পাথরঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রান বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বরগুনা, ২৭ আগস্ট ২০২০ পাথরঘাটা উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে পড়া ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মুসা এর প্রত্যক্ষ নির্দেশনায় বরগুনা কন্টিনজেন্ট কর্তৃক এ সহায়তা প্রদান করা হয় বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, গুড়, মুড়ি, লবন ও স্যালাইন । বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর সংক্রমণ জনিত সচেতনতার জন্য কর্মহীন হয়ে পড়া ও বন্যায় ক্ষতিগ্র¯ত এসব মানুষের মাঝে সহায়তা অব্যাহত রেখেছে নৌবাহিনী। এই ত্রাণ সহায়তা লাভ করে অসহায় মানুষজন নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বর্তমানে দেশের উপকূলীয় অঞ্চলে ভয়াল এ বন্যায় পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। স্থানীয় সরকারের পাশাপাশি নৌবাহিনীও তাদের নিয়মিত টহলের সাথে বিপন্ন মানুষের প্রতি সহায়তার হাত বড়িয়ে দিয়েছে।
খুলনায় মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অর্ধদিবসব্যাপী খুলনা প্রেসকাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে খুলনার কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ২০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) আয়োজনে এবং জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি মানবাধিকার প্রকল্প) সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুুুুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসকাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
বিএমএসএফ খুলনার সমন্বয়কারী ওয়াহেদ উজ জামান বুলুর সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মানবাধিকার কর্মী ও শিশু সাংবাদিক প্রশিক্ষক সাংবাদিক পলাশ রায় এবং বিএমএসএফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা।
নারী-শিশুসহ মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন তৈরিতে পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক আইন ও ঘোষণাপত্র নিয়ে আলোচনা করা হয় এ প্রশিক্ষণে।
প্রশিক্ষণে মানবাধিকার ধারণা, মূলনীতি, মানবাধিকারের কাঠামো (জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে), মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলাকৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রণয়ন বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা।
প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া সাংবাদিকদের সনদপত্র তুলেদেন সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ।
যশোরের শার্শায় ৮২ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ৮২ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ফেনসিডিলের মূল্য ৪৯ হাজার টাকা বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার রাতে টেংরা- মহিমাকুড়া মাকলা বিলের পাশে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার বালুন্ডার আনছার আলীর ছেলে বাবু(৩৩) ও যশোর জেলার শার্শার টেংরার জালাল সরদারের ছেলে মোমিন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে (২৭আগষ্ট) টহলরত অবস্থায় টেংরা-মহিষাকুড়া মাকলা বিলের পাশে পাকারাস্তার ওপর বাবু ও মোমিন পুলিশের সামনে পড়ে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে গতিরোধ করা হয়। পুলিশ তাদের দেহ তল্লাশী করে ৪২বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। নিহতদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।
নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদাগ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। সেসময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবকের নিহত হয়। আর সাথে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।
দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকিরের নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করলো ওজোপাডিকো
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বারাকপুরস্থ নিজ বাড়ীর অবৈধ বিদ্যুৎ সংযোগ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বিছিন্ন করেছে ওজোপাডিকো । দির্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন নিজ বাড়ির মিটার থাকার পরও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। চেয়ারম্যানের বিলাসবহুল ৫ তালা বাড়ির মিটারে প্রতি মাসে মাত্র ৩০ থেকে ৪০ ইউনিটের বিল আসে, এ বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসলে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ওজোপাডিকোর উপসহকারি প্রকৌশলি মোঃ মজিবর রহমান এবং উপসহকারি প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন এর নেতৃতে ¡বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বাড়িতে গিয়ে দেখতে পান তিনি অবৈধভাবে সম্পুর্ন বাড়ীর ব্যবহৃত বিদ্যুৎ খাম্বায় কোটা লাগিয়ে ব্যবহার করছিলেন। এসময় তার বিদ্যুৎ পোল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । ঘটনার সত্যতা স্বীকার করে ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ (৩) পলাশ কুমার বলেন অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরা হয়েছে । তিনি আরো বলেন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী যেই হোক না কেন তিনি আইনের উর্ধে নয় । অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় গাজী জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । এ দিকে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এলাকাবাসী ক্ষোভ ও নিন্দা জানান , সাথে সাথে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
