প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল দৈনিক প্রবাহের প্রথম পাতায় “নগরীর বাস্তুহারা এলাকার ইকবাল বহিস্কৃত হয়েও এখনো বেপরোয়া’ ইকবাল যেন এখন আতঙ্কের নাম, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সালিশ বিচারসহ বিভিন্ন অপকর্মের ওস্তাদ, ইকবালকে খুলনা মহানগর বিএনপি’র শোকজ শিরোনামের প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে সংশ্লিষ্ট প্রতিবেদক সত্য ঘটনাকে আড়াল করে মহল বিশেষ কর্তৃক প্রভাবিত হয়ে আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদ প্রকাশ করেছেন। সংবাদে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ছত্র ছাঁয়ায় থাকার পর গত ৫ই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ইকবাল বাহিনী প্রধান ইকবাল হোসেন বাস্তুহারা এলাকায় এখন আতঙ্কের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু আমার বিরুদ্ধে এ ধরণের কোন অভিযোগ বা মামলা নেই। মহল বিশেষ আমার জনপ্রিয়তায় ঈষার্নিত হয়ে প্রতিবেদককে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী রটনা করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শীঘ্রই ওই পত্রিকা ও প্রতিবেদকের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো।
-ইকবাল হোসেন
ভূমিদস্যু মামার বিরুদ্ধে ভাগ্নের সংবাদ সম্মেলন
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনায় পিতার ওয়ারিশ ফাঁকি দিয়ে গোপনে জমির গাছ বিক্রির অভিযোগে ভূমিদন্যু খ্যাত দর্শনার চাদপুরের শহিদুল কবিরাজের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে তাদের আত্নীয় স্বজনেরা। শনিবার রাত ৮ টায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম লিখিত বক্তবে জানায়, দর্শনা পৌরসভাধীন ২ নং ওয়ার্ডের আবু তাহের ওরফে আবুল হোসেনের দক্ষিণ চাঁদপুর মৌজার হেড়ের জোল মাঠে ৩ বিঘা ৫ কাঁঠা চাষাবাদের জমি রয়েছে। ওই জমি একই পৌরসভাধীন ১নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের ছেলে ছাদের আলী মন্ডল নিজের সম্পত্তি দাবি করে আবু তাহের ওরফে আবুল হোসেনের নামে মামলা দায়ের করে। এ মামলা দীর্ঘ ৩০ বছর যাবৎ চলমান থাকার পর মামলার রায় পাই আবু তাহের ওরফে আবুল হোসেন। গত সপ্তাহে আদালত আবু তাহের ওরফে আবুল হোসেন ওয়ারিশগনের নিকট জমি বুঝে দেন। কিন্তু সু-কৌশলে অন্য ওয়ারিশদের না জানিয়ে আবু তাহের ওরফে আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রীর সন্তান শহিদুল ইসলাম ওরফে শহিদুল কবিরাজ ওয়ারিশগণের ফাঁকি দিয়ে জমিতে থাকা আম ও মেহগণি গাছ বিক্রি করে দেয়।
গাছ কর্তনের বিষয় জানতে পেরে অন্য ওয়ারিশগন গাছ কাটা বাঁধা দিতে গেলে শহিদুল কবিরাজ উক্ত ব্যাক্তিদেরকে ছিনতাই ও চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি-ধামকী দেয়। একই দিনে শহিদুল কবিরাজ আব্দুল হাকিমের নাম উল্লেখ্য সহ ৪ জনের নামে হুমকি-ধামকী সহ মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ তুলে বৃহস্পতিবার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। মামলাবাজ শহিদুলের হাত থেকে মিথ্যা অভিযোগ ও মামলা থেকে মুক্তি পেতে তারই ওয়ারিশগণ এ সংবাদ সম্মেলন করেছে। শহিদুল কবিরাজ একই জমির ১৮ জনের ওয়ারিশের হক ফাকি দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানী করে চলেছে। আমাদের দাবী আপনাদের পত্রিকার মাধ্যমে সত্য ঘটনা প্রকাশিত হলে সকলের প্রকৃত বিষয়টা জানতে পারবে।
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন ও প্যারেড অনুষ্ঠান
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন ও প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার-ফোর্সের অংশগ্রহণে কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। তিনি শুরুতে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে অফিসার-ফোর্সের কীট সামগ্রী পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)মোঃ রিয়াজুল ইসলাম,সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা,পুলিশ লাইন্সের আরআই মোঃ আমিনুল ইসলাম।
রামপালে নবাগত ওসির সাথে প্রেসক্লাব রামপালের মতবিনিময়
রামপাল প্রতিনিধি
রামপাল থানার নবাগত ওসি মো. সেলিম রেজা’র সাথে প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রামপালে আইন শৃঙ্খলা, মাদক ব্যবসা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ রামপালের সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে নবাগত ওসি কে অবহিত করেন। তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকগণ আইন শৃঙ্খলা রক্ষায় তাকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এ সময় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এইচ, আমিনুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদ্লু ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মুর্শিদা পারভীন ও শেখ হারুন।
শ্যামনগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৩রা নভেম্বর সকাল ১১টা প্রেসক্লাব হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলম খোকন ও ব্যবসায়ী পরেশ কুমার গায়েন,নিমাই রপ্তানি, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহাআলম।
এসময় উপস্থিত ছিলেন,কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফতাবুজ্জামান (বাবু) ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম,৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব আলম খোকন বলেন,গত ২রা নভেম্বর শনিবার কৈখালী ইউনিয়ন বিএনপির সভার সিদ্ধান্ত মোতাবেক
গত ২৯ অক্টোবর নামসর্বস্ব ইউটিউব চ্যানেল অগ্রযাত্রা ও এবি লাইভ ফেইসবুক পেজ থেকে কৈখালী ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলমকে জড়িয়ে মিথ্যা,ভিত্তিহীন ও অসম্মান জনক তথ্য পরিবেশন করে সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যা ব্যক্তি ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপ্রায়াশ।শুধু তাই নয় কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগের দোসর,হত্যা,ধর্ষন, চাঁদাবাজি,চেক জালিয়াতী সহ বহু মামলার আসামী শেখ আব্দুর রহিম পরিকল্পিতভাবে মিথ্যা বক্তব্য প্রদান করেছে। এছাড়া বিএনপি সভাপতি আবুর খায়ের মল্লিক ব্যক্তি আক্রোশ থেকে মিথ্যা,ভিত্তিহীন বক্তব্য প্রদান করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।সাথে প্রকাশিত সংবাদ পত্রের ডিক্লিরাশন বাতিল, হলুদ সাংবাদিক সোহাগ সরদার ও সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন,পুলিশ ও সেনাবাহীনির দৃষ্টি আকর্ষন করছি।এছাড়া শেখ আব্দুর রহিম চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারন ও গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি। একই সাথে বিএনপি সভাপতি খায়ের মল্লিককে দলীয় পদ থেকে বহিষ্কার ও গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।ব্যবসায়ী পরেশ কুমার গায়েন ও নিমাই রপ্তান তার লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের রাতে সারাদেশের নৈরাজ্য সৃষ্টি হয়। ঐ রাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীর দ্বারা হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কৈখালী ইউনিয়ন বিএনপি সভাপতি খায়ের মল্লিক ও ইউপি চেয়্যারম্যান শেখ আব্দুর রহিম এবি লাইভ ফেইসবুক পেজ ও অগ্রযাত্রা ইউটিউব চ্যানেলে কৈখালী ইউনিয়নে বিএনপি নেতা ও চেয়ারম্যানপ্রার্থী গাজী শাহ-আলম ও তার নেতাকর্মীদের জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে, রাজনৈতিক স্বার্থ হাছিলের জন্য যে মিথ্যা তথ্য ও বক্তব্য প্রদান করেছে তা আদৌ সত্য নয়। গাজী শাহ-আলম লিখিত বক্তব্যে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ছিলাম। বিগত ২০১৪ সাল মানব সেবার ব্রত নিয়ে নিজের জন্মস্থানে ফিরে আসি এবং ২০১৬ ও ২০২১ সালে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ বুকে ধারন করে কৈখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করি, জনপ্রিয়তা থাকা স্বত্বেও আওয়ামী দুঃশাসনের কারনে ১৯৬ ভোটে পরাজিত হই। কৈখালী ইউনিয়নে দূর্নীতিবাজ চেয়ারম্যান আব্দুর রহিম ও বিএনপি সভাপতি খায়ের মল্লিক পরস্পর যোগসাযশে পরিকল্পিত ভাবে আমার জনপ্রিয়তায় ঈষাণিত হয়ে অর্থের বিনিময়ে হলুদ সাংবাদিক দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তাই আপনাদের লেখনীর মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ বিষয় টি তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করছি।
কয়রায় ধানের জমিতে বৈদ্যুতিক ইঁদুর মারা ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ধানের জমিতে লাইন দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুজন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর পুত্র। জানা গেছে, গত রবিবার ( ৩ নভেম্বর) ভোর ৫ টার দিকে সুজন তার মৎস্য ঘেরে আটন ঝাড়তে যায়। যাওয়ার পথে স্থানীয় শীলন সানার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়। মৃত সুজনের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকালে তার ছোট ভাই ঘেরে পাতা আটন ঝাড়তে ষায়। তার আসতে দেরি হওয়ায় খুজতে যেয়ে দেখতে পাই পাশেই শীলনের ধান ক্ষেতের পাশে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত অবস্থায় সে পড়ে রয়েছে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে হাজির তাকে মৃত্যু, অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ব্যাপারে জমির মালিক শিলন সানার সাথে কথা বলার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, মৃত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
চুয়াডাঙ্গা পুলিশের হাতে৪৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, রবিবার সকালে চুয়াডাঙ্গা রেল বাজার মাছের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩) ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দারকে (২৪)কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে বিশেষ কায়দায় রাখা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্টিত প্রীতিভোজ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। অনুষ্টানের সভাপতিত্ব করেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.এফ এম এ রাজ্জাক।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ সবজেল হোসেন,ওসি তদন্ত তুষার কান্তি দাস,ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন। এ সময় সাংবাদিকরা অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন. ইসলাম সাগর,কোষাধ্যক্ষ এস,এম বাবুল আক্তার,দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ,সাহিত্য সম্পাদক প্রমথ সানা,সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম,তথ্য ও গবেষনা সম্পাদক বিভাষেন্দু সরকার,নির্বাহী সদস্য মিজানুর রহমান মন্টু,আলাউদ্দীন রাজা, সাবেক সাধারন সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ,সদস্য এম আব্দুর রাজ্জাক বুলি,মোঃ আবুল হাশেম,অমল কৃষ্ণ মন্ডল, পূর্ন চন্দ্র মন্ডল, এফ এম বদিউর জামান,আশরাফুল ইসলাম সবুজ,শাহরিয়ার কবির,শাহাজামান বাদশা,খোরশেদ আলম।
পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার বিকালে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আলাউদ্দীন রাজা, এডঃ সাইফুদ্দীন সুমন, প্রনব কান্তি মন্ডল, প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, আছাদুজ্জামান খোকন, আজহারুল গাজী, মেছের আলী সানা, সরদার ফারুক আহমেদ, মাষ্টার বাবর আলী গোলদার, সরদার তোফাজ্জল হোসেন,আবু মুছা সরদার,গাজী মুজিবুর রহমান,এস এম মোহর আলী, আবুল কাশেম, মফিজুল ইসলাম টাকু,সুজায়েত আলী, আসাদুজ্জামান ময়না, প্রভাষক মনিরুজ্জামান মনি, হুরায়রা বাদশা,সরজিত ঘোষ দেবেন,এস এম সামসুজ্জামান,বি এম আকিজ উদ্দিন, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, মারুফুল হক প্রিন্স, রায়হান পারভেজ টিপু, আসাদুজ্জামান মামুন,ময়নুদ্দীন আহমেদ মিঠুন, কামাল হোসেন,নুর আলী গোলদার, শহিদুর রহমান শহীদ, আঃ কুদ্দুস, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, রাশেদ, শেখ ইবাদুল প্রমুখ।
জাতীয় যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে খাল পরিষ্কারকরণ
ঝিনাইদহ প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে প্রায় দুই শতাধিক যুবকদের সাথে নিয়ে রোববার সকালে সদর উপজেলার মুরারীদহ দোহারখালে কচুরিপনা পরিষ্কার করা হয়। এসময় ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা সুলতানা, কমশিনার বাংলাদেশ স্কাউটস জেলা রোভার ফিরোজ আল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার (ইমপ্যাক্ট) সঞ্জয় কুমার হালদার, মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, বিডি ক্লিনের জেলা প্রতিনিধি মেহেদী হাসানসহ ফায়ার সার্ভিসের সদস্যগণ, মেডিকেল টিম, ঝিনাইদহ পৌরসভার স্টাফ ও যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। শুরুতে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। সকাল থেকে দুপুর পর্যন্ত দোহারখালে কচুরিপনা পরিষ্কার করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, এটি মহতি কর্মযজ্ঞ। নদী নালা খাল বিল পরিষ্কার থাকলে পরিবেশ ভালো থাকে। পর্যায়ক্রমে সদর উপজেলার সকল খালের কচুরিপনা পরিষ্কার রাখার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ জানান, যুব দিবস উপলক্ষে সরকার কর্তৃক কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন। পরিবেশ মন্ত্রনালয় কর্তৃক নির্দেশিত হয়ে যুব দিবসের ৩য় দিনে আজকের এই কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা বাস্তবায়িত করার নির্দেশনা ছিল। তিনি আরও জানান, যুব উন্নয়নের ১শত ২০ জন শিক্ষার্থীসহ জেলা স্কাউটস ও বিডি ক্লিনের মোট ২শতাধিক যুবক দ্বারা আজকের এই কর্মসূচি বাস্তবায়িত করা হয়।
ঝিনাইদহে সনাক ও ইয়েস গ্রুপের উদ্যেগে দুর্নীতি বিরোধগু সাইকেল র্যালী
ঝিনাইদহ প্রতিনিধি
জাতীয় যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যেগে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ইয়েস গ্রুপের আয়োজনে এ সাইকেল র্যালী বের করা হয়। সাইকেল র্যলীর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ। এসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ, সনাকের সহ-সভাপতি আহম্মেদ হোসেন, সাবেক সভাপতি এন এম শাহজালাল, সাবেক সভাপতি আবু তাহের, সদস্য নাসরিন ইসলাম, কাজল বিশ্বাস, ইয়েস উপ কমিটির আহ্বায়ক আব্বাস উদ্দিন আহম্মেদ ও ইয়েস গ্রুপের দলনেতা ফয়সাল আহমদ। সাকেল র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা মুলক লিফলেট বিতরণ করে। এরপর র্যালিটি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটে পৌছে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা মুলক বক্তব্য রাখা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সনাক সভাপতি এম সাইফুল মাবুদ, সনাক সদস্য এনএম শহজালাল ও পলিটেকনিক ইন্সটিউটের উপধ্যাক্ষ মিজানুর রহমান। আয়োজকরা আশা করেন, এই সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুব সমাজের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জাগরণ সৃষ্টি হবে।
ডুমুরিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা সাজিয়াড়া মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার হোসেন মোড়ল।প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান শাহিন ও শেখ ফরহাদ হোসেন। বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন খান আফজাল হোসেন, মৎস্যজীবি দল নেতা শেখ মাহাবুর রহমান,শেখ আতিয়ার রহমান, জিন্নাত আলী মোড়ল,তাতীদল নেতা মাষ্টার সেলিম হালদার,উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, খান শফিকুল ইসলাম,শাহাজাহান জমাদ্দার, মনিরুল ইসলাম বিশ্বাস, খান আবুল কালাম আজাদ, শেখ জামিরুল ইসলাম, নজরুল ইসলাম,আঃ কাদের শেখ, রাসেল হোসেন,ছাত্রদল নেতা মনিরুজ্জামান সোহাগ, সাকিব হাসান প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। এরপর উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দলের একটি আঞ্চলিক অফিস উদ্বোধন করেন।
বিতর্কিত শিক্ষক কিরীটী রায়ের গুরুদন্ড হতে যাচ্ছে!
স্টাফ রিপোর্টার
বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণের অভিযোগে বিতর্কিত প্রাইমারী শিক্ষক কিরীটী রায়ের গুরুদন্ড হতে যাচ্ছে! বাংলাদেশ পুলিশের রাজারবাগের ইমিগ্রেশন শাখার স্পেশাল ব্রাঞ্জের তথ্য অনুযায়ী কিরীটী রায় বিনা অনুমতিতে ১২ বার বিদেশ ভ্রমণ করেছেন। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত তিনি ইচ০৮৩৫৩৬৫ এবং ই০০১৩৯০১০ নম্বরের ২টি পাসপোর্টে ভারত ভ্রমণ করেছেন। ২০২৩ সালের ৯ অক্টোবর তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তি বিশ্বাস তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণের লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আমি কিরীটী রায়ের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে ২০২২ সালের ১০ জুলাই ও ২৯ সেপ্টেম্বর দুইবার তার সাথে বিনা অনুমতিতে ভারত ভ্রমণ করেছি। আমি কিরীটা রায়ের সাজা চাই। সেই অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে এই সত্যতা মিলেছে। এর আগে ২০১৩ সালের অক্টোবরে কিরীটী রায়ের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে আরও একটি গুরুদন্ড প্রমাণিত হয়েছিল। তখন তাকে মানবিক বিবেচনায় চাকরি থেকে বরখাস্ত না করে বেতন স্কেল কর্তন করে লঘুদন্ড দেওয়া হয়। কিরীটী রায় বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ করায় তার বিরুদ্ধে ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) এর বিধি মোতাবেক অসদাচারণ ও পলায়নের আওতায় শান্তি হবে। সে ক্ষেত্রে তাকে বাধ্যতামূল অবসর, চাকরি থেকে অপসারণ, বরখাস্ত ও বেতন গ্রেডের অবনমিতকরণ করার বিধান আছে। যেহেতু তাকে পূর্বে ২বার (২০১৩, ২০২৩) লঘুদন্ড দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং একাধিকবার বেতন গ্রেড কর্তন করা হয়েছে। এখনও তার বিরুদ্ধে ৬টি বিভাগীয় মামলা ঝুলে আছে। এখন কী হবে? ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্কুলের চতুর্থ শ্রেণির দুইজন ছাত্রীর বিরুদ্ধে যৌন পীড়নের অভিযোগে তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়। এই মামলায় তিনি কয়েক মাস জেল খাটেন। ঐ দিন পুলিশের হাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কিরীটা রায়ের মোবাইলে অসংখ্য বিতর্কিত ছবি ও একজন নারী শিক্ষকের সাথে বিদেশ ভ্রমণের তথ্য পাওয়া যায়।
তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। এরপর ঐ স্কুলের ৫ জন নারী সহকারী শিক্ষক তার বিরুদ্ধে কয়েকটি বিভাগীয় মামলা করেন। এরপর এলাকাবাসী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগে গণস্বাক্ষর করে কিরীটী রায়কে এই স্কুলে যোগদান না করানোর দাবি জানান। গত ৩০ সেপ্টেম্বর কিরীটী রায়কে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের জন্য পাঠানো হয়। সেখানে তিনি ক্ষুদ্ধ এলাবাসী ও অভিভাবকদের বাধার মুখে যোগদান করতে পারেননি। পদ খালি থাকার পরও তাকে যোগদান না করানোর জন্য নগরীর নূরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্যাটেলাইট টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দরখাস্ত দেওয়া হয়। সম্প্রতি তাকে অতি সংগোপনে রায়েলমহল বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করানো হয়েছে। যদিও এলাকাবাসী তাকে এই স্কুলে না রাখার জন্য ইতোমধ্যে তোড়জোড় শুরু করেছেন। কিরীটী রায় ২০০৯ সালে প্রথমবার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০১২ সালে তিনি উদয়ন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র জয় কুমার শীলকে অমানবিক প্রহার করে অভিযুক্ত হন। তিনি বিরুদ্ধে প্রস্তুত নগরীর বছরের করেছেন ২বার তাকে অন্য স্কুলে বদলি করা হয়। তিনি ২০১৬ সালে দ্বিতীয় দফায় এই স্কুলে যোগদানের পর থেকে নানাবিধ অপকর্মে লিপ্ত । স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট করাই তার এই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বদলি করিয়েছেন। তিনি ৫ জন নারী শিক্ষকের ভিত্তিহীন ১শত পৃষ্ঠার মিথ্যা অভিযোগপত্র করে তাদেরকে বদলির ব্যবস্থা করছেন। কয়েকজন সিনিয়র শিক্ষক জানিয়েছেন, ১৭ চাকরি জীবনে তিনি ৭বার স্কুল পরিবর্তন , ২বার বরখাস্ত হয়েছেন। গুরুতর অপরাধে শাস্তিযোগ্য বদলী হয়েছেন, এখন সামান্য কিছু পান। বাকী বেতন বিভিন্ন সাজায় কর্তন হয়। বিদেশ ভ্রমণের অপরাধ প্রমাণিত হয়েছে। অপরাধের পরও এই শিক্ষকের চাকরি থাকে কী করে? উল্লেখ্য, ২০১৬ সালের পর এক অদৃশ্য শক্তিবলে তার বিরুদ্ধে আর কোন বিভাগীয় মামলার শান্তি হয়নি।
অভয়নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কর্মি সভা
অভয়নগর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে সাংগঠিত ও অসাংগঠিত শ্রমিকদের ঐক্যবন্ধ করার লক্ষে যশোরের অভয়নগরে সাংগঠনিক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর (রবিবার) বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিক হয়। নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও শিল্পাঞ্চল শাখার আহবায়ক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মির্ঞ্জা মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল আহবায়ক কাজি শাহা আলম রাজা, খুলনা শ্রমিক দল আহবায়ক মজিবর রহমান, সাবেক সভাপতি কার্পেটিং জুট মিল ও সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় পাট শ্রমিক দল মীর জাহিদুল ইসলাম লাল, নওয়াপাড়া পৌর ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার ও কেন্দ্রীয় পাট শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক শমসের আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি নওয়াপাড়া পৌর ৩নং ওয়ার্ড বিএনপি ও সদস্য সচিব নওয়াপাড়া শিল্পাঞ্চাল শাখা মো. রফিকুজ্জামান টুলু।
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় সভায় উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) নেতৃবৃন্দ। রবিবার বিকাল সাড়ে চারটায় উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাস সাংবাদিকদের পক্ষ থেকে তাদের পেশাগত দক্ষতা অর্জনে নানা প্রতিকূলতা ও তাদের নানা দাবির কথা তুলে ধরেন।
সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্যাম্পাস সাংবাদিকরা দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করলে সমাজে তাদের গ্রহণযোগ্যতাও বাড়ে। এজন্য সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চাইলে তাদের লেখার মান ঠিক রেখে তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সাংবাদিকতায় আরও বেশি দক্ষ করে তুলতে আইকিউএসির মাধ্যমে খুলনার বিশিষ্ট সাংবাদিকদের সমন্বয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়াও ক্যাম্পাস সাংবাদিকরা যে সকল দাবি করেছে, যথাসম্ভব শীঘ্রই তা পূরণের চেষ্টা করা হবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোর্স রেজিস্ট্রেশন ফি পুনঃনির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির সুপারিশ অনুযায়ী এটি পুনঃনির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুবিসাসের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদ, আলকামা রমিন, খালিদ হোসেন, পাপড়ি খানম, ফারুক খান। এ সময় সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেন এর স্ত্রী সাফিনা খানম সাওতা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ০৩ নভেম্বর (রবিবার) সকাল ৭টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর পোর্ট কলোনী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে
আশাশুনি প্রতিনিধি
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে।এই ভোগান্তির যেন শেষ নেই। স্বাস্থ্যকমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা পাচ্ছে না ঠিকমত চিকিৎসা ও ঔষধ। ডাক্তারদের কাছ থেকে পেতে হচ্ছে দুর্ব্যবহার।ঔষধ নিতে আসা অনেক রোগীরা ও ঔষধ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে।সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও সময়মত ডিউটি করছে না কর্তব্যরত চিকিৎসকরা। সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান টিকিট নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে মিলছে না ডাক্তারের দেখা। জিজ্ঞেসা করলেই বলে ডাক্তার কম আছে, ডাক্তার রাউন্ড দিচ্ছে। বৃহস্পতিবার সকালে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের মোঃ আলতা মাহাছুম ইসলাম মারপিটে রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় ইমার্জেন্সিতে আসলেও ডাক্তারের দেখা মেলেনি। পরবর্তীতে ডিউটিতে থাকা অন্য আরেকজন ডাক্তার ডেকে এনে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিন সরোজমীনে যেয়ে দেখা যায় ডিউটিরত ডাক্তারের কক্ষ খালি। ডাক্তার না থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা জানান আজকে দুই জন ডাক্তার পূজার ছুটিতে আছে। প্রতিদিন ৬জন করে ডাক্তার ডিউটিতে থাকে।তার মধ্যে ইমার্জেন্সিতে দিনের দুই শিফটে ২ জন ও রাতে একজন ডাক্তার ডিউটিতে থাকে।বাকি তিনজন নিয়মানুযায়ী সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওয়ার্ডে সহ বিভিন্ন বিভাগে ডিউটিতে থাকে। রোগীরা ঔষধ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে জানান প্রতিমাসে ঔষধের স্টক অনুযায়ী প্রতি দিনের ঔষধ ভাগ করে স্টক থেকে ঔষধ নামানো হয়। আজকে ঔষধ যেটা পাবে না আগামীকাল সেই ঔষধ পাবে।
মণিরামপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) জেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে যশোরের মণিরামপুর উপজেলা। এ নিয়ে শুক্রবার (১ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমন পরিস্থিতিতে দুই পক্ষের লাগাম টানতে শনিবার রাতে (২ নভেম্বর) উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করে অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির দুই পক্ষের কার্যক্রম নিয়ে নানাবিধি অভিযোগ এসেছে। কেন্দ্র থেকে বিষয়টি দেখতে বলা হয়। আমরা উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, দল ক্ষমতায় না থাকলেও কয়েক বছর ধরে উপজেলা বিএনপির মধ্যে দ্বিধা-বিভক্ত রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল ও অন্যপক্ষের সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। তবে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর এই গ্রুপিং দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করেছে।
নেতাকর্মীদের ভাষ্য, নেতাকর্মীদের প্রতিশোধ পরায়ন, এলাকায় চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই দ্বন্দ্ব। এ বিরোধ পৌঁছেছে অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। সেই ধারাবাহিকতায় গত বুধবার (৩০ অক্টোবর) রাতে পৌরশহরের রাজগঞ্জ মোড়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। একটি ওয়াজ মাহফিলে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
পরবর্তীতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এটিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ দ্বৈন্দ্বে জড়িয়ে পড়ে। এ সময় মো. মুছা পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর ব্যক্তিগত অফিস ভাঙচুর, লুটপাট ও আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়।
একই পক্ষের স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানার দোকান ভাঙচুর ও সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বিষয়টি নিয়ে মুছা পক্ষের অনুসারীরা উপজেলা বাজারে শোডাউন ও অবস্থান নেয়। তার প্রেক্ষিতে শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর বাজারে অবস্থান ও শোডাউন দেয় ইকবাল গ্রুপ। এ সময় মুছা পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে বাজারে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ইকবাল গ্রুপ। পরে সেনাবাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইকবাল পক্ষ ও মুছা পক্ষের নেতাকর্মীরা পৌরশহরে মিছিল বের করলে ফের উত্তপ্ত হয়ে উঠে। আতংকে সাধারণ লোকজন ছুটাছুটি শুরু করে। দোকানপাটও বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, ফাঁকা গুলি ও বোমাবাজির ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয় মণিরামপুর। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়। তবে দুই গ্রুপের শীর্ষ নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে তারা ‘বাঁশের লাঠি তৈরি করো, জাপা লীগ বিদায় করো’, ‘আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালদের ঠিকানা, এই দেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বর্তমানে সন্ত্রাসী জাপা ও বিএনপিসহ বিভিন্ন দলে আস্তানা গেড়েছে। জাপা স্বৈরাচারের সমান দোষী। কারণ, জাতীয় পার্টি ২০০৯ সালের পাতানো নির্বাচন, ২০১৪ সালের বিনা ভোটের এমপি এবং ২০১৮ সালের নিশিরাতের এমপি ভোটের অন্যতম সহযোগী। সারাদেশের ছাত্র-জনতা জাপাকে বয়কট করেছে।’
তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ গর্জে উঠবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণহত্যার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। তাদেরকেও হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করুন। স্বৈরাচারীদের পুনর্বাসন করতে চেষ্টা করবেন না।’
কুষ্টিয়ায় ১৩ মামলার আসামিসহ গ্রেফতার ২
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাটারিচালিত পাখিভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
গ্রেফতাররা হলেন, বাদশা প্রামাণিক ও আনোয়ার। বাদশা বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধে ৩টি মামলা রয়েছে।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শুক্রবার বিকেলে গ্রেফতার দুজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান চুরি করে। ভ্যানচালক রফিকের চিৎকার-চেঁচামেচিতে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছে। এছাড়া খোকসা-কুমারখালীসহ আশপাশের থানায় খোঁজ নিয়ে জানা গেছে, বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটক দুজনকে নতুন মামলায় শনিবার আদালতে পাঠানো হয়েছে।
দৌলতপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি এলাকায় পুকুরে ডুবে নুর আমিন ও ফাতেমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নুর আমিন হরিণগাছি গ্রামের মালিথাপাড়া এলাকার খোদা বকস খুইদির ছেলে এবং ফাতেমা খাতুন মিজারুল ইসলামের মেয়ে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল নুর আমিন ও ফাতেমা খাতুন। সন্ধ্যার কিছু সময় আগে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। মৃত অবস্থায় স্থানীদের সহায়তায় তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। একই সঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে খুবির সহকারী গ্রন্থাগারিকের স্ত্রীসহ দুইজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সাইফুর রহমান ও একটি বেসরকারি হাসপাতালে সাফিনা খানম নামে একজনের মৃত্যু হয়েছে। সাফিনা খানম খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী। জানা গেছে, রোববার (৩ নভেম্বর) সকাল ৭টায় একটি বেসরকারি ক্লিনিকে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম সাওতা। যোহরবাদ নগরীর পোর্ট কলোনি জামে মসজিদে জানাজা শেষে পোর্ট কলোনি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম সাওতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুলনায় বিএনপি-জামায়াতের ১২৬ নেতাকর্মী খালাস
স্টাফ রিপোর্টার
খুলনায় নাশকতার অভিযোগে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি-জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের ১২৬ নেতাকর্মী খালাস পেয়েছেন। রোববার (৩ নভেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ ডিসেম্বর খুলনার আযম খান কমার্স কলেজ মূলকেন্দ্রে এবং সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ছাত্রলীগ, ছাত্রদলসহ কয়েকটি ছাত্র সংগঠন আযম খান কমার্স কলেজ অভ্যন্তরে স্ব স্ব ব্যানারে অবস্থান নিয়ে মিছিল করার চেষ্টা করে। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যানী ক্লিনিকের সামনে চলে যান।
অন্যদিকে ছাত্রদল নেতাকর্মীরা পাইওনিয়র গার্লস কলেজ মোড়ে পুলিশের বাধার প্রতিবাদে সংক্ষিপ্ত পথসভায় উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন। পরীক্ষা শেষে পুনরায় মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় ছাত্রদল নেতাকর্মীরা চলে যান। পরে পিটিআই মোড়ে যুবদল, ছাত্রদল, শিবির, বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইটপাটকেল, লাঠিসোঁটা, অস্ত্র নিয়ে মিছিল বের করে। এ সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এ সময় পুলিশ দুই রাউন্ড গুলি ফায়ার করে।
ওই দিন খুলনা সদর থানার এসআই পুষ্পেন দেবনাথ বাদী হয়ে তৎকালীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জান অপু, বিএনপি নেতা শেখ সাদী, রবিউল ইসলাম রুবেল, শেখ রিয়াজ সাহেদসহ ১০৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
এ ঘটনায় ২০১৩ সালের ১৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানস রঞ্জন দাস আদালতে চার্জশিট দাখিল করেন। এ ঘটনার প্রায় ১৩ বছর পর আজ রোববার মামলার রায় ঘোষণা করা হলো।
আসামি পক্ষের আইনজীবী গোলাম মওলা বলেন, মিথ্যা ও ষড়ন্ত্রমূলক মামলার প্রায় ১৩ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। শুধু রাজনৈতিক কারণে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার এ মামলায় ১২৬ জন নেতাকর্মী খালাস পেয়েছেন।
ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূগোল ও পরিবেশ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিভাগটির নামফলক ভেঙে ফেলেছেন শিক্ষার্থীদের একাংশ। গত রোববার (২৭ অক্টোবর) বিভাগের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ঢেকে নামফলক ভেঙে ফেলেন তারা। বিভাগের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের একটি আবেদন প্রক্রিয়াধীন আছে। সেই আবেদনের সিদ্ধান্ত জানাতে কালক্ষেপণ করা হচ্ছে- এমন অভিযোগে বিভাগের শিক্ষার্থীদের একাংশ ওইদিন বেলা ১১টার দিকে বিভাগের নামফলক আংশিক ভেঙে ফেলেন। এ ঘটনা অবগত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. মিন্নাতুল করিম, ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো ওবাইদুল ইসলাম বিভাগে এসে সভাপতির সঙ্গে বিষয়টি সমাধানে আলোচনা করেন। প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা বিভাগ ত্যাগ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা আরেক দফা ভাঙচুর চালিয়ে বিভাগের নামফলক ভেঙে ফেলেন এবং নামফলকে ব্যবহৃত ধাতব অক্ষর সমূহ সরিয়ে ফেলেন। উক্ত ঘটনার সিসিটিভির কিছু অংশ প্রতিবেদকের হাতে এসেছে।
ভিডিও ফুটেজে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আব্দুর রহমান শোভন, আব্দুল্লাহ আল নোমান, লিমন হোসেন, নাইমুর রহমান দুর্জয়, মোহাম্মদ আলী, আল-জাকারিয়া হোসাইন সাব্বির, রাফায়াত রিফাত ও সাফায়াত আল-কাফি, ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. কবির হোসেন, তপু, তরিকুল ইসলাম হিমেল, পারভেজ, ওয়াসিম, রিক বিশ্বাস, মিফতাহুল জান্নাত নিলয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের হাসান আলী, রেজওয়ান হোসেন, হাসিবুজ্জামান নয়ন, আবির হোসেন, ফারহান তানভীর, তাহমিনা ইয়াসমিন ইতি, মাকসুদা আক্তার সেতুসহ আরও অনেককে দেখা গেছে। প্রথমেই বিভাগের নামফলকের অদ্যক্ষর “জি” ভেঙে ছুড়ে ফেলে দেন আব্দুর রহমান হাসান শোভন। তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরা সিসিটিভির নিচে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে কিছুক্ষণ আলাপ করে ও সিসিটিভি ক্যামেরাটি ঢেকে দেন।
জানা যায়, গত ২৮ অক্টোবর বিভাগের শিক্ষকদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার পর আবারও কিছু শিক্ষার্থীকে বিভাগের সামনে জড়ো হতে দেখা যায়। পরে বিভাগের কর্মচারীদের প্রশ্নের মুখে তারা বিভাগের সামনে থেকে দূরে সরে গিয়ে অবস্থান নেন। এ ঘটনায় শিক্ষকরা আতঙ্কে আছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম পরিবর্তন করার কারণ হলো স্কলারশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। তবে বিসিএস বা ভূগোল বিষয়গুলোতে চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তবে অন্যান্য ক্ষেত্রে সুবিধা থাকায় শিক্ষার্থীরা এটি পরিবর্তনের দাবি তুলেছেন।
শিক্ষকরা বলছেন, আমরা বিষয়টি রিলেটেড বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। সবার মতামত অনুযায়ী নামটি পরিবর্তন হলে চাকরির ক্ষেত্রে অসুবিধায় পড়বে। এছাড়া পরিবর্তন করতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিন্ডিকেটে পাস করতে হয়। সেটির অপেক্ষা না করেই শিক্ষার্থীদের একাংশ নামফলক ভাঙা এবং শিক্ষকদের ওপর ক্ষিপ্ত আচরণ করছেন। এ থেকে বোঝা যায় একটি পক্ষ এটি নিয়ে রাজনীতি করছে।
বিভাগের সাবেক সভাপতি ইনজামুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নাম পরিবর্তন করে ভূগোল ও পরিবেশ রাখা হয়েছিল। এটি সিন্ডিকেট সভায় অনুমোদনের মাধ্যমে পরিবর্তন হয়েছিল। বর্তমানে এ নামটি পুনরায় পরিবর্তনের দাবি তুলেছে একটি পক্ষ। নাম পরিবর্তন হলে শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে সুযোগ কমে যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত আছে। তারা বিচার বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন এটাই প্রত্যাশা।
আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান শোভন বলেন, আমরা বিভাগের নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়ে আসছিলাম। তবে এটা নিয়ে কালক্ষেপণ করা হচ্ছিল। পরে শিক্ষার্থীরা নামফলক ভেঙে ফেলেন। অক্ষরগুলো আমাদের হেফাজতে আছে। আমরা পরে আবার লাগিয়ে দেব।
এ বিষয়ে বিভাগটির বর্তমান সভাপতি সহকারী অধ্যাপক বিপুল রায়কে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থী ও বিভাগটির শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এটি শিক্ষার্থীরা মেনে নিয়েছেন।
শিক্ষার্থীদের রড নিয়ে বিভাগে যাওয়া এবং শিক্ষকদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বিভাগ থেকে কিছু জানানো হয়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বেলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা সদর থানার সামনে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এসএম শামীম কবীর, বিএনপি নেতা বিকাশ মিত্র, মিরাজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, যুবনেতা সাগর রহমান, রুবেল মীর, রিপন ভূঁইয়া, শফিক মোল্লা, পীর আলী, মাসুম বিল্লাহ, গাজী শহিদুল ইসলাম, মফিদুল ইসলাম মিঠু, জুয়েল, মাহমুদ আলম লোটাস, মশিউর রহমান সফিক, ফিরোজ আহমেদ, মিল্টন রায়, সাজু, ইমরান হোসেন, আশিকুর রহমান, বীরেশ্বর মন্ডল ও ইয়াসিন গাজী প্রমূখ।
অবিলম্বে খুলনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে, গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি করেন। আওয়ামী সন্ত্রাসীদের একটি গ্র“প বিগত দিনের ন্যায় সংগঠিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এসমস্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে, নেতৃবৃন্দ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করে। অভিযোগটি আমলে গ্রহণ করে দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
এক্স ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠন আহবায়ক জুলু, সদস্য সচিব নাসিম
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সভা ২ রা নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে শনিবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।
মোঃ মাকসুদুর রহমান নাসিম এর সভাপতি এবং মোঃ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া পরিচালনা করেন এস এম অহিদুল ইসলাম সেলিম। পরে উপস্থিত সকল সাবেক ক্রিকেটারদের সম্মতিক্রমে এক্স ক্রিকেট এসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য এক্স ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক মোঃ জুলফিকার আলী খান জুলু ও মোঃ নাসিমকে সদস্য সচিব নির্বাচন করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ সময় উপস্থিত ছিলেন
এস এম তবিদুল ইসলাম সোহান,এস, এম অহিদুল ইসলাম সেলিম ,শংকর কর্মকার,সুমার নন্দী ,এস এম সাজ্জাদ হোসেন বাপ্পি, এজাজ আহমেদ, মোঃ ইয়াসিন খান, মোঃ আলমগীর হোসেন, হুমায়ুন কবির রয়েল, শাহাবুদ্দিন আহমেদ বুলবুল, মোঃ আনসারুল হক, মোহাম্মদ সিরাজুল ইসলাম মিলন, এম এ সালাম, মোমতাজ হোসেন তুহিন, ইমরান খান বাচ্চু, মনোজ কুমার রায়, বিশ্বরূপ সরকার বিশু, সাংবাদিক আনিছুর রহমান কবির, মোঃ ফিরোজ আরিফিন, মাহাবুবুল ইসলাম সিজার, মোঃ ওয়াহিদুজ্জামান মিঠু, মোঃ জিয়াউল আলম, মোঃ আলমগীর হোসেন মোঃ মোস্তাক আহমেদ, মোঃ আসাদুজ্জামান, শামীম হোসেন তুহিন, তপন কুমার নন্দী,মোঃ মুজাহিদুল ইসলাম শামীমসহ প্রায় অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন ।
ধানক্ষেতে পড়ে ছিল কিশোরের মরদেহ
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ধানক্ষেত থেকে সুজন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তার পায়ের কাছে বিদ্যুতের তার জড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, বাড়ির পাশের মাছের ঘেরে যাওয়ার সময় ধানক্ষেতে তার ভাইকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকারে আশপাশের লোক জড়ো হয় সেখানে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মাছের ঘেরে যাওয়ার পথে ধান ক্ষেতের ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তরিকুল ইসলাম নামে এক কৃষকের ধানক্ষেতের ইঁদুর ধরতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
কয়রা থানার ওসি শাহ আলম জানিয়েছেন, খবর পেয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পদ্মায় বেপরোয়া আওয়ামী লীগের জেলে সিন্ডিকেট
কুষ্টিয়া প্রতিনিধি
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বেশির ভাগ এলাকায় ক্ষমতার হাতবদল ঘটেছে। তবে পদ্মা নদীর কুষ্টিয়া অংশে দলটির নেতাদের জেলে সিন্ডিকেট এখনও সক্রিয়। নিষেধাজ্ঞার সময়ও ভয়ে নদীতে অভিযানে যেতে পারে না পুলিশ। যেসব পুলিশ সদস্য সাহস দেখান, তাদের চড়া মূল্য দিতে হয়।
গত ২৮ অক্টোবর এমনই অভিযানে গেলে মেরে জেলেরা পানিতে ফেলে দেয় কুমারখালী থানার এএসআই মুকুল হোসেন ও সদরুল হাসানকে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। জেলেদের হামলায় আহত হন এসআই নজরুল ইসলাম, কয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন টিটন।
রোববার পদ্মায় ইলিশ ধরার ওপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উঠে যাবে। স্থানীয়রা জানান, ১৩ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা ছিল শুধুই কাগজ-কলমে। নদীর কুমারখালী অংশে দিনরাত চলেছে মা ইলিশ নিধন। কয়েকশ জেলে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এসব জেলে সিন্ডিকেটের নেতৃত্বে আছেন আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। তারা নৌকাপ্রতি ৫০০ থেকে ১ হাজার করে চাঁদা নেন।
সম্প্রতি শিলাইদহ ও কয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পদ্মায় বালু উত্তোলন, মাছ ধরা ও জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ে সক্রিয় আওয়ামী লীগের দুটি পক্ষ। একপক্ষের নেতৃত্বে আছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, তার দুই ছেলে– রিপন ও শিপন, কয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন টিটন। তাদের মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর স্বপন ও তুষার গা-ঢাকা দিলেও, বাকিরা নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। অন্যপক্ষ সক্রিয় ইয়ারুল ইসলামের নেতৃত্বে।
ইয়ারুল গ্রুপের জেলে নুর ইসলামের স্ত্রী পূর্ণিমা খাতুন বলেন, নদীতে নামলেই আওয়ামী লীগ নেতা খালেক, স্বপন, ছলিম ও টিটন মেম্বারের লোকজন চড়াও হয়। চাঁদা না দিলে নৌকা ডুবিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, ২৮ অক্টোবর পদ্মায় পুলিশের ওপর হামলা হয় আব্দুল খালেক ও তার দুই ছেলের নেতৃত্বে। তারা জেলেদের কাছ থেকে দীর্ঘদিন চাঁদাবাজি করছেন। তবে আব্দুল খালেকের ছেলে রিপন জানান, তারা নন, নদীর সব অপকর্মে ইয়ারুল জড়িত।
কয়া ইউপি সদস্য সানোয়ার হোসেন ছলিম বলেন, ইয়ারুল জেলেদের কাছ থেকে প্রতিরাতে নৌকাপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা চাঁদা নেন।
অভিযোগ অস্বীকার করে ইয়ারুল সমকালকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা স্বপন ও তুষারের নেতৃত্বে পদ্মায় জেলেদের জিম্মি করে রাখা হয়েছে। মাছ, জাল ও নৌকা কেড়ে নেয়। নিয়মিত চাঁদা দিতে হয়।’
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘পদ্মায় ব্যাপক সিন্ডিকেট রয়েছে। অভিযানে যাওয়ার আগেই জেলেরা খবর পেয়ে যান। সিন্ডিকেটের কাছে সবাই অসহায়।’
আদালতের রায় উপেক্ষার অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীনের বিরুদ্ধে আদালতের রায় অমান্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কানাডা প্রবাসী মো. মহিউদ্দিন ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। গত ২২ অক্টোবর সকালে শৈলকুপার কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
জানা যায়, কবিরপুর এলাকায় ২৯.৫ শতক জমি কেনেন মহিউদ্দীন নামের কানাডা প্রবাসী এক ব্যক্তি। জমি কেনার পর সীমানা নির্ধারণ করে ভোগ-দখল করতে থাকেন তিনি। মৌসুমি ফসল ও শাকসবজির আবাদ করেন সেখানে। পরে সেখানে ভূমি অফিস, ইউএনও অফিসসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মহিউদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
সে সময় ওই জমির সীমানাপ্রাচীর ভেঙে দেয় তারা। উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তার পক্ষে রায় দিয়ে সরকারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করে। পরে সরকার পক্ষ আদালতে আপিল করলে আদালত আপিল খারিজ করে মহিউদ্দিনের পক্ষে আগের নির্দেশনা জারি রাখেন।
আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আদেশ থাকার পরও স্থানীয় নায়েব ও এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন ওই জমিতে এসে জোরপূর্বক সীমানাপ্রাচীর ভেঙে দেয়।
মহিউদ্দীন অভিযোগ করে বলেন, ‘কবিরপুর এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী, চাঁদাবাজ, যারা ভূমি অফিসের কর্মকর্তাদের দালাল হিসেবে কাজ করে এবং তহশিল অফিস, ভূমি অফিস ও ইউএনও অফিসের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী মিলে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে হুমকি-ধমকি দিতে থাকে। সবশেষ গত ২২ অক্টোবর এসি ল্যান্ড সিরাজুল ইসলাম এসে জোরপূর্বক আমার জমির সীমানাপ্রাচীর ভেঙে দেয়। আমি এর ন্যায়বিচার চাই।
এ অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীনের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস জানান, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী ওই প্রবাসী সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদালতের রায় উপেক্ষার অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীনের বিরুদ্ধে আদালতের রায় অমান্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কানাডা প্রবাসী মো. মহিউদ্দিন ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। গত ২২ অক্টোবর সকালে শৈলকুপার কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
জানা যায়, কবিরপুর এলাকায় ২৯.৫ শতক জমি কেনেন মহিউদ্দীন নামের কানাডা প্রবাসী এক ব্যক্তি। জমি কেনার পর সীমানা নির্ধারণ করে ভোগ-দখল করতে থাকেন তিনি। মৌসুমি ফসল ও শাকসবজির আবাদ করেন সেখানে। পরে সেখানে ভূমি অফিস, ইউএনও অফিসসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মহিউদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
সে সময় ওই জমির সীমানাপ্রাচীর ভেঙে দেয় তারা। উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তার পক্ষে রায় দিয়ে সরকারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করে। পরে সরকার পক্ষ আদালতে আপিল করলে আদালত আপিল খারিজ করে মহিউদ্দিনের পক্ষে আগের নির্দেশনা জারি রাখেন।
আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আদেশ থাকার পরও স্থানীয় নায়েব ও এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন ওই জমিতে এসে জোরপূর্বক সীমানাপ্রাচীর ভেঙে দেয়।
মহিউদ্দীন অভিযোগ করে বলেন, ‘কবিরপুর এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী, চাঁদাবাজ, যারা ভূমি অফিসের কর্মকর্তাদের দালাল হিসেবে কাজ করে এবং তহশিল অফিস, ভূমি অফিস ও ইউএনও অফিসের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী মিলে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে হুমকি-ধমকি দিতে থাকে। সবশেষ গত ২২ অক্টোবর এসি ল্যান্ড সিরাজুল ইসলাম এসে জোরপূর্বক আমার জমির সীমানাপ্রাচীর ভেঙে দেয়। আমি এর ন্যায়বিচার চাই।
এ অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীনের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস জানান, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী ওই প্রবাসী সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
দৌলতপুরে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. স্বপনকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার সন্ধ্যায় উপজেলার হোসেনাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুনসহ ডাকাতির মামলা রয়েছে। স্বপন উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ার ইব্রাহীম মণ্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি দেওয়া তথ্যে, ২০০২ সালের গত ২৮ এপ্রিল দৌলতপুর থানার ফিলিপনগর ইসলামপুর গ্রামের মো. শাহজাহান আলীকে হত্যাসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. স্বপন।
র্যাব-১২-এর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে স্বপন দীর্ঘদিন পলাতক থাকার পর হোসেনাবাদ বাজার এলাকায় অবস্থান করছেন। সেই মোতাবেক ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা শনিবার রাত্রে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেন।
কৃষি স্পেশাল ট্রেনের পুরোটাই লোকসানে
খুলনাঞ্চল ডেস্ক
খুলনা থেকে চালু হওয়া কৃষি স্পেশাল ট্রেনের পুরোটাই লোকসান। দিনে প্রায় ১০ লাখ টাকা খরচ হলেও আয় হচ্ছে না ১০০০ টাকাও। এ অবস্থার মধ্যে ট্রেনের এই সার্ভিস চালু রাখবে কিনা, তাই নিয়ে দোটানায় রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, ঢাকার বাইরে থেকে সবজিসহ পণ্যসামগ্রী সড়কে চাঁদাবাজি এড়িয়ে কম মূল্যে ভোক্তার কাছে পৌঁছাতে সরকার কৃষি ট্রেন চালু করে। খুলনা থেকে প্রথম দিন ট্রেনের খরচ হয় ১০ লাখ টাকার বেশি, যেখানে খরচ ওঠে মাত্র ৪৬০ টাকা। মঙ্গলবার ট্রেন থাকলেও পণ্যের অভাবে ট্রেনের শিডিউল বাতিল হয়।
খুলনা থেকে ট্রেনে ঢাকার দূরত্ব ৪১২ কিলোমিটার। এ দূরত্বে ট্রেনের পরিবহণ খরচ হয় ১০ লাখ টাকার বেশি। কিন্তু গেল মঙ্গলবার পণ্যের অভাবে ট্রেনতো যায়ইনি, উপরন্তু প্রথমবারের শিডিউলে মাত্র ৬৪০ কেজি পণ্য ঢাকা গেছে। এ থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া আদায় করেছে মাত্র ৪৬০ টাকা।
খুলনা রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, রেলওয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন বাজার, সবজির আড়তসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছি। এখনো আশানুরূপ সাড়া মেলেনি। ট্রেনের পক্ষ থেকে যদি আমরা অন্য পরিবহণ দিয়ে ডোর টু ডোর পণ্য সংগ্রহ করতে পারি তাহলে ব্যবসায়ীরা আগ্রহী হবে।
সূত্র: দৈনিক যুগান্তর
বেনাপোলে বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ কোকেন ও হিরোইন উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২.৭৬০ কেজি কোকেন ও ১.৬৯২ কেজি হেরোইন আটক করেছে বিজিবি। রবিবার (৩ নভেম্বের) বিকালে যশোর ৪৯ বিজিবির একটি দল বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হিরোইনের চালানটি আটক করে। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বিজিবির একটি দল রবিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলরত বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করেন। পরে ট্রেনের ভেতর সন্দেহজন একটি ব্যাগ তল্লাশি করে ২.৭৬০ কেজি কোকেন ও ১.৬৯২ কেজি হেরোইন উদ্ধার করে বিজিবি। উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যর সিজার মূল্য প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
মহানগর শ্রমিক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের সভাপতি রনজিত কুমার ঘোষ এর মমতাময়ী মা গতকাল শনিবার আনুমানিক রাত ১২.০০ ঘটিকার সময় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯২ বছর। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামানা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সহ সভাপতিদ্বয় সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, যুগ্ম সাধারন সম্পাদকদ্বয় কাজী আঃ ওহাব, আঃ রহিম খান, সহ সাধারন সম্পাদকদ্বয় আঃ রশিদ সিকদার, কিংকর সাহা, সহ সাংগঠনিক সম্পাদকদ্বয় হাবিবুর রহমান হাবি, আব্দুস সোবহান লস্কর, দপ্তর সম্পাদক শেখ মোঃ রমজান, সহ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর মল্লিক, ত্রাণ ও পুঃবাসন সম্পাদক মোঃ আকতার হোসেন, সহ ত্রাণ ও পুঃবাসন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সদস্য বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ আসলাম হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ খোকন, খোকন শীল কুট্টি, মানস সাহা মানু, সঞ্জিত কুমার ঘোষ, সঞ্জয় কুমার ঘোষ, মোঃ সাজু সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
ফুলবাড়ী গেট ট্রাফিক সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালী
খান জাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন খান জাহান আলী থানা ফুলবাড়ী গেট কুয়েট রোডে রবিবার সকাল ১০ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য রেলী ফুলবাড়ী গেট যশোর খুলনা মহাসড়ক থেকে শুরু হয়ে কুয়েট গেটে এসে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ নুরুজ্জামান, বিশেষ অতিথি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জালাল হোসেন, সহকারী কমিশনার লিয়াকত হোসেন, সহ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদমর্যাদার কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোড়ল আতাউর রহমান, হেলাল শরীফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তৃায় প্রধান অতিথি বলেন নিরাপদ সড়ক ও নাগরিক অধিকার বাস্তবায়নে প্রয়োজন সকলের অঙ্গীকার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসুন আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করি, মোবাইল কিংবা হেডফোন কানে দিয়ে রাস্তা পারা পার না হই, নির্দিষ্ট স্থান ছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং না করি, রাস্তার মোড়ে লাতে বাম লেন ব¬ক না করি, অযথা হন না বাজাই, অতিরিক্ত গতিতে মোটর সাইকেল না চালাই, বাইকে চললে অবশ্যই হেলমেট পড়বো,ফুটপাঠ ও উল্টো দিক দিয়ে গাড়ি না চালাই। তিনি আরো বলেন আপনি যদি দুর্ঘটনায় কবলিত হন এর ভোগান্তি শুধু আপনার নয় আপনার পরিবার সন্তান এর ফল ভোগ করে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না মনে রাখবেন কখনো না ফেরার চেয়ে দেরিতে পৌঁছানোর অনেক ভালো। সর্বশেষ খুলনা যশোর মহাসড়কে চালকদের মাঝে গণ সচেতনতা মূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
