Home খেলাধুলা নাহিদের তোপে দিনের শুরুতেই ২ উইকেট হারাল উইন্ডিজ

নাহিদের তোপে দিনের শুরুতেই ২ উইকেট হারাল উইন্ডিজ

16


স্পোর্টস ডেস্ক

ম্যাচের দ্বিতীয় দিন নাহিদ রানার গতির ঝড় টের পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সফলও হয়েছিলেন এই পেসার। মিকাইল লুইসের উইকেটটি নিয়েছিলেন। তবে তৃতীয় দিনের শুরুতেই তোপ দাগালেন। তুলে নিলেন আরও দুটি উইকেট। এবার ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাভেম হজকে বিদায় করলেন। স্বাগতিকরা হারিয়েছে ৩ উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ থেকে এখনও ৬৭ রানে পিছিয়ে রয়েছে তারা।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ সোমবার জ্যামাইকার সাবিনা পার্কে প্রথম ইনিংসে ব্যাট করছে উইন্ডিজ।

আজ দিনের শুরুকে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান নাহিদ রানা। ১২৯ বলে ৩টি চারে ৩৯ করা এই ব্যাটার জাকির হাসানকে ক্যাচ দেন। এক ওভার পরেই নতুন ব্যাটার কাভেম হজকে আউট করেন এই পেসার। এবার অবশ্য উইকেট প্রাপ্তিতে উইকেটরক্ষক লিটন দাসের বড় ভূমিকা রয়েছে। এক হাত দেয় দুর্দান্ত ক্যাচটি নেন তিনি।

এর আগে গতকাল এক উইকেট হারিয়ে ৭০ রানে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল।