Home জাতীয় নগ্ন হয়ে তরুণীকে উত্ত‌্যক্তের অভিযোগ

নগ্ন হয়ে তরুণীকে উত্ত‌্যক্তের অভিযোগ

15

খুলনাঞ্চল রিপোর্ট

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় প্রকাশ্যে নগ্ন হয়ে এক তরুণীকে উত্ত‌্যক্তে করে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবলু নামের এক যুবকের বিরুদ্ধে।

পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে গত রোববার (২৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়ে যায়। পরে এ নিয়ে চট্টগ্রামে তোলপাড় সৃষ্টি হয়। এখন ওই যুবককে খুঁজছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সদরঘাট থানার পশ্চিম মাদার বাড়ির টং ফ’কির মাজার লাইনে এ ঘটনা ঘটেছে। বাবলু নামের এক যুবক প্রকাশ‌্যে নিজের প‌্যান্ট খুলে ওই তরুণীর দিকে অশ্লীলভাবে এগিয়ে যায়। সেসময় তাকে ধর্ষণেরও হুমকি দেয় বাবলু। তবে ঘটনাটি গত রোববার ঘটলেও আজ মঙ্গলবার ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি উত্তর) আসিফ মহিউদ্দীন জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তবে এই প্রসঙ্গে ভুক্তভোগী ওই তরুণী বা আর কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।