নগরীর নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর-খালিশপুর থানার মধ্যেবর্তী কারিগর পাড়ার চৌধুরীর বিল থেকে রিয়াদুল ইসলাম হৃদয় (১৮) নামে এক কিশোরের মাথা থেতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মরদহটি উদ্ধার করা হয়। হৃদয় খালিশপুর থানাধীন গোয়ালখালির আবু নাসের হাসপাতালের পার্শ্ববর্তী এলাকার মশিউর রহমানের ছেলে। গত চারদিন আগে ওই কিশোর নিখোঁজ হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপসায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার
খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা ব্রিজের টোল প্লাজা এলাকায় বাস ও বাইসাইকেল সংঘর্ষে মাজেদ বিশ্বাস (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের মৃত. শেরআলী বিশ্বাসের ছেলে।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪-৯৫৩৩) একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী মাজেদ বিশ্বাস পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
খালিশপুরে কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার আসামি রুনু গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খালিশপুর লাল হাসপাতালের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজ ছাত্র মো. হাসিবুর রহমান হত্যা মামলার এজহারভুক্ত আসামি রুনু হাওলাদার (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রুনু হাওলাদার খালিশপুর তৈয়বা কলোনীর বারেক হাওলাদারের ছেলে।
গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান আসামিকে আদালতে হাজির করলে আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এ মামলার এজহারভুক্ত ২০আসামির মধ্যে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাকিব ও ফাহিম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতার রুনু হাওলাদার মামলার এজহারভুক্ত আসামি হাসান রাব্বির পিতা।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর তৈয়বা কলোনীর শরীফ আহম্মেদ এর বাড়ির ভাড়াটিয়া পিপলস জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক মো. হাবিবুর রহমান শিকদারের ছেলে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র মো. হাসিবুর রহমান ১৯ আগস্ট বিকেল ৫টার দিকে বন্ধুদের নিয়ে খালিশপুর লাল হাসপাতাল মাঠে ক্রিকেট খেলতে যায়। ৯টার দিকে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের নিচতলায় ব্যাট ও স্ট্যাম্প রাখতে গেলে আগের থেকে ওৎ পেতে থাকা আসামিরা
এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাসিবুর রহমানকে। এসময় মারাত্ম আহত হয় খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ের বাসিন্দা মো. সানোয়ারের ছেলে মো. রানা (২৫)। তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় নিহতের পিতা মো. হাবিবুর রহসান শিকদার বাদী হয়ে খালিশপুর থানায় ২০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৭।
জিরোপয়েন্টে ট্রাক ভর্তি বসুন্ধরার গ্যাস সিলিন্ডার ছিনতাইয়ের চেষ্টা: দ্রুত বিচার আইনের মামলায় সৌরভ গ্রেফতার
স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধিন জিরোপয়েন্ট এলাকা থেকে বসুন্ধরা এলপি গ্যাসের ট্রাক ভর্তি সিলিন্ডার ময়লাপোতা মোড়ে নিয়ে ছিনতাই চেষ্টার দ্রুত বিচার আইনের মামলার এজহারভুক্ত আসামি সৌরভ হাজরা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সৌরভ হাজরা নগরীর ফরাজী পাড়া লেনের গৌতম হাজরার ছেলে।
গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন কুমার মৈত্র আসামিকে আদালতে হাজির করলে আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। গত ২৩ আগস্ট এ মামলার ৫আসামি মেহেদী হাসান বাবুল, মো. সুমন, রাকিবুল ইসলাম, মো. মহিবুল ইসলাম ও মো. জব্বার আলিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। আদালত ওই দিন ৫জনের প্রত্যেককে দু’দিন করে রিমা- মঞ্জুর করেছিল ।
মামলার বিবরণে জানা যায়, ১৮ আগস্ট রাতে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে বসুন্ধরা এলপি গ্যাসের ৭৬০ পিস সিলিন্ডার ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৩৬৪) ছিনতাই করে আনা হয় ময়লাপোতা মোড়ে । ঝিনাইদহে বসুন্ধরার ডিপো থেকে এসব সিলিন্ডার নিয়ে ট্রাকটি মোংলা গ্যাস প্ল্যান্টে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে জিরোপয়েন্ট এলাকায় একটি মোটরসাইকেল পিছন থেকে ওভারটেক করতে গেলে ট্রাকটির সামান্য ক্ষতি হয়। এসময় তারা মোটরসাইকেল নিয়ে সামনে বেরিকেড দিয়ে ট্রাকটি থামাতে বাধ্য করে। পরে ট্রাকের চালক ও হেলপারকে একটি প্রাইভেটকারে তুলে ময়লাপোতা মোড়ে নিয়ে মারধর করে ট্রাকের কাগজপত্র, মোবাইল ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এসময় ছিনতাইকারী চক্রের আরেক অংশ ট্রাকটি ঘুরিয়ে শহরের ময়লাপোতা মোড়ে নিয়ে আসে। সেখানে ট্রাক থেকে গ্যাসের খালি সিলিন্ডার নীল রঙের একটি পিকআপে (রেজিস্ট্রেশন বিহীন) নামানো হয়। সংবাদ পেয়ে নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামাল এসে রাত সাড়ে ১২ টার দিকে ময়লাপোতা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করেন। এঘটনায় ট্রাকের ড্রাইভার মো. রুবেল ফরাজী বাদী হয়ে ফরাজী পাড়া লেনের গৌতম হাজরার ছেলে সৌরভ হাজরাসহ ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞানামা আরো ৩/৪জনের বিরুদ্ধে হরিণটানা থানায় আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেন যার নং-৮।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৮
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬৭০০ টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দিলখোলা রোডের কাকন এর বাড়ীর ভাড়াটিয়া মো লিটন ফকিরের ছেলে মো. জুম্মান ফকির (২৮), খালিশপুর নয়াবাটি রিতার বাড়ীর ভাড়াটিয়া মৃত. মোসলেম ফরাজীর ছেলে মো. রেজাউল করিম (৩৭), পূর্ব বানিয়াখামার চৌধুরী গলি মদিনাবাগ লেনের মৃত. ওয়াজেদ আলী শেখের ছেলে মো. ইকবাল শেখ ওরফে ছোটন (৪৩), সোনাডাঙ্গা বউ বাজার কালভার্টের পাশে রাহাতের বাড়ীর ভাড়াটিয়া লতিফ শিকদারের ছেলে মো. সাব্বির শিকদার (২২), সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড এর দক্ষিনের বাসিন্দা আবু ছামাদ এছান কোরেশীর স্ত্রী মোসা. সুলতানা বেগম ওরফে কাকলি (২৫), খালিশপুর বঙ্গবাসি খাদেমুল মাদ্রাসার পাশের বাসিন্দা মো. মনজুর আলমের ছেলে মো. মুরাদ হোসেন (৩২), ফুলতলা থানার দামোদর শেখবাড়ীর মৃত. কবির শেখের ছেলে মো. ইসলাম শেখ (২৭) ও একই এলাকার মো. রিজাউল সরদারের ছেলে মো. মিরাজুল ইসলাম (২৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬৭০০ টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।
