Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশ পাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশ পাশের সব খবরা খবর

156
সুন্দরবনের গোলগাছের গোল ফল ভ্যানে করে বিক্রি হচ্ছে। গোল ফলের শাঁসের স্বাদ কাঁচা তালের মতো। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা

প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপির ৩দিনের কর্মসুচি গ্রহন

খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ (তিন) দিনের কর্মসূচি গ্রহন করেছে খুলনা মহানগর বিএনপি। শনিবার (০২ নভেম্বর) নগরীর একটি হোটেলে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এ কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথম দিন: ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দ্বিতীয় দিন: ৮নভেম্বর বেলা ২টায় নগরীর শিববাড়ি মোড় (জিয়া হল চত্ত্বর) জমায়েত, জমায়েত শেষে জিয়া হল চত্ত্বর থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে রয়েল মোড় হয়ে দলীয় কার্যালয় গিয়ে শেষ হবে। তৃতীয় দিন: ৯ নভেম্বর নগরীর শহীদ হাদিস পার্কে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সমাবেশ। সমাবেশ থেকে ক্রোড়পত্রের মোড়ক উম্মোচন। সমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে নগরীতে পোস্টারিং করবে বিএনপি।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফকরুল আলম, স ম আ. রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, ফকরুল আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর,সদর থানা বিএনপি’র সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক মোঃ হাফিজুর রহমান মনি, সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মোঃ মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, সাহিনুল ইসলাম পাখি, একরামুল হক মিল্টন, আফসার উদ্দিন, আনসার আলী, নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, মো. রাকিবুল ইসলাম মিঠু, মো. ছগির উদ্দিন, সরদার শফিকুল আলি লাভলু, মো. বেলায়েত হোসেন, মোঃ জয়নাল আবেদীন, মো. মাহমুদ আলম বাবু মোড়ল, শেখ আব্দুল আলিম, শেখ মোহাম্মদ আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আরিফুল ইসলাম বিপ্লব, মো. আবুওয়ারা, সিরাজুল ইসলাম লিটন, কামরুজ্জামান রুনু, আহসান হাবিব বাবু, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, সাগর আহমেদ, সাইফুল ইসলাম, মিজানুর রশীদ, ইয়াজুল ইসলাম এপোলো, আসিক ইকবাল, তৌহিদুর রহমান তুষার, শফিকুল ইসলাম, আবু তালেব, সৈয়দ আজাদ হোসেন, শওকত আলী বিশ্বাস, কাজী মিজানুর রহমান, কাজী নজরুল ইসলাম, আরমান, শেখ মনিরুল ইসলাম, বক্কার মীর, আ.কাদের মল্লিক, ডা. শাহীন আহসান, মুরাদ হোসেন, শেখ কবির হোসেন টিটু, শেখ হাবিবুর রহমান, শেখ মনিরুজ্জামান মনি, শেখ আজিজুল রহমান, আব্দুর রাজ্জাক, লিয়াকত হোসেন লাভলু, রাশেদুজ্জামান, সওগাতুল আলম ছগীর, শেখ মনিরুজ্জামান মনির, বায়েজিদ হোসেন, শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস, নিঘাত সীমা, লুবনা ইয়াসমিন প্রমূখ। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়। এছাড়া কর্মসুচি সফল করতে ৭টি উপ কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস পালন
স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ এবং তাদের সুরক্ষার জন্য পদক্ষেপকে উৎসাহিত করতে প্রতি বছর জাতিসংঘ-স্বীকৃত দিবসটি পালন করা হয়। দিবস টি উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির খুলনার সার্বিক সহযোগিতায়। সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহযোগিতায় গঠিত জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল দশটায় দৈনিক প্রবাহ ভবনের সামনে মানববন্ধন শেষে প্রবাহের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্য সচিব ও প্রজেক্ট কর্ডিনেটর গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের উপস্থাপনায় ও জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ও দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চিফ রিপোর্টার এনামুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি ডব্লিউ এফ এর পরিচালক ও সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক,
এ সময় বক্তারা বলেন ,সারা বাংলাদেশে যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যেন বাংলাদেশে কোন সাংবাদিক হত্যার শিকার না হয় এজন্য প্রশাসনকে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সাংবাদিকদের সুরক্ষার জন্য পত্রিকার সম্পাদক ও রিপোর্টারদের ও সচেতনতার কথা বলেন বক্তারা। এ সময় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন শাখার সদস্যবৃন্দ সহ, খুলনার স্থানীয় ,জাতীয় দৈনিক পত্রিকার ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ,সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ এবং তাদের সুরক্ষার জন্য পদক্ষেপকে উৎসাহিত করতে প্রতি বছর জাতিসংঘ-স্বীকৃত দিবসটি পালন করা হয়। ২০১৩ সালের ২শে নভেম্বর মালিতে দুই ফরাসি সাংবাদিকের হত্যার স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা দিবসটি স্থাপিত হয়েছিল। দিবসটি প্রতিষ্ঠাকারী রেজোলিউশন সদস্য দেশগুলিকে আহ্বান জানায়: সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, জবাবদিহিতা নিশ্চিত করা, অপরাধীদের বিচারের আওতায় আনা। , ক্ষতিগ্রস্থদের প্রতিকারের অ্যাক্সেস নিশ্চিত করা এবং সাংবাদিকদের কাজ করার জন্য একটি নিরাপদ পরিবেশ প্রচার করা।

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসী আটক
যশোর প্রতিনিধি
যশোরে একটি বন্দুক ও ধারালো অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বারান্দি মোল্লাপাড়া সিরাজুল ইসলাম সিরার ছেলে রিয়াজুল ইসলাম সেতু (৩৫) ও সিয়ামুল ইসলাম সীমান্ত (২২)।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রমের জড়িত তার দুই ছেলের হেফাজত থেকে একটি দেশি তৈরি একনালা বন্দুক, একটি ইন্ডিয়ান ব্ল্যাকস্মিথ মেকিং সারশা, ২টি ব্লাক ফালকন প্লাস স্লিং শট, ৫টি চাইনিজ কুড়াল, ৩টি সেভেন গিয়ার চাকু, ২টি ধারালো দা, ১টি চাইনিজ রড, ২টি হাতুড়িসহ বিভিন্ন সরাঞ্জমাদি উদ্ধার করে।
তিনি আরো জানান, আটককৃত সেতু ও সীমান্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনের দাবী
খবর বিজ্ঞপ্তি
গল্লামারী ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলন ২ নভেম্বর ’২৪ শনিবার বেলা ১১টায় ব্রিজ সংলগ্ন সড়কে (পূর্ব পাড়ে) অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন, লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অনেক চড়াই উৎরাই পেরিয়ে গল্লামারী ময়ূর নদের উপর ইতোপূর্বে একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ প্রকল্প গৃহীত হয়েছে। ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে কিছুটা এগিয়ে দীর্ঘ সময় ধরে স্থগিত রয়েছে। বলা চলে, কাজটি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে। উপরন্তু, ব্যস্ততম এলাকার সড়কের কমপক্ষে দুই-তৃতীয়াংশ জায়গা ঘিরে আটকে রেখে নির্মাণ সামগ্রী ফেলে রেখে সমগ্র এলাকা জুড়ে অচল অবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে। ফলশ্রুতিতে, একদিকে যেমন যানবাহন চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। গল্লামারী এখন একটি অসহ্য যন্ত্রণার নাম।
যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ আমলে ময়ূর নদের উপর নির্মিত ব্রিজটির পাশে ২০১৬ সালে ৭ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়, যার নকশা মারাত্মক অপরিকল্পিত। ময়ূর নদ রক্ষা, নৌযান চলাচল প্রভৃতি বিষয় বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ আনাড়ি কায়দায় ব্রিজটি নির্মাণ আমাদের রীতিমত হতবাক করেছে। প্রকৌশলী, নকশাবিদদের প্রকৌশল ও পেশাগত জ্ঞান সম্পর্কে জনসাধারণ বিস্মিত হয়েছে। বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তখনই ঐ প্রকল্পটির বিরোধীতা করলেও কর্তৃপক্ষ তাদের তৎকালীন খুঁটির জোরে সবকিছুকে থোড়াই কেয়ার করে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। অথচ মাত্র ৩/৪ বছরের ব্যবধানে সেটি ভেঙ্গে দুই লেন বিশিষ্ট নতুন ব্রিজ নির্মাণ প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আমরা আপনাদের মাধ্যমে পূর্বের ব্রিজটির নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা ও আইনের আওতায় এনে বিচারের মুখোমুুখী দাঁড় করিয়ে রাষ্ট্র তথা জনগণের অর্থ অপচয়ের শাস্তি হিসেবে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
দুই লেন বিশিষ্ট প্রতি লেন ৬৮.৭০ মিটার দৈর্ঘ্যরে, ১৩.৭০ মিটার প্রস্থের এবং পানির স্তর থেকে ৫ মিটার উচ্চতার প্রায় ৬৮ কোটি টাকার এ প্রকল্পে কাজ ’২৩ সালের শেষের দিকে শুরু হলেও আচমকা থমকে যায়। ২০২৫ সালের মে মাসের মধ্যে যার কাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্মাণ কাজ এভাবে পতিত অবস্থায় থাকলে যেমন ইতোপূর্বের সম্পন্ন কাজ এবং ফেলে রাখা নির্মাণ সামগ্রী অবচয় ও অপচয়ের মাধ্যমে ব্রিজটি আয়ুষ্কাল হারিয়ে নির্ধারিত স্থায়িত্ব হারাবে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং তাতে প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পাবে। এ কাজের জন্য দাপ্তরিক প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতাও মারাত্মক। সার্বিক বিবেচনায় নির্মাণ কাজ ঝুঁলে গেলে এটি সম্পন্নের ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। আমরা আপনাদের মাধ্যমে খুলনা মহানগরসহ এ অঞ্চলের জন্য অতীব জরুরী এ ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের নিমিত্তে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অতি দ্রুত এ প্রকল্পের কাজ শেষ না হলে খুলনা নাগরিক সমাজ প্রয়োজনে সর্বস্তরের নাগরিকদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, জননেতা শেখ মফিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, কে এইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, কবি নাজমুল তারেক তুষার, অধ্যাপক সঞ্জয় সাহা, অ্যাড. মেহেদী হাসান, মীর মোহাম্মদ কবির হোসেন, মাহফুজ চৌধুরী লোটন, রিয়াজুল ইসলাম রানা, নাজমুল হাসান প্রমুখ।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা পরিক্রমা
খবর বিজ্ঞপ্তি
শ্যামা পূজা উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা পরিক্রমায় অংশ নেন। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবন কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। এই পূজা দীপাবলী বা আলোর উৎসব নামে বেশি পরিচিত। নেতৃবৃন্দ আরও বলেন, দীপাবলীর আলোয় আলোকিত হয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
পূজা পরিক্রমায় অংশগ্রহণ করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক আশিস কুমার সিনহা উৎপল, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মণ্ডল লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা শোভা রানী হালদার, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, উপদেষ্টা বাবুল চন্দ্র সাহা বাবলা, সাগর সাহা, বিজন বিশ্বাস, মৃণাল কান্তি বিশ্বাস, প্রবীর রায়, অনুপ গোলদার, শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, দেবাশিস কুমর দে, বিশ্বজিৎ কুমার মণ্ডল, মাধুরী মণ্ডল, অনামিকা দাস পপি, শীলা রানী মণ্ডল, সহ-মহিলা সম্পাদিকা চঞ্চলা মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-পূজা বিষয়ক সম্পাদক দিপংকর সাহা বাবু, সম্মানিত সদস্য এ্যাড. পংকজ কুমার সাহা, শেখর রঞ্জন দেবনাথ, অলোক মজুমদার, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, সুজন মণ্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, নিভানন রায়, লিটন বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, অঞ্জনা সাহা, পূর্ণিমা পাল, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, ফুলতলা উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাস, সহ-সভাপতি বিশ্বনাথ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এস রবীন বসু, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ সরকার, সহ-সভাপতি প্রতাপ ঘোষ, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী ও সহ-সভাপতি অশোক কুমার আচার্য্য, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাস, পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাড. অম্বিকা চরণ সানা ও দীলিপ কুমার বৈরাগীসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরণখোলায় জাতীয় সমবায় ও যুব দিবস-২০২৪ পালিত
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ ও ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় যুব দিবস-২০২৪ একই দিনে পালিত হয়েছে।
২ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, সাংবাদিক আঃ মালেক রেজা, আনোয়ার হোসেন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি মীর ছরোয়ার হোসেন, সুন্দরবন আদর্শ সমবায় সমিতির ফয়সাল হোসেন, রূপালী সমবায় সমিতির এনামুল কবির, তালতলী আশ্রয়ন কেন্দ্রের সভাপতি শাহিন হাওলাদার প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ পত্র ও যুব ঋণের চেক প্রদান করেন।

