জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেলের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান ও সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবর এর ফটো সাংবাদিক মো. রবিউল গাজী উজ্জলসহ নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ১৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
দক্ষতা বৃদ্ধিতে লিডার্সের ৪ দিনব্যাপী কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (টখঅই)-এর যৌথ উদ্যোগে “বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজী চাষ” শীর্ষক ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: শওকৎ হোসেন, টিম লিডার জনাব অসিত মণ্ডল, এবং জনাবা রেখা খাতুন, টিম লিডার (ভারপ্রাপ্ত)। এছাড়াও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয় নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
লিডার্সের এ উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রচেষ্টার একটি উদাহরণ এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
শরণখোলায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার জব্দ
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় শনিবার বিকেলে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রাম ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রাম ড্রেজারের মালিকদ্বয় পালিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ শনিবার বিকেলে উপজেলার মালিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মালিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রাম ড্রেজার জব্দ করা হয় । এ সময় ড্রাম ড্রেজারের মালিক শাহ জামাল হাওলাদার ও মিজান হাওলাদার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত ড্রেজার এলাকার গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, জব্দকৃত বালু উত্তোলনের ড্রেজারটি পরে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করাসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: গোলাম পরওয়ার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জলাবদ্ধতা একদিনে বা এক মাসে নিরসন করা সম্ভব না। জলাবদ্ধতা নিরসনে জনগণের ভোটের সরকার লাগবে। জনগণ যাদের পছন্দ করবে তারা ক্ষমতায় গিয়ে চুরি-ডাকাতি, লুটপাট, দুর্নীতি বাদ দিয়ে সরকারের টাকা দিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করবে। তিনি বলেন, জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাই দায়ী। খালে-বিলে বাধ দিয়ে পানি আটকে জলবদ্ধতার সৃষ্টি করেছি। সরকারি কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্টরা সমস্ত খালে-বিলে বাধ ও পাটা দিয়ে পানি আটকে দিয়েছিল। এখনো প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে আছে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশংকা থেকে যায়। কারণ আওয়ামী ফ্যাসিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (১৭ নভেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের সাড়াভিটা এলাকায় জলাবদ্বতার শিকার ক্ষতিগ্রস্থ দিনমজুর ও কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা উত্তরের আমীর গাজী সাইফুল্লাহ’র সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রঘুনাথপুর ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, রংপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ডুমুরিয়া উপজেলা উত্তরের সেক্রেটারি বিএম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি হরিপদ দাস, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ, রংপুর ইনিয়নের সাবেক চেয়ারম্যান রামপ্রসাদ প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কাজে আমরা সব সময়ে সোচ্চার। আমরা এদেশকে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে। এই রাষ্ট্র ব্যবস্থার সুফল হিসেবে মানুষ তাদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার সুনিশ্চিত হবে এবং মানবতার পাশে সকলে দাঁড়াবে।
তিনি বলেন, জামায়াত সবসময় দল-মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজসেবা ও সমাজ সংস্কার। মানুষের কল্যাণে কাজ করা এটা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যকে সামনে রেখে যেকোন বিপদ আপদ ও দূর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাবছরই মানুষের পাশে থাকে। মানবতার পাশে আমরা আছি সবসময় থাকব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষে দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সেক্রেটারি জেনারেল বলেন, ১৫ বছরে যারা মানুষ খুন করেছে, মানুষ খুনা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদেরকে এদেশে থাকার নৈতিক কোন অধিকার নেই। যেখানের মাল সেখানেই গেছে। ওখানে তার থাকার স্থান।
তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, বাজারে এখানো আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সিন্ডিকেট রয়েছে। এ সব সিন্ডিকেট ভাঙতে পারলে দ্রব্য মূল্যের দাম কমানো সম্ভব না। এসব প্রভাবশালী সিন্ডিকেট দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিযে জনগণকে সরকারের মুখোমুখি দাড় করাতে চায়। সবাইকে এ সব সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
স্বামী পরিত্যক্তা নারীকে প্রলোভন দেখিয়ে বিয়ে: অতপর যৌতুক দাবীতে মারপিট, আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় স্বামী পরিত্যক্তা নারীকে প্রলোভন দেখিয়ে বিবাহের পর যৌতুক দাবী করে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা। স্বামীর বিরুদ্ধে যৌতুক ও মারপিটের মামলাটি করেছেন মামুদা বেগম (৪২) নামে এক নারী।
মামলার বাদী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সবুর দফাদারের মেয়ে স্বামী পরিত্যক্ত মামুদা বেগম জানান, পৌরসভার মোকলেছুর রহমান মিন্টু আমার বিভিন্ন প্রলোভন দেখিয়ে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহ করে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় আমার পিতার বাড়ি থেকে পানির ফিল্টাারের ব্যবসার কথা বলে ৩ লক্ষ টাকা আনতে বলে। আমি পিতার নিকট থেকে বিভিন্ন কিস্তিতে ৪৫ হাজার টাকা দেই। তার পরেও আমাকে টাকা আনার জন্য চাপসৃষ্টি করে। আমি টাকা আনতে না পারায় আমাকে আমার স্বামী মারপিটে আহত করে বাড়ি থেকে বেরকরে দেয়। সে থেকে আমি খেয়ে না খেয়ে মানবেতায় জীবন যাপন করছি। উপায়ন্ত না পেয়ে স্বামী মিন্টুর বিরুদ্ধে ৭ জুলাই পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে মামলা করি। ওই মামলায় আমাকে নিয়ে ঘর সংসার করবে বলে আদালতে স্বীকারোক্তি দিয়ে জামিন পায়। সে থেকে আমার সাথে ঘর সংসার না করে সে পালিয়েছে। বিজ্ঞ বিচারক ৭ অক্টবর আবারো তার নামে গ্রেফতারী দেয়। সে এখন পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি। সর্বশেষ আমি প্রতারক মিন্টুর বিচার দাবী করছি।
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে তিন দন্ডপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ৫
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানার ৫ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। শনি ও রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন ইউনিয় থেকে তাদেরকে গ্রেফতার করে। সোমবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উপ-পুলিশ পরিদর্শক বাবলা সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন, গোপাল শাহা সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার হরি দাশ কাটি গ্রামের ছেলে ২০২১ সালের খুলনা দায়রা জজ আদালতের ৩ মাসের সাজার আসামি ওজিয়ার রহমান(৫৫), কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের ২০২২ সালের ১ মাসের সাজার আসামি জয় নারায়ন সরকার(৪২), চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাজার আসামি আজিজ গাজী(৪০), ও গ্রেফতারী পরোয়ানার আসামি হলেন, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের শাকিল আহম্মেদ, একই ইউনিয়নের রেজাউল সরদারকে গ্রেফতার করা হয়। রোববার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনায় নাগরিক সমাজের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়
তথ্য বিবরণী
নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময় সভা আজ (রবিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, মো: হাফিজুর রহমান, ফিরোজ আহমেদ ও খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান জনপ্রশাসন সংস্কারের করণীয় বিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গের মতামত মনোযোগ সহকারে শোনেন।
মতবিনিময়কালে কমিশনের সদস্যরা বলেন, জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়তে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এখন জাতীয় জীবনে যুগান্তকারী সময় পার করছি। সবার সঠিক সিদ্ধান্ত জাতিকে এগিয়ে নিতে সহায়তা করবে। প্রশাসনকে কিভাবে রাজনীতির নেতিবাচক প্রভাব ও দুর্নীতি থেকে দূরে রাখা যায়, সে পথ আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এর আগেও অনেকবার জনপ্রশাসন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এবারের প্রেক্ষাপট আগের সময়ের চেয়ে ভিন্ন। সবার সাথে আলোচনার মাধ্যমে জনপ্রশাসন সংস্কারের দীর্ঘ-মধ্য-স্বল্প মেয়াদে সম্ভাব্য করণীয় নিয়ে প্রতিবেদন প্রস্তুত করে সরকারের হাতে তুলে দেয়া হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, নাগরিকদের ক্ষমতায়ন হলে জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সহজ হবে। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং নিয়োগের পরে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। সরকারি দপ্তরের কর্মীদের সেবাপ্রত্যাশীদের প্রতি সহমর্মী, জনবান্ধব বা জনগণের বন্ধু হতে হবে। জনপ্রশাসনে দুর্নীতিকে কোনভাবে প্রশ্রয় দেয়া যাবে না এবং নাগরিকের পক্ষ থেকে অভিযোগ জানানো ও এর প্রতিকারের সুযোগ থাকতে হবে। নাগরিকসেবার সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষভাবে জড়িত। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর কাজের পরিসর ও সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমান ব্যবস্থায় দেশের সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু রাজধানী শহর ঢাকা। সেবাপ্রাপ্তি সহজ করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। একইসাথে প্রশাসনকে যে কোন মূল্যে রাজনীতির প্রভাব থেকে দূরে রাখতে হবে। আবার রাজনৈতিক সরকারও যেন প্রশাসন দ্বারা চালিত না হয় সেটিও নিশ্চিত করা আবশ্যক। সভায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, বীরমুক্তিযোদ্ধা, আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা, প্রান্তিক ও ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, সংস্কৃতিকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
বিকেলে একই স্থানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা মতবিনিময় করেন।
মোংলায় ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা
মোংলা প্রতিনিধি
অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে মোংলায় ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হোটেল টাইগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফ্যাসীবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বিপ্লবী ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা রহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, নাগরিক কমিটি মোংলার প্রতিনিধি পলাশ আহমেদ, জামায়াত নেতা আনিছুর রহমান, শ্রমিক নেতা একেএম শাহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা মুস্তাইন বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোংলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান শুভ, মোঃ জিহাদুল ইসলাম তন্ময়, মোঃ ইব্রাহিম শেখ, শাহরিয়ার নিপুণ, মিজানুর রহমান মুন্নাসহ বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
বক্তৃতায় বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। বক্তব্যে কেন্দ্রীয় নেতা মোল্লা রহমতুল্লাহ বলেন, যারা আহত কিংবা শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি। তারা দেশের মানুষের খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ামক আপনারা, আমরা, তথা জনগণ ঠিক করবে। এটাই আমাদের নতুন রাজনীতি।
দিঘলিয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসারের সাথে বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, অধ্যপক মনিরুল হক বাবুল,গাজী জাকির হোসেন, মোল্লা বেল্লাল হোসেন,শরীফ মোজ্জামেল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা নাজমুল হক, খ ম ফারুক হোসেন, শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ,শেখ মোসলেম উদ্দিন, সেলিম রেজা,আব্দুল হাই বিশ^াস, ইউপি সদস্য খান আরিফুল ইসলাম শেখ আকিদুল হোসেন প্রমুখ।
ডুমুরিয়ার চুকনগরে জমে উঠেছে বাজার বণিক সমিতির নির্বাচন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমে উঠেছে ঐতিহ্যবাহী চুকনগর বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আসন্ন ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে গোটা বাজার। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান। সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজার তিন জেলার মধ্যস্থলে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক উপশহর হিসেবে খ্যাত। এখানে রয়েছে প্রায় দুই হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠান।বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির উপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই।তারই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে। সম্প্রতি নির্বাচনী দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীন ভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। এ নিয়ে কথা হয় প্রিজাইডিং অফিসার এসএম কামারুজ্জামানের সাথে। তিনি বলেন,২৩ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ১৪৬০ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, সভাপতি পদে এম রুহুল আমিন ছাতা, আব্দুল সেলিম মোড়ল আনারস ও আলহাজ্ব মোঃ সাহিদুল ইসলাম মটরসাইকেল প্রতীকে এবং সাধারণ সম্পাদক পদে কবির হাসান ডাবলু বালতি, প্রভাষক সরদার বিল্লাল হোসেন টিউবওয়েল, শেখ মাহমুদুল কালাম মিথু মোরগ,এসএম বদরুজ্জামান মুন্না হারিকেন ও শেখ ফরহাদ হোসেন বাবু ঘোড়া প্রতীকসহ ১৫টি পদের বিপরীতে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী ও ভোটারদের প্রশ্ন কে পরবেন বিজয়ের মালা। এ নিয়ে চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টে চলছে চুল চেরা বিশ্লেষণ। কথা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে।তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে, নেই কাহারও প্রতি কোন অভিযোগ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ ও কর্মঠ দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন প্রতিক্ষার পালা কে হবেন বাজার পরিচালনার কর্ণধার। তবে নির্বাচিত যেই হোক বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা ভোটারদের।
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রিন্স সংগঠনের কর্মীসভা
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক- কর্মচারী ইউনিয়নের মনিরুল ইসলাম প্রিন্স সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দর্শনা রেলবাজার ফুলতলায় প্রিন্স সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সোলাইমান হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স সংগঠনের কর্ণধর সাবেক সেক্রেটারী মোঃ মনিরুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ আঃ রশীদ।এসময় বক্তারা বলেন আগামী কেরুজ শ্রমিক- কর্মচারী দ্বিবার্ষিক নির্বাচনে পূনরায় প্রিন্সকে নির্বাচিত করতে হবে।তার দক্ষ নেতৃত্বে শ্রমিক স্বার্থ সংরক্ষিত হবে।
কাউখালীতে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী গুরুদেবের ১৩৩ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার রাতে আশ্রম এলাকায় অনুষ্ঠানের আগতদের নিরাপত্তার ও প্রাথমিক চিকিৎসার স্বার্থে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। কাউখালী উপজেলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপর আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম অনুষ্ঠানের নিরাপত্তা জন্য আমাদের স্বেচ্ছাসেবক কমিটি রাষ্ট্রের নিরাপত্তার বাহিনীর পাশাপাশি আমাদের বিএনপির নেতা ও কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করবেন এবং ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালিগঞ্জে অবরুদ্ধ প্রধান শিক্ষককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করেছেন এ্যাসিল্যান্ডসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক বাবলুর বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অবিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী। বিক্ষোভের ঘটনাটি উপজেলার নিজদেবপুর উজ্জীবনী ইন্সটিটিউট এর সামনে সড়কের উপরে ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর-২৪) সকাল ১০টায় ইনিস্টিউটের চত্বর থেকে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপী তারা নানান শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেণ। এই বাবলু মাষ্টারের বিরুদ্ধে ইতিপূর্বে বহুবার ছাত্রী, সহকর্মীসহ বিভিন্ন জনের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রীর সাথে একইরুমে আপত্তিকর অবস্থায় আটকিয়ে বেরসিক জনতা পুলিশে দেওয়ার খবরও আছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা জেলা জুড়ে তা নিয়ে হৈচৈ শুরু হয়, তবুও থেমে নেই তার লাম্পট্য। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ (পদে) যায়গায় থেকেও বারবার নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা সচেতন মহলে নতুন করে সাড়া ফেলেছে। দাবী উঠেছে দ্রুততম সময়ের মধ্যে বিতর্কিত প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণ করা হোক। এঘটনার সত্যতা জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন বিক্ষোভ ও মিছিল হচ্ছিলো এ সংবাদে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারি প্রধান শিক্ষক অবরুদ্ধ আছেন। পরে সেখানে উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য উপস্থিত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত করে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়।
শুইপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ৭৯১দিন অনুপস্থিতঃ অবিভাবকদের মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা জাহানের দীর্ঘদিন (৭৯১ দিন) বিদ্যালয়ে উপস্থিতি না থাকায় তাকে বরখাস্তের আদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর -২৪) সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে মাষ্টার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি গৌরপদ কুন্ড, পিটিএর সভাপতি সিরাজুল ইসলাম, অবিভাবক শরিফা পারভীন ও আব্দুল মান্নান প্রমুখ।বক্তাগন বলেন ঐ শিক্ষিকা মনিরা জাহান সরকারী বিধিমালা লঙ্ঘন করে, এমসি এর আহবান উপেক্ষা করে দীর্ঘ দিন অর্থাৎ ৭৯১ দিন অনুপস্থিত থাকার পরেও সম্পুর্ন অনৈতিকভাবে তৎকালীন জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া বরখাস্তের আদেশ বাতিল করে বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দীন স্বাক্ষরিত আদেশে চাকুরিতে বহাল করেছেন। অথচ ঐ শিক্ষক গত ১৪/০৫/২০২৩ তারিখ হতে ১২/ ১১/২০২৪ তারিখ পর্যন্ত ৫৪৯ দিন ও অন্যান্য ২৪২ দিনসহ মোট ৭৯১দিন তিনি বিনা অনুমতিতে অনুপস্থিত।অত্র স্কুলে বর্তমানে প্রধান শিক্ষকসহ ৪জন শিক্ষক থাকলেও ১জন শিক্ষক ভারতে চিকিৎসাধীন আছেন। স্কুলে ১২৫ জন কোমলমতি ছাত্র ছাত্রীর লেখাপড়া অনিশ্চিত হয়ে উঠেছে। তাই দ্রুততম সময়ে সরকারি নীতিমালা লঙ্ঘনকারী শিক্ষিকার অপসারণ দাবী করেন। এসময় মানববন্ধনে কর্মসূচিতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মোঃ ছাকির হোসেন বলেন বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক সংকট আছে, তার উপরে সহকারী শিক্ষক মনিরা জাহানের দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়ে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছিনা। এই মুহুর্তে কমপক্ষে ৫ জন শিক্ষক জরুরী। মানববন্ধনটি অবিভাবক ও এলাকাবাসী আয়োজন করেছেন। তবে আমিও মনিরা জাহানের হীন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কতৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। নলতা ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম মোস্তাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন মনিরা ম্যাডামের চাকুরীর প্রয়োজন আছে বলে মনে হয়না। যদি তাই না হবে তাহলে ৭৯১দিন স্কুলে আসেননি কেনো? নিয়ম মোতাবেক তার বিহিত হোক এটা আমিও চাই।
