ঢাকা অফিস
রাজধানীর দারুস সালামসহ বিভিন্ন থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার আরও চার মামলার কার্যক্রম স্থগিত করে, হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ওই চার মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
রোববার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।











