খুলনা মহানগর যুব ইউনিয়নের কমিটি গঠন: রাজু আহ্বায়ক, রিয়াজ সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগরের এক কর্মীসভা গতকাল বিকেলে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑমহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেস অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী। কর্মী সভায় আফজাল হোসেন রাজুকে আহ্বায়ক, ধীমান বিশ্বাস, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, জয়দেব বাছাড়কে যুগ্ম আহ্বায়ক এবং সৈয়দ রিয়াসাত আলী রিয়াজকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑধীমান বিশ্বাস, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, জয়দেব বাছাড়, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, প্লাবন পাল বাধন, মোঃ জামাল হোসেন, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, সুজ্জাতুন মুন, উজ্জল বিশ্বাস, রবিউল ইসলাম রবি, তানিয়া আক্তার মুক্তা, সাজিদ শাহরিয়ার, রাজীব হোসেন, উৎপল মিন্ত্রী, নয়ন কুমার দে, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
খুলনা জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহাফিল
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, বাঙালির রাখাল রাজা স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে (সঙ্খ মার্কেট) বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয় মাহফিলে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এর সঞ্চলনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, সম্মানিত অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এবং আরো উপস্থিত ছিলেন সাবেক সাংগাঠনি সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০২ চৌধুরী মোঃ রায়হান ফরিদ, খুলনা জেলা পরিষদের সদস্য এস.এম. খালেদীন রশিদী সুকর্ণ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেবদুলাল বাড়ই বাপ্পি, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর আরো উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ হুসাইন, মিরাজুল ইসলাম মিরাজ, রফিকুল ইসলাম রফিক, মফিজুল ইসলাম মফিজ, এস.এম তানজির রহমান উষান, আমিন মোমেনিন রানা, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, জাহিদ হাসান, ইয়াসিন আরাফাত খান, সাংগাঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভির, কাজী নাজিম, আতিকুল রহমান আতিক, শরিফ মাসুম বিল্লাহ, আরিফুল ইসলাম কাজল, সুরজিৎ মন্ডল, চিশতি নাজমুল, দপ্তর সম্পাদক বাধন হালদার, উপ দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মুন্না, আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ- আহম্মেদ রনি, মাইনুল ইসলাম নয়ন, খান আবুল বাশার, আজগর হোসেন বাপ্পি, রিয়াজুল ইসলাম রিপন, এস এম মশিয়ার রহমান, এস কে সাদ্দাম, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি সহ প্রমুখ।
সিপিবি’র উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলে বিভিন্ন এলাকায় মাস্ক এবং করোনা সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ সময়ে নেতৃবৃন্দ সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, মহানগর সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, খালিশপুর থানা সিপিবি নেতা এস এম চন্দন, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, আজিজুল খান আরমান প্রমুখ। নেতৃবৃন্দ এ সময়ে করোনা সংকটের কারণে কর্মহারা মানুষের কর্মের সংস্থান ও খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাতক্ষীরা সদর উপজেলাসহ দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলাসহ একযোগে দেশের ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উক্ত বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুৎ বিভাগের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্ণারে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ওজোপাডিকো সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো’র কর্মকর্তা, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে হেলাল হোসেন গাজী (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হেলাল হোসেন গাজী উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে।
নিহতের ভাই আব্দুল মান্নান গাজী জানান, হেলাল হোসেন গাজী সকালে চুনা নদী পেরিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। দুপুরের দিকে কোমরে জাল বেধে সাতরে লোকালয়ে ফেরার পথে সে নদীতে ডুবে যায়। অনেক খোঁঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা চুনা নদীতে বড়শি দিয়ে টানতে থাকে। দুপুরের দিকে বড়শিতে হেলাল হোসেন গাজীর মরদেহ বেধে উঠে আসে। তার জালটি কোমরেই বাধা ছিল।
এদিকে, খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তীব্র স্্েরাতে জালের ভারে ডুবে গিয়ে হেলাল হোসেন গাজীর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার উপকুলীয় অঞ্চলে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেড়েছে বানভাসিদের দুর্ভোগ