কালিগঞ্জে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করেছেন এ্যাসিল্যান্ডসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক বাবলুর বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অবিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী। বিক্ষোভের ঘটনাটি উপজেলার নিজদেবপুর উজ্জীবনী ইন্সটিটিউট এর সামনে সড়কের উপরে ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর-২৪) সকাল ১০টায় ইনিস্টিউটের চত্বর থেকে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপী তারা নানান শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেণ। এই বাবলু মাষ্টারের বিরুদ্ধে ইতিপূর্বে বহুবার ছাত্রী, সহকর্মীসহ বিভিন্ন জনের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রীর সাথে একইরুমে আপত্তিকর অবস্থায় আটকিয়ে বেরসিক জনতা পুলিশে দেওয়ার খবরও আছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা জেলা জুড়ে তা নিয়ে হৈচৈ শুরু হয়, তবুও থেমে নেই তার লাম্পট্য। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ (পদে) যায়গায় থেকেও বারবার নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা সচেতন মহলে নতুন করে সাড়া ফেলেছে। দাবী উঠেছে দ্রুততম সময়ের মধ্যে বিতর্কিত প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণ করা হোক। এঘটনার সত্যতা জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন বিক্ষোভ ও মিছিল হচ্ছিলো এ সংবাদে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারি প্রধান শিক্ষক অবরুদ্ধ আছেন। পরে সেখানে উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য উপস্থিত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত করে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়।
কয়রায় কৃষকদলের কর্মী সভা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডে কৃষক দলের কমিটি পুনঃ গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ১৭ নভেম্বর) বেলা ১১ টায উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কয়রা উপজেলা শাখা এই কর্মী সভার আয়োজন করে । কয়রা উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সাইদ মালীর পরিচালনায় এই কর্মী সভায় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা মাষ্টার সদর উদ্দিন আহমেদ, এস এম এ রহিম, কোহিনুর ইসলাম, আঃ সামাদ, গাজী সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, আবুল বাশার ডাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ নুর ইসলাম খোকন,কৃষক দল নেতা আঃ করিম সানা,বদিউজ্জামান,আঃ রাজ্জাক,জালাল হোসেন,হাবিবুর রহমান ঢালী, মাষ্টার আসাদুল ইসলাম, আলতাফ হোসেন মিন্টু, সাইফুল্লাহ, সিরাজুল ইসলাম, আঃ আজিজ, মিজানুর ইসলাম বিশ্বাস,আমানুউল্যাহ, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফন্টের নেতা অর্পন কুমার সানা প্রমুখ। কর্মী সভায় কয়রা উপজেলার ৭ টি ইউনিয়ন সহ ওর্য়াড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় সাবেক এমপির বঙ্গজ ফেক্টারীকে ২লাখ টাকা জরিমানা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিএনপির সাবেক এমপির বিস্কুট ফেক্টারী বঙ্গজ লিমিটেডকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে।
রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সেনাবাহিনীর একটি দল বিএনপির সাবেক এমপি মরহুম হাজী মোজাম্মেল হকের প্রতিষ্ঠান বঙ্গজ লিমিটেডে অভিযান চালায়। অভিযানে এসময় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির বিষয়টি নজরে আসে। এসময় দেখা যায় বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরি করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজ, ছাপা কাগজ, কার্টুন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। অপরিচ্ছন্ন ও নোংরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরির কাচামাল। পুরাতন ও নোংরা পাউরুটি এবং ভাঙ্গা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নেই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট। এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৩ (৫৫) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দুর্নীতির বরপুত্র ‘ক্যাশ কামাল’
খুলনাঞ্চল রিপোর্ট
একসময় জাতীয় ছাত্রলীগ (বাকশাল) করতেন এস এম কামাল হোসেন। পরবর্তী সময়ে খুলনায় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাকে ম্যানেজ করে দলের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পান কামাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শেখ পরিবারের ওই প্রভাবশালী নেতা শেখ হেলালের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদটিও হাতিয়ে নেন তিনি।
জনপ্রিয় সাবেক ছাত্রনেতাদের দলীয় পদ না দিয়ে এস এম কামালের বড় পদ বাগিয়ে নেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি সাবেক ছাত্রনেতারা। কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সখ্য থাকায় আর বেগ পেতে হয়নি কামালকে। বরং আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরও শেখ হেলালের প্রভাব খাটিয়ে অপমান-অপদস্ত করেছেন কামাল। সর্বশেষ ওবায়দুল কাদেরের আশীর্বাদে নৌকার মনোনয়ন পেয়ে খুলনা-৩ আসনে এমপি নির্বাচিত হন এস এম কামাল। এ সময়ের মধ্যে পদ-নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ পাচার, স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন ও টেন্ডার-বাণিজ্যসহ সব অপকর্মই করেছেন সমানতালে।
রাজশাহী বিভাগের মহানগরসহ ৯টি জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত এস এম কামাল। রাজশাহী মহানগরের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে অন্য জেলা ও উপজেলায় পদ-বাণিজ্য করার অভিযোগ রয়েছে কামালের বিরুদ্ধে। এর মধ্যে বগুড়ায় নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য করেছেন।
পদ-বাণিজ্য প্রকাশ্যে শুরু করায় রাজশাহী বিভাগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে এস এম কামাল পরিচিতি পান ‘ক্যাশ কামাল’ হিসেবে। এই পরিচিতি ছড়িয়ে পড়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও। রাজশাহীর নেতাদের ভাষ্য, উত্তরবঙ্গের আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করেছেন এস এম কামাল। দলীয় পদ-বাণিজ্য থেকে শুরু করে যেকোনো কাজে অর্থ দিতে হতো তাকে। ফলে দলের অনেক ত্যাগী নেতা-কর্মী বঞ্চিত হয়েছেন। তার জন্য দলের মধ্যে অনেক উপদল তৈরি হয়।
গড়েছেন সম্পদ, করেছেন অর্থ পাচার:
দৃশ্যমান কোনো ব্যবসা না থাকলেও খুলনা ও রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট, প্লট রয়েছে এস এম কামালের। তার স্ত্রী পেশায় শিক্ষক। তার ছেলে ও মেয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। রাজধানীর হাজারীবাগ, কেরানীগঞ্জে জমি ও রাজউকের একটি প্রকল্পে প্লট রয়েছে কামালের। ধানমন্ডিতে ফ্ল্যাট কিনেছেন কামাল। ওই বাড়ির নিচের কিছু অংশ দখলে নিয়ে নিজে রাজনৈতিক অফিস করেছেন। চাঁপাইনবাবগঞ্জে দুটি ও জয়পুরহাটে একটি আমের বাগান রয়েছে তার। নিজের এলাকা খুলনায় স্ত্রী ও পরিবারের নামে অগাধ সম্পদ গড়েছেন এস এম কামাল হোসেন ।
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজনৈতিক সুবিধা দিয়ে তার কাছ থেকে সরকারি কাজ নিতেন কামাল। সর্বশেষ ওই মন্ত্রণালয় থেকে ১০০ কোটি টাকার কাজ বাগিয়েছেন তিনি। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ৪৫ কোটি টাকার কাজ নিজের সিন্ডিকেটকে পাইয়ে দেন কামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের কাছ থেকে কয়েক কোটি টাকার কাজ নিয়ে বিক্রি করে দেন এস এম কামাল। রাজশাহী বিভাগের পদ ও মনোনয়ন-বাণিজ্য করে পাওয়া টাকার বড় অংশ ইংল্যান্ডে ছেলের কাছে পাচার করেন ‘ক্যাশ কামাল’। এভাবে লন্ডনে গড়ে তুলেছেন বিপুল সম্পদ।
২০২৪ সালের নির্বাচনি হলফনামা অনুযায়ী বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্রে এস এম কামালের স্থায়ী বিনিয়োগ ৩ কোটি ৪৫ লাখ টাকা ও তার স্ত্রীর বিনিয়োগ ১ কোটি ৩৬ লাখ টাকা। এ ছাড়া নিজের নামে ব্যাংকে এফডিআর আছে ১৬ লাখ ৯৭ হাজার টাকার। স্ত্রীর নামে এফডিআর আছে ৬ লাখ ৬৮ হাজার টাকার। ক্যাশ কামালের ব্যাংকে জমা ২৮ লাখ ৬৩ হাজার টাকা। স্ত্রীর জমা করার টাকার পরিমাণ ২৩ লাখ ৫৬ হাজার ও ছেলেমেয়ের নামে জমা রয়েছে ১৩ লাখ ৪৯ হাজার টাকা।
নিজের নামে খুলনার খালিশপুরে রয়েছে তিন কাঠা জমি, যার মূল্য দেখানো হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার টাকা। একটি দোকান রয়েছে যার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া রয়েছে ৮১ দশমিক ৮৪ ডেসিমেল সম্পত্তি, যার মূল্য ৩৫ লাখ ৮৮ হাজার টাকা। স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে, যার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা। তবে এসব সম্পত্তির বর্তমান বাজারমূল্য অনেক বেশি। এ ছাড়া বহু সম্পত্তি ও অর্থের হিসাব গোপন রেখেছেন কামাল দম্পতি।
পদ-বাণিজ্যের টাকা আসত ৩টি অ্যাকাউন্টের মাধ্যমে:
রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা থেকে বিপুল টাকার পদ-বাণিজ্য ও চাঁদাবাজি করেন এস এম কামাল। অবৈধভাবে অর্জিত এসব টাকা আসত তিনটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এর মধ্যে একটি কামালের কথিত পিএস পার্থ প্রীতম সিংয়ের স্ত্রীর অ্যাকাউন্ট, অন্য দুটি কামালের পরিবারের সদস্যদের।