নদী রক্ষায় ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি); পানি অধিকার ফোরামসহ ৮টি বিভাগের নদী আন্দোলনকারীরা আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের সংকটাপন্ন নদীগুলোসহ দেশেরসকল নদী দখলমুক্ত ও সীমানা নির্ধারণ করতে সময়, লজিষ্টিক ও রিসোর্সের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করেছে। প্রেরিত পত্রে বিভাগীয় নদী রক্ষা কমিটি ও জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভায় প্রতিটি জেলার সংকটাপন্ন নদীগুলো রক্ষায় করণীয় এজেন্ডা হিসেবে অন্তভর্ভুক্ত করার ও এসব নদী পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবী জানিয়েছে ।
উল্লেখ্য দেশের সকল নদীর পরিপূর্ণ তালিকা প্রস্তুত ও অবৈধ দখল থেকে নদীসমূহকে রক্ষা করতে বেলা ২০২১ সালে একটি জনস্বার্থমূলক মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত দেশের সকল নদীর একটি পরিপূর্ণ তালিকা প্রস্তুতপূর্বক নদীগুলোকে রক্ষায় কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সকল বিভাগীয় কমিশনারগণের প্রতি নির্দেশ প্রদান করেন। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণের সহযোগিতায় জাতীয় নদী রক্ষা কমিশন ১০০৮টি নদীর তালিকা প্রস্তুত করে আদালতে দাখিল করলেও আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো কর্মপরিকল্পনা প্রস্তুত করে অদ্যাবধি আদালতে দাখিল করেনি। আদালতের নির্দেশ যথাযথ প্রতিপালনের অভাবে দেশের সংকটাপন্ন নদীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিগত ২৫ ও ২৬ মে, ২০২৪ এ অনুষ্ঠিত জাতীয় নদী সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নদী রক্ষা আন্দোলনের প্রতিনিধিগণ বিভিন্ন বিভাগের ২৪০টি নদীকে সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করেছে যার মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৩১টি,বরিশাল বিভাগে রয়েছে ২৯ টি, চট্টগ্রাম বিভাগে রয়েছে ২২টি, খুলনা বিভাগে রয়েছে ৩৭টি, ময়মনসিংহ বিভাগে রয়েছে ১৭টি, রাজশাহী বিভাগে রয়েছে ২১টি, রংপুর বিভাগে রয়েছে ৪৯টি ও সিলেট বিভাগে রয়েছে ৩৪টি ।