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরার উপকুলীয় এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে আবারও লঘু চাপের প্রভাবে থেমে থেমে শুরু হয়েছে ভারী বর্ষন। এর ফলে উপকুলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ারের পানি কিছুটা (১ফুট) বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেড়েছে বানভাসিদের দুর্ভোগ। নদীর পানি বৃদ্ধি ও ভারী বর্ষনের ফলে আবারও তারা উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন। ঘূর্ণিঝড় আম্পানের পর থেকে টানা তিন মাসের অধিক সময় ধরে পানি বন্দী থাকায় বিপন্ন হয়ে পড়েছে উপকুলীয় এলাকার লক্ষাধিক মানুষ। বিশেষ করে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর (আংশিক) এবং শ্যামনগর উপজেলার গাবুরা (আংশিক) ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম এখনও প্লাবিত। দেখা দিয়েছে তাদের মানবিক বিপর্যয়। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। ধ্বসে পড়েছে শত শত কাঁচাঘর বাড়ি। প্লাবিত অঞ্চলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। গবাদি পশু ও সাপ পোকামাকড় মারা গিয়ে পানি দূষিত হয়ে পড়েছে। আর দূষণের কবলে পড়েছেন পানিবন্দিদের পরিবেশ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ইতিমধ্যে সরকারি ত্রাণ সহায়তা কেউ কেউ পেয়েছেন। আর যারা পাননি তারা যাতে পান সে জন্য অবেদন জানিয়েছেন।
যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ইতিমধ্যে ২৯৫ মেট্রিকটন চাউল ও ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই সাথে সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে বাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ করা হবে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, লঘুচাপের প্রভাবে ভারী বর্ষন শুরু হয়েছে। আজ সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তিনি আরো জানান।
চার হাত-পা বিকলাঙ্গ, নাম নেই ভাতার তালিকায়
আনোয়ার হোসেন, মণিরামপুর
পাড়ার শিশুদের বইখাতা নিয়ে ছুটতে দেখলে স্কুলে যাওয়ার ইচ্ছে জাগে শিশু রোহান হোসেনের (৭)। বাবা মায়েরও বড় আশা স্কুলে পড়িয়ে ছেলেকে মানুষ করবেন। কিন্তু একটা হুইল চেয়ারের অভাবে মিটছে না তাদের সেই আশা। রোহানের চার হাত-পা জন্ম থেকে বিকলাঙ্গ ; পেনসিলের মত চিকন। হাত পায় কোন শক্তি না থাকায় চলাফেরা করতে পারে না সে। বাবা মা কোলে করে নিয়ে যেখানে রাখেন, সেখানেই বসে বা শুয়ে থাকতে হয় তাকে। আর খাওয়া দাওয়াসহ সব প্রয়োজন মেটে বাবা-মাকে দিয়ে।
এই অচল শিশুটির নাম স্থান পায়নি ভাতার তালিকায়। সমাজসেবা অফিসের কেউ আজও তার খোঁজ নেয়নি। স্থানীয় ইউপি মেম্বরের চাহিদা মেটাতে না পারায় সে ভাতা বঞ্চিত রয়েছে।
রোহান যশোরের মণিরামপুর উপজেলার গালদা বাবু পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন হতদরিদ্র নির্মাণ শ্রমিক। ১২ বছর আগে কাজ করতে গিয়ে চলন্ত মেশিনে তার বাম হাতের তিনটি আঙ্গুল কাটা পড়ে। তিনি নিজেও প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য।
বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে ছেলেকে কোলে করে আনেন আনোয়ার হোসেন। ওই সময় কথা হয় তার সাথে। তিনি বলেন, আমার দুই ছেলে মেয়ে। ছেলেটির জন্ম থেকেই হাত-পা অকেজো। অনেক চিকিৎসকের কাছে নিয়েছি; কাজ হয়নি। ছেলেটা নিজে চলাফেরা করতে পারে না। আমরা স্বামী-স্ত্রী ওরে নিয়ে বেড়াই। ছিলেটারে লেখাপড়া শিখাতে চাই। তাই গ্রামের স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করাইছি। আমি বাইরে কাজ করি। ওর মা কোলে তুলে স্কুলে আনা নেওয়া করেন। একটা হুইল চেয়ার হলে কষ্ট কমতো। ওর জন্য একটা ভাতার কার্ড করাতি অনেকবার ঘুরিছি। সমাজসেবা অফিসে কাগজপত্র দিছি। কাজ হইনি। গ্রামের মেম্বর ইকরামুল হকের কাছে গিছি। সে বলেছে,খরচপত্র ছাড়া হবে না। আমি গরিব মানুষ। খরচ কনতে দেব।
এই ব্যাপারে মেম্বর ইকরামুল হক বলেন, খরচ চাওয়ার বিষয়টি সত্যি না। ছেলেটির ভাতার জন্য সমাজসেবা অফিসে কাগজপত্র দেওয়া হয়েছে। এবার সে ভাতা পাবে।
মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, প্রতিবন্ধী জরিপের কাগজপত্র নিয়ে আমাদের বরাদ্দ চাইতে হয়। ওই শিশুর জরিপকার্ড থাকলে তারজন্য ভাতার ব্যবস্থা করা হবে।
পাইকগাছার কপোতাক্ষী মাধ্যমিক ও শাহাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পানিতে তলিয়ে রয়েছে: দু’শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছার কপোতাক্ষী মাধ্যমিক ও শাহাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ বর্ষার পানিতে তলিয়ে রয়েছে। পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীসহ এলাকা কমলমতি শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। কয়েকবার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও তা কর্ণপাত করেনি। এলাকাবাসী মাঠটি ভরাট করে জলমগ্নতার হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার চাঁদখালী ইউনিয়নে অবস্থিত কপোতাক্ষী মাধ্যমিক ও শাহাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান দুটির সামনে রয়েছে ৫ বিঘা আয়তনের খেলার মাঠ। বর্ষা মৌসুমে মাঠটি পানিতে তলিয়ে থাকে। যা নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বিদ্যালয় দুটির ৫ শতাধিক শিক্ষার্থী ও এলাকার কমলমতি শিশুরা সকল খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘ ৬-৭ বছর যাবৎ এ অবস্থা সৃষ্টি হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। বিদ্যালয় দুটির দুপার্শ্বে পাকা রাস্তা অন্য পার্শ্বে বসতি ও মৎস্য ঘের থাকায় পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। প্রতি বছরের মতো চলতি বছরও বৃষ্টির পানিতে মাঠে হাটু পানি জমে আছে। এ পানিতে বিদ্যালয়ের পাশের ছেলে মেয়েরা খেলাধুলা করছে। অভিভাবক আজিজুর রহমান লাল্টু বলেন, মাঠটি ভরাট করা না হলে শিক্ষার্থীরা খেলাধুলার মানসিকতা হারিয়ে ফেলবে। মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছালাম খান বলেন, কয়েক বছর ধরে মাটি পানিতে তলিয়ে রয়েছে। ব্যবস্থা নেয়ার জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সংসদ সদস্য বরাবর কয়েকবার লিখিত আবেদন করলেও কোন কাজ হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার রুহুল আমীন বলেন, ৬/৭ বছর ধরে বর্ষাকালে মাঠটি পানিতে তলিয়ে থাকে। স্বভাবিকভাবে শুকাতে কয়েক মাস লাগে। ফলে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
শরণখোলায় তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেট অফিস বন্ধ করেছে প্রশাসন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সকল জমির মালিক দাবী করে স্থাপিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের শরণখোলা অফিস বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় তাদের সাইনর্বোড, ব্যানার অপসরন করে জনসাধারনকে বিভ্রান্তি না হওয়ার জন্য উপজেলাব্যাপী মাইকিং করা হয়। বুধবার দুপুরে এ পদক্ষেপ নেয় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
জানাগেছে, মোরেলগঞ্জ উপজেলার আকবর আলী হাওলাদারের পুত্র পিসি বাড়ইখালীর বাসিন্দা আঃ সামাদ হাওলাদার শরণখোলা ও মোরেলগঞ্জের সকল জমি নিজের বলে দাবী করেন। তিনি প্রাদেশিক সরকারের ১৯২৮ সালের ৮ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুযায়ী এস.এ (চলমান) ও বি.আর.এস (সংশোধনী) প্রাদেশিক সরকারের খাস রেকর্ড অনুযায়ী সুন্দরবন লর্ড চিরস্থায়ী প্রজাস্বত্ব এস্টেট কবলা সূত্রে নিজেকে মালিক ঘোষণা করেন। এছাড়া তৎকালীন খুলনা জেলার অধীন সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা জেলার সকল জমি ১৯৫৬ সালের সংশোধনী গেজেট অনুযায়ী সুন্দরবন লড প্রজাস্বত্ব এস্টেটের মালিকও তিনি বলে দাবী করেন।
ওই দাবীর প্রেক্ষিতে কয়েক বছর আগে তিনি পিসি বাড়ইখালির নিজ বাড়িতে সদর দপ্তর এবং গত ২৪ তারিখ শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি অফিস নিয়ে সাইনবোর্ড স্থাপন করে। এরপর এলাকায় মাইকিং করে প্রচারনা চালিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জমি বন্দোবস্ত দেয়ার নামে টাকা পয়সা আদায় এবং খতিয়ান খুলে জমির পর্চা ও দাখিলা নিতে বলেন। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়।
রাজাপুর গ্রামের বাসিন্দা রুহুল আমীন হাওলাদার অভিযোগ করে জানান, শরণখোলায় আঃ সামাদ বেশ কিছু এজেন্ট নিয়োগ দিয়ে গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ইতিমধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মুক্তা মুন্সি, মোজাম্মেল হোসেন, গোলাম রাব্বি, মাছের খাল পাড়ের লাইলী বেগম, উত্তর রাজাপুর গ্রামের আজিজ হাওলাদার, রহমান খান, লাকুড়তলার রেকসোনা বেগম, খাদা গ্রামের মাহামুদা বেগম এজেন্ট হিসাবে কাজ করছেন। উত্তর রাজাপুর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন খান জানান, ইতিমধ্যে তাদের এলাকার মতিয়ার হাওলাদার ও পান্না ঘরামীর জমি চাষে বাঁধা প্রদান করেছে আঃ সামাদ হাওলাদারের এজেন্টরা।
খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজু সরদার জানান, আঃ সামাদ তার এস্টেটের সদস্য হওয়ার জন্য দুই হাজার টাকা দাবী করেন এবং এরপর থেকে জমির খাজনা তার কাছে দিতে বলেন।
মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্ছু জানান, আঃ সামাদের পিতা আগে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তার পুত্র এখন নিজেকে জমিদার দাবী করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে অর্থ বানিজ্য শুরু করেছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
এ ব্যাপারে তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মালিক দাবীদার আঃ সামাদ হাওলাদার বলেন, জমিদারী আমলের কাগজপত্র ও আদালতের নির্দেশ অনুযায়ী এ অঞ্চলের জমির মালিক আমি। আমার কাছ থেকে সবার নতুন করে জমি বন্দোবস্ত নিতে হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের নামে তারা বাংলাদেশকে অস্বীকার করছে। বাংলাদেশে এখন আর কোন জমিদারী প্রথা নেই সকল জমির মালিক সরকার। তাই খবর পেয়ে তাদের অফিস বন্ধ করে সাইনবোর্ড অপসারন করা হয়েছে। শরণখোলায় এধরনের বেআইনী কার্যকলাপ চালিয়ে কেউ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করলে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত এনপিবি পিস্তল, রিভলবার, একনলা বন্দুক, দোনলা বন্দুক, ২২ বোর, ৭ এমএম, ৮ এমএম, ৯ এমএম রাইফেল লাইসেন্স এবং ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং লাইসেন্সধারীদের লাইসেন্স ২৭ আগস্ট হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নবায়ন করা হবে।
অধিকাংশ আগ্নেয়াস্ত্রের স্মার্ট কার্ডে রূপান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বর্তমানে বিতরণ চলমান রয়েছে। কিন্তু অল্পকিছু সংখ্যক আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিগণ স্মার্ট কার্ডের জন্য আবেদন জমা প্রদান করেননি। তাঁদের আগ্নেয়াস্ত্র ২৭ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করতে হবে। খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরের আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখা, ৫০ নম্বর রুমে সরাসরি যোগাযোগ করে স্মার্ট কার্ড লাইসেন্স এ রূপান্তর করতে পারবেন।
স্মার্ট কার্ড ইস্যু ফি বাবদ দুই হাজার টাকা জমা দিতে হবে। এ সংক্রান্ত ফরম জেলা প্রশাসকের ওয়েব সাইট, ফ্রন্ট ডেক্স ও সংশ্লিষ্ট শাখায় পাওয়া যাবে। নির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পূর্বের ইস্যুকৃত মূল লাইসেন্স সাথে আনতে হবে। এবছর থেকে স্মার্ট কার্ড লাইসেন্স ব্যতীত কোন আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে না। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কয়রায় সংসদ সদস্য
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার
শাহাজাহান সিরাজ, কয়রা
খুলনা ৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন। আমরা বিশ্বাস করি, জনগনের জন্য কাজ করতে হলে পরস্পরকে বুঝতে হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের হল রুমে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ত্রাণ ও সমাজ কল্যাণ সেল কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হাই ফ্রো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাত ধরে আমরা আজ সুস্থ জাতি হিসেবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে জাতীয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছি। এক দিকে যেমন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে মহাকাশে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছি, অন্যদিকে মাতৃমৃত্যু হার, শিশুমৃত্যু হার কমিয়ে অর্জন করেছি আন্তর্জাতিক সম্মান; পেয়েছি এমডিজি পুরস্কার, সাউথ সাউথসহ বহু আন্তর্জাতিক পুরস্কার। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আমাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাশ, জহুরুল হক জুয়েল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কুয়েটে মঙ্গলবার উদ্্যাপিত হবে বিশ^বিদ্যালয় দিবস ২০২০
খবর বিজ্ঞপ্তি
আগামী ০১ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী বিশ^বিদ্যালয় দিবস। ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারীর বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও বিশ^বিদ্যালয় দিবস উদ্বোধন, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণ, কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত-প্রেজেন্টেশন (তঙঙগ এর মাধ্যমে), আলোচনা সভা (তঙঙগ এর মাধ্যমে), দোয়া মাহ্্ফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উল্লেখ্য, ২০০৩ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এবছর ১৭তম বর্ষপূর্ণ করছে এ বিশ্ববিদ্যালয়টি।
বিশ^বিদ্যালয় দিবস উদ্্যাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর। তিঁনি বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে দিবসটি পালনের অনুষ্ঠানে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে -সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা ও সম্পদ সৃষ্টিতে গাছ-পালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। মুজিববর্ষে সরকার এক কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে।
মেয়র বৃহস্পতিবার সকালে খুলনার দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণকালে এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ যদি কমপক্ষে দুইটি করে গাছের চারা রোপণ করে তাহলে মানুষের গড় আয়ু আরো বৃদ্ধি পাবে। কারণ গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে বন রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পতিত ও অব্যবহƒত স্থানসহ প্রয়োজনে নগরীর ছাদ এবং সড়কের আশ-পাশে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিক বনায়ন কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ইতিবাচক প্রভাব রাখতে প্রকৃতির অমূল্য সম্পদ বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সাহিদা বেগম, দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান হিরু, শাহীন জামাল পন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সোনাডাঙ্গার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন। এসময় ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমানসহ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনার কাছে হার মানলেন ওসি আরিফ
কুষ্টিয়া প্রতিনিধি
টানা প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ঘাতক করোনাভাইরাসের কাছে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫)।
বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত ১৫ আগস্ট অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
সদা হাস্যোজ্বল ওসি আরিফুর রহমান কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যাসন্তানের জনক ছিলেন।
ঝিনাইদহে সাবেক সেনা সদস্য ও পাউবোর কর্মচারীসহ করোনায় ৩ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলে ২৬ জনের নাম। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে মাগৃরা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোর্শেদ বিন মাসুদ সুইট, মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর কবীর ও হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানান। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ আগষ্ট মোর্শেদ বিন মাসুদ সুইট করোনায় উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মোর্শেদ বিন মাসুদ সুইট দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বিভিন্ন সমাজসেবা সংগঠন ও দানশীল ব্যক্তিদের সহায়তায় সুইটের চিকিৎসার জন্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন। এদিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর কবীর ৩১ জুলাই করোনা উপসর্গ নিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। গত ৪ আগষ্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরদিন তাকে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন। হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। দুই জনোর লাশ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির তত্বাবধানে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয়। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৭ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।
দেবহাটা সাঁপমারা খালের স্রোতে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়া ব্রিজ
কে এম রেজাউল করিম
কয়েক দিনের টানা বর্ষন ও খালের প্রবল স্রোতে বিচ্ছিন্ন হতে পারে দুই পারের সংযোগ। বিঘ্নিত হতেপারে পথচারী ও মালবাহী বিভিন্ন পরিবহনের যোগাযোগ ব্যবস্থা। বহুল পরিচিত সাঁপমারা খালের স্রোতে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়ার সংযোগ ব্রিজটি। হুমকিতে অনেক মানুষ। কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। সরোজমিনে যেয়ে দেখাযায়, উপজেলার সখিপুর বাজার সংলগ্ন পারুলিায়া ও সখিপুর সিমান্তবর্তী সাঁপমারা খালের উপর নির্মিত বাজার ব্রিজটি অত্যন্ত ঝুকিপূর্ণ। উপজেলার জনবহুল এই ব্রিজের একপ্রান্তে উপজেলার সর্ববৃহত সখিপুর বাজার আর অপর প্রান্তে পারুলিয়া মৎস্য সেড। যে বাজার থেকে প্রতিদিন হাজার হাজার খুচরা ক্রেতার পাশাপাশি শত শত পাইকারী ক্রেতা-বিক্রেতা মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য আসে এবং তা বিভিন্ন বাজারে বিক্রয় করে। এসব মালামালের অধিককাংশই আশে এই ব্রিজ দিয়ে। অপরদিকে পারুলিয়া মৎস্য সেডটিতেও এলাকার জোয়ারের বিল ও পাতনার বিলের বিভিন্ন ঘের ব্যবসায়ী মাছ বিক্রয় করতে আসে এই ব্রিজের উপর দিয়ে। সবমিলিয়ে এই ব্রিজটি দুই ইউনিয়নের মানুষের মিলনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়ে আছে। আর এই ব্রিজটি জোয়ারের অতিরিক্ত পানির চাপে এখন ভাঙতে বসেছে। যার ফলে এই এলাকার মানুষ এখন হুমকিতে। উল্লেখ্য, গত অর্থ বছরে বর্তমান সরকারের খাল খনন কর্মসুচীর আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধিনে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে মরা খালটি পুন:জীবিত করা হয়েছিল খালটি। এতে কয়েক হাজার মৎস্য ঘেরসহ কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছিল। খালটি জীবন ফিরে পাওয়ায় এখন বৃদ্ধি পেয়েছে স্রোত। এ স্রোতে খালের উপর নির্মিত প্রায় প্রতিটি ব্রিজ কমবেশি হুমকির মুখে। এ সব ব্রিজগুলো পুনরায় নির্মান করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। তাই সখিপুর বাজার ব্রিজসহ অন্যান্য ব্রিজগুলোর সংস্কারের জন্য কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সচেতন মহল।
মোড়েলগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রেড ক্রিসেন্টে সোসাইটির বাগেরহাট জেলা ইউনিট। বৃহস্পতিবার দিনব্যাপী এ ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা।
উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার শরিফুল ইসলাম জুয়েল এ সময় উপস্থিত ছিলেন। র্ঘূণিঝড় আম্ফান ও অতিরিক্ত জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এ উপজেলার বহরবুনিয়া, খাউলিয়া ও সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিএম কলেজে পৃথক পৃথকভাবে ১৯২ পরিবারের মাঝে হাইজিন কিডস্, শেল্টার কিডস্, টুল কিডস ও তারপলিন সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, প্রাকৃতিক দুর্যোগ মহামারী করোনাসহ যেকোন দুর্যোগেই ধর্য্যের সহিত সকলকে মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ সহায়তা প্রদান করা হচ্ছে, তিনি সার্বক্ষনিক সাধারণ জনগনের পাশে রয়েছেন।
বাগেরহাটে মুক্তিযোদ্ধা পরিবারকে বাঁচাতে এলাকাবাসির মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিযোদ্ধা নুর আলীর পরিবারকে বাঁচাতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসি। বুধবার সকালে মোল্লাহাট-চিতলমারী সড়কের কামারগ্রাম এলাকায় ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে দেন, সাবেক ইউপি সদস্য ওমর মুন্সি, নাজমুল সরদার, তোফাজ্জেল হোসেন শেখ, ইমদাদ শেখ, ফিরোজ আহম্মেদ শেখ, ছাত্রলীগ নেতা টিকলু মোল্লা, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মৃত নুর আলী শেখের স্ত্রী জেসমিন বেগম, ছেলে সজিব শেখ প্রমুখ।
মুক্তিযোদ্ধা মৃত নুর আলী শেখের স্ত্রী জেসমিন বেগম বলেন, ভূমিদস্যু নুর ইসলাম শেখ তার নিজের ছেলেদের নাম ১৯৮৭ সালে জমি দলিল করে দিয়ে একই জমি ২০১৯ সালে এসে তাদের কাছে বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে কয়েক দফায় সালিশ বৈঠক হলেও সুচতুর নুর ইসলাম কোন কিছু মানতে চান না। উল্টো তাদের নানা ভাবে হয়রানী করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের দুই বার নির্বাচিত সবেক ইউপি সদস্য মোঃ ওমর মুন্সি বলেন, নুর ইসলাম শেখ একজন কুখ্যাত ভূমিদস্যু। তিনি বিভিন্ন মানুষের জমি জালিয়াতির মাধ্যমে দখল করেন। মুক্তিযোদ্ধা মৃত নুর আলী শেখের অসহায় পরিবারটিকেও সে নানা ভাবে হয়রানি করছে। এবিষয়ে এলাকার মানুষ বিভিন্ন ভাবে শালিশ বৈঠক করলেও কোন কিছুই মানতে নারাজ নুর ইসলাম শেখ।
স্থানীয় নাজমুল সরদার টিকলু মোল্লা বলেন, ভূমিদস্যু নুর ইসলাম শেখ জালিয়াতির মাধ্যমে মরহুম মুক্তিযোদ্ধা নুর আলী শেখের পরিবারের জমি দখলের চেষ্টা করছে। এজন্য তাদের নানা ভাবে হয়রানি করছে। একাধিক বার সালিশ বৈঠক করলেও সুচতুর নুর ইসলাম শেখ অসহায় ওই মুক্তিযোদ্ধা পারিবারটিকে হয়রানী করেই চলেছে।
অবৈধ সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় প্রতারণার উদ্দেশ্যে গড়ে তোলা অবৈধ সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এস্টেটের অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন।
স্থানীয়রা জানান, মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আঃ সামাদ হাওলাদার দীর্ঘদিন ধরে নিজেকে সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের উত্তরাধীকারী (মালিক) হিসেবে দাবি করে আসছেন। বিভিন্ন লোককে সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জমি দলিল করে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার (২৪ আগস্ট) শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকায় সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস উদ্বোধন করেন। অফিসের সামনে সাইনবোর্ডও স্থাপন করেন তিনি। এর ফলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা অফিস কক্ষটিকে সিল গালা করে দেন।
সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মালিক দাবিদার আঃ সামাদ হাওলাদার বলেন, ’জমিদারী আমলের কাগজপত্র ও আদালতের নির্দেশ অনুযায়ী এ অঞ্চলের জমির মালিক আমি। এখানে কারও বসবাস করতে হলে আমার কাছ থেকে সবার নতুন করে জমি বন্দোবস্ত নিতে হবে।’
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, বাংলাদেশ স্বাধীন দেশ। এখানে কোন জমিদারী প্রথা নেই। এই দেশের সকল জমির মালিক সরকার। কিন্তু আমরা খবর পাই জনৈক আঃ সামাদ হাওলাদার তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের নামে রায়েন্দা বাজারে একটি অফিস করেছেন। তিনি খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট অঞ্চলের সকল জমির মালিকানা দাবি করছেন। বাংলাদেশের কোন আইন তিনি মানতে রাজি না। যা এক ধরণের রাষ্ট্রদ্রোহী অপরাধ। আমরা প্রাথমিকভাবে তার অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ করেছি। তখন তিনি ওই অফিসে ছিলেন না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার সাধারণ জনগণকে এই প্রতারকের হাত থেকে বাঁচাতে এটাকে অবৈধ ও আইন বিরোধী বলে মাইকিং করা হয়েছে। সকলকে এই অবৈধ সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেট সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
ছাগলের শরীরে কাদাঁমাখা নিয়ে সংঘর্ষে জাকির হত্যা মামলায় দুই নারী গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাগলের শরীরের কাদাঁমাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক জাকির জোমাদ্ধার হত্যা মামলায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকালে ধানসাগর গ্রামে অভিযান চালিয়ে শরণখোলা থানা পুলিশ এদের গ্রেফতার করেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে প্রতিবেশীদের সাথে সংঘর্ষে মারা যান কৃষক জাকির। ওই দিন রাতেই জাকিরের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে প্রতিবেশী মন্টু জোমাদ্দার সহ সাত জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, মন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৩৫) এবং সেন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ মাসুমা বেগম (৪০)।
এদের মধ্যে মাসুমা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অসুস্থ্যতার কারণে শিল্পী বেগমকে পুলিশ হেফাজতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, জাকিরের স্ত্রীর করা হত্যা মামলায় এজাহারনামীয় দুইজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজনকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মূল্যতালিকা না থাকায় দুই সার দোকানিকে জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মূল্য তালিকা ঝুলানো না থাকায় যশোরের মণিরামপুরে দুই সার ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান ইউএনও সৈয়দ জাকির হাসান। এসময় তিনি দুই দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার ও শারমিন শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
হীরক সরকার বলেন, সব সার কীটনাশকের দোকানে মূল্যতালিকা ঝুলানোর নিয়ম থাকলেও রাজগঞ্জ বাজারের রাজিয়া ট্রেডার্স ও গাজী এন্টারপ্রাইজে মূল্য তালিকা ঝুলানো ছিল না। এছাড়া অভিযানে দেখা গেছে প্রতিষ্ঠান দুইটির লাইসেন্স নেই। ফলে রাজিয়া ট্রেডার্সের মালিক তরিকুল ইসলামকে পাঁচ হাজার ও গাজী এন্টারপ্রাইজের মালিক তবিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভা বৃহস্পতিবার সকাল ১১টায় অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র মৎস্য অফিসার অভিজীৎ শীল, যুব উন্নয়ন কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ^াস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শিরিনা আক্তার, খান শামীম জামান পলাশ, মোঃ আবুল হোসেন, মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হীটলার গোলদার, কাজি মোঃ মহসিন, মোঃ ইউনুস আলী শেখ ও শেখ শহীদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগনেরা। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
ফকিরহাটে নিহত ভ্যান চালকের পরিবারকে সহযোগীতা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হতদরিদ্র ভ্যান চালক মোঃ হানিফা শেখ এর পরিবারকে নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কাটাখালী অটোভ্যান মালিক ও চালক সমিতির পক্ষ থেকে এই নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, কাটাখালী ইজিবাইক চালক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, ভ্যান সমিতির সহ-সভাপতি শেখ আব্দুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোক্তার শেখ, সুমন শেখ, আবু সাইদ শেখ, আলামিন মোড়ল, কবির হাওলাদার, শেখ শহিদুল ইসলাম, বাইনতলা সমিতির বাদল মল্লিক ও মনি মল্লিক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নিহতের পরিবারকে নগত ৫হাজার টাকা, ৫০কেজি চাউল ১কেজি ডাল ২কেজি লবন ২লিটার তেল, মাছ, মাংশ সহ বিভিন্ন কাচা বাজার প্রদান করা হয়। উল্লেখ্য গত ১২আগষ্ট রাতে খুলনা মংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডের অদুরে অজ্ঞাত ট্রাকের ধাক্কার লখপুরের জাড়িয়া মাইট কুমরা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক হানিফা শেখ (৫০) নিহত হন।
অভয়নগরে মুক্তিযোদ্ধা স ম মোশারফ স্মরণে দোয়া মাহফিল
অভয়নগর (যশোর) প্রতিনিধি