রাজশাহী মহানগর ও জেলা নেতাদের অভিযোগ, এস এম কামাল রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানরা তাকে অনৈতিক সুবিধা দিয়ে মনোনয়ন পেতেন। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের জেলা, মহানগর, পৌরসভা, থানা কমিটির নেতৃত্ব পেতেও তাকে বড় অঙ্কের টাকা দিতে হতো। ফলে তিনি নেতা-কর্মীদের মাঝে ‘ক্যাশ কামাল ও বিকাশ কামাল’ নামে পরিচিতি পান। দুটি বলয়ে বিভক্ত হয়ে পড়া রাজশাহীতে আওয়ামী লীগের একটি বলয় তিনি নিয়ন্ত্রণ করতেন বলেও অভিযোগ আছে। ফলে প্রতিনিয়ত কোন্দল বাড়ায় সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে রাজশাহী আওয়ামী লীগ।
সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতা-কর্মীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে হাইব্রিডদের দলে অনুপ্রবেশ করিয়েছেন। এই জেলায় ৯টি উপজেলার আওয়ামী লীগের কমিটি গঠন করেন। উপজেলার প্রতিটি কমিটিতে পদ ও পদবির বাণিজ্য করে গত কয়েক বছরে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করতে সাবেক এমপি জান্নাত আরা হেনরির কাছ থেকে ২০ লাখ টাকা সালামি নিয়েছেন। দুজন নেতাকে জেলা আওয়ামী লীগের সদস্য বানিয়ে ১৬ লাখ টাকা নিয়েছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি পদের বিনিময়ে আবদুল হাকিমের কাছ থেকে ২০ লাখ ও সাধারণ সম্পাদক পদের বিনিময়ে নুরুল ইসলামের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে। বাকি উপজেলা বেলকুচি, শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া, কামারখন্দ ও চৌহালী উপজেলা কমিটি গঠনে কোটি কোটি টাকার পদ-বাণিজ্য করেছেন।
নাটোর জেলা আওয়ামী লীগ বিভক্ত করে সাংগঠনিকভাবে দুর্বল করেছেন এস এম কামাল। আর ওই দুর্বলতার একচেটিয়া সুযোগ নেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক ও তার অনুসারীরা। নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলকে সরাতে সব বন্দোবস্ত করেছিলেন এস এম কামাল। শিমুলের সঙ্গে প্রতিমন্ত্রী পলকের বাঘে-মহিষের সম্পর্ক।
শিমুলের একচ্ছত্র নেতৃত্ব ধ্বংস করতে ২০২২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় ওই সময়ে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে। এর বিনিময়ে ৪০ লাখ টাকা ও একটি গাড়ি উপহার পান এস এম কামাল। এই ব্যবস্থা করে দেন কামালের অনুসারী ইমরান ও বুলেট। এই ইমরানের আগে কোনো পদ না থাকলেও তাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেন কামাল।
শিমুলকে দলীয় শীর্ষ পদ থেকে সরিয়ে দিলে নাটোরে একক প্রভাব বাড়ে প্রতিমন্ত্রী পলকের। এই সুযোগ করে দেওয়ায় এস এম কামালের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পলকের। এই সুযোগে আইসিটি মন্ত্রণালয়ের সরকারি টেন্ডারগুলোতে এস এম কামালের সিন্ডিকেটদের কাজ দিয়েছেন তৎকালীন প্রতিমন্ত্রী পলক। মাঝখান থেকে মোটা অঙ্কের পার্সেন্টেজ নিয়েছেন কামাল।
কামালের নারী কেলেঙ্কারি:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার সুবাদে বিভিন্ন নেত্রীর সঙ্গে কামালের সুসম্পর্ক ছিল। এই সম্পর্ক গড়ায় কেলেঙ্কারিতে। ছাত্রলীগের একাধিক নেত্রীর সঙ্গে সময় কাটানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এস এম কামালের নারী কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অভিযোগও দিয়েছেন উপজেলার সভাপতি পদপ্রার্থী এক নেতা। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছে ভিডিও ও অডিও প্রমাণও দিয়েছেন ওই নেতা। এই অভিযোগ আসার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্ষে এস এম কামালকে নিয়ে হইহল্লা হয়েছে। পরে শেখ হেলালের প্রভাবে পার পেয়ে যান কামাল।
খুলনায় শেখ পরিবারের প্রভাব খাটাতেন কামাল:
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার খুলনার ঘনিষ্ঠ আত্মীয় প্রতিনিধি হিসেবে রাজনীতিতে উত্থান খুলনা-৩ আসনের সাবেক এমপি এস এম কামাল হোসেনের। রাজনীতিতে তার তেমন কোনো কর্মী-সমর্থক বা অনুসারী না থাকলেও শেখ হেলালের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের পদ-পদবি বাণিজ্য, এমপি-মন্ত্রী পদের মনোনয়নে চাঁদাবাজির মধ্যস্থতা করতেন এস এম কামাল। অবৈধ টাকা আয়ের অন্যতম উৎস হওয়ায় তিনি ছিলেন খুলনায় শেখ পরিবারের মধ্যমণি।
২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচনি প্রচারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই সময় নির্বাচনি ব্যয়ের নামে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করেছেন বলের অভিযোগ রয়েছে এস এম কামালের বিরুদ্ধে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, নিকটাত্মীয় শেখ নাহিদ ও জুয়েলের নেতৃত্বে ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেট প্রভাব বিস্তার করে বিভিন্ন সংস্থায় ঠিকাদারি কাজের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে মিরেরডাঙ্গায় নসু খানের ইটভাটা ও জমি দখলের অভিযোগ রয়েছে। এস এম কামাল হোসেনের আস্থাভাজন হিসেবে সমালোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মাহবুব ব্রাদার্স’ বিগত দিনে খুলনা সিটি করপোরেশন, কেডিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সংস্থার ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়। বিভিন্ন উন্নয়নকাজে ধীরগতি ও ভোগান্তি হলেও এস এম কামালের ভয়ে কেউ মাহাবুব ব্রাদার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস করত না।
শতকোটি টাকার মালিক কথিত পিএস পার্থ:
কথিত পিএস পার্থ প্রীতম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামালের স্পর্শে এসে শতকোটি টাকার মালিক বনে গেছেন। রাজশাহী বিভাগে আওয়ামী লীগের নেতারা তাকে ‘বিকাশ পার্থ’ বলেও ডাকতেন। ওই বিভাগের জেলা-উপজলোর দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা আনতেন। জেলা সফরকালে গাড়ির তেলসহ যাবতীয় খরচের কথা বলে সবাইকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলতেন পার্থ। রাজধানীর হাজারীবাগে তিনি ফ্ল্যাট কিনেছেন। পার্থর শ্বশুরবাড়ি বগুড়ার সোনালী ব্যাংকে ৩০ লাখ টাকা ডিপোজিট করে রেখেছেন। তার স্ত্রীর ১০ ভরি স্বর্ণ রয়েছে বলেও জানা গেছে। নিজের এলাকায় পরিবারের নামে অনেক জমি কিনেছেন এস এম কামালের আশীর্বাদে।
সূত্রঃ খবরের কাগজ
কচুয়ায় বিএনপি নেতা এম,এ সালামের বৃক্ষরোপন
বাগেরহাট প্রতিনিধি
গাছ শুধু অস্কিজেন দেয়না, মানব জীবনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে,স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে ১০ হাজার নিম গাছ লাগিয়ে ছিলেন,যারা হজে গিযেছেন তারা দেখেছেন।তিনিই এদের বহদলীয় গনতন্ত্রের প্রবক্তা ও এদেশে কৃষি ক্ষেত্রে বিল্বব ঘটানোর জন্য খাল খনন করে বৃক্ষ রোপন করেছিলেন।তারই ধারাবাহিকতা বজায় রাখতে আজ আমরা স্কুলে স্কুলে ছাত্র ছাত্রী অভিবাবকদের হাতে ফলজ ও ঔষধি গাছের চাড়া তুলে দিচ্ছি।(১৭,১১,২৪) রবিবার সকালে বাগেরহাটের কচুয়ার রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন ও মতবিনিময় সভায় ছাত্র ছাত্রী অভিবাবকদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতিও প্রধান সমন্বয়ক জননেতা এম,এ সালাম একথা বলেন। রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহর সভাপতিত্বে উক্ত সভায় বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ শমশের আলী মোহন,খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার,মাহাবুবুর রহমান টুটুল, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌল্লা জুয়েল,জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান,সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত,বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু,জেলা যুবদল নেতা আইউব আলী মোল্লা বাবু,মো: মুন্না প্রমুখ।সভায় বক্তারা বলেন, ভুইফোর সুবিদাবীদের দলে স্থান দেওয়া হবে না,দুর্দিনের রাজপথের কর্মিদের যথাযথ মুল্যায়ন করে তাদেরকে দলের দায়ীত্ব দিয়ে দলকে সু সংগঠিত করতে হবে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর দিক নির্দেশনা অনুযায়ী তৃর্নমুল পর্যায়ে বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে বিগত সৈরাচারী সরকারের মত আর ভোটার বিহিন নির্বাচন এদেশে হবে না।তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মিদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক যোগে কাজ করতে হবে
দলকে শক্তিশালী করতে ,দুর্দিনের কর্মিদের মুল্যায়ন করে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে।কোন অবস্থায় যেন কোন অপশক্তি কোন ষড়যন্ত্র করে দেশকে বিশৃঙ্খলতা সৃষ্টি না করে সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ।এবং দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়ার আহব্বান জানান নেতৃবৃন্দ।সভা শেষে জননেতা এম এ সালাম সকল ছাত্র ছাত্র দের মাঝে গাছের ছাড়া প্রদান করে এবং শিক্ষাথী ও অভিবাবকদের নিয়ে স্কুল মাঠে বৃক্ষ রোপন করেন।
