয় সহ-সমবায় সম্পাদক মাহমুদুল আলম শাহীন, সদস্য এ্যাডঃ রমিজউদ্দীন রুমি, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, প্রমুখ।
এ সময় আরো উপস্থিত কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, শরিফুল হালদার, আবুল হোসেন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, আহ্বায়ক মুরশিদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, প্রমুখ।
রামপালে গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র লিফলেট বিতরণ
রামপাল প্রতিনিধি
রামপালের গৌরম্ভা ইউনিয়ন বিএনপি আয়োজনে কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামিমুর রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে। শনিবার বিকেল ৩ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবানের লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শনিবার (৭ ডিসেম্বর) গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এ,টি,এম আকরাম হোসেন তালিম,
উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান শেখ, সাবেক সহসভাপতি মো. ফিরোজ আকুঞ্জী।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরাফত হোসেন, বােেগরহাট জেলা যুবদলের সদস্য মো. মাজহারুল ইসলাম রিপন প্রমুখ। এ সময় গৌরম্ভ ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চার চেয়ারম্যান সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ৪ চেয়ারম্যান সহ ৫৮ আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে নাশকতা মামলা। জানা যায়, শনিবার উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাদী হয়ে ইন্দুরকানী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, বালিপাড়া ইউপি’র চেয়ারম্যান (পলাতক) ও উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি’র চেয়ারম্যান (পলাতক) কামরুজ্জামান তালুকদার শাওন, পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহবায়ক শাহিন হাওলাদার, একই ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামী করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ইন্দুরকানীতে গত চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন গত ০৭ মে রাতে আসামীরা নিজেদের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে এলাকায় ভয়ভীতি ও আতংক সৃষ্টির উদ্দেশ্যে গাবগাছিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ও ভাঙচুর করে।
পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহবায়ক শাহিন হাওলাদার বলেন, মামলায় উল্লেখিত ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। হয়রানি করার জন্য আমাকে মামলায় আসামী করা হয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, বিগত উপজেলা নির্বাচনের সময় ভয়ভীতি প্রদর্শনের জন্য ককটেল বিস্ফোরণ সংক্রান্ত বাদীর টাইপকরা এজাহার পাইয়া যাচাই বাছাই শেষে মামলাটি রেকর্ড করা হয়।
আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্সের কার্যক্রমের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া উপজেলার ৫ নং আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের বাৎসরিক হোল্ডিং ট্যাক্স এর কার্যক্রম অনুষ্ঠিত। গতকাল ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে বিকাল তিনটায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস এম ফরিদ আখতার। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাজাউর রহমান প্রিন্স, দফাদার মোঃ ফজলুর রহমান, মোঃ ওসমান গাজী, মহল্লাদার মোঃ রফিকুল ইসলাম, রিনা বেগম, মোঃ সিরাজুল, মোঃ ফরাদ, মোঃ জাকির, মোঃ আলাইহি প্রমুখ।
টাকা নেওয়ার সময় আটক দুই কারারক্ষী
সাতক্ষীরা প্রতিনিধি
মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই রক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর গ্রামে বেত্রাবতী ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
এই কারারক্ষীরা হলেন মো. মামুন চৌধুরী ও মো. রাজন বিশ্বাস। এদের মধ্যে মামুন চৌধুরী ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজন বিশ্বাস একই জেলার শৈলকূপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবারিকে আটক করে অবৈধভাবে অর্থলাভের উদ্দেশ্যে ব্রিজের ওপর অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। এসময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খবর দেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এসময় জনগণের উপস্থিতিতে তাদের মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ এবং তাদের আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
কুষ্টিয়ায় চাল সংগ্রহের তালিকায় অস্তিত্বহীন ও বন্ধ মিল
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সরকারিভাবে চাল সংগ্রহ অভিযানে অনিয়মের অভিযোগ উঠেছে। মিরপুর ও দৌলতপুরসহ আরও কয়েকটি উপজেলায় অস্তিত্বহীন ও বন্ধ হয়ে যাওয়া মিলের নামে দেওয়া হয়েছে বরাদ্দ। অথচ বরাদ্দের বিষয়ে জানেনও না অনেক মিল মালিক।
সাধারণ মিল মালিকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজসে দিনের পর দিন চলছে এই অনিয়ম।
জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, নিয়ম হচ্ছে লাইসেন্স থাকা সাপেক্ষে চালকল সচল এবং চাল সরবারহ করার সক্ষমতা আছে এমন মিলকে দেওয়া হয় চালের বরাদ্দ। প্রতিবছর একটি বিশেষ কমিটির মাধ্যমে সেইসব চালকলের তালিকা তৈরি করা হয়। বরাদ্দ পাওয়ার পর চালকল মালিকরা খাদ্য অফিসের সঙ্গে চুক্তি করে চাল সরবারহ করে থাকে।
অনুসন্ধানে জানা গেছে, লোকসানের বোঝা মাথায় নিয়ে প্রায় ৫ বছর আগে বন্ধ হয়েছে গেছে জেলার মিরপুর উপজেলার নিমতলা এলাকার শেখ রাইচ মিল। মিলের স্থাপনা ভেঙে সেখানে এখন চলছে চাষাবাদের প্রস্তুতি। সেই মিলের নামে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ মেট্রিক টন চাল। আবার একই এলাকার বাসনা রাইচ মিল বিক্রি হয়ে গেছে চার বছর আগে। এই মিলের নামেও বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১২ মেট্রিক টন চাল।
একই অবস্থা মিরপুরের বিআর রাইস মিলের। মালিক বজলুর রহমান জানান, নবায়ন না করায় বাতিল হয়ে গেছে তার মিলের লাইসেন্স। কিন্তু তার মিলের নামেও বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২ মেট্রিক টন চাল। এই বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না তিনি।
বন্ধ শেখ রাইচ মিলের মালিক মমিনুর রহমান বলেন, আমাদের মিলটা হাস্কিং মিল। এটা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২০ সাল পর্যন্ত মিলটি চালু থাকলেও এরপর থেকে মিলটি বন্ধ আছে। মিলের জন্মলগ্ন থেকে দুইবার আমরা সরকারের কাছে চাল দিতে পেরেছি। বাদবাকি সময় যে দল ক্ষমতায় থাকে সেই দল সিন্ডিকেট চালায়। আমাদের লাইসেন্স আমরা চোখেও দেখি না। এখনো একই অবস্থা। আমাদের সই স্বাক্ষরও লাগে না। ওরাই সই করে, ওরাই বরাদ্দ নেয়।
বাসনা রাইচ মিলের বর্তমান মালিক রাশেদুজ্জামান বলেন, মিলটি চালাতে লোকসানে পড়তে হচ্ছিল, তাই বন্ধ করে দিই। আর ফুডের লাইসেন্সের বিষয়ে আমি কিছু জানি না। কোনো কাগজও হাতে পাইনি।
মিলটির আগের মালিক আমিনুল ইসলাম জানান, মিলটি চালু থাকা অবস্থায় ২০ বছর আগে তিনি ২০ লাখ টাকা সিসি লোন ওঠান। সেই লোন পরিশোধ করতে না পারায় সুদের টাকা অনেক বেড়ে যায়। যার ফলে তিনি ২ বছর আগে এই মিল বিক্রি করতে বাধ্য হন।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন মিল মালিক বলেন, শুধু শেখ, বাসনা বা বিআর রাইচ মিলই নয়, মিরপুর এবং দৌলতপুর উপজেলায় চাল ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া চালকলের মধ্যে অর্ধেকের বেশি অস্তিত্বহীন অথবা বন্ধ।
তারা অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা যোগসাজসে দিনের পর দিন এই অনিয়ম করছেন। সিন্ডিকেটের সদস্যরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদের সাহস করে না। তবে এর প্রতিকার চেয়েছেন তারা।
অনিয়মের সত্যতা স্বীকার করে কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, মিরপুরের বেশিরভাগ চালকলের অস্তিত্ব নেই। দৌলতপুরেও একই অবস্থা। রাজনৈতিক কারণে আমরা কিছু বলতে পারি না।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মিরপুর উপজেলা খাদ্য কর্মকর্তা জিন্নাত জাহান বলেন, তিনজনের একটা কমিটি করে তালিকা তৈরি করে পাঠিয়েছিলাম। এরকম হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি মিলারদের বলেছি আমার ইন্সপেক্টর যদি কোনো মিলের তথ্য গোপন করে তাহলে আপনারা জেলা কর্মকর্তা বরাবর লিখিত জানান, ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান বলেন, প্রত্যেকটা সংগ্রহ মৌসুমের শুরুতেই আমাদের একটা সার্ভে হয়। এই মৌসুমে যে মিলটা ভালো আছে পরের মৌসুমে সেই মিলটা ভালো নাও থাকতে পারে। কেউ বিক্রিও করে দিতে পারে। যেসব মিলের অস্তিত্ব আছে বা চালু আছে আমরা সেই মিলগুলোকে সার্ভেতে রেখেছি। নোটিশ বোর্ডে এবং মিটিংয়ে তালিকা দেওয়া হয়েছে। সেখানে বলা আছে সুনির্দিষ্টভাবে যদি কোনো মিল সম্পর্কে অভিযোগ থাকে, সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বরাদ্দ বাতিল করা হবে। যেসব মিলগুলোর বিষয়ে অভিযোগ উঠেছে সেইগুলোর বিষয়ে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় ৪৭ টাকা কেজি দরে ১৯ হাজার মেট্রিকটন চাল ক্রয় করবে খাদ্য বিভাগ। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম।
সার্চ মানবাধিকার সোসাইটি’র শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ হাদিউজ্জামান এর পিতা হারুন আর রশিদ শুক্রবার দুপুরে মশিয়ালী নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) হাদিউজ্জামানের পিতার মূত্যুর সংবাদ পেয়ে মশিয়ালীর বাড়িতে ছুটে যান সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা এসময় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় সহ সভাপতি ইফতেখায়রুল আলম বাপ্পি, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস হোসেন, সহ সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এম আর জয়, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শিপলু,খানজাহান আলী থানার সভাপতি মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আসাদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রনি, সহ সাধারণ সম্পাদক রাজিব হোসেন মানবাধিকার বিষয়ক সম্পাদক আলামিন ফুলতলা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন প্রমুখ।