শৈলকুপায় র্যাবের অভিযানে ৮৪পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজারে অভিযান চালিয়ে ৮৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৭ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার হরিশপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. রাজন আহমদ (২৫)।
র্যাব-৬ জানায়, ২৭ আগষ্ট রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের আজিজ চায়ের দোকানের সামনে থেকে ৮৪ পিস ইয়াবাসহ রাজন আহমদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বেনাপোলে র্যাবের অভিযানে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৭ আগষ্ট রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মো. আব্দুর রাজ্জাক মিয়ার ভাড়াটিয়া মো. মাসুদ রানা (২০)। সে একই থানার বৃত্তিআঁচড় গ্রামের মো. আইজদ্দীনের ছেলে।
র্যাব-৬ জানায়, ২৭ আগষ্ট রাত সোয়া ১০টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় আড়াই কেজি গাঁজাসহ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ৯৪পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন হাসাদাহ বাজারে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রাঙ্গিয়াপোতা গ্রামের মৃত. রবিউল হোসেনের ছেলে আব্দুল ছাত্তার (৫০)।
র্যাব-৬ জানায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন হাসাদাহ বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের রোজি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে ৯৪ পিস ইয়াবাসহ আব্দুল ছাত্তারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
নবারুণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ইদ্রিস আলী’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
নবারুণ সংসদ-এর সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র নির্বাহী সদস্য প্রয়াত মো. ইদ্রিস আলী’র স্মরণে নবারুণ সংসদের উদ্যোগে সংসদের নিজস্ব মিলনায়তনে গতকাল শুক্রবার সকাল ১০টায় তাঁর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবারুণ সংসদের সভাপতি গাজী ওহিদুর রহমান টুকু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. খাইরুল এহসান মানিক। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, নির্বাহী সদস্য এড. এমদাদুল হক হাসিব, ফরহাদ নেওয়াজ টিপু, আব্দুস সামাদ কচি, বনানী সুলতানা ঝুমু, উপদেষ্টা খায়রুল আনাম বাবলু, এস এম রেজাউর রহমান বাবুল, আব্দুল করিম বাবু, কামাল পাশা হারু, সদস্য কাজী মুজিবর রহমান, মো. গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, একরামুল করিম, এস এম আল বেল্লাল, মো. ফারুখ হোসেন, মাহাফুজুর রহমান রাজিব, মাহাবুবুর রহমান সেণ্টু, এবং মহুরুমের পরিবারবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রয়াতের স্মৃতিচারণ করেন। পরিশেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা দারুল উলুম মাদ্রাসার মাওলানা মো. ওবায়দুল্লাহ।
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান মারা গেছেন
ঢাকা অফিস
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসবভনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) রাহাত খানের স্ত্রী অপর্ণা খান ফেসবুকে স্বামীর মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি ডায়বেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে অসুস্থ হয়ে বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন। রাহাত খানের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পান তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। এর পাশাপাশি তার শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে বারডেম হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। যার জন্য তার চিকিৎসা প্রক্রিয়াটা জটিল হয়ে পড়ায় সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন। এদিকে রাহাত খাানের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুর খবরে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার স্মৃতি স্মরণ করে শোক প্রকাশ করেন।
রাহাত খানের বর্ণাঢ্য জীবন: রাহাত খান ১৯ ডিসেম্বর ১৯৪০ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে রাহাত খান কিছুদিন জোট পারচেজ ও বিমা কোম্পানিতে চাকরি করে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে যোগদান করেন। তারপর একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন তিনি। ১৯৬৯ সালে দৈনিক সংবাদ পত্রিকায় তার সাংবাদিকতা জীবনের হাতেখড়ি। পরে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদান করেন। ২০০৯ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী ও ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান পত্রিকা। সবশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাহাত খান ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। জনপ্রিয় ও বিখ্যাত থ্রিলার সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি করা।
বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে রাহাত খান কথাশিল্প, ছোটগল্প, প্রবন্ধ-নিবন্ধ ও উপন্যাসের নিপুণ কারিগর হয়ে উঠেছেন। ১৯৭২ সালে তার প্রথম গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয় প্রকাশিত হয়। তার পরবর্তী উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমল ধবল চাকরি, ছায়াদম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্য মাঠের খেলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, দুই নারী, কোলাহল ইত্যাদি।
ইতিমধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩), সুহৃদ সাহিত্য পুরস্কার (১৯৭৫), সুফী মোতাহার হোসেন পুরস্কার (১৯৭৯), আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮০), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৮২), ত্রয়ী সাহিত্য পুরস্কার (১৯৮৮) এবং দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় একুশে পদক (১৯৯৬) পেয়েছেন।
সাতক্ষীরা পৌরসভার প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দী
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
জলবদ্ধতায় ভুগছে সাতক্ষীরা পৌরসভার বেশির ভাগ এলাকার মানুষ। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে ডুবে থাকে রাস্তা-ঘাট, ঘর-বাড়িসহ ফসলী জমি। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলা আর প্রভাবশালীদের অবৈধ নেটপাটা দিয়ে মৎস্যঘের করার কারনে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে অতি বৃষ্টির কারনে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা বাসী’র অভিশাপ এখন জলবদ্ধতা। সাতক্ষীরার পৌরসভার মুনজিতপুর, রথখোলা, পূর্ব রাজার বাগান, ঢালী পাড়া, কুলিন পাড়া, বদ্দিপুর কলোনী, গদাইবিল, পুরাতন সাতক্ষীরা সরদারবাড়ি, মাদ্রাসা পাড়া, দাসপাড়া, ঋষিপাড়া, সরকারপাড়া, উঃকাটিয়া, কামালনগর, পলাশপোল, রসুলপুর, মধুমল্লার ডাঙ্গী, মেহেদিবাগসহ শহরের অধিকাংশ এলাকা গত কয়েকদিনের টানা বর্ষনে পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে এ সব এলাকার প্রায় ২০ হাজারের অধিক মানুষ। অনেকের বাড়ির উঠানে হাঁটু সমান পানি জমে গেছে। রাস্তার উপর ২/৩ ফুট পানি জমে জনসাধারনের চলাচল বিঘিœত হচ্ছে। বাড়ি থেকে কাজের সন্ধানে পুরুষেরা পানি ঠেলে বাহিরে বের হলেও নারীরা বের হতে পারছেননা। তলিয়ে গেছে এসব এলাকার শত শত বিঘা ফসলি জমি, মৎস্যঘের ও রাস্তাঘাট। বিপাকে পড়েছেন প্রসূতি মায়েরা। জলাবদ্ধ এসব অঞ্চলে বর্তমানে নিরাপদ খাবার পানি সংকটের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। পরিবেশ দূষন শুরু হয়েছে। আর এ জন্য অপরিকল্পিত বেঁড়িবাধ দিয়ে মৎস্য ঘের, পৌসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়া, নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া ও সংযোগ খালগুলো যথাযথভাবে খনন না করা, খালের মধ্যে নেট পাটা দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টিসহ বর্ষার পানি নদীতে না পড়তে পারাকেই দায়ী করেছেন নাগরিক সমাজের নেতারা। ইতিমধ্যে অপরিকল্পিত বেঁড়িবাধ অপসারণের মাধ্যমে জলবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী ও সুশীল সমাজ কয়েক দফায় মানব বন্ধনও করেছেন। এলাকাবাসি নিজ উদ্দ্যেগে ড্রেনেজ ব্যাবস্থা চালু করে যতসামান্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও জরুরি ভিত্তিতে তারা জেলা প্রশাসক ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরায় ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়ানোর হুমকি , এক যুবক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ‘ল’ কলেজের শেষ বর্ষের এক ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে ফিরোজুর রহমান রানা নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজুর রহমান রানা (৩৫) শহরের নিউ মার্কেট এলাকার খলিলুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ‘ল’ কলেজের ওই শিক্ষার্থী জানান, আমার মোবাইল থেকে কৌশলে ৫-৬টি ছবি নিয়ে নেন ফিরোজুর রহমান রানার স্ত্রী মিতালী। এরপর মিতালী সেই ছবি তার স্বামী রানার কাছে সরবরাহ করে। রানা সেই ছবি কয়েকজনের কাছে দেয়। এরপর ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এরপর ওই অভিযোগের ভিত্তিতে রানাকে ডিবি পুলিশ আটক করেন। তিনি এ সময় আটক রানার উপযুক্ত শাস্তির দাবি জানান। সাতক্ষীরা ডিবি পুলিশের এস আই ফরিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
সাতক্ষীরায় বৃদ্ধের মৃত্যু, নতুন ৬ জন সহ হাজার পেরোলো আক্রান্তের সংখ্যা
সাতক্ষীরা প্রতিনিধি
কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তিনি মারা যান। এনিয়ে, জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আজ পর্যন্ত মোট ২৮ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৮২ জন। কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আনারুল ইসলাম (৭৪)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলা সদররের মৃত ফজলুল করিমের ছেলে। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২২ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন যশোর জেলার মনিরামপুর উপজেলা সদররের আনারুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।
এদিকে,গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১ হাজার ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৮৪৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ১ হাজার ২ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৮০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
বাগেরহাটে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় রশিদেয়া রিয়াজুল হাসান বায়েজিদ(৩০) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে সন্ন্যাসী ফাড়ি পুলিশ। বিকেল ৫টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজারের নিজ বাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বায়েজিদ স্থানীয় ডা. মুনছুর আলী হাওলাদারের ছেলে।
নিহতের বোন রুনা জানান, দুপুরে খাবার খেতে না যাওয়ায় বিকেল ৪টার দিকে ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে আড়ার সাথে তার মৃত দেহ ঝুলতে দেখি। তিনি আরো অভিযোগ করে বলেন ভাইকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে।
সন্ন্যাসী পুলিশ ফাড়ির আইসি মো.নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠাবো। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
বাংলাদেশে আটকে পড়া ৩ হাজার ১৭৮ জন ভারতীয় বেনাপোল দিয়ে দেশে ফিরে গেছেন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত এক সপ্তাহে ৩ হাজার ১৭৮ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছে। করোনার কারনে এরা বাংলাদেশের বিভিণœ অঞ্চলে গত ৪ মাস ধরে আটকা ছিল। ফিরে যাওয়া ভারতীয়দের সংখ্যা ক্রমেই কমে আসছে। গত ৭ দিনে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত সরকারের আরোপিত শর্ত মেনে ৩ হাজার ১৭৮ জন নিজ দেশে ফিরে গেছেন। একই সময়ের মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৪৮১ জন বাংলাদেশী। নতুন শর্ত পুরন করে গত ১৮ আগস্ট থেকে ভারতীয়রা নিজ দেশে ফিরতে শুরু করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণ দেখিয়ে ২৭ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।এতে করে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েন বাংলাদেশ। ১৮ আগস্ট ভারতীয় হাই কমিশনারের অনুমতিপত্রও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশের শর্ত দেয় ভারত সরকার। এই শর্ত মেনে গত ১৮ আগস্ট সকাল থেকে ভারতে ফিরে যেতে শুরু করেন ভারতীয় পাসপোর্ট যাত্রীরা। ভারতীয় নাগরিক গঙ্গাধর বলেন, ‘আমার বাড়ী দার্জিলিং শহরে। চলতি বছরের এ বছর মার্চ মাসে ফরিদপুর রাজবাড়ীতে এক আত্মীয়র বাড়ীতে বেড়াতে এসে আটকে যাই। দীর্ঘদিনের এই আতিথিয়তা সারা জীবনেও ভুলবো না। আসলেই বাংলাদেশিরা খুবই উদার মনের।
বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন।বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপক্ষে ভারতে প্রবেশ করছেন।তবে ভারত থেকে ফেরা যাত্রীর সংখ্যা দিন দিন কমে আসছে।
সীমান্তে পৃথক অভিযানে ৪২০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল’র সাদিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ৪২০ বোতল ফেনসিডিল সহ আমান হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । আটক আমান বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আমির আলীর ছেলে।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাদিপুর মাঠ পাড়া থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ও গোড়পাড়া এলাকা থেকে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে সোহেল মুন্সি(২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিন রাত ৯টার দিকে সে মোড়েলগঞ্জ ফেরিঘাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায়। গুরুতর জখম অবস্থায় খুলনায় নেওয়া হলে সেখানে সে মারা যায়। সোহেল বরাইখালী গ্রামের সেকান্দার মুন্সির ছেলে। থনা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, দুই বন্ধু মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। রেসে অংশ নেওয়া অপর জন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
এনইউবিটি খুলনাতে অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্বাবধানে দু’দিনব্যাপী সাতক্ষীরা জেলার ৪৫টির অধিক কলেজের ১৫০ জনের অধিক শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম, এ সময় তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম বিস্তারে পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে এনইউবিটিকে। সেই প্রেক্ষিতে আজকে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলার সকল কলেজ শিক্ষকদের। তিনি আশা করেন, এই প্রশিক্ষণ গ্রহনের মাধমে জেলার শিক্ষকরা উপকৃত হবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনইউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক এস.এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মো: রবিউল ইসলামসহ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালিয়ায় ট্রলির চাপায় ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া পৌর শহরের উথলি এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) সকালে বালিবাহী ট্রলির চাপায় ইমামুল ফকির (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মধুমতি ব্যাংক, কালিয়া শাখার সিকিউরিটি গার্ড ছিলেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমামুল ফকির কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামির ফকিরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে কালিয়া থেকে ইমামুল বাইসাইকেলে তার বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে কালিয়া পৌর এলাকার উথলি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি টলি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত ইমামুলকে উদ্ধার করে মূমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’
খুলনা-মংলা সড়কে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই
ফকিরহাট প্রতিনিধি
খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় একটি ইজিবাইক ছিনতাই করে পালিয়েছে অজ্ঞাত ছিনতাই কারী চক্র। ঘটনাটি বৃহস্পতিবার বিকালে ভট্র-বালিয়াঘাটা ব্রীজ এর উপর। ইজিবাইকটি হারিয়ে অসহায় চালক দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের হতদরিদ্র ইজিবাইক চালক মুজিবর শেখ জানান, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫ টায় তিনি ফয়লা বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলেন। এসময় দুইজন ব্যাক্তি তার ইজিবাইকটি ভাড়া করেন সোনাতুনিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত। তিনি যাত্রী নিয়ে সোনাতুনিয়া মাদ্রাসা ষ্ট্যান্ডে পৌছালে যাত্রী বেশে ইজিবাইকে থাকা সেই দুইজন ব্যাক্তি ১৫টি ডাব ক্রয় করে তার ইজিবাইকে তোলেন। সে সময় ইজিবাইক চালক সোনাতুনিয়া বাসষ্ট্যান্ডে পৌছালে চক্রটি তাকে ভট্ট-ব্রীজের কাছে তাদের মাইক্রোতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি গাড়ী নিয়ে ব্রীজের সন্নিকটে আসলে একটি সাদা রংয়ের মাইক্রোর কাছে গিয়ে ডাব তুলতে থাকা অবস্থায় ইজিবাইকের যাত্রী দুইজন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোর ভিতর ফেলে দেয় এবং যাত্রী বেশী ছিনতাই চক্রের দুই সদস্য তার ইজিবাইকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোর দরজা বন্ধ করে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে খুলনার দিকে চালাতে থাকে। পরে ভুক্তভোগীকে ঢাকা মাওয়া মহাসড়কের মোল্লাহাট এলাকার একটি র্নিজন স্থানে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে চক্রটি দ্রুত পালিয়ে যায়। তবে শুক্রবার সন্ধায় এ রির্পোট লেখা পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নী বলে পুলিশ জানিয়েছেন।
বিএনপি নেতা ফারুক হোসেনের ভগ্নিপতির ইন্তেকালে নগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানার ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন এর ভগ্নিপতি অ্যাডভোকেট আমীর হোসেন খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ২৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা হয়। জানাযায় অংশ নেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, এড. এ এম শহিদুল আলম, মো. শাহজাহান, এড. মশিউর রহমান নান্নু, এড. কামরুজ্জামান টুকু, মেহেদী হাসান সোহাগ, এড. আমীর হামজা জেমস, কাজী নজরুল ইসলাম। জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