বাগেরহাটে আলতাফ হোসেন এর স্বরন সভা ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বিশিষ্ঠ কলামিষ্ঠ মোহাম্মাদ আলতাফ হোসেন এর স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। শনিবার সন্ধ্যায় বাগেরহাটের একটি অভিযাত হোটেলে সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ হেদায়েত হোসেন রিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকাত হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: কামরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো: খাইরুল ইসলাম,যুগ্ন মহা সচিব মো: আব্দুল মজিদ,কাজী মাহমুদুর হাসান,সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ,মো: হাসান সরদার জুয়েল,সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার,অর্থ সচিব মো: আবেদ আর,িজেলা কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক মোল্লা আব্দুর রব। অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সহসভাপতি এস এম রাজ,যুগ্ন সাধারন সম্পাদক মো: আল আমিন খান সুমন, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ হাওলাদার,অর্থ সম্পাদক মো: আরিফ ঢালী,দপ্তর আব্দুল্লাহ আল ইমরান, প্রচার সম্পাদক নকিব মিজানুর রহমান,সমাজ কর্যান সম্পাদক মো: হানিফ শিকদারসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।সভায় আগামী ২৮ শে ডিসেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন সফল ও ষার্থক করার জন্য সিদ্বান্ত গৃহিত হয়। সভা শেষে মোহাম্মাদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরত কামনায় বিশেস দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা লবণচরা থানা যুব অধিকার পরিষদের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা লবণচরা থানার আওতাধীন ৪ নং ওয়ার্ডে যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার যুব অধিকার পরিষদ লবণচরা থানার আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রাজুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আরমান হোসেন-কে আহ্বায়ক ও মোঃ রনিকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে যুগ্ম-আহ্বায়কবৃন্দ মোঃ সাগর সানা, মিরাাজ হাওলাদার, মোঃ হাসান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাহীন শেখ, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে- মোঃ মুতাসিম বিল্লাহ, মোঃ ইয়াছিন আরাফাত, পারভেজ শেখ, হাফিজুল ইসলাম, মোঃ শাকিল শেখ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ বাধন, মোঃ জয়নাল শেখ, সাইদুল ইসলাম, মাজেদুল ইসলাম মাজিদ,মোঃ মেহেদি হাসান, মোঃ বেল্লাল হোসেন, মোঃ আব্দুল্লাহ ব্যাপারী, মোঃ সাব্বির আলী
ভারতীয় তরুণী প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দামুড়হুদায় অতঃপর
দামুড়হুদা প্রতিনিধি
ভারতের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের এক তরুনী প্রেমের টানে দামুড়হুদার চাকুলিয়ায় হাজির,বিজিবির হস্তক্ষেপে ফেরত প্রক্রিয়া। রবিবার দুপুরে বিজিবি ভারতের ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে আয়েশা মন্ডল (১৬) কে নিজ দেশ ভারতে পাঠিয়েছে। ভারতীয় এ তরুণী বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে আহসান বিশ্বাস( ৩০)’র সাথে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে।গ্রামবাসী জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় তরুণী আয়েশা মন্ডলের সাথে বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মন্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এবং বাংলাদেশী ওই যুবক আহসান বিশ্বাস বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। পরে এলাকাবাসী বিজিপি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশা খাতুনকে আটক করে।
ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ভারতীয় ওই তরুণীকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব। আব্দুর রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি।
আব্দুর রশিদের বিরুদ্ধে আদালতে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের মামলা করেছেন আতিকুর। মামলায় আতিকুর রহমান উল্লেখ করেন, ‘‘আব্দুর রশিদ তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল কিংবা টাকা কোনোটাই দিচ্ছেন না। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’’
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে আতিকুর রহমানের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও আব্দুর রশিদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণখেলাপির দায়ে আদালতে ৬৮টি মামলা করেছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহে শহরে বয়লার বিস্ফোরণে নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরে টায়ারের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (২০) নামে একজন মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুরে হামদহ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলো সাব্বির। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিন বিস্ফোরিত হয়। এতে মিস্ত্রি সাব্বির আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকার মানুষ বিকট শব্দে বিস্ফোরণে পর পুলিশকে খবর দেয়। আমরা ঘটনা তদন্ত করছি। ছেলেটি মারা গেছে। তবে এখনও কোন মামলা হয়নি।’
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (১৫) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণসহ দুইজন নিহত হয়েছে। নিহত অপরজন বৃদ্ধা, তার পরিচয় পাওয়া যায়নি।
নিহত ইব্রাহিম মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলী ছেলে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া নামক স্থানে দুই মোটরসাইকেলে সংঘর্ষে ইব্রাহিম রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর শহরের উপকণ্ঠে ইম্প্যাক ফাউন্ডেশনের কাছে রাস্তার উপর বৃদ্ধা নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিষয়টি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত ওই নারীর শরীরের বিভিন্ন অংশ থেতলানো বলে হাসপাতাল থেকে জানানো হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুই বছর পর বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু
বেনাপোল প্রতিনিধি
দুই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।
যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের পশ্চিমবঙ্গের সুধর্মআয়াত নির্যাত প্রাইভেট লিমিটেড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে প্রথম চালানে তিনটি ট্রাকে ১০৫ টন (এক লাখ ৫ হাজার কেজি) নন বাসমতি চাল আমদানি করেছেন। একই আমদানিকারকের আরও ১০০ টন চাল ওপারে রয়েছে যা বিকেলে বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারে।
বেনাপোল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে হোসেন অ্যান্ড সন্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট। সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি জিয়াউর রহমান জানান, আমদানি করা চালের দাম ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। আমদানি প্রতিকেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা। এরপর পরিবহন, বন্দরের ভাড়া, ব্যাংক খরচসহ অন্যান্য খরচ রয়েছে। সেই হিসেবে প্রতিকেজি ৫৫ টাকা পড়ে যাবে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে রোববার থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।
২৪ জন আমদানিকারকের মধ্যে যশোর এলাকার ১২ জন আমদানিকারক ৭৩ হাজার সিদ্ধ ও ১৯ হাজার আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। সবাই চাল আমদানি করতে পারবে কিনা সন্দেহ ব্যবসায়ীদের। কারণ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল আমদানি করে বাজারজাত করতে হবে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান, তাদের কাছ থেকে শুধু মাত্র একটি আমদানিকারক প্রতিষ্ঠান (মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট) প্রথম চালানে ১০৫ মেট্রিক টন চালের আইপি সার্টিফিকেট নিয়েছেন। এ প্রতিষ্ঠানের আরও ১০০ মেট্রিক টন চাল বিকালের দিকে বেনাপোল বন্দরে প্রবেশের কথা রয়েছে।
২০২৩ সালের ২০ জুলাই দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। তবে বন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মানে মাত্র ২৮০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে।
গত ১১ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় এক আদেশে ২৪টি আমদানিকারক প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেন। এক লাখ ২০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫৫ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেন।
খাদ্য মন্ত্রণালয়ের শর্তে বলা হয় বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু করা যাবে না, আমদানিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা চাল বস্তায় বিক্রি করতে হবে।
চলতি বছরে ২১ মার্চ ও ১৬ এপ্রিল দুই ধাপে দেশের ৮০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। চাল রপ্তানিতে ভারত সরকারের শুল্ককর আরোপ ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে অনুমতি থাকলেও এতদিন চাল আমদানি করতে পারেনি ব্যবসায়ীরা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সকালে বেনাপোল বন্দরে ১০৫ মেট্রিক টনের (৩ ট্রাক) একটি চালান প্রবেশ করেছে। কাস্টমস থেকে শুল্কায়নের পর কাগজপত্র দেখে দ্রুত ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভয়নগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার সঙ্গে জড়িত দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে অহিদুল ইসলাম ওরফে ডেভিট (২০) ও তার চাচাতো ভাই মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেন (২১)। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল ইসলামকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন অহিদুল ইসলাম ওরফে ডেভিট ও শাহিন হোসেন। পরে গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী গরুহাটা এলাকার সজীবুর রহমান, বিপুল মন্ডল ও কালাম ব্যাপারী বলেন, শনিবার সন্ধ্যার পর রেললাইনের ওপর রবিউলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছু সময় পর অহিদুল ও তার চাচাতো ভাই শাহিন ঘটনাস্থলে এসে রবিউলের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে অহিদুল তার লুকিয়ে রাখা ছুরি দিয়ে রবিউলের পেটে আঘাত করে। সে সময় রবিউল রেললাইনের পাশে পড়ে যায়। সে অবস্থায়ও তাকে বার বার ছুরিকাঘাত করা হয়। এরপর তারা দুজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রাঙ্গা মোল্যা তার ছেলে ও ভাইপোকে দিয়ে খুন করিয়েছে। হত্যাকারী দু’জনকে পুলিশ আটক করেছে। রাঙ্গা মোল্যাকে আটক করাসহ হামলাকারী অহিদুল ও শাহিনের ফাঁসি দাবি করেন তিনি।
তার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। তিনি জুতা-স্যান্ডেলের ব্যবসা করতেন বলেও জানান কোহিনুর বেগম।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, ‘রবিউল ইসলামকে হত্যার ঘটনায় অহিদুল ও শাহিন নামে দুই হামলাকারীকে রাতেই আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা করেনি। যদি তারা মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে।’