দিঘলিয়ায় ক্রয়কৃত নিজস্ব জমির স্থাপনা ভাঙ্গতে গিয়ে তৃতীয় পক্ষের মিথ্যা মামলায় হাজতবাস
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে নিজস্ব জমির স্থাপনা ভাঙ্গতে গিয়ে তৃতীয় পক্ষের মামলায় হাজতবাস করতে হয়েছে ভাঙ্গার সাথে জড়িত জমির প্রকৃত মালিকপক্ষের ৬ জনকে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, হাজীগ্রাম নিবাসী আঃ ওহাব শেখের পুত্র মোঃ শামীম হোসেন ( সেনাবাহিনী সদস্য) দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী মৌজার বিআরএস নং ১৭৮৬ খতিয়ানের ৪৮৪০ দাগের ১৫ শতক জমি ১১/০৯/২০২৪ তারিখে রেজিঃ ১৪৮৫/২৪ নং কবলায় ও পণমূল্য পরিশোধে স্বাক্ষরদানে মালিকানা লাভ করে নামপত্তন করে জমির পুরোনো স্থাপনা অপসারণ করতে শুরু করে। যে জমি দাতা শাহিন রহমান জোবেদা খাতুন আরএস ১৭৮৬ তৎপর পৃথক ৯১৬ খতিয়ানে নামপত্তন পূর্বক গত ইং ২৩/০২/২০০৩ তারিখে রেজিঃ ৪৪৭/০৩ নং কবলায় আরএস ৪৮৪০ দাগে শাহিন রহমানের বরাবরে হস্তান্তর করেন।
তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল শেখ শাহিন রহমানের নিকট থেকে তার ইচ্ছার বিরুদ্ধে চাপ প্রয়োগ করে ৭/১০/২০১৩ ইং তারিখে রেজিঃ দানপত্র দলিল নং ৩৯৪৭/১৩ মূলে গ্রহণ করলেও ১৩০/২০১৬ নং মামলায় দৌলতপুর সহকারী জজ আদালতে দানপত্র বাতিলের মামলায় ২৯/১০/২০২০ তারিখে দলিলটি বাতিল হয়। উক্ত দানপত্রটি বাতিল হওয়ায় উক্ত শাহিন রহমান ৩ শতক জমির মালিকানা লাভ করেন। ফলে উক্ত ১৫ শতক জমি শাহিন রহমান মোঃ শামিমকে বুঝিয়ে দেন।
উল্লেখ্য শাহিন রহমান জবেদার নিকট থেকে জমি খরিদ ২৩/২/২০০৩ তারিখে। উক্ত জমির অন্য শরিক মোন্তাজ শেখের ওয়ারেশ গণের জিয়া ও মান্নানের নিকট থেকে ১৬/০৯/২০১৩ ইং তারিখে মেজর হাবিবুর রহমান দলিল মূলে খরিদ করেন ১০ শতক। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল মোন্তাজ শেখের কন্যা হাওয়া ও আছিয়ার নিকট থেকে ক্রয় করেন ৫.৬ শতক ১৯/০৮/২০১৩ তারিখে ও মোস্তফা রশিদী সুজা সাহেবের নামে মোন্তাজ শেখের অপর কন্যা শিরিনার নিকট থেকে ২৭/০৮/২০১৪ ইং তারিখে দলিল মূলে ক্রয় করা হয় ৬ শতক। যা জমির অংশেও গড়মিল ও দলিলের চৌহদ্দির গড়মিল। শুধু তাই নয় শরিকের জায়গা রেখে সেনা সদস্যের আগে খরিদ করা সামনের জমিতে এসে তার পিতা ওহাব শেখের সাথে ঝামেলা সৃষ্টি করছে। যা সামাজিকভাবে শৃঙ্খলা ভঙ্গের শামিল।
উল্লেখ্য এ ব্যাপারে পূর্ব মালিক শাহিন রহমানকে ইউনিয়ন পরিষদের সালিশী বোর্ডের মাধ্যমে স্কেচ করে দেওয়া নকশাকে উপেক্ষা করে শান্তি ভঙ্গের হেতু কি? অপর দিকে ওহাব শেখ গংদের বিরুদ্ধে করা মামলার বাদী আঃ আহাদের কোন জমির মালিকানা না থাকা সত্বেও বাদীর এ মামলা কার স্বার্থে এটায় বিজ্ঞমহলের জিজ্ঞাসা।
আশাশুনিতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ জন সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আজকের সমাবেশে জনস্রোত আমাদেরকে উৎফুল্ল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকলকে সুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ডাঃ সহীদুল আলমের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল। বিগত ১৭ বছরে যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বসে গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে গেছে।পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। দেশে কিছুই নেই। ওরা এতটা ক্ষুধার্ত যে সাগরের পানি খেয়েছে। প্রধান অতিথি আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে বিএনপি সমর্থন করে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে তিনি আহবান জানান। তিনি বলেন, দেশে শ্রমিক অসন্তোষ, আনসার বাহিনী, ফ্যাসিস্ট সরকারের হাতে নিয়োগ কর্মকর্তারা এখন প্রশ্নবিদ্ধ আচরণ করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাতক্ষীরা পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দীক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, জেলা তাঁতী দল সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জাসাস সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, কৃষক দল কেন্দ্রীয় সহ যযোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, সিনিঃ যুগ্ম আহবায়ক নূরুল হক খোকন, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, শেখ আঃ রশিদ, আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, মহিলা দলের সহ সভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বেবী ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রীউলা আহবায়ক আঃ মালেক, দরগাহপুর আহবায়ক ইসলাম উদ্দীন, সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো প্রমুখ।
নগরীতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা আহত
স্টাফ রিপোর্টার
নগরের আযম খান কমার্স কলেজের পাশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান বেলাল। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের আযম খান কমার্স কলেজের পাশে এ ঘটনা ঘটে। আহত বেলাল খুলনা জিলা স্কুল এলাকার আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, বেলাল মোটরসাইকেলে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। ডা. মিজানুর রহমানের চেম্বারের সামনে পৌঁছামাত্র পেছন থেকে দুই থেকে তিনটি মোটরসাইকেল তার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বেলালের বাঁ হাতের কব্জি ও ডান হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এদিকে অভিযোগ উঠেছে, স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক পদের প্রার্থী হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান বেলালের ওপর হামলা করা হয়েছে।
খুলনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, যুবদলের এক নেতা গত রাতে হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
নগরীতে কেএমপি’র অভিযানে গাঁজাসহ আটক ১
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন ময়ুর ব্রীজ রোডে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন নগরীর আদর্শ পল্লির আবু বক্কার সরদারের ছেলে মো. সজিব সরদার (২২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ২ নভেম্বর বিকালে নগরীর ময়ুর ব্রীজ রোডে অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ সজিব সরদারকে গ্রেপ্তার করা হয়। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যশোরে র্যাবের অভিযানে ১৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৬৯ বোতল ফেনসিডিলসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (৩ নভেম্বর) সকাল ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার জিয়াবাড়ী গ্রামের মো. তসলিমের ছেলে মো. আনিছুল রহমান (৩৫) ও দক্ষিন দুয়ারি গ্রামের মো. নছিরের ছেলে নুর আলম (১৯)।
র্যাব-৬ জানায়, রবিবার যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার গোল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬ যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল। এসময় হিমেল-সিমান্ত বাস কাউন্টার এর সামনে থেকে তাদের হাতে থাকা ২টি ট্রাভেল ব্যাগের মধ্য হতে ১৬৯ বোতল ফেনসিডিলসহ আনিছুল রহমান ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেনাপোল সীমান্ত হতে মাদকদ্রব্য ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল নিজ দখলে রেখেছিল। তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলেও জানা যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।











































