Home আঞ্চলিক মামলার বাদিনীকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টা

মামলার বাদিনীকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টা

37


রূপসা প্রতিনিধি
রূপসার এক হতদরিদ্র মহিলা আদালতে সাক্ষ্য দিয়ে নিচে আসলে আসামিরা তাকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। আদালতে উপস্থিত আইনজীবী মোহরার ও পুলিশের হস্তক্ষেপের কারণে সন্ত্রাসীদের এ কর্মকান্ড ব্যর্থ হয়। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর সাড়ে বারোটায় খুলনার সি জি এম আদালতের নিচে গেটের সামনে।
ভুক্তভোগী তথা মামলার এজাহার সূত্রে প্রকাশ, খুলনা জেলার রুপসা উপজেলার তালিমপুর তহশীল অফিসের সামনে শিউলি বেগম নামের এক দিনমজুর মহিলা বিভিন্ন প্রজেক্ট এর কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। মাদকের বিরুদ্ধে শিউলির কঠিন অবস্থান থাকার কারণে গত ইংরেজি ৩১/০৩/২০২৩ তারিখ সকাল সাড়ে আটটায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী রসূল পাইকের পুত্র মাদক ব্যবসায়ী ও বহু মামলার আসামি মামুন পাইক সহ অজ্ঞাতনামা ৬-৭ জন বাদীনীর বাড়িতে জবরানে প্রবেশ করে তার বসত ঘর ভাঙচুর করিয়া নগদ ৫৬ হাজার টাকা সহ বিভিন্ন মূল্যমানের স্বর্ণালংকার লুটপাট করে। সময় বাদিনী তাদেরকে প্রতিহত করতে গেলে মামুন পাইক বাদিনীর মাথা লক্ষ্য করে সজোরে কোপ দিলে কোপটি বাদিনীর মাথার বাম পাশে লেগে রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত যখমী অবস্থায় বাদিনীকে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলার বাদিনী একটু সুস্থ হয়ে গত ইংরেজি ০৬/০৪/২৩ তারিখ খুলনার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর একটি মামলা দায়ের করেন। যার ধারা:১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/১০৯/৫০৬দ:বি:। পরবর্তীতে আদালতে দায়ের কৃত মামলাটি জি আর মামলা হিসেবে পরিগণিত হয় যার নং-জি আর ৮৮/২৩। গতকাল ছিল এই মামলার বাদিনীর সাক্ষ্য গ্রহণের তারিখ। বাদিনী গতকাল বেলা বেলা ১২টার দিকে সাক্ষ্য দিয়ে নয় তলা থেকে নিচ তলায় গেটের সামনে পৌঁছামাত্র ২ নং আসামি মামুন পাইকসহ অন্যান্য আসামিরা ও বহিরাগত কয়েকজন যুবক মিলে বাদিনীকে অপহরণের চেষ্টা করে। ওই সময় বাদিনীর ডাক চিৎকারে আদালতে উপস্থিত বেশ কয়েকজন আইনজীবী, মোহরার ও ডিউটিরত পুলিশের হস্তক্ষেপের কারণে সন্ত্রাসী মামুন পাইক গং দের অপহরণের চেষ্টা ব্যাথ হয়। সন্ত্রাসীরা ওই সময় বাদিনীকে হুমকি দিয়ে বলে যে, হয় তুই তোর মামলা তুলে নিবি তা না হলে আমরা দেখব তোর মামলায় কি করে স্বাক্ষীরা স্বাক্ষী দেয়? এ ঘটনায় মামলার বাদিনী তার মামলার ভবিষ্যৎ নিয়ে শংকিত।
এ মামলার বাদিনী আরো জানান, তাকে কিংবা তার সাক্ষীদের যেকোনো সময় যে কোন মুহূর্তে এই সন্ত্রাসী মামুন পাইক এর পোষ্য কিশোর গ্যাংয়ের হাতে বাদিনীর জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে। বাদিনী আরো জানান, এই মামুন পাইকের বিরুদ্ধে বাগেরহাট জেলায় তিনটি মাদক মামলা সহ খুলনার বিভিন্ন আদালতে কমপক্ষে ৬/৭টী মামলা রয়েছে। তবুও সে অপতিরোধ্য।
স্থানীয়রা জানান, রসুল পাইকের ছেলে মামুন পাইক ও তার একান্ত সহযোগী হেলাল শেখ মাদক বিকি কিনিসহ দীর্ঘদিন ধরে এই এলাকায় নানাবিধ অপকর্ম সাথে জড়িত রয়েছে।