এক সপ্তাহে মালয়েশিয়ায় যশোরের তিন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
যশোর প্রতিনিধি
মালয়েশিয়ার পেনাং শহরে গত এক সপ্তাহে যশোরের মোট তিনজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হৃদরোগে আক্রান্ত হয়ে ও একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মৃতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের আবু দাউদের ছেলে মহিদুল ইসলাম (৪৫)। তিনি গত রোববার (১০ নভেম্বর) একটি নির্মাণ সাইটে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরজন হলেন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের আব্দুল মজিদ (৪৫)। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার পেনাং শহরে গত সোমবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। তিনি ঝাঁপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
জানা গেছে, মজিদ গত ৫-৭ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করতেন তিনি। সোমবার (১১ নভেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমান মজিদ। রাতের কোনো এক সময় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কাজে যাওয়ার জন্য তার সঙ্গীরা তাকে ডাকাডাকি করেন। তখন মৃত অবস্থায় শুয়ে থাকতে দেখতে পান তারা। সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বর্তমানে তার মরদেহ হাসপাতালে হিমঘরে রয়েছে। আব্দুল মজিদের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু মুছা নিশ্চিত করেছেন।
এছাড়া পেনাং শহরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মিন্টু হোসেন (৪৫) নামে আরেক প্রবাসী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিন্টু হোসেন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের আমিন উদ্দিন সরদারের ছেলে।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান মিন্টু হোসেন। মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করতেন তিনি। গত ২-৩ নভেম্বর কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মিন্টু হোসেন। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
তিন রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে প্রতিটি পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনরা অপেক্ষায় আছেন তাদের প্রিয়জনের মরদেহের জন্য। মরদেহ তিনটি বাংলাদেশে আনার সকল আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
খুবিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রোগ্রামের টাউন হল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর ‘টাউন হল’ রবিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বেলা ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকেই উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সেশনাল প্রজেক্ট ও থিসিসে শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এ থিসিসগুলো কঠোরভাবে মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে তাদের উদ্ভাবনী শক্তি আরও প্রসারিত হয়। তাদের গবেষণার আইডিয়াগুলো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উদ্যোক্তা হতে গেলে সবার আগে স্বপ্ন দেখতে হবে। ইউনিক আইডিয়া নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। অদম্য সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম করতে হবে। ব্যর্থ হলে বারবার চেষ্টা করতে হবে। টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। গ্রুমিংয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন ও নতুন আইডিয়া সৃষ্টির সক্ষমতা থাকতে হবে। এর পাশাপাশি আইডিয়া সম্পর্কে প্রজেক্ট লেখা এবং তা ক্লায়েন্টকে বোঝানোর মতো দক্ষতা থাকা জরুরি। এসব স্কিল না থাকলে একজন উদ্যোক্তা সফল হতে পারে না।
ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম।
অনলাইনে যুক্ত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ইনোভেশন হাবের প্রকল্প পরিচালক আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান। এ ছাড়া অনলাইনে যুক্ত থেকে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম সম্পর্কে ব্রিফ করেন ইনোভেশন এন্ড স্টার্টআপ স্পেশালিস্ট ড. অনন্য রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহানিয়া রহমান ও প্রোগ্রাম অফিসার নাদিম রাজ্জাক রম্য। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের অরগানাইজিং পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব।
খুবির ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে মুগ্ধ ওয়াটার কর্নার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের ছাত্র ও সন্তানতুল্য। তাঁর মতো আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তখন পৃথিবীতে থাকবে শুধু কৃতকর্মের চিহ্নগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুগ্ধ যেভাবে আন্দোলনরত পিপাসু শিক্ষার্থী-জনতাকে পানি সরবরাহ করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে স্মৃতি কখনও ভোলার মতো নয়। মৃত্যুর আগমুহূর্তে তাঁর বলা কথাগুলো ‘পানি লাগবে পানি’ মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে।
তিনি আরও বলেন, আমরা যদি কাউকে সম্মান দেই, আমরাও সম্মানিত হবো, ভালো মানুষ হবো। নতুন প্রজন্মের স্বাধীনতা অর্জনে মুগ্ধ’র অবদান ও ভূমিকা অগ্রণী। মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে এ পানি কর্নারটি করা হয়েছে। এজন্য আমি ইংরেজি ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে অন্যান্য ডিসিপ্লিনগুলোকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবীর। পরে মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশন সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলে শপথ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত নবাগত সহস্রাধিক শিক্ষার্থী। আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে ৫টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ২৯টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের শপথ গ্রহণ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুসারে শপথ বাক্য পাঠ করান উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
রবিবার সকাল ৯.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ৫ম দিনের একাডেমিক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের সাথে সাথে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয় শিক্ষার্থীরা। এই পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া সবচেয়ে জরুরি। এক্ষেত্রে সহপাঠীদের সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। নিজেকে অপরের সহযোগিতায় যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা তৈরি করতে হবে। জীবনে চলার পথে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া হচ্ছে বিশ্বমানের জনশক্তি তৈরি করার প্রক্রিয়া। এখান থেকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সফট স্কিলে দক্ষতা বাড়াতে হবে। কারণ, বর্তমান সময়ে একাডেমিক ডিগ্রির পাশাপাশি সফট স্কিল দক্ষতা ও যোগ্যতা অধিক গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, মৌলিক কিছু পার্থক্যের কারণে খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য। এখানে ছাত্ররাজনীতি ও সেশনজট নেই। গবেষণাক্ষেত্রেও এ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গেছে। গবেষণার উৎকর্ষতা যত বেশি হবে, বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে তত এগিয়ে যাবে। এ বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তোমরা যে সময়টা পাচ্ছো, এই সময়টাকে কাজে লাগাতে হবে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এতে তিনি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট’, ‘কমিটমেন্ট’, ‘পারসোনাল এন্ড একাডেমিক গোলস’, ‘বিল্ডিং সোশ্যাল কানেকশন’, ‘টাইম ম্যানেজমেন্ট’ এবং ‘ফিন্যান্সিয়াল সাপোর্টস’ বিষয়ে আলোকপাত করেন।
এ ছাড়াও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। ওরিয়েন্টেশনের পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত এবং শিক্ষা ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পলিথিন বন্ধে সরকারের তোড়জোড়, তবু বন্ধ হয়নি ব্যবহার
দাকোপ প্রতিনিধি
অন্তর্র্বতী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাজারের জন্য পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে বেশ সোচ্চার। অক্টোবরে সুপারশপ এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটা সম্ভব হয়নি। নভেম্বর মাসের শুরু থেকে অভিযান পরিচালনা করার কথা থাকলেও বাস্তবে পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। যদিও এর মধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু পলিথিন বহনকারী ট্রাক ও পলিথিন জব্দের তথ্য জানানো হয়েছে সরকারের তরফ থেকে। পলিথিন বিরোধী অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে কর্মকর্তাদের। ১৩ই নভেম্বর বুধবার পুরান ঢাকায় যৌথ অভিযান পরিচালনা করতে গিয়ে এক পর্যায়ে বাধার মুখে অভিযান স্থগিত করতে হয় সরকারি কর্মকর্তাদের। কারখানার শ্রমিক-মালিকরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কারখানা বন্ধের প্রতিবাদ করতে থাকেন। “অভিযান বন্ধ করতে হয়নি, অভিযানটা যে মাত্রায় পরিচালনা করার পরিকল্পনা ছিল সেই মাত্রায় (বুধবার) হয়নি, কারণ ওখানে একটা জমায়েত করা হলো, এবং বললো যে তাদেরকে অন্তত ছয় মাস সময় দিতে হবে” অডিও বার্তায় বিবিসিকে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগেও বহুবার এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে, তবে এবার তারা একটু বড় মাত্রায় অভিযান পরিচালনা করতে চেয়েছিলেন বলে তিনি জানান।সরকারের তাদেরকে পুনর্বাসন করতে হবে এমন দাবির প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন রাখেন, “আপনি একটা নিষিদ্ধ পণ্য বানাচ্ছেন, আপনি মালিক, আপনি শ্রমিকদেরকে নিয়োগ দিয়ে কাজটা করছেন, শ্রমিকরা হয়তো জানে না, এখন এটার পুনর্বাসন সরকার করবে নাকি এর ক্ষতিপূরণ মালিক করবে?” তাই বাজারে থেমে নেই পলিথিন এর ব্যবহার। সকল বাজারেই চলছে পলিথিন এর ব্যবহার।