আটরা গিলাতলায় যুবদল নেতা হাদিউজ্জামানের পিতার দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ হাদিউজ্জামান এর পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ হারুন আর রশিদ ৬ ডিসেম্বর বেলা ১টায় মশিয়ালী নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) শনিবার সকাল ১০ টায় পাড়িয়ার ডাঙ্গা মশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান¡ শেখ ইকবাল হোসেন,খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারী গাজী মোর্শেদ মামুন, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র ইকবাল হোসেন মিজান সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ এমদাদুল হক, মীর শওকত হোসেন হিট্টু, আব্দুল হাই রুমি, মোঃ হেলাল শরীফ, মোঃ মামুন মেম্বার, হাফেজ গোলাম মোস্তফা, শাহাবুদ্দিন মোল্ল্যা, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাসুম বিল্লাহ, আয়ুব মোল্ল্যা, সরদার রুহুল আলী, তানভির সরদার, শেখ সোহেল, মোঃ শহিদুল ইসলাম সোহেল, আবুল কালাম আজাদ ,ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, সরদার ফজলুর রহমান, মোল্লা আইয়ুব হোসেন, সৈয়দ জাকির হোসেন, মো. মফিজুর রহমান, মোঃ গোলাম সারোয়ার, মো. ফরহাদ হোসেন, সরদার মোস্তাক আহমেদ, মো. নুরু, সৈয়দ হাফিজুর রহমান, শাফি মেম্বার, ইউপি সদস্য আলহাজ্ব আল আমিন, লিটন মেম্বার, শরীফ ওবায়দুর রহমান চয়ন, এস এম ইলিয়াস সরদার, মমতাজ গাজী, ইউনুস মোল্লা, মকবুল সরদার, মোল্লা শরিফুল ইসলাম, রেজা গাজী, মনজুরুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, শেখ জিয়াউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
খানজাহান আলী থানা বিএনপির নবাগত নেৃতবৃন্দকে থানা ছাত্রদলের শুভেচ্ছা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান খানজাহান আলী থানা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, ও সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ , সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব,ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, ফয়সাল হোসেন,সিয়াম হোসেন,মেহেদী হাসান, সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা,আলী হোসাইন,মামুনুর রশিদ মুন্না,আলমগীর হোসেন ইমন,মনজুরুল ইমাম,রাকিবুল ইসলাম,ইসমাইল হোসেন,রাব্বি, মোঃ সিফাত,ফারহান সাব্বির, আখীরুজ্জামান, মানিক বিশ্বাস,শামীম হোসেন অমিত, মাহাবুব হোসেন বাবু, মিরাজুল ইসলাম, রাকিবুল, ইমরান, আরিফ প্রমুখ।
রূপসায় শিক্ষা, সক্রিয় নাগরিকত্ব এবং স্বেচ্ছাসেবকতা প্রশিক্ষণ সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা পরিষদে শনিবার দিনব্যাপী রূপসায় নাগরিক শিক্ষা, সক্রিয় নাগরিকত্ব এবং স্বেচ্ছাসেবকতা প্রশিক্ষণ কর্মসূচি ৭ ডিসেম্বর দিন ব্যাপী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত এই কর্মসূচিতে রূপসা উপজেলার ৩০ জন অংশগ্রহণকারী অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের নাগরিক শিক্ষা সম্পর্কে সচেতন করা, সক্রিয় নাগরিকত্বের গুরুত্ব বোঝানো এবং স্বেচ্ছাসেবকতার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখার দক্ষতা প্রদান করা।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলার প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌসী মিতি এবং আহনাফ রহমান দক্ষতার সাথে এই ৩০ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ চলাকালীন, অংশগ্রহণকারীরা বিভিন্ন দলগত কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং প্রজেক্ট পরিকল্পনা প্রণয়নের কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেন।
জাগো ফাউন্ডেশন সম্পর্কে: জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি মূলত শিক্ষা, যুব উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি উদ্যোগ, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে। জাগো ফাউন্ডেশন বিশ্বাস করে যে শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিলসহ বাবুল (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার ভোর রাতে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১৮৭ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বাবুল চুয়াডাঙ্গা সদর উপজেলার যাতবপুর গ্রামের মৃত যহর আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানায়, শনিবার দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় জেলার কালীগঞ্জ থানাধীন কোটচাঁদপুর সড়কের মোবারকগঞ্জ রেলগেট সংলগ্ন মেসার্স এ. এম. ট্রেডার্স এর সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে বাবুলকে আটক করা হয়। সেসময় তল্লাশি চালিয়ে ১১৮৭ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল ফোন, ০৪ টি সিম কার্ড, ০১ টি ট্রাক এবং নগদ ৬,৭০০ (ছয় হাজার সাতশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
যুব অধিকার পরিষদের ২৪ নং ওয়ার্ডের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ তিন মাসের জন্য খুলনা মহানগর যুব অধিকার পরিষদের আওতাধীন সদর থানার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মহানগর যুব অধিকার পরিষদ সদর থানার সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ আসাদুজ্জামান (মিথুন) কে আহ্বায়ক ও মোঃ রুবেল মুন্সী কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে যুগ্ম-আহ্বায়কবৃন্দ গৌতম শীল, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মেহেদী হাসান সাদী, মেহেদী খান, আব্দুর রহিম শেখ, মোঃ সাগর শেখ। যুগ্ম সদস্য সচিব যথাক্রমে- মোঃ মিজান আকন্দ, সাজ্জাদ হোসেন প্রিন্স, মোঃ বাদল, মোঃ রুবেল, মোঃ আশিকুর রহমান। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ জুয়েল, মোঃ তারেক ইসলাম, আসাদ খলিফা, এস এম রফিকুল ইসলাম, শেখ সালাহ উদ্দিন আহমেদ, মোঃ রাকিব মোল্লা, মোঃ নাসির, মোঃ সুমন শেখ।