মহেশপুরে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
মহেশপুর প্রতিনিধি
সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এ শ্লোগানে ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনে সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদর্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
শনিবার (২নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে সমবায় দিবসের এক বনাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
সমবায় অফিসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) তারিকুল ইসলাম, থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন ( ইউরেকো) কর্মকর্তা মিয়া তারিকুল ইসলাম, আব্দুল্লা আল মামুন, উপজেলা জামে মসজিদের ইম্ম কারী আবু সুফিয়ান প্রমুখ।

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
তথ্য বিবরণী
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি, সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খুলনায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এ উপলক্ষ্যে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী এবং কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায় আন্দোলনকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান অতিথিরা।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সমবায়ী মোঃ হারুন অর রশিদ, ও সুরাইয়া খান বক্তৃতা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন স্বাগত বক্তৃতায় জানান, জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা প্রাথমিক ২৩৬৭টি ও কেন্দ্রীয় ২৬টি। সমিতির সদস্যসংখ্যা দুই লাখ ২৮ হাজার ৮৭৩জন। এবছর সরকারি রাজস্ব, অডিট ফি আদায় ২৭ লাখ ৪০ হাজার ২১০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ২০ লাখ ২৯ হাজার ৪৮০ টাকা। আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত সদস্যদের মধ্যে এপর্যন্ত দুই কোটি ৬৫ লাখ সাত হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। জেলার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলায় দুইটি দুগ্ধ সমবায় সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪৩৭জন সদস্যকে এক লাখ ২০ হাজার করে সুদবিহীন ঋণ প্রদান করা হয়েছে। এপর্যন্ত সাত কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩৫জন সদস্যকে ছয় কোটি ৯৮ লাখ টাকা সুদবিহীন ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া দিঘলিয়া ও পাইকগাছা উপজেলায় প্রাথমিকভাবে দুইশত জনকে দুই লাখ টাকা করে গাভী পালনের জন্য ঋণ দেওয়া হয়েছে। খুলনা জেলায় সমবায় সমিতিসমূহের মূলধনের পরিমাণ ১০৭ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা, সঞ্চয়ের পরিমাণ ২৮১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা এবং কার্যকারী মূলধনের পরিমান ৪৮৯ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকা। জেলায় সমিতির মাধ্যমে ১১ হাজার ৯৩১ জন মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ৬ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে নয়টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিন সমবায়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিকদের অধিকার যে ভাবে খর্ব করা হচ্ছে ইসলামী শ্রমনীতি ছাড়া এর প্রতিকার সম্ভব নয়। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নিকট জবাবদিহির অনুভূতি নিয়ে সবাইকে কাজ করতে হবে। এছাড়াও কর্মস্থলে আহত বা নিহত হলে শ্রমিকদের পরিবারকে এককালিন নির্দিষ্ট পরিমাণে সহযোগিতা প্রদানের দাবি জানান এ শ্রমিক নেতা। শনিবার সকালে খুলনা মহানগরীর হরিণাটানা থানাধীন আরাফাত আবাসিক ইউনিটের শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরাফাত আবাসিক ইউনিট এর সভাপতি আব্দুর রশিদ মল্লিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শিহাব মির্জার পরিচালনায় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডা. সাইফুজ্জামান লাল্টু, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, জামায়াতে ইসলামী ১৮ নং ওয়ার্ডের আমীর মশিউর রহমান রমজান, ১৬ নং ওয়ার্ডের আমীর মু. ওহিদুল ইসলাম, আরাফাত আবাসিকের বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জাকিরুল ইসলাম, মু. মফিজুল ইসলাম মফিজ, মু. আরশাফ মুন্সী, মু. দেলোয়ার মৃধা, মু. মতিয়ার রহমান হাওলাদার, আবু বক্কার, জালাল উদ্দিন বিশ্বাস, জি. এম শেয়ের আলী, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুসহাদিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল বারেক, সোহেল আহমেদ, মো. আলাউদ্দিন, মারুফ হোসেন, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন মৃধা, জুয়েল, হাফেজ তাজুল ইসলাম, মামুন, ফিরোজ হোসেন, আব্দুস সাত্তার, মতিয়ার রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। মামলা দেয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা সত্য কথা লিখলে তাদেরকে মামলা দেয়া হয়েছে, মামলার হুমকি দেয়া হয়েছে। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আর যারা পঙ্গু ও আহত হয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন তাদেরকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করুন। অবিলম্বে এ সব পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার জন্য সরকারের প্রতি তিনি আহবান জানান।

নারীর স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ
রামপাল প্রতিনিধি
রামপালে উজলকুড়বাসীর আয়োজনে সহাস্রাধিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলার ফয়লাহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক লুৎফার রহমান মোড়ল, মো. কামাল হোসেন, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা, তাতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, কামরুজ্জামান টোকন, সেচ্ছাসেবক দলের তরফদার মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, সাবেক যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে। তারা স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধে জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে। তিনি তার বক্তৃতায় আরো বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ক্লাসে প্রথম হতে হবে এটা নয়, সুশিক্ষায় শিক্ষিত করাটাই বড় বিষয়। সন্তানদের মাদকমুক্ত ও মরণ নেশা মোবাইল গেম থেকে বিরত রাখুন। আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিবেন না। আজকের প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে। তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে তাকে ছাড় দেয়া হবে না। তারেক রহমানের নির্দেশ কেউ কোন অপকর্ম করলে দল তার দ্বায় নেবে না। সুতারং সবাইকে সাবধান হতে হবে। আগামীতে রামপাল ও মোংলাবাসীর পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করার ঘোষণা দেন এই নেতা, এ জন্যে তিনি সকালের সহযোগীতা কামনা করেন। সভায় প্রায় সহাস্রাধিক নারীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ১১ বোতল ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ফেন্সিডিল সহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লখপুরের জলছত্র মোড় এলাকা থেকে ১১ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট সদর হরিনখানা এলাকার বাবুল শেখের স্ত্রী লাইলী বেগম (৫০) ও ছেলে আরমান শেখ জয় (৩০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জলছত্র মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত মা-ছেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

নানা আয়োজনে মাগুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসের ২০২৪ উদযাপন
মাগুরা প্রতিনিধি
৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরায় জাতীয় সমবায় দিবসে পতাকা উত্তলোন, র্যালি, আলোচনা সভা, ক্রেস্ট পুরস্কার ও চেক ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টার সমবায় অফিস চত্বর থেকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের চাঁদের হাট সম্মেলন কক্ষে মাগুরা সমবায় বিভাগের আয়োজনে দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা সমবায় অফিসার (ভা.প্রা.) মোঃ ফরিদুল ইসলাম। উপস্থাপনা ও সঞ্চালনায় মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শালিখা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ সুপ্রিয়া সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুল আওয়াল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন, সেভ দ্যা উইমেন এন্ড চিল্ড্রেন নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী সহ সমবায় সদস্য বৃন্দগণ।
সমবায়ীদের বক্তব্য রাখেন, মাগুরা প্রচেষ্টা মৌচাষী সমবায় সমিতি লিঃ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, স্বাধীন বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সম্পাদক মোঃ কামাল হোসেন, সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি অশোক কুমার বিশ্বাস, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লিঃ সম্পাদক কল্যাণী রানী বিশ্বাস, মাগুরা সদর উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি মোঃ শাহজাহান মৃধা। মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম তার বক্তব্য জানান, শ্রদ্ধা জানাচ্ছি ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং বীর যোদ্ধাদের প্রতি এই যুদ্ধে এখনও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করছি। এই উপ-মহাদেশে সমবায়ের যাত্রা শুরু ১৯০৪ সাল থেকে। ১৯০৪ সাল থেকে ২০২৪ সাল সময়ের বিস্তর ব্যবধান। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় নানাবিধ পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে মানুষের জীবন বোধে, পরিবর্তন এসেছে সমবায় ভাবনায়। এই পরিবর্তন পরিস্থিতিতে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্বাধীন বাংলাদেশে সমবায়ের অগ্রযাত্রা ৫৩ বছরে পদার্পন করেছে। এজন্য ধন্যবাদ জানাই ইংল্যান্ডের রসডেল সোসাইটি এবং বাংলাদেশে সমবায়ের প্রতিষ্ঠাতা ড. আক্তার হামিদ খানকে। বাংলাদেশের সংবিধানের ২য় অনুচ্ছেদের ১৩(খ) ধারায় সমবায় মালিকানার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশে মোট সমবায় সমিতির সংখ্যা প্রায় ১ লক্ষ ৯৭ হাজার যার সদস্য সংখ্যা প্রায় ১ কোটির উপরে। মাগুরা জেলায় মোট সমিতির সংখ্যা সাধারণ এর মধ্যে কেন্দ্রীয় ৪ টি ও প্রাথমিক ৪৩৯ টি এবং পউব এর মধ্যে কেন্দ্রীয় ৮ টি ও প্রাথমিক ১০৫৯ টি মোট ১৫১০ টি। সমিতির মোট সদস্য সংখ্যা কেন্দ্রীয় ১০২৯ জন ও প্রাথমিক ৪২৩৭০ জন।
জেলা পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত সফল সমবায়ী মোঃ মোখলেছুর রহমান, সম্পাদক, মাগুরা প্রচেষ্টা মৌচাষী সমবায় সমিতি লিঃ, সভাপতি মোঃ শাহজাহান মৃধা মাগুরা সদর উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
জেলা পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত সফল সমবায় সমিতি মাগুরা জেলা আলোকচিত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, মাগুরা সদর, মাগুর, সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লি: মাগুরা সদর, মাগুরা, সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:, মাগুরা সদর, মাগুরা, আলোর পথে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও মাগুরা দুস্থ মৌচাষী শ্রমকারী সমবায় সমিতি লিং, মাগুরা সদর, মাগুরা।
ঋণ বিতরণ। (উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প) রূপকথা দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লি: ১০ জন ও রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লি: ০৯ জন।
সর্বমোট ১৯ জনকে এক লক্ষ টাকা করে বার্ষিক ৪% সার্ভিস চার্জে ১৯ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। আবর্তক ঋণ গ্রহণকারী নামের তালিকা সুবিধাভোগীর নাম ও সমিতির নাম রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ মোছাঃ রুখসানা বেগম, রীনা রাণী কুন্ডু, দিপালী রানী, মোছাঃ রিতা পারভীন, আছিয়া বেগম, মোছাঃ নাজমা খাতুন, হাবিবা খাতুন, চায়না রানী প্রামানিক, চায়না রানী বিশ্বাস, শিউলি পারভীন। রূপকথা দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ আফসানা মিমি, মিসেস ঝুমুর আকতার, মোছাঃ আল্লাদি, তারা বিবি, মোহাঃ নাছিমা খাতুন, মোছাঃ শাহিনুর খাতুন, মনিরা খাতুন, আফরোজা খাতুন, তানজিলা। শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুরেও দিবস টি অনুরূপভাবে পালন করা হয়।