চুয়াডাঙ্গায় ব্রেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কেমিস্ট না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ নানা অপরাধে বঙ্গজ অ্যান্ড ব্রেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় তৈরি করা খাবার বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এর আগেও একই অপরাধে এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল। পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জরিমানা আদায় করে ফ্যাক্টরির ত্রুটি সংশোধনে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ খুলনায় ইসলামী আন্দোলনের গণ সমাবেশ, ব্যাপক প্রস্তুতি
খবর বিজ্ঞপ্তি
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, বন্ধকৃত সকল মিলকারখানা চালু, সংখানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে- গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি, ইসলামী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ। গণঅসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
আজকের গণসমাবেশ সফলে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা, থানায় থানায় পথসভা, লিফলেট বিতরণ, মাইকিং, শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানে প্যানা ফেস্টুন লাগানো হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সাক্ষাৎ, গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়, মোটরসাইকেল শোভাযাত্রা, শহর ও জেলায় মাইকিং, পোস্টারিং, হ্যান্ড বিল বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।
আজকের গণ সমাবেশ সফলে খুলনার সর্বস্তরের জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
খুলনায় মাসব্যাপী আয়কর তথ্য সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় মাস ব্যাপী পালিত হচ্ছে আয়কর তথ্য সেবা মাস। বৈষম্যহীন বাংলাদেশের আহ্বান ঘরে বসে ই-রিটার্ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে নগরীর বয়রাস্থ কর অঞ্চল খুলনার আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর অঞ্চল খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত কর কমিশনার মু.মহিতুর রহমান,যুগ্ম কর কমিশনার মোঃ মারুফুল আবেদীন, উপ কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান,জেসমিন আক্তার সহ আরো অনেকে।
কর কমিশনার শ্রাবণী চাকমা বলেন, মানুষকে হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে সহজেই তাদের রিটার্ন জমা দিতে পারে সেজন্যই মাস ব্যাপী এই মেলায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
খালিশপুর শাখার পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন ও দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খালিশপুর শাখার পূবালী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং কর্ণার এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান গতকাল রবিবার আসরবাদ খালিশপুর শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার সৈয়দ মো. ওয়াহিদুজ্জামান। ডেপুটি জুনিয়র অফিসার মো. জাহিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের প্রধান শেখ সামসুদ্দোহা। বক্তৃতা করেন প্রিন্সিপ্যাল অফিসার ও অপারেশন ম্যানেজার মো. মুশফিকুর রহমান। এসময় রাবেয়া ইসলাম রাফা, তন্ময় কুমার শাহা, মামুন বিশ্বাস, মো. তানভির হাসান সহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া শেষে প্রধান অতিথি ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং কর্ণার এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
ক্ষতি কাটিয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সাতক্ষীরার কৃষকেরা
সাতক্ষীরা প্রতিনিধি
বৃষ্টি ও জলাবদ্ধতার ক্ষতি কাটিয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে সাতক্ষীরার কৃষকরা। বৃষ্টি ও জলাবদ্ধতায় এ বছর আগাম সবজি চাষে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন স্থানীয় কৃষকরা। যে সময় শীতকালীন আগাম সবজি খেত থেকে তুলে বাজারে বিক্রির কথা, সে সময় সবজির আবাদের জন্য খেত প্রস্তুতের কাজ করছেন চাষীরা।
ফলে জেলার কৃষকেরা লোকসানের পাশাপাশি শীতকালীন সবজি চাষের মৌসুম থেকে পিছিয়ে পড়েছেন। তবে ক্ষতি পুষিয়ে নিতে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
কৃষকরা জানান, সাতক্ষীরায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বড় একটি অংশ সরবরাহ হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। তবে এ বছর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে এসব এলাকার ফসলের ক্ষেত। ফলে এখানকার সবজি উৎপাদন শুরু করতে দেরী হয়েছে। সহযোগিতার দাবিও জানিয়েছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর জেলায় ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রবি ফসলের আবাদ হয়। এ বছর সাতক্ষীরা জেলায় নভেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করে চাষিরা। জমি থেকে পানি কমে গেলে চাষাবাদ আরও বাড়বে। বৃষ্টি ও জলাবদ্ধতায় এবার ৫ হাজার ৩৩২ জন কৃষকের ৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তালা উপজেলার নগরঘাটা গ্রামের বাসিন্দা আবুল হোসেন। তিনি প্রতি বছর আগাম জাতের শীতকালীন সবজির চারা রোপণ করে চমক দেখান। তবে চলতি বছর তিনিও হতাশ। আবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিন বিঘা জমিতে ১ লাখ টাকা খরচ করে আগাম জাতের শীতকালীন সবজির চারা রোপণ করেছিলাম। গতমাসে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সব চারা মরে যায়। আবার নতুন করে চারা লাগিয়েছি। কিন্তু এই সবজি যখন বাজারে উঠবে; তখন সবজির ভালো দাম পাবো না।
একই কথা বলেন কৃষক জহুর আলী। তিনি বলেন, বর্ষার শেষদিকে বিশেষ ব্যবস্থাপনায় উন্নতমানের সবজির চারা উৎপাদন করে চাষিদের কাছে বিক্রি করি। তবে গত মাসে টানা বৃষ্টির কারণে প্রথম দফায় বীজতলা নষ্ট হয়ে গেছে। তাতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য ঘেরের আইলে শীতকালীন সব সবজি তাও নষ্ট হয়ে গেছে।
এই গ্রামের অন্যরাও বাঁধাকপি ও ফুলকপির বীজ বপন করেছিলেন। তবে বৃষ্টিতে প্রথম দফার বীজতলা ও রোপণ করা চারা নষ্ট হয়েছে। এজন্য আবার নতুন করে সবজি চাষের জন্য বীজতলা তৈরি করেছেন অনেকে। এতে মৌসুমের শুরুতে বাজার ধরতে না পারায় উৎপাদিত সবজির বাজারদর কম পাওয়ার শঙ্কায় তারা। এজন্য সরকারিভাবে সহযোগিতার দাবি কৃষকদের।
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী মো. মোশারফ হোসেন বলেন, ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। এতে সাতক্ষীরার স্থানীয় বাজারে সরবরাহ কমায় সব ধরনের সবজির দাম বেড়েছে কয়েক গুণ। নতুন করে শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৪ হাজার হেক্টর জমির ফসল। যার আর্থিক ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫ হাজার ৩৩২ জন। গত বছর জেলায় ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রবি ফসলের আবাদ হয়েছিল। জলাবদ্ধতার কারণে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। জমি থেকে পানি কমে গেলে চাষাবাদ আরও বাড়বে।’
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের পরামর্শ, বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হবে। এরই মধ্যে তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।
শিশু পরিবারে দুর্নীতি-নির্যাতন, ৫ কর্মকর্তা-কর্মচারী বদলি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (এতিমখানা) কর্মকর্তা-কর্মচারীদের নির্যাতনের শিকার হয়ে রায়হান হোসেন রিজভী (১২) নামে এক নিবাসী নিখোঁজ হয়। ১৫ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ পাওয়া যায়নি তার। এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম-দুর্নীতি ও নির্যাতনের চিত্র উঠে আসে। পরে সেখানকার ৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।
শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন, উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান, কারিগরি প্রশিক্ষক কাজী লুৎফর রহমান, মেট্রন কাম নার্স আফরিন আরা জাহান ও কারিগরি প্রশিক্ষক আবুল কালাম আজাদকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ বলেন, তদন্তে দুর্নীতি, অনিয়ম ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। শিশু পরিবার বালকের উপ-তত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক, একজন নার্স, দুই প্রশিক্ষককে বদলি করা হয়েছে। নিখোঁজ শিশুটির সন্ধান এখনো মেলেনি।
এর আগে গত ৯ নভেম্বর এই কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেছিলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিশুদের নির্যাতনের অভিযোগে কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (এতিমখানা) সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন ও উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে’।
সাময়িক বরখাস্ত করার পর কীভাবে বদলি করা হলো- এমন প্রশ্নের জবাবে লতিফ সেখ বলেন, সেসময় আমরা সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেছিলাম। কিন্তু আমরা সাময়িক বরখাস্ত করতে পারি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বদলি করেছে।
রিজভী নিখোঁজের ঘটনার পর গত ৮ নভেম্বর রাতে ওই শিশু পরিবারের শিশুরা নিম্নমানের খাবার দেওয়া, শিশুদের জন্য সরবরাহকৃত মালামাল বিক্রি, শিশুদের নির্যাতনসহ নানা অভিযোগ তুলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জড়িতদের পদত্যাগের দাবি জানায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এ সময় সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন ও উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাদেরকে সাময়িক বরখাস্ত করে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। রিজভী নিখোঁজ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও নির্যাতনের ঘটনায় আসাদুজ্জামান ও ইলিয়াসসহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।