খুলনা আর্ট একাডেমী পরিদর্শনে মাসুদুর রহমান সোহাগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগ এবং তার সদস্যদের নিয়ে খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন এ সময় শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস ফুল দিয়ে অভিনন্দন জানায়।
খুলনা স্বাধীন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজ সেবার কাজ করে। মানুষের পাঁচটি মৌলিক চাহিদা নিয়ে কাজ করে থাকেন। সমাজের দূস্ত দরিদ্র ,অসহায় ,সুবিধা বঞ্চিত শিশু, বিনামূল্যে রক্ত প্রদান এ ধরনের কার্যক্রম কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে স্বাধীন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে খুলনায় বেশ সুনাম অর্জন করেছেন। ৭ডিসেম্বর রোজ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকায় চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস সমাজের ভালো কাজ করার জন্য খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা স্বাধীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগ , সুলতানা আক্তার সাধারণ সম্পাদক, হুসাইন খান সাধারণ সম্পাদক, সুমাইয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক, মারুফ শিকদার প্রচার সম্পাদক,রুপা আক্তার তিথি রক্তদান আহবায়ক, সাবিহা বিনতে বর্ষা রক্তদান আহবায়ক, মোঃ রাসেল সদস্য, মোহাম্মদ সোহান , এবং খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শামীম ওসমান , মোহাম্মদ নাজমুল, শিশু শিল্পী সৌহার্দ্য বিশ্বাস ,সম্প্রীতি বিশ্বাস প্রমুখ ।উপস্থিত সকলের কাছে চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রশ্ন করেন নবীন অতিথিদের এই অল্প বয়সে সমাজসেবার দায়িত্ব পালন করার উদ্দেশ্য কি? এক এক করে সবাই অনুভূতি ব্যক্ত করেন। এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যাশা জানায় সকল নবীনরা। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস।
সর্বশেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাদের সঙ্গে সব সময় থাকবেন এবং তার সাধ্যমত সহযোগিতা করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত আলোচনার পরিসমাপ্তি ঘটে।
আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি বাড়ছে আতঙ্ক
♦ খুলনায় দুইমাসে অস্ত্র আইনে ৮ মামলা ♦ উঠতি বয়সি বখাটেদের হাতে অবৈধ অস্ত্র ♦ কেএমপিতে সভা ও উৎস খুঁজতে তৎপর
স্টাফ রিপোর্টার
খুলনায় মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে হিমশিম খাচ্ছে পুলিশ। পরপর কয়েকটি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহারে নড়েচড়ে বসেছে প্রশাসন। অবৈধ অস্ত্রের উৎস খুঁজতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। জানা গেছে, খুলনা মহানগরীতে মাদক কারবারি, উঠতি বখাটে সবার হাতেই রয়েছে অবৈধ অস্ত্র। ৩ ডিসেম্বর রাতে নগরীর নাজিরঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. ইউনুসকে শটগান দিয়ে গুলি করা হয়। দুটি গুলি তাঁর পিঠে ও পায়ে বিদ্ধ হয়। ইউনুস একসময় মাদক কারবারি ছিলেন। এ ছাড়া ২৯ নভেম্বর রাতে টুটপাড়া তালতলা হাসপাতাল এলাকায় খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি আমির হোসেন ওরফে বোয়িং মোল্লাকে গুলি ও কুপিয়ে আহত করা হয়। বুধবার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আধিপত্য বিস্তার দ্বন্দ্বে ২ নভেম্বর রাতে শেরেবাংলা রোডে মো. রাসেল নামে আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ‘অপরাধমূলক কাজে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে। এটা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে মেকানিজম ডেভেলপ করা হচ্ছে। কেএমপিতে মিটিং হয়েছে। অবৈধ অস্ত্রের উৎস খুঁজতে থানা পুলিশ ও গোয়েন্দা বাহিনী কাজ করছে।’
পুুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক বিক্রেতা উঠতি বখাটেদের সঙ্গে অবৈধ অস্ত্রের লিঙ্কেজ পাওয়া গেছে। পাড়ামহল্লায় জালের মতো ছড়িয়ে থাকায় কোনো এলাকায় পুলিশ অভিযান চালালে অন্য এলাকায় জড়ো হয় অপরাধীরা। বরাবরের মতোই গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালে।
মহানগর ও জেলায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয় ৭৫৩টি। এর মধ্যে ২৬৬টি অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা পড়েনি। এদিকে গত দুই মাসে অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনায় আটটি মামলা হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে সেপ্টেম্বরে ডালমিল এলাকায় এলপিজি ব্যবসার আড়ালে অস্ত্র বিক্রির সন্ধান পায় পুলিশ। অভিযানে একটি রিভলবার, একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৩৩ রাউন্ড গুলিসহ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এভাবে অস্ত্র ব্যবসা আবারও শুরু হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
অপরাধ বিশ্লেষক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, উঠতি বখাটেদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় ভীতি ছড়াচ্ছে। এ অস্ত্র যারা সরবরাহ করছে তাদের গ্রেপ্তারে পুলিশকে সক্রিয় হতে হবে।
শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা অসম্ভব মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের সঠিকভাবে বিকশিত করতে পারে না। উন্নত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। উচ্চশিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের একটু সহযোগিতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠতে পারে।
শনিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা বিএমএ মিলনায়তনে ‘শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ কর্তৃক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এ কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ তোশারফ আলী। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও উন্নত বিশ্বের নানা দেশের শিক্ষা-সংস্কৃতির বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। একই সাথে শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের কর্মকাণ্ডে উৎসাহী হয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
ফাউন্ডেশনের সভাপতি এস এম শাহনওয়াজ আলী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ বাগেরহাটের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ আব্দুল আজিজ, খুলনা কোর্টের এপিপি এ্যাড. শেখ আলফাজ হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব খুলনার সাবেক সভাপতি সরদার হাছিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাট, কাজি আজহার আলী কলেজ ফকিরহাটের ১৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন। এ সময় প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এ সময় খুলনার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
‘সাংবাদিকদের সহায়তা ছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটানো সম্ভব ছিল না’
ঝিনাইদহ প্রতিনিধি
দেশপ্রেমিক সাংবাদিকদের সহায়তা ছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটানো সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান মোঃ রাশেদ খাঁন।
তিনি বলেন, জুলাই ছাত্রজনতার বিপ্লবের সময় খুনি হাসিনার দোসর পুলিশ, র্যাব, বিজিবি ও আওয়ামী লীগ ক্যাডারদের গণহত্যার বিভৎস্য ছবি সাংবাদিকরাই তুলে মিডিয়ায় প্রচার করেছিলেন। ফলে হাসিনার পতন ত্বরান্বিত আমাদের জন্য সহজ করে দেয়। এই সমাজ সভ্যতা যতদিন থাকবে সাংবাদিকদের তোলা ছবি ও ভিডিও ফুটেজ বিপ্লবীদের একদিকে যেমন অনুপ্রেরণা যোগাবে তেমনি ভাবে গণহত্যার এই বিভৎস্য ভয়াবহ স্মৃতি স্বজনদেরকে আবেগতাড়িত করবে। দেশ পরিবর্তনে সাংবাদিকদের অবদান সব থেকে বেশি।
মোঃ রাশেদ খাঁন শনিবার দুপুরে তার নিজ জেলা ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রাকিবুল হাসান, সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুবঅধিকার পরিষদের রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মিশন আলী, ছাত্র অধিকার পরিসদের সভাপতি আব্দুল্লা আল মামুন ও ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ মোঃ রিহান হাসান রায়হান।
ফুফু বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
মহেশপুর প্রতিনিধি
ফুফু বাড়ি থেকে ফেরার পথে ঝিনাইদহের মহেশপুর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজান নামের এক কলেজ ছাত্রের মুত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।
শুক্রবার(৬ডিসেম্বর) সন্ধায় উপজেলার সেজিয়া টু গুড়দাহ মহাসড়কের সরকারি পদ্মপুকুর ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সিজানকে রাতেই ঢাকায় রেফার্ড করলে শনিবার(৭ ডিসেম্বর)সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিজান কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে। আহতরা হলেন শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাব্বি হোসেন ও নিহত সিজানের ছোট ভাই রিফাত।
স্থানীয় নাজমূল হোসেন জানান, নিহত সিজান ও তার ছোট ভাই রিফাত নেপা গ্রামের ফুবুর বাড়ি থেকে মোটরসাইকে যোগে কোটচাঁদপুরে ফেরার পথে ঘটনা স্থলে পৌছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জনই গুরুত্বর আহত । আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা হাসপাতলে নিয়ে আসলে রাতেই সিজানে ঢাকায় রেফার্ড করা হয়। এবং রিফাত ও রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে সিজানের মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসাস ইনচার্জ ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতাল থেকে রেফার্ড করা হয়েছে শুনেছি। তবে এদের মধ্যে কেউ মারা গিয়েছে কিনা জানিনা,এখনো কেউ কোন অভিযোগ করেনি।
বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা যুবলীগ নেতার
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ যুবলীগ নেতার হামলায় বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কালিয়ারই গ্রামের শামিম আক্তারের সাথে একই গ্রামের বিএনপি কর্মী বাবুল আক্তারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ০৬ ডিসেম্বর বিকালে শামিম আক্তার মোবাইলে বাবুল আক্তারকে ডেকে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করাই শামিম আক্তারের নেতৃত্বে একই গ্রামের মফিজুর রহমান, সোহাগ সানা, শাহিন সানা, মতিয়ার রহমান ও শাহনাজ খাতুন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবুল আক্তারকে হত্যা চেষ্টা করে। গুরুতর আহত বাবুল আক্তারের পকেটে থাকা ৫৪ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয়। আহত ব্যক্তির চিৎকারে তার স্ত্রী মাছুরা বেগম ছুটে আসলে তাকেও কুপিয়ে হত্যা চেষ্টা করে হামলাকারীরা। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় কেশবপুর থানায় শুক্রবার রাতে আহত বাবুল আক্তারের ভাই মামুন আক্তার লিখিত অভিযোগ করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কুমড়ার বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গৃহিণীরা