স্মরণ সভায় তালুকদার আব্দুল খালেক: ইউনুচ আলী ও আলী আকবর খুলনার ছাত্র রাজনীতির দু:সময়ে অন্যতম কিংবদন্তী সাহসী নেতা ছিলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ ইউনুচ আলী ইনু ও আলী আকবর শেখ খুলনার ছাত্র রাজনীতির দু:সময়ে অন্যতম কিংবদন্তী সাহসী নেতা ছিলেন। খুলনায় যখন কেউ রাজনীতির নাম শুনলে ঘর থেকে বের হতো না তখন ইউনুচ আলী ইনু জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। সেই ৬০ এর দশকে তিনি ছাত্র রাজনীতি শুরু করেন। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং খুলনায় মুজিব বাহিনীর ডেপুটি কমা-ার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। একই সাথে আলী আকবর শেখ নিজস্ব যোগ্যতায় রাজনীতিতে নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি জিয়া এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলেন। আকবরের নেতৃত্বে নগরীতে ছাত্র রাজনীতি প্রত্যেকটি কলেজে মাথাচাড়া দিয়ে উঠেছিলো। কলেজে তার নিশ্চিত বিজয়কে স্বৈরশাসকের গু-ারা ছিনিয়ে নিলেও রূপসা উপজেলা নির্বাচনে তাকে পরাজিত করতে পারে নি। তিনি রূপসার প্রতিটি মানুষকে সরাসরি নামে চিনতেন এবং ডেকেছেন। রূপসায় আকবরের আগে কেউ কখনও আওয়ামী লীগের রাজনীতিতে বিজয় অর্জন করতে পারে নি, সেখানে আলী আকবর আওয়ামী লীগের বিজয়ের বীজ রোপন করে গেছেন। এছাড়া শ্রমিক নেতা শেখ আনসার আলী শিল্পাঞ্চলের একটি বড় অংশের নেতৃত্ব দিয়েছেন। জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে তিনি অনেকবার গুরুতর আহত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। অনুরূপভাবে হাবিবুর রহমান হাবিব, গাজী মোহাম্মদ আলীদের অবদানের কারনে আজ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা ছিলেন আওয়ামী লীগের অত্যন্ত পরীক্ষিত নেতা। আলহাজ্ব শেখ মজনু আওয়ামী লীগে যোগদানের পর হতে সাংগঠনিক ভাবে দৌলতপুর সহ নগরীতে অনেক কর্মকা- করেছেন। তিনি অসহায় মানুষের মুখে আহার তুলে দিতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছেন। এসকল নেতা বার বার পৃথিবীতে আসবে না। নেতৃবৃন্দ চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন বঙ্গবন্ধু’র আদর্শে কিছু কাজ। তাদের সেই আদর্শিকতা, ত্যাগ আর ধৈর্য্যকে আমাদের আয়ত্ব করতে হবে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ ইউনুচ আলী ইনু, আলী আকবর শেখ, শেখ আনসার আলী, আলহাজ্ব শেখ মজনু, গাজী মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব, এ্যাড. শেখ নুরুল হক সহ সকল মৃত নেতৃবৃন্দের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, বেগ লিয়াকত আলী, নুর ইসলাম বন্দ, কামরুজ্জামান জামাল, শেখ সৈয়দ আলী, তসলিম আহমেদ আশা, আশরাফুজ্জামান বাবুল, অসিত বরণ বিশ্বাস, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এস এম খালেদীন রশিদী সূকর্ণ, মো. সফিকুর রহমান পলাশ, মো. ইমরান হোসেন। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাবেক জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এ্যাড. কাজী বাদশা মিয়া, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন খান, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যা. রুনু ইকবাল, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, মাকসুদ আলম খাজা, এ্যাড. আব্দুল লতিফ, আবুল কাশেম ডাবলূ, অধ্যক্ষ ফ. ম. আ. সালাম, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, মোল্লা মুজিবর রহমান, শাহীন জামাল পন, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, অজিত বিশ্বাস, মো. ওয়াজেদ আলী মজনু, গোপাল চন্দ্র সাহা, শেখ আব্দুল কাদের, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, জামিল খান, মাহামুদুর রহমান রাজেস, মো. শহিদুল হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মরণ সভা শেষে নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ এবং সদ্য মৃত নেতাদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাগেরহাটে চাচার বিরুদ্ধে ভাতিজীর জমি দখলের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে চাচার বিরুদ্ধে ভাতিজির জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। মোল্লাহাট উপজেলা সদরের বাজার সংলগ্ন মৃত শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিম তার আপন চাচা শেখ ফয়জুল করিমের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
ফাহমিনা করিম বলেন, আমার দাদা শেখ আব্দুল লতিফের চার বোন ও দুই ছেলে আমার বাবা শেখ রেজাউল করিম এবং চাচা শেখ ফয়জুল করিম পিন্টু। আমরা তিন বোন পেশাগত কারণে এলভকায় থাকি না। আমার বাবা মৃত্যুবরণ করার পর থেকে আমার চাচা আমাদের পৈত্রিক সম্পত্তি জোর দখল করে নেওয়ার চেষ্টা করে। আমাদের বিভিন্ন জমি দখল করে নেয়। আমরা নায্য পাওনা বুঝে পেতে ২০১৯ সালে বাগেরহাট আদালতে বাটোয়ারা মামলা করি(মামলা নং ৮৪/১৯)। এরপরে আমার চাচা শেখ ফয়জুল করিম পিন্টু বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মানের চেষ্টা করেন। পরবর্তীতে আমরা উচ্চ আদালতে আবেদন করলে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী আদালত ওই জমিতে কোন প্রকার কাজ না করার জন্য ৬ মাসের নিষেদ্ধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞা ২৫ আগস্ট পর্যন্ত বলবত ছিল। কিন্তু এর আগেই ১১ আগস্ট দেওয়া সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তি আদালতের অধীনে দেওয়া সকল প্রকার আদেশের সময়সীমা বর্ধিত করণের আদেশ দেন। যার ফলে আমাদের জমিতে দেওয়া নিষেধাজ্ঞা এখনও বলবত রয়েছে বলে দাবি করেন ফাহমিনা করিম। কিন্তু আমার চাচা একজন লোভী প্রকৃতির লোক হওয়ায় ২৬ আগস্ট থেকেই অতিরিক্ত শ্রমিক নিয়ে ওই ভবন নির্মান কাজ শুরু করেন। আমি আমার জমি রক্ষার স্বার্থে পুলিশের দারস্থ হয়েছি। আমার দাবি যতদিন পর্যন্ত আদালত স্বাভাবিক না হবে ততদিনের মধ্যে এই জমিতে কোন প্রকার কাজ করতে পারবেন না। আমার ন্যায্য পাওনা প্রাপ্তির জন্য এই নিষেধাজ্ঞা বলবত রাখার অনুরোধ করছি।
ফাহমিনা করিম আরও বলেন, মোল্লাহাট বাজার সংলগ্ন আমাদের ঐতিহ্যবাহী বাড়িতে প্রবেশের জন্য কোন রাস্তা না রেখেই আমাদের জমি দখল করে আমার চাচা ভবন নির্মান শুরু করেছেন। চাচাকে প্রবেশ পথের জন্য অনেক অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। আমরা আমাদের জমি ফেরত চাই। এব্যাপারে অভিযুক্ত শেখ ফয়জুল করিম পিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।
তবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শেখ ফয়জুল করিম পিন্টুর স্ত্রী রেহেনা পারভীন বলেন, এই জায়গা আমাদের আমরা ভবন নির্মান করছি। ভবন নির্মান না করার জন্য ফাহমিনা করিম যে নিষেধাজ্ঞা নিয়েছিলেন তার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আমাদের ভবন নির্মানে আর কোন বাঁধা নেই।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির বলেন, ফাহমিনা করিমের পক্ষে সাবেক ভাইস চেয়ারম্যান মেজবা উদ্দিন সরদার একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি যাচাই বাচাইয়ের জন্য আমরা উভয় পক্ষকে ডেকেছি। তাদের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই-শিক্ষক জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও এক স্কুল শিক্ষক জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার উপজেলার পূর্ব -ডুমুরিয়ার কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছোট ভাই আ‘লীগ নেতা আহত আব্দুস সাত্তার জানান আপন বড় ভাই শাজাহান গাজীর সাথে তার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে বড় ভাই শাহজান গাজী পরিকল্পিত ভাবে দা,লাঠি,সোটাসহ তার দল বল নিয়ে বাড়ীতে ঢুকে ভাংচুর ও হামলা চালায়।এ সময় ঠেকাতে গেলে শিক্ষক ওলিয়ার রহমান গাজী রক্তাক্ত জখম ও আ‘লীগ নেতা আব্দুস সাত্তার গুরুত্বর আহত হয়। অপর দিকে বড় ভাইয়ের ছেলে ইয়াছিন গাজী ও তার স্ত্রী সাজেদা বেগমও আহত বলে তারা দাবি করেন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনা প্রসংগে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান এ ঘটনায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় আ‘লীগ নেতার চাচির মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দারের বড় চাচি শামসুন্নাহার (৮৫) ইন্তেকাল করেছেন।গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বার্ধক্য জনিত কারনে নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন-আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজায়ে নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
রামপালের গৌরম্ভার সায়েরাবাদ বাঁশের সাঁকো যেনো মরণফাঁদ ঃ ব্রীজ নির্মানের দাবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের গৌরম্ভা ইউনিয়নের সায়েরাবাদ গ্রামের নদীতে কোনো ব্রীজ না থাকায় পারাপারে ব্যাপক দূর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। জরাজীর্ন বাঁশের সাকো পার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এ অবস্থায় একটি ব্রীজের দাবী করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখাগেছে , রামপালের গৌরম্ভা ইউনিয়নের সায়েরাবাদ বাজারের দক্ষিন পার্শ্বের নদী উপরে একটি বাঁশের সাকো আছে। প্রায় প্রতিবছর বাঁশের সাঁকোটি মেরামত করতে হয় এলাকাবাসীর। সারাবছরই পায়ের জুতা খুলে কাপড় ভিঝিয়ে নদী পার হতে হয়। সামান্য ঝড়-বৃষ্টি হলে চারদিকে কাঁচা রাস্তা ভারী হয়ে যায় লোকজনের চলাচল। ঝুকি নিয়ে প্রতিদিন সাকো দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারনের পারাপার হতে হয়। তবে বর্ষাকালে পানির স্তর বেড়ে সাকোটি ডুবে গিয়ে পরিণত হয় মরণফাঁদে। কয়েকবার দূর্ঘটনার শিকারও হয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।
স্থানীয়রা জানান, নদীতে সেতু না থাকায় সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হয়। এভাবে আর কতদিন চলতে হবে তা আমরা জানিনা। তবে প্রতিবছর একবার করে এলাকাবাসী মিলে বাঁশের সাঁকো নির্মাণ করে থাকি। তাছাড়া, এলাকায় য়েয়েছে অসংখ্য স্কুল-মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন পাঠাগার। তবে নদীর মধ্যে ব্রীজ না থাকায় বড় ধরনের সমস্যায় পড়ছি আমরা এলাকাবাসী।
গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গিয়াসউদ্দিন প্রতিবেদককে জানান, বাগেরহাট ৩ আসনের এমপি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। তিনি মন্ত্রানালয়ে এ বিষয়টি অবহিত করেছেন। আমার এলাকায় এই বাঁশের সাঁকোর স্থলে ব্রীজ এবং কাঁচা রাস্তাটি পাকা করা হলে উন্নয়ন সম্পূর্ন হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন।
দাকোপে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মোঃ জাহিদুর রহমান সোহাগ
খুলনার দাকোপে ১৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার কৃষকরা এ ধানের চাষ করেছেন। অসময় খুব ভাল ফলন ও দাম পেয়ে কৃষকদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।
এলাকাবাসী ও উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার চালনা, পানখালী, তিলডাঙ্গা, কৈলাশগঞ্জ, বানিশান্তা, বাজুয়া, কামারখোলা এলাকায় এ আউশ ধানের চাষ করা হয়েছে। প্রায় ৭৫জন কৃষক এ চাষাবাদ করেছেন। এর মধ্যে ৫৫জন কৃষক উপজেলা কৃষি অফিসের সহযোগীতা পেয়েছেন। সবে মাত্র আউশ ধান কাটা শুরু হয়েছে। কেউ কেউ আবার ধান কাটা শেষ করে বাম্পার ফলন পেয়ে বেশ খুশি মনে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান অভাবের দিনে ৩৩ শতকের বিঘা প্রতি ১৭ থেকে ১৮ মন ধান পেয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নিয়েছেন এসব কৃষকরা।
তিলডাঙ্গা এলাকার কৃষক মিঠু গাইন বলেন, তিনি দুই বিঘা জমিতে আউশ ধানের চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস থেকে তিনি সার ও বীজধান সহযোগীতা পেয়েছেন। সবে মাত্র তিনি অল্পকিছু ধান কেটেছেন। তবে বিঘা প্রতি তিনি ১৮ থেকে ২০ ধান পাবেন বলে আশা করেন। বর্তমান বাজারে ধানের দাম ভাল হওয়ায় খরচ বাদ দিয়েও তিনি লাভবান হবেন। তাছাড়া অভাবের সময় তিনি প্রায় ৪০ মন ধান পেয়ে খুব খুশি। আগামীতে তিনি আরো বেশি জমিতে চাষ করবেন বলে জানান।
উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান জানান, এবছর বিভিন্ন এলাকার কৃষকরা ব্রি-ধান ৪৮ ও ২৮ জাতের ধান চাষ বেশি করেছেন। আর সবচেয়ে ভাল ফলন হয়েছে ৪৮ ধানে। তবে ইঁদুরের অত্যাচারে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। শত চেষ্টা করেও ইঁদুর দমন করা যাচ্ছে না। সময়মত ইঁদুর দমন করতে পারলে এলাকার কৃষকরা আরো বেশি লাভবান হতো বলে তিনি মনে করেন।
এব্যাপারে উপজেলা সিনিয়র কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন বলেন এবছর রবি ফসল, বোরো ও আউশের ফলন তুলনা মূলক খুব ভাল হয়েছে। কিন্তু এই এলাকার কৃষকরা সবচেয়ে বেশি রবি ও আমন চাষ করে। আউশ চাষ বেশি করতে চায় না। তারপরও তিনি প্রতি বছর এ চাষ যাতে বৃদ্ধি পায় সে চেষ্টা করে যাচ্ছেন। আগামীতে তিনি নিজে এলাকায় এলাকায় গিয়ে আউশ চাষে আরো বেশি কৃষকদের উৎসায়িত এবং সহযোগীতা করবেন বলে জানান।
ঝিনাইদহে ব্যাংক কর্মকর্তা ও নির্বাচন অফিসের কর্মচারিসহ করোনায় ২জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নতুন করে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর মিছিলে যোগ হলো মোট ২৮ জনের নাম। শুক্রবার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে জেলায় আক্রান্তের সংখ্যা ২২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়ালো ১৫৮৪ জন। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন মহেশপুর পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার ইউনুস সিদ্দিকীর ছেলে ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন, কালীগঞ্জ নির্বাচন অফিসের অফিস সহায়ক আলাইপুর গ্রামের সলেমান মোল্লার ছেলে বাবলুল করীম।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানিয়ে বলেন গত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ সব ব্যক্তি মৃত্যুবরণ করেন। মহেশপুর ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন করোনা উপসর্গ নিয়ে ঢাকায় ভাতিজার বিয়ের মার্কেট করতে যান। শুক্রবার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু ঘটে। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী বাবলুল করীমের করোনা রিপোর্ট পজিটিভ হলে তাকে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৯ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।
তেরখাদায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বলর্দ্বনা গ্রামের খেলোয়ারদের মারপিট ও মূল্যবান মালামাল লুট
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলার বলর্দ্বনা এবিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ দিন পূর্বে ফুটবল খেলাকে কেন্দ্র করে নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের খেলোয়ারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে স্থানীয় শালিশী পরিষদ উক্ত বিবাদ মিমাংসা করেন। এই ঘটনার প্রায় এক মাস পর গত ২৭ আগষ্ট বলর্দ্বনার খেলোয়াররা কালিয়া উপজেলায় ফুটবল খেলে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলাবাড়িয়া কবরস্থানের উত্তর পাশে অনুমান রাত ৮টায় প্রায় অর্ধ শতাধিক স্থানীয় লোকজন রাস্তায় বাশ ফেলে তাদের গতি রোধ করে। তারপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বলর্দ্বনার খেলোয়ারদের উপর আক্রমন চালায় এবং তাদের কাছে থাকা মোবাইল ও টুকটাক জিনিসপত্র ছিনিয়ে নেয়। এতে বলদ্বর্নার খেলোয়ার নির্মল মন্ডলের পুত্র নবজিত মন্ডল, বখতিয়ার চৌহদ্দীর পুত্র সাগর চৌহদ্দী, সাগর মুসল্লীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আহত হন। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনার পরদিন গতকাল সকালে বলর্দ্বনার প্রায় শতাধিক যুব সমাজ কলাবাড়িয়ার লোকজনকে গতিরোধ করে এই ঘটনার বিচার চান। অন্যদিকে এই নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে নড়াগাতী থানা প্রশাসন ও তেরখাদা থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশের তত্বাবধানে এই ঘটনার মিমাংসা হবে বলে জানা যায়। পুলিশের হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
যোগীপোল ইউনিয়নের ৪ ও ৭ নং ওয়ার্ড পরিদর্শন ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন যোগীপোল ইউনিয়নের ৪ ও ৭ নং ওয়ার্ডের জেলা পরিষদের নির্মাণাধীন সড়ক পরিদর্শন সহ এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিমিয় করেন। এসময় তার সাথে ছিলেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, মাষ্টার মনিরুল ইসলাম, আবু হেনা বাবলু, মোঃ গোলাম রসুল, আব্দুল ইউয়াল, নাসির খা, রিজাউল, হারান প্রমুখ। এসময় তিনি এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
খানজাহান আলী থানা নবাগত ওসির সাথে নিসচা’র মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দীর্ঘ দুই বছর পর ওসি মোঃ শফিকুল ইসলামের বিদায়ের পর গত ২৩ আগষ্ট কেএমপি’র খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন প্রবীর কুমার বিশ্বাস। তিনি খুলনা রেঞ্জের বিভিন্ন থানায় অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ২০০২ সালে খানজাহান আলী থানা সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৮ আগষ্ট সন্ধায় খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দে সাথে নবাগত ওসি প্রবীর কুমার বিশ্বাসের শুভেচ্ছা বিনিময় সহ আইন শৃঙ্খলা, অবৈধ পার্কিং এর বিষয়ে আলোচনা হয়। খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর আহ্বায়ক ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম বলেন ফুলবাড়ীগেট কুয়েট রোডের সামনে, শিরোমণি বাজার মসজিদের সামনে, শিরোমষি কলেজ রোড,বাদামতলা রাস্তার উপওে অবৈধ পার্কিং করে যানজটের সৃষ্টি করে বড় ধরনের দুর্ঘটনা ঘটটে পারে, তিনি আরোও বলেন সকল বিষয়ে সহযোগীতা করার জন্য থানা পুলিশকে আশ্বত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা’র সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটন, ভেমর সরদার, শেখ আলমগীর হোসেন, শেখ শরিফুল ইসলাম,মোঃ ইমদাদুল ইসলাম, মিয়া খালিদ হাসান, মোঃ বাচ্চু, মোস্তাকিম, শরিফুলি ইসলাম প্রমুখ।
শিরোমণি ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি স্পোর্টিং কাবের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ২৮ আগষ্ট বিকাল ৪টায় দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ইমামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম। শিরোমণি স্পোর্টিং কাবের সভাপতি মোঃ কায়জার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আম্বিয়া বেগম ও নিসচা’র সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটন। বক্তৃতা করেন সরদার হাফিজুর রহমান, ভেমর সরদার , সবুজ সরদার, সরদার শামিম হোসেন, সরদার জিয়াউর রহমান, আল আমিন ইসলাম জনি, মোঃ মিলন হোসেন, মোঃ সোহাগ হোসেন, মোঃ পারভেজ , মোঃ মোস্তফা, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ ইয়াসিন, মিয়া শাকিল হোসেন, মিয়া শিহাব প্র্রমুখ। উদ্বোধনী খেলা শেখ মাহাতাব উদ্দীন স্মৃতি সংসদ বনাম নড়াইল শাকিব একাদশ। খেলাটি পরিচালনা করেন মিয়া তরিকুল ইসলাম তারেক।
নিসচার সদস্য শরিফ রাকিবুল ইসলাম বিপ্লব সড়ক দূর্ঘটনায় আহত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর সদস্য ও শিরোমণি এজেন্ট ব্যাংক এশিয়ার পরিচালক শরিফ রাকিবুল ইসলাম বিপ্লব(৩২) ২৭ আগষ্ট রাতে ঈগল পরিবহনে ঢাকা থেকে খুলনা শিরোমণি আসার পথিমধ্যে যশোরের খাজুরা নামক স্থানে ঈগল পরিবহনটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
নবারুণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ইদ্রিস আলী’র আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
নবারুণ সংসদ-এর সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র নির্বাহী সদস্য প্রয়াত মোঃ ইদ্রিস আলী’র স্মরণে নবারুণ সংসদের উদ্যোগে সংসদের নিজস্ব মিলনায়তনে আজ ২৮ আগস্ট ২০২০ শুক্রবার সকাল ১০টায় তাঁর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবারুণ সংসদের সভাপতি গাজী ওহিদুর রহমান টুকু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল এহসান মানিক। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑকোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, নির্বাহী সদস্য এড. এমদাদুল হক হাসিব, ফরহাদ নেওয়াজ টিপু, আব্দুস সামাদ কচি, বনানী সুলতানা ঝুমু, উপদেষ্টা খায়রুল আনাম বাবলু, এস এম রেজাউর রহমান বাবুল, আব্দুল করিম বাবু, কামাল পাশা হারু, সদস্য কাজী মুজিবর রহমান, মোঃ গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, একরামুল করিম, এস এম আল বেল্লাল, মোঃ ফারুখ হোসেন, মাহাফুজুর রহমান রাজিব, মাহাবুবুর রহমান সেণ্টু, এবং মহুরুমের পরিবারবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রয়াতের স্মৃতিচারণ করেন। পরিশেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা দারুল উলুম মাদ্রাসার মাওলানা মোঃ ওবায়দুল্লাহ।
বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়ন পরিষদে চলছে সাজসজ্জার কাজ
ঝিনাইদহ প্রতিনিধি
বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়ন পরিষদে চলছে সাজসজ্জার কাজ। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম বলেন ৩১ আগষ্ট সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করবেন। এসময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় বাল্য বিবাহ, আত্মহত্যা প্রবনতা, কোভিড ১৯ সম্মর্কে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সাদাছড়ি প্রদানসহ পরিষদ চত্তরে বৃক্ষরোপন করবেন। এর আগে কমিশনার মহোদ্বয় জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর নির্দেশনা মোতাবেক সদর উপজেলা সহকারি কমিশনার ভ’মি খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন সার্বক্ষণিক তদারকি করছেন। পাশাপাশি মহারাজপুরইউনিয়ন ভ’মি অফিসের নব নির্মিত বিল্ডিংয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
জাগ্রত ঝিনাইদহের পক্ষ থেকে অনাহারী অসহায়দের আহার কর্মসুচি
ঝিনাইদহ প্রতিনিধি
জাগ্রত ঝিনাইদহ নামক ফেসবুক ভিত্তিক একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনাহারী অসহায়দের আহার কর্মসুচি অব্যাহত রয়েছে। সংগঠনটির ক্রিয়েটর আহসান হাবীব লিপ্টনের নেতৃত্বে বেশ কিছু উদ্দোমী যুবক ও যুবতির সেচ্ছায় সপ্তাহের প্রতি শুক্রবার এক বেলা আহারের কর্মসুচি পালিত হয়। এ কাজের সহযোগিতা করেছেন, তারা, হলেন, আবু মোসাহীদ, ব্যাংকার সেন্টু, নাসির উদ্দিন, সমাজ সেবক হাজী সাফায়েত উল্লাহ, প্রবাসী সুমন হোসেন, আতিক, আশরাফুল, পলাশ, সিরাজুল ইসলাম, সৌরভ, সাহানেওয়াজ উজ্জল, মাসুদ আশরাফুননেচা আশা, ময়না, সাজ্জাত, রাইহান, সরওয়ার সহ আরো অনেকে। সংগঠনটি আরো ভালো কিছু কাজ নিয়ে ঝিনাইদহের মানুষের পাশে দাড়াতে চাই।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগ। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা, আলাদা কশিমন গঠন করেন ১৫ ও ২১ আগস্ট হামলার ঘটনায় জড়িত দোষি মৃত ব্যক্তিদের মরোনত্তর বিচার দাবি করেন।
ইশা ছাত্র আন্দোলন খুলনা সোনাডাঙ্গা ও সদর থানার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার ২৮ই আগস্ট দুপুর ২.৩০ ঘটিকায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর আওতাধীন সদর ও সোনাডাঙ্গা থানার যৌথ ব্যবস্থাপনায় “২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী” উপলক্ষে আলোচনা সভা সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহা. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সদর থানা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব এর সঞ্চালনায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সেক্রেটারি শেখ মুহা. নাসির উদ্দিন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যখন অন্যান্য দলের নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে ছিলো না। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে সারা বাংলাদেশে এক কোটি মানুষকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে। করোনা রোগীদের প্রয়োজনীয় সেবা-শুশ্রুষা এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি ছাড়া দেশের স্থায়ী ও টেকশই উন্নয়ন সম্ভব নয়। সুতরাং ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে দক্ষ ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি গ্রহন করতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মুহা. মইনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতি ইমরান হুসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, ইসলামী যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মুহা. আমিরুল ইসলাম, যুব নেতা নাজমুল ইসলাম, যুব নেতা মোঃ আমানুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন, ইশা ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানার সহ সভাপতি মুহা. শাকির হোসেন, মুহা. আব্দুল্লাহ, মুহা. এনায়েতুল্লাহ হাসান, মুহা. জুবায়ের হোসেন সাব্বির, মুহা. শাকিল আহমাদ, সাকিব, আব্দুল্লাহ, ইউসুফ গাজী, সিরাজ মৃধা, আহমাদ মাহদী, জুবায়ের জাওয়াদ, প্রমুখ নেতৃবৃন্দ।











































