Home আঞ্চলিক অবৈধ পন্থায় সওজ’র হিসাব রক্ষক বাদশা কোটি কোটি টাকার সম্পদের মালিক

অবৈধ পন্থায় সওজ’র হিসাব রক্ষক বাদশা কোটি কোটি টাকার সম্পদের মালিক

54


সৈয়দ রানা কবীর।।
লজিংমাস্টার থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসাব রক্ষক মোল্লা বাদশা মিয়া এখন শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। শেখ পরিবারের আর্শিবাদে গত দেড় দশকে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক বনেছেন। খুলনার মুজগুন্নি এলাকায় গড়ে তুলেছেন ছয় তলা আলিশান বাড়ি। ঢাকায় রয়েছে দুই ছেলে- মেয়ের নামে দুটি প্লট। নড়াইলের কালিয়ায় গড়েছেন মোল্লা মার্কেট। রয়েছে নামে বেনামে বিপুল অর্থ সম্পদ। নড়াইলে আপন ভাইদের সাথে রয়েছে সম্পদ নিয়ে বিরোধ। অভিযোগ রয়েছে শেখ পরিবারের প্রভাবে ভাইদের সম্পদ দখল। হঠাৎ করে বাদশা মিয়ার এই বিপুল সম্পদে এখন হতবাক হয়েছেন নড়াইল ও খুলনার অনেকে। দীর্ঘ প্রায় ১৬ বছর যাবত অবৈধ স্বৈরাচারী হাসিনার শাসনামলে খুলনাসহ সারাদেশে সড়ক বিভাগে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তারই একটি অংশ হচ্ছে খুলনার সওজ’র সদ্য অবসর গ্রহন করা হিসাব রক্ষক মোল্লা বাদশা মিয়ার অবৈধ সম্পদের পাহাড়। বাদশা মিয়া ছিলেন শেখ পরিবারের আর্শিবাদ পুষ্ট। খুলনার একটি সংবাদ মাধ্যমে বাদশা মিয়ার এই অবৈধ সম্পদের সংবাদ প্রকাশ করতে গেলে তখন খুলনার শেখ পরিবারের সদস্য শেখ সোহেলের হুমকিতে এক সাংবাদিক সাহস পায়নি। তখন বাদশা মিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে কয়েকজন সিনিয়র সাংবাদিক কাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিনিময়ে খুলনা প্রেসক্লাবের সাবেক প্রভাবশালী নেতা ও সিনিয়র কয়েকজন সাংবাদিক দুর্নীতিবাজ বাদশা মিয়ার নিকট থেকে উপঢৌকন উপহার পেয়েছে বলে সুত্রে জানা গেছে। সুত্র জানায়, বাদশা মিয়া খুবই সুচতুর। মোল্ল্যা বাদশা মিয়া নড়াইলের কালিয়ায় ২৫ অক্টোবর ১৯৬৩ সালে জন্ম গ্রহন করেন। স্কুল জীবন পার করে তিনি খুলনা শহরে পাড়ি জমান। তখন খুলনার বয়রা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে লজিং মাস্টার থাকেন। পড়াতেন তার কন্যা নাসরিন ওরফে নাসুকে। খুলনা সওজ’র বর্তমান নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল কাদের জানান, বাদশা মিয়া ৪ আগষ্ট ১৯৮৭ সালে সড়ক ও জনপথ বিভাগে যোগদান করেন। ছিলেন গ্রেড -৭ শ্রেনীর কর্মচারী।