আহাদ আলী
শীত আসতে না আসতেই গ্রামাঞ্চলে শুরু হয়ে যায় শীতের সকালে কুমড়ো বড়ি তৈরির ধুম। গ্রামের বিভিন্ন এলাকায় এ দৃশ্য চোখে পড়ার মতো। খুলনার বিভিন্ন এলাকায় কুমড়ার বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গৃহিণীরা। শীতকালীন রসনা বিলাসের অন্যতম সুস্বাদু খাদ্য কুমড়ার বড়ি। এখন শুধু গ্রাম অঞ্চলেই নয়, শহরেও কুমড়ার বড়ির চাহিদা অনেক।
এই কুমড়া বড়ির চাহিদা থাকায় জেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবেও বড়ি তৈরি হচ্ছে। কুমড়া বড়ির চাহিদা থাকায় বাণিজ্যিক ভিত্তিতে কুমড়ার আবাদ হয়ে থাকে। এ কুমড়ো দিয়েই তৈরি করা হয় বড়ি। এ বড়ি তৈরি করে পরিবারিক প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরিবার। সারাবছর ছাড়াও শীত মৌসুমে চাহিদা বেশি থাকায় শীতকালীন রসনা বিলাসের জন্য অন্যতম সুস্বাদু খাদ্য ‘কুমড়া বড়ি’ বানানোর ধুম।
শীতকালীন সব ধরনের তরকারিতে বাড়তি স্বাদ আনয়নের জন্য কুমড়া বড়ির কদর এখন গ্রাম ছাড়িয়ে শহরেও সমাদৃত হয় সমভাবে। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণীর মানুষেরই নিত্যদিনের খাবারে তরকারীর অতি প্রিয় অনুষঙ্গ এ কুমড়ার বড়ি।
আয়েশা খাতুন বলেন, পাকা ও পরিণত চালকুমড়া তার সাথে মাস কালাই কিংবা কালাই বেঁটে পাঁচফোড়ন ও কালোজিরা দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় এই কুমড়া বড়ি।
কুমড়া বড়ি তৈরিতে বেশ পরিশ্রম ও ঝক্কি ঝামেলাও পোহাতে হয় বাড়ির বৌ-ঝিদের। আবার বড়ি তৈরির পর যদি তীব্র রোদ কিংবা তাপ না থাকে তাহলে হাড়ভাঙা খাটুনি আর দীর্ঘ সময়ের পরিশ্রম সবই বৃথা যায়। কেননা বড়ি বানানোর পর যত দ্রুত তা রোদের তাপে শুকানো যায় ততই সুস্বাদু হয় এই কুমড়া বড়ি।
দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। খুব সহজেই গ্রামের নারীরা তৈরি করে থাকেন।
প্রায় প্রতিটি সবজি বা মাছ রান্নায় দিলে বেড়ে যায় স্বাদ। বলা হচ্ছে কুমড়ো বড়ির কথা। শীতের শুরুতেই এ বড়ি তৈরি শুরু করেন বিভিন্ন অঞ্চলের নারীরা। বাণিজ্যিকভাবে বড়ি বিক্রি করেও অনেকে সংসারে এসেছে স্বচ্ছলতা।
একই এলাকার মালেকা খাতুন জানান, বছরে একবার এই কুমড়া বড়ি তৈরি করে থাকি। নিজেদের খাওয়া এবং মেয়ে জামাইয়ের বাড়িতে পাঠানো লাগে। এবারও বাড়ির আঙ্গিনায় লাগানো চালকুমড়া সংগ্রহ করে মাসকলাই মিশিয়ে এ কুমড়া বড়ি তৈরি করেছি। অতি যত্নের সাথে গ্রামের নারীরা কুমড়া বড়ি তৈরি করে।
আনোয়ারা বেগম বলেন, এ ব্যবসায় সারাবছর চললেও ৬ মাস ভালো চলে। তবে পরিশ্রমের তুলনায় তারা তেমন মূল্য পান না।
মৌসুমি কুমড়ো বড়ি ব্যবসায়ী নাজমুল শেখ জানান, শীতকালে এ কুমড়ো বড়ি বিক্রি বেশি হয়। তাই বাড়িতে এসব বড়ি তৈরি করে বাজারে বিক্রি করি। এখন প্রতিদিন আমি ১৫-২০ কেজি কুমড়ো বড়ি বিক্রি করি। সাদা বড়ির চাহিদা বেশি। ৪০০-৪৫০ টাকা কেজি দরে এসব বড়ি বিক্রি করি। এভাবে পুরো শীত মৌসুম চলে বড়ি বিক্রি।
নুর মোহাম্মদ নামে বাসিন্দা বলেন, বাজারের সাদা বড়িগুলো বেশিরভাগই ভালো হয় না। বিক্রেতারা কুমড়ার পরিবর্তে পেঁপে আর আটা মিশিয়ে থাকে। এজন্য আমি প্রতিবছর ডাল আর কুমড়া কিনে বাড়িতে বড়ি তৈরি করি। এ বছর আমি কুমড়া কিনেছি পাঁচটা, ৩০০ টাকায় আর কলাইয়ের ডাল কিনেছি ৬০০ টাকার। এতে কয়েক কেজি কুমড়ো বড়ি পাব। তা দিয়ে যা বড়ি হবে, পুরো শীতকাল খেতে পারব। তাছাড়া আত্মীয়-স্বজনদেরও দিতে হয়। বাড়িতে বানানো বড়ি বাজারেরগুলোর চাইতে অধিক স্বাদের হয়।
খুলনার তৈরি কুমড়ার বড়ি এখন গ্রামের বাড়ির আঙিনা ছেড়ে শহরে এমনকি রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোর কাঁচা বাজারেও স্থান করে নিয়েছে।
খুলনার তৈরি বড়ি জেলার চাহিদা পূরণ করে প্রতিদিনই বাইরে পাঠানো হচ্ছে। এখানকার তৈরি বড়ি অত্যন্ত ভালো ও সুস্বাদু হওয়ায় দিনদিন বেড়েই চলেছে কুমড়া বড়ির চাহিদা।
ফেসবুক পেজের মাধ্যমে কুমড়ো বড়ি অনলাইনে বাজারজাত করে থাকেন। তিনি বলেন, গ্রামীণ পরিবেশে এই কুমড়ো বড়ি তৈরিতে সাড়ে ৫শ টাকার উপরে খরচ পড়ে যায়। এতে করে অন্তত কিছু নারীদের কর্মসংস্থান হয়ে যায়। এসব বড়ি ৬০০ টাকা কেজি হিসেবে অনলাইনে বিভিন্ন জায়গায় পাঠানো হয়।
কৃষি অফিসার জানান, তরকারীতে আমরা সবজী হিসেবে যে চালকুমড়া খাই সেটিই আবার বড় এবং পাকা হলে পরিপূর্ণতা পেয়ে যায়। তাই এই কুমড়ো বড়ি বানাতে চাল কুমড়ার বিকল্প নাই। গত কয়েক বছর ধরে স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাল কুমড়ার চাষ হচ্ছে। বসতবাড়ির অঙ্গিনায়, অনাবাদি পতিত জমি এবং সাথী ফসল হিসেবে জমিতে চাল কুমড়োর চাষ বাড়ছে। প্রায় তিনমাসে এ কুমড়ো চাষের পর তা তরকারীতে খেতে পারে। বড়ির জন্য আবার সংরক্ষণ করে পাকিয়ে আবার তা দিয়ে কুমড়োবড়ি তৈরি করা হয়।
বেনাপোল বন্দর দিয়ে ১৭দিনে ভারত থেকে ১৬৫৫ টন চাল আমদানি
বেনাপোল প্রতিনিধি
শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৭ দিনে ভারত থেকে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দুই বছর পর গত ১৭ নভেম্বর থেকে ফের চাল আমদানি শুরু হয়। ৫ ডিসেম্বর পর্যন্ত এ পরিমাণ চাল আমদানি করা হয়েছে ভারত থেকে।
তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব চাল আমদানি করেছে বলে জানিয়েছেন শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি।
তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ বেনাপোল বন্দর দিয়ে এসব চাল আমদানি করছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সর্বশেষ ছয়টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়। এ নিয়ে ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত ৪৯ ট্রাকে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয় ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে।
ভারত থেকে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
তবে মন্ত্রণালয় আমদানির সময় বেঁধে দিয়েছে। আগামী ১০ ডিসেম্বর শুল্ককর ছাড়া চাল আমদানির শেষ দিন। সময় সীমিত হওয়া এই পরিমাণ চাল আমদানি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা আমদানির সময় বৃদ্ধির দাবি জানিয়েছে সরকারের কাছে।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ২০২৩ সালের ২০ জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এর পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি।
শুল্ক প্রত্যাহার হওয়ায় আবার চাল আমদানি শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত সময়ে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে।
দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচন
খান জাহান আলী থানা প্রতিনিধি
দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কাস ইউনিয়নের রেজিষ্ট্রেশন নং ১১৫৫ নির্বাচন শুক্রবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রেলিগেট কৃষ্ণ মোহন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো ঃ গোলাম রসুল খান এবং পরিচালনা কমিটিতে ছিলেন আনসার উদ্দিন ,আযম সারোয়ার, আরব আলী, আজিজুল ইসলাম ফরাজী । মোট ভোটার ৫৯২৬ জন, ভোট কাস্ট ৪৫২৫ টি, মোট প্রার্থীর সংখ্যা ৬৫ জন। পদ ২৭ টি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম রসূল খান শুক্রবার রাত ৩ টায় নির্বাচিত প্রার্থীদের নামের ঘোষণা করেন। সভাপতি আ:খালেক হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আক্কাস ,মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু,যুগ্ম সম্পাদক মোঃ আফজাল হোসেন,সহ-সম্পাদক দু’জন মোঃ সুজন ও রেজাউল শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সহ- সাংগঠনিক সম্পাদক দু’জন মোঃ কামরুল হোসেন ও বাবুল শিকদার। প্রচার সম্পাদক আবুল কালাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন হাওলাদার, দপ্তর সম্পাদক আব্দুস ছালাম,কোষাধ্যক্ষ মোঃ মাসুদ নির্বাহী সদস্য ১৫ জন মোঃ বাবু শেখ ,মোঃ মিলন শেখ, মোঃ নান্টু মৃধা মোঃ আজগার, মোঃ আনসার মোল্লা মোঃ ইসমাইল খান,মোঃ মেহেদী হাসান বাবু, মোঃ সেলিম, মোল্লা,মোঃ কামরুল শেখ, মোঃ কাইয়ুম মুনসি, কালু মাঝি,আলমগীর মোল্লা, ফেরদৌস সিপাই,জাহাঙ্গীর হাওলাদার,ওহাব আলী শিকদার।
নগরীতে বামজোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি ভারতের আগরতলা, কলকাতা ও বোম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে আক্রমণ ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের প্রতিবাদে এবং দুই দেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে শনিবার (০৭ ডিসেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটি।
জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, ডা. সমরেশ রায়, বাসদ জেলা সদস্য আব্দুল করিম, এ্যাড. সনজিত মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, বিজেপি সরকার ও ভারতে অবস্থানকারী পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা শক্তি মিলে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক আকাক্সক্ষা রক্ষা করতে হবে। ভারতের এই পদক্ষেপগুলোর কারণে দুই দেশের দূরত্ব ও বিদ্বেষ বাড়ছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন সংকটের মধ্যে পড়ছে। দুই দেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক মেরুকরণ সমাজকে বিষাক্ত করে তুলেছে। এই ঘটনায় সাধারণ জনগণের কোন লাভ নেই।
রূপসা চিংড়ি বণিক সমিতির পরিচিতি সভা ও দোয়া
রূপসা প্রতিনিধি
রূপসায় নবগঠিত চিংড়ি বণিক সমিতির আয়োজনে দুর্বৃত্তদের হামলায় সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং এর মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল এবং নবগঠিত চিংড়িবণিক সমিতির নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রূপসা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান মোল্লা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু। চিংড়ি বণিক সমিতির সভাপতি ও রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুবেল মীরের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ দিদারুল ইসলাম, জেলা যুবদলের সদ্য বিদায় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজী। মৎস্য ব্যবসায়ী জলিল হাওলাদার, হাফিজুর রহমান বাবু, শাহ জামাল, জিল্লুর রহমান জনি, মোঃ হুমায়ূন শেখ, মিজানুর রহমান খোকন, ইলিয়াস শেখ, মোঃ হাফিজুর রহমান, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের ছাত্রদল নেতা মিজানুর রহমান, রূপসা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, ছাত্রদল জান্নাতুল নাঈম, আলামিন প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকলকে পরিচয় করে দেয়া হয়। নিম্নে এ কমিটির তালিকা দেয়া হলো-সভাপতি মোঃ রুবেল মীর, সিনিঃ সহ -সভাপতি মোঃ মারুফ হোসেন, সহ- সভাপতি মোঃ জুলফিকার আলী ফকির, সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মোঃ মহিদুল শেখ, সহ -সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু আমির শেখ, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক খান আনিসুর রহমান, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ হেলাল শেখ। উল্লেখ্য, সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মোঃ ফজলুল করিম, মারকাযুল হুদা মাদ্রাসার মুহাতামিম মুফতি আনিসুর রহমান এর যৌথ পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধায়ন বিষয়ক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন করেছে ইয়ুথনেটের ইকোমেন খুলনা। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে ১২টায় এক সেমিনারের মাধ্যমে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধায়নে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান বিষয়ে আলোচনা করা হয়। বছরের প্রতিটি দিন নারীরা সমাজে এবং কর্মক্ষেত্রে যে সহিংসতার শিকার হচ্ছে, তা রোধে নারী-পুরুষ সবার সোচ্চার এবং পরিবর্তনের দূত হয়ে ওঠার কথা বলা হয়। নারী অধিকার, মানবাধিকার, পরিবেশের অধিকার, প্রতিবন্ধী ব্যাক্তি বর্গের অধিকারসহ যেকোনো অধিকারের মূল্যবোধ একই রকম বলে আলোচনায় উল্লেখ করা হয়। ফলে যে কৌশল পরিবেশের অধিকার রক্ষায় কাজ করবে তা নারী অধিকার রক্ষায়ও কাজ করবে বলে আমরা বিশ্বাস করি বলে জানান আলোচকরা।
সেমিনারে ইকো-মেন খুলনার কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে পরিচালনা করেন ইয়ুথনেটের শাহিন সিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো-মেন প্রজেক্ট ম্যানেজার শামসুর রহমান শুভ। এছাড়ও এ সভায় উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া কর্মকর্তারা সচেতনতা মূলক আলোচনা করে এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন।
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস ডিভিশনাল গ্রান্ড ওপেনিং
খবর বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবী সংস্থা ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস খুলনা ডিভিশনাল গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান শনিবার বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এড. নুরুল হাসান রুবা। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি এড, মোমিনুল ইসলাম। সংগঠনের সাঃ সম্পাদক এসএম এ নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান রাস্ট্রদূত ড. রাজু সাহা, ঢাকার কো অর্ডিনেটর আল আমিন, অধ্যাপক জিল্লুর রহমান, মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি এড. অচিন্ত্য কুমার দাস,
শাহরিয়ার রহমান প্রমূখ। সভায় সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সাংবাদিকদের সাথে আজিজুল বারী হেলালের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল শনিবার সন্ধ্যায় স্থানীয় সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
খুলনা প্রেসক্লাবের ভিআইপি কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ভারতের ৪৯টি গণমাধ্যম বিভিন্ন ধরণের গুজব ও মিথ্যাচার করছে। ৫ আগস্ট পরবর্তী হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো ধরণের হামলা-মামলার ঘটনা ঘটেনি। বিএনপি সংখ্যালঘু তত্বে বিশ^াসী না। বিএনপি মনে করে বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী। ভারতের গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে খুলনার সম্পাদকদের এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলামসহ অন্যন্য সাংবাদিকবৃন্দ।
বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সাথে খুলনা বিভাগের ইউনিট প্রধানদের মতবিনিময় আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের কাউন্সিল নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে ৮ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আমান উল্লাহ আমান। মতবিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সকল জেলা ও মহানগর বিএনপির সভাপতি/ আহ্বায়ক ও সাধারন সম্পাদক/ সদস্য সচিববৃন্দ, সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/ আহ্বায়ক ও সাধারন সম্পাদক/ সদস্য সচিববৃন্দ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে “ধানের শীষ” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কেটিসিজেএ’র নব নির্বাচিত নেতৃবৃন্দকে খুলনা নাগরিক সমাজের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত সভাপতি মোঃ আজিজুল ইসলাম (এনটিভি) এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন (মাছরাঙা টিভি)সহ নব নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এক যৌথ অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন যে, নব নির্বাচিত কমিটি তাদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদীর পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।










