দাকোপ বাজারে নতুন আলুর কেজি ১২০ টাকা
দাকোপ প্রতিনিধি
বাজারে শীতের সবজি নতুন আলুর দেখা মিলেছে। তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে। এ ছাড়া মুদি বাজারেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার দাকোপের কয়েকটি বাজার ঘুরে এ তথ্য মিলেছে। বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে আলু ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতো, এ সপ্তাহে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর শীতের সবজি হিসেবে নতুন যে আলু উঠেছে, সেটি ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুদি ব্যবসায়ীরা বলছেন, খুচরা ব্যবসায়ীরা দাম বাড়াতে পারেন না। আড়তে দাম বাড়ে। লাভের পাল্লা ভারি করতে পাইকাররা আলুর বাজার নিয়ে নানা জটিলতা তৈরি করছেন। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের লোকজন। তারা বলছেন, উপার্জন না বাড়লেও হুটহাট জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ফলে পরিবার নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। সেলিম নামে এক মুদি ব্যবসায়ী বলেন, আমরা দাম বাড়াতে পারি না। কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা লাভ করি আমরা। এর বেশি আমরা করি না। শুধু আলু নয়, পেঁয়াজ, মাছ ও মুরগিও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা। আর চাষের শিংয়ের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকা, রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) ৩৮০ থেকে ৫০০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩২০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫৫০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা এক হাজার ২০০ টাকা, বাইম এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা, দেশি কই এক হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৮০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডের কেজি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি ৩১০ টাকা ও সাদা লেয়ার ২৯০ টাকা। এসব বাজারে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংসের কেজি এক হাজার ১৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা।

ফকিরহাটে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফকিরহাট উপজেলা যুবদলের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সুর্যসেন হলের সাবেক আহবায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অহিদুজ্জামান ওহিদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন। অনুষ্ঠটানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, সমাজ কন্যান পরিষদের জেলা সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ। এসময় ছাত্রদলের আহবায়ক মো. রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম সাগর, যুগ্ম আহবায়ক শেখ আছাদুজ্জামান পলাশ, শেখ সবুজ হাসান, রাসেদুল ইসলাম রনি, মিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন, ছাত্রদল নেতা সুমন, আশিক, আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শরিফ হাসাান, তাতী দলের সভাপতি শেখ কামরুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ এনামূল, শ্রমিক দলের সভাপতি শেখ হুমায়ুন কবির, শ্রমিকদল নেতা শেখ বারারাত ্আলী, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি মীর মোশারফ হোসেন, কৃষক দলের সদস্য সচিব মোড়ল জাকির হোসেন, শ্রমিক দলের সাধারন সম্পাদক এস আই রুবেল, মহিলা দলের সভাপতি কলিনা ইসলাম ও যুবদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভবন চত্ত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বর্ণ্যাঢ্য সমবায় র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন ইসিসিএ লি: এর চেয়ারম্যান শাহজামান চৌধুরী লরে। এতে সভাপত্বি করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। সহকারী সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার মো. ওহিদ শেখ, এ্যাডভোকেট ফরহাদ হোসেন, সমবায়ী খান গোলাম মর্শিদ, মোদাশ্বের মল্লিক প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

কয়রায় জাতীয় সমবায় দিবস পালন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রানী সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) হাসান ফেরদৌস কমল, জনস্বা¯’্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী, সমবায়ী আছাদুল ইসলাম, রোজিনা খাতুন, মোহছিনা আক্তার প্রমুখ।

দাকোপে ফারুক বাহিনীর বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি
প্রতিবেশী ফারুক বাহীনির অব্যহত হুমকি ও শাররীক নির্যাতনের বিষয় তুলে ধরে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিউলী পারভীন।
শনিবার বেলা ১২ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় দাকোপের পানখালী ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং খোনা গ্রামের জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভীন বলেন, আমাদের প্রতিবেশী ফারুক বাহিনী বিগত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাথে পরিকল্পিতভাবে শত্রুতা করে আসছে। তাদের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে জনতার বিপুল ভোটে নির্বাচীত হয়ে আমি মানুষের কল্যানে কাজ করছি। কিন্তু ফারুক বাহিনী সেই থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ এমনকি শাররীকভাবে লাঞ্চিত করে। তাদের বেপরোয়া আচারনে ভীত হয়ে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোন সুফল পায়নি। বর্তমানে আমার স্বামী চাকুরী জনিত কারনে খুলনায় এবং কন্যা খুলনায় পড়াশুনা করে। যে কারনে আমি অধিকাংশ সময় বাড়ীতে একা আতংকে থাকি। তারা প্রতিনিয়ত আমাকে স্ব পরিবারে হামলা মামলা ও ক্ষয়ক্ষতির হুমকি অব্যহত রেখেছে। ফারুকসহ তার বাহিনীর সদস্য খোনা গ্রামের মুন্না, লিটন, মুকুল এলাকার চিহ্নিত মাদকসেবী। তাদের অব্যহত হামলা নির্যাতন ও হুমকির ভয়ে আমি দাকোপ থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করি যার নং ৮১১ তাং ২২/১০/২৪। এ ছাড়া সেনা ক্যাম্পে ও তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে অভিযুক্ত ফারুকের ০১৭১৬৫৬৯৫০১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে তার স্বামী জাহিদুর রহমান মোল্যা, প্রতিবেশী মোক্তার শেখ, হাসিনা বেগম, ইকতার ফকিরসহ আরো অনেকে উপস্থিত থেকে অভিযোগের পক্ষে সহমত পোষন করেন।