মোল্লা বাদশা মিয়া এর আগে ১৯৮৩ সালে খুলনা রেলওয়েতে অডিট বিভাগে চাকুরী করেন। মোল্লা বাদশা মিয়া সেখানেও কিছু দুর্নীতি করেন বলে সুত্র জানাযায়। সেখানে তিনি প্রায় তিন বছর চাকুরী করেন। পরে তিনি খুলনা সওজে যোগদান করেন। কিন্ত ২০০৯ সাল থেকে সাবেক স্বৈরাচারী হাসিনার শাসনামলে খুলনার শেখ পরিবারের সাথে ছিল মোল্ল বাদশা মিয়ার সরাসরি কানেকশন। হিসাব রকখকের ওই চেয়ার বসে ঘুষ বাণিজ্যের মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। ঠিকাদারদের বিলের চেক প্রদানের সর্বশেষ হাতটি ছিলো শত সাবেক সদ্য অবসর গ্রহন করা হিসাব রকখক মোল্লা বাদশা মিয়া’র। সওজের চাকুরী জীবনে শেখ পরিবারের আশিরবাদে গত ১৬ বছরে মোল্লা বাদশা মিয়ার মত দুর্নীতিবাজ কর্মচারী- কর্মকর্তারা সীমাহীন লুটপাট চালিয়েছেন। খুলনার শেখ পরিবারের মদদপুষ্ট ঠিকাদাররা হিসাব রকখক বাদশা মিয়াসহ কয়েক কর্মকর্তার যোগ সাজসে সঠিক সিডিউল মোতাবেক কাজ না করে সরকারি কাজের টাকা সকলে ভাগবাটোয়ারা করে ব্যাপক লুটপাট চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে সুত্র জানাযায়। মোল্লা বাদশা মিয়া একজন হিসাব রক্ষক হয়েও তার অফিস রুমে বিধি বহির্ভূত ভাবে এসি লাগিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। যা সরেজমিনে গিয়ে দেখাযায়। এ বিষয়ে বর্তমান নির্বহী কর্মকর্তা বলেন হয়তো কোন ঠিকাদার বা কোন প্রোজেক্ট থেকে হয়তো দেয়া হয়েছে। তবে তিনি এ বিষয়ে জানেন না বলে এই প্রতিবেদকে জানান।তিনি বলেন, মোল্লা বাদশা মিয়া গত বছর ২৫ অক্টোবর অবসর গ্রহন করেন। এ সময় তিনি ৯টি ছুটি ভাতা ও বেশ কিছু ভাতাসহ অবসরকালিন প্রায় এক কোটি টাকা পান। মোল্লা বাদশা মিয়া তার এই সব পাহাড় সমান সম্পদ গড়ে তুলেছে গত ১৬ বছর শেখ পরিবারের মদদে চাকুরী কালীন সময়ে। বাদশা মিয়া তার পরিবারের সদস্যদের নামে- বেনামে গড়েছেন সকল অবৈধ সম্পদ। রয়েছে ব্যাংকে পরিবারের সদস্যদের নামে – বেনামে অবৈধ উপার্জিত অর্থ। খুলনা ও নড়াইলের সাধারন মানুষের দাবী বর্তমানে মোল্লা বাদশা মিয়ার সকল অপকর্মের সঠিক তদন্ত হলে আরো থলের বেড়াল বের হবে এবং তার সাথে আরো যারা জড়িত তা বের হবে। মোল্লাা বাদশা মিয়া খুলনার বিএল কলেজে পড়াশোনা করতে পাড়ি জমান খুলনায়। এ সময় বয়রা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে লজিং মাস্টার থাকেন। পড়াতেন সিরাজুল ইসলামের কন্যা নাসরিন ওরফে নাসুকে। এক সময় পড়াতে পড়াতে ভালোবেসে বিয়ে করেন সিরাজুল ইসলামের কন্যা নাসরিনকে। এ বিষয়ে মোল্লা বাদশা মিয়ার সাথে গত ১৬ বছরের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার ব্যাপারে জানতে চাইলে তিনি জনৈক সিনিয়র সাংবাদিকের ভয় দেখান এবং তার বিরুদ্ধে অভিযোগ সঠিক না বলে জানান। তবে তার মুজগুনি এলাকায় অবৈধভাবে গড়ে তোলা সম্পদের ব্যাপারে সাধারন মানুষের এখন মুখে মুখে।
নাম প্রকাশে অনিচ্ছুক সওজ’র খুলনার কয়েকজনও তার এই অবৈধ সম্পদের মালিকানার জন্য শেখ পরিবারের অবদান বলে জানান। খুলনা সওজ এর সাবেক অনেকের বিরুদ্ধে এ ধরনের বিস্তর দূর্নীতির অভিযোগ রয়েছে। যার সঠিক তদন্ত করলে বের হবে বলে খুলনার অভিজ্ঞ মহল জানান।