জানা গেছে, কুষ্টিয়া সরকারি শিশু পরিবারে (বালক) দিনের পর দিন চলেছে শিক্ষক-কর্মকর্তাদের চরম স্বেচ্ছাচারিতা। পান থেকে চুন খসলেই শিশুদের ওপর নেমে আসতো অমানবিক শারীরিক নির্যাতনের খড়গ। শিশুদের জন্য সরকারি বরাদ্দের মাছ-মাংস চলে যেত কর্মকর্তাদের বাড়ি। প্রতিষ্ঠানের গাছে ধরা আম-কাঁঠালেও ছিল না তাদের অধিকার।
লোকচক্ষুর অন্তরালে এভাবেই প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন। সম্প্রতি সেখানকার এক শিশু নিখোঁজের পর আলোচনায় আসে নানা অনিয়ম। সমাজসেবা অধিদপ্তরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও অনিয়মের চিত্র উঠে আসায় তাদের বদলি করা হয়েছে।
গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে শিশু পরিবার থেকে নিখোঁজ হয় রিজভী। এ ঘটনায় ৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। শিশু পরিবারের কর্মকর্তা ও কর্মচারীদের নির্যাতনের শিকার হয়ে রিজভী সেখান থেকে পালিয়েছে বলে অভিযোগ তুলেছেন নিখোঁজ রিজভীর স্বজন ও শিশু পরিবারের নিবাসীরা। তারা দ্রুত সন্ধান ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিখোঁজ রায়হান হোসেন রিজভী কুষ্টিয়ার মৃত আইয়ুব আলী ছেলে। তার মায়ের নাম মৃত ফৌজিয়া নাহিদ চম্পা। সে গত তিন বছর ধরে কুষ্টিয়া সরকারি শিশু পরিবারে থাকতো। ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিজভী।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে উপ-তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন মো. আফসার আলী বলেন, শিশু পরিবার বালক শাখায় সর্বমোট ৬১ জন শিক্ষার্থী রয়েছে। তাদের প্রত্যেকের জন্য মাসিক সরকারি বরাদ্দ ৫ হাজার টাকা। এর মধ্যে কিছু টাকা পোশাক ও চিকিৎসা, বাকি টাকা খাবারের জন্য ব্যয় করা হয়।
শিশুদের খাবার চুরি ও অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, আগে কিছু দুর্নীতি-অনিয়ম হয়েছে বলে শুনেছি। তবে আমি আসার পর শিশুদের আর খাবার নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। আমি সাধ্যমতো চেষ্টা করছি তাদের ভালো রাখার।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, শিশু পরিবার থেকে রিজভী নামের এক শিশু পালিয়েছে। সে বর্তমানে নিখোঁজ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ।
মেহেরপুরে অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১৭ নভেম্বর) ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। মেহেরপুর র্যাব-১২ সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ বলেন, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির সামনে ধইঞ্চার গাদার নিচ থেকে ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাসকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি সার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে।
এ সময় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়। বেলা ১১টার দিকে আটক ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আজমাই হোসেন টুটুকে থানায় সোপর্দ করেছে যৌথবাহিনী। মামলাসহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ধান বীজের জাত থেকে বাদ ‘বঙ্গবন্ধুর’ নাম
কুষ্টিয়া প্রতিনিধি
দেশে বোরো মৌসুমের জনপ্রিয় একটি ধান বীজের জাত থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নাম। ৩ বছর আগে চমক দেখিয়ে নতুন ওই ধানের জাতটি উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। ২০২১ সালে মুজিববর্ষের উপহার হিসাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জাতটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু ধান ১০০’।
ঢাকঢোল পিটিয়ে সারা দেশে বঙ্গবন্ধু নামের ধান বীজ বিতরণ শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
এবার চলতি বোরো মৌসুমে বীজ বিতরণ করতে সারা দেশে ধান বীজের বরাদ্দ দিয়েছে বিএডিসি। কিন্তু বরাদ্দপত্রসহ কোনো জায়গায় ওই জাতের ধান বীজে নেই বঙ্গবন্ধুর নাম। এমনকি বীজের বস্তা থেকেও বঙ্গবন্ধু নাম বাদ দিয়েছেন দেশের কৃষি সেক্টরের সর্ববৃহৎ এই প্রতিষ্ঠানটি। ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পেক্ষাপটের কারণে ওই জাতের ধান বীজ থেকে বঙ্গবন্ধু নাম বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ‘ব্রি ধান-১০০’ নামে জাতটি বাজারজাত করছে বিএডিসি।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মহব্যবস্থাপক (বীজ) আবীর হোসেন বলেন, উদ্ভাবিত জাতের ধানের নামকরণ করেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ও উদ্ভাবনকারী প্রতিষ্ঠান। বিএডিসি বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটিং করে ডিলারদের মাধ্যমে কৃষক পর্যায়ে বিতরণের ব্যবস্থা করেন। জাতের নামকরণের ক্ষেত্রে বিএডিসির কোনো ভূমিকা নেই।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার (সিএসও) ড. তাহমিদ হোসেন আনছারি বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ‘বঙ্গবন্ধু ধান ১০০’ নামে কোনো ধানের নামকরণের প্রস্তাব করেনি। জিংকসমৃদ্ধ জাতটি ‘ব্রি ধান ১০০’ নামে নামকরণের প্রস্তাব করা হয়েছিল।
কিন্তু কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে মুজিববর্ষের উপহার হিসাবে নতুন ওই জাতের ধান বীজের নামকরণ করেন ‘বঙ্গবন্ধু ধান ১০০’। এই নামকরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কোনো হাত ছিল না বলে জানান এ কর্মকর্তা।
শৈলকুপায় ২ গ্রুপের সংঘর্ষে আহত ২৫
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হন। এ সময় দুই গ্রুপের ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমপ্রেশার বিস্ফোরণে গেল শ্রমিকের প্রাণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরে টায়ারের দোকানে কমপ্রেশার বিস্ফোরণে সাব্বির হোসন (১৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দ্ল্লুাহ আল মামুন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিপনের টায়ারের দোকানে কাজ করছিল সাব্বির। হঠাৎ করে বিকট শব্দে কমপ্রেশার বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের এলাকা প্রকম্পিত হয়। পরে স্থানীয়রা ওই দোকানে গিয়ে আহতাবস্থায় সাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কেশবপুরে ২ প্রতিষ্ঠানে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর, লুটপাটসহ এক যুবকের কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনা ঘটে। ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। এলাকার একটি মাছের ঘেরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
এলাকাবাসী জানায়, গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) এলাকার ছোট বিলের ৮৫ বিঘা একটি ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক বিশ্বাসের লোকজনের সংঘর্ষ হয়। উভয় পক্ষই ওই ঘেরটি জমির মালিকরা মাছ চাষ করার জন্য তাদের নামে লিজ (হারি) দিয়েছে বলে দাবি করে আসছে। সংঘর্ষে সুফলাকাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন।
এর মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পরে ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান জানান, দুর্বৃত্তরা তার কলাগাছি বাজারের মায়িশা মৎস্য চাষ প্রকল্প নামে একটি ফিডের গুদামের শাটার ভেঙে ১৫০ বস্তা মাছের খাবার লুট করাসহ প্রতিষ্ঠান ভাঙচুর করে। এতে তার আনুমানিক দুই লাখ ৫০ টাকার ক্ষতি হয়েছে। এলাকার ছোট বিলে ৮৫ বিঘা একটি মাছের ঘেরকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এ ক্ষতিসাধন করেছে।
দুর্বৃত্তরা কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির ওপর তৈরি করা নিরিবিলি ভাসমান কফি হাউসে আগুন দিয়েছে। কফিহাউসটির পরিচালক রাজিকুল ইসলাম রাজু জানান, সন্ধ্যায় কলাগাছি বাজারে বিএনপির উদ্যোগে একটি মিছিল হয়।
এরপরে একদল লোক তার কফি হাউসে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকার সিগারেট, ১৭ হাজার টাকার আইসক্রিম নিয়ে কফি হাউসে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুটি ফ্রিজ, একটি কফি বানানো মেশিন, তিনটি ব্লেন্ডার মেশিন, পাঁচ কেজি হাঁসের মাংসসহ যাবতীয় মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা ওই ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহিউদ্দীন বলেন, ‘গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাছের ঘেরকে কেন্দ্র করে বিএনপি নেতা বিল্লাল হোসেনকে মারপিটে আহত করার প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এরপর পরিকল্পিতভাবে কেউ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোথাও কোথাও কোনো ঘটনা ঘটাতে পারে। তবে এগুলো আমাদের জানার বাইরে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই।’
কেশবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়। সেখানে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে সেখানে বেশ ক্ষতি হয়েছে।’
কেশবপুর থানার ওসি খান শরীফুল ইসলাম বলেন, ‘কলাগাছি বাজারের ওই সমস্ত ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা সোনাডাঙ্গা থানা যুব অধিকার পরিষদের ২৫ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন ২৫ নং ওয়ার্ডে যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার যুব অধিকার পরিষদ সোনাডাঙ্গা মডেল থানার আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব শেখ সাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আলমগীর হোসেন-কে আহ্বায়ক ও মোঃ রাহাত হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে যুগ্ম-আহ্বায়কবৃন্দ মোঃ রাহিম ঢালী, মোঃ জুয়েল, মোঃ ইব্রাহিম শেখ, মোঃ রেজাউল করিম, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে- মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সিরাজুল শেখ, মোঃ ইয়াছিন, আশরাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ নাজমুল হাসান সাকিব, মোঃ রিপন হোসেন, সোহেল বিশ্বাস, মোঃ বাবু খান, মোঃ আরিফ খান।











