১৯৭১ এর মুক্তিযোদ্ধাকালীন কমা-ার, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক কমা-ার মুক্তিযোদ্ধা মরহুম স ম মোশারফ হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ অভয়নগর উপজেলা কমা-ের পরিচালনায় ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা কমা-ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন, মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, ইনতাজ মোড়ল, আকবর আলী শেখ, শেখ নূর মোহাম্মদ, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহ্ আব্দুল মুকিত জিলানী, মরহুম মুক্তিযোদ্ধা স ম মোশারফ হোসেনের ছেলে তানভীর রহমান তপু প্রমুখ। মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ আবু দাউদ।
ঝিনাইদহে নতুন করে করোনায় আক্রান্ত ৪১ জন, প্রশাসনে নমনীয় ভাব
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৬২ জন। প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ব্যাপকভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকিং করলেও তেমন সামাজিক দুরত্ব মানছে না জনগন। প্রশাসনের নমনীয় ভাবের কারণে করোনা রোগীর সংখ্যা দিনি দিন হু হু করে বাড়ছে। শহরে ও হাটে বাজারের লোকজন চলাচল করছে গাদাগাদি করে। শহরের লোকজন অনেকেই মুখে মাস্ক ব্যবহার করলেও সামাজিক দুরত্বের কোন প্রয়োজন মনে করছেন না। এছাড়াও গ্রাম এলাকায় করোনা রোগ হলে কি হয় তাও অনেকেই জানে না। ফলে মুখে মাস্ক ব্যবহার করার গুরুত্বও তাদের কাছে নেই। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা টেষ্টের নমুনাও নেওয়া হচ্ছে কম। যার ফলে অনেকে করোনা আক্রান্ত হয়েও রিপোর্ট না করতে পেরে সাধারণ মানুষের মাঝে ঘোরাফেরা করছে। স্বাস্থ্য সচেতন মহলের অভিমত প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর অবস্থানে গেলে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি অনেকটা মানতে বাধ্য হবে।
স্বাস্থ্য বিধি মেনে চলা একজন সাধারণ মানুষ জানান, মাস্কপরা সরকার যেখানে বাধ্যতামূলক করেছে এবং মাস্ক না পরলে জরিমানার বিধান রেখেছে তারপরও মানুষ কেন মানছে না তা প্রশাসনকেই খতিয়ে দেখে কঠোর অবস্থানে নেওয়ার দাবি তার।
একজন ভুক্তভোগি জানায়, করোনা টেষ্ট করতে গিয়ে নানা ধরণের ভোগান্তি পোহানোর কারণে অবশেষে নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে করোনা উপসর্গের কথা বলে যে সমস্থ ঔষধ ডাক্তারের পরমর্শে খেয়েছিলাম তা দ্বারা এখন আমি অনেকটা সুস্থ্য। তবে আসলেই আমার করোনা হয়েছিল কি না তা জানতে পারলাম না। করোনা রোগের এন্টিবডি আমার শরীরে হয়ে থাকলে আমি কিছুটা হলেও মানষিকভাবে স্বস্তি পেতাম। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে গত ২২, ২৩ ও ২৪ আগষ্ট তারিখের আংশিক নমুনার মধ্যে ১১২ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪১ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৩০ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১৫৬২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৮৭ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৩ জন।
শৈলকুপায় বিট পুলিশিং কার্যক্রম শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান নিয়ে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে বিট পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকেলে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)। উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলমসহ পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশী সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এস আই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবল থাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহন করবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে। এতে করে মানুষ দ্রুত পুলিশী সেবা পাবে বলে তিনি জানান।
দেয়াড়া গন কবরে পুষ্পমাল্য অর্পন
দিঘলিয়া প্রতিনিধি
গতকাল ২৭ আগষ্ট দেয়াড়া গন কবরে উপজেলা প্রশাসন ও আওয়ামী নেতৃবৃন্দর পুষ্পমাল্য অর্পন করেন। ১৯৭১ সালের এই দিনে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে পাকিস্তানি সেনা ও দেশীয় দালাল রাজাকার বাহিনী ৬০ জন গ্রাম বাসীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।এর মধ্যে ৩৮ জনকে পার্শবর্তী ভৈরব নদীতে ফেলে দেয়,বাকী ২২ জন কে তিনটি স্থানে পুতে রাখে।স্বাধীনতার পরবর্তীতে শাহনেওয়াজ জুটমিলের মালিক ও আওয়ামীলীগনেতা শাহনেওয়াজ সাহেব মিল করার সময় এই গনকবরের সন্ধান পায় এবং এলাকার জন সাধারন ও মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আফজাল হোসেনকে সাথে নিয়ে বিভিন্ন জায়গা থেকে লাশের ভগ্নাবশেষ একত্রিত করে স্থায়ী গনকবর প্রতিষ্ঠিত করে।ঐ রাতের হত্যার ঘটনায় ভাগ্যক্রমে বেচে যাওয়া আবুল বাসার পরবর্তীততে ঘটনার বিবারন দেয়।গনকবরে শায়িত ২২ জনের মধ্যে ৯ জনের নাম জানা যায় বাকীদের নাম জানাযায়নি। ৯ জন হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দার রহমানের পিতা ডাঃমতিয়ার রহমান,শেখ ইসমাইল হোসেন( ছোট খোকা), আব্দুল বারেক,আব্দুল জলিল,শেখ রহমত আলী পিরু,শেখ মোশারফ হোসেন,হোসেন সরদার,মোঃ আজিম হোসেন,সওার শেখ।গতকাল সকাল ৯:৩০ মিনিটে গনকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাষন,উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধারা,মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা,আওয়ামীলীগের সকল সহযোগী নেতৃবিন্দ। এবিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আওয়ামীলীগ নেতা মোঃ আফজাল হোসেন জানান স্বাধীনতার এত বছর পরেও রাজাকারদের বিচার না হওয়ায় ক্ষোভপ্রকাশ করেন।











