দাকোপে জাতীয় সমবায় দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নানা আয়োজনে দাকোপে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা ভবনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক সরদার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়। বক্তৃতা করেন সমবায়ী ও সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, গাজী আবুল বাশার, বিপুল কৃষ্ণ মন্ডল, কমলা গাইন, রায়হান শেখ, মৃনাল কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ওয়াহেদুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, চালনা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হজরত সানা, সাংবাদিক জাকির হোসেন, জুবায়ের রহমান লিংকন, জি এম আজম, মোঃ মামুনুর রশিদ, পারুল বেগম, জাহিদুর রহমান সোহাগ, সমবায় দপ্তরের লস্কর সাহাবুর রহমান, রাজিব শেখ, পুরঞ্জন গাইনসহ উপজেলার সকল সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন।

কয়রায় জাতীয় সমবায় দিবস পালন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার হাসান ফেরদৌস, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি গোলাম রব্বানী, সমবায়ী আছাদুল ইসলাম, রোজিনা খাতুন, মোহছিনা আক্তার প্রমুখ।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ সরকার: মাসুদ সাঈদী
ইন্দুরকানী প্রতিনিধি
ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ‘রাঃ’ কে তৎকালীন আওয়ামী লীগ সরকার আলাদা একটি দল গঠন করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বলেছেন সাঈদী পুত্র মাসুদ সাঈদী। শনিবার বিকেলে ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি’র উপজেলা সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, ২০১০ সালের ২৯ জুন আমার পিতাকে গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার তাকে ৪১ দিন রিমান্ডে রেখে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করেছিল। এরপর তাকে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আলাদা দল গঠন করে দেওয়ার জন্য ৫ বার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তাতে রাজী হননি।
তিনি আরও বলেন, সরকারী খরচে দল গঠন করে দেওয়ার পর সাঈদীকে বিরোধী দলীয় নেতা করারও প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে।
তবে তিনি তার নীতি ও আদর্শ থেকে একচুল পরিমানও বিচ্যুত হন নাই। ফলে আওয়ামী লীগ সরকার তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেল হাজতে রেখেছিল। ইমামগন আপনারা হলেন সমাজকে ফেতনা ফাসাদ থেকে দুরে রাখার মূল জিম্মাদার। আমরা যারা দাওয়াতি কাজ করি তাদের উচিত পরিবার থেকে এই কাজ শুরু করা।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি’র উপজেলা শাখা আয়োজিত এ সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইমাম পরিষদের জেলা কমিটির সভাপতি মোঃ আঃ হালিম, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উপজেলা জামায়েত এর আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এর সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসাইন।

শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র্যালী ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়। এসময় উদ্যোগ ও কাজে অবদানের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এছাড়া সমবায় দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ ওসমান গনী, বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাক্তার আবু কাওসার।

পাইকগাছায় জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানব ইতিহাসে দেশ ছেড়ে পালিয়ে যায় এরকম নজির এই উপমহাদেশে ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয় ঘটনা। স্বৈরাচার শেখ হাসিনা ৭০০ বছরের রেকর্ড ভেঙেছে। এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ, হত্যা, গুম, কুরআন-হাদিস পোড়ানো, ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো অসংখ্য অপরাধ করেছে শেখ হাসিনার সরকার। এত বেশি অপরাধ করেছে তার বিচার আল্লাহ করেছেন। শুধু ক্ষমতাই কেড়ে নেননি তাদেরকে হেনস্তার চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী জালিম শাসকের নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে আজকে এই পর্যন্ত এসেছে। বিগত ১৬ বছর আমাদের কোনো নেতা-কর্মী একত্রিত হয়ে কথা বলতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে আমরা একত্রিত হতে পারছি। আজ এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে আমাদের আরও বেশি বেশি কাজ করতে হবে। আমাদের এখন আর বিশ্রামের সময় নেই, কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসহ পাড়া-মহল্লার প্রত্যেক কমিটির সদস্যকে আদর্শবান মানুষ হতে হবে। শনিবার বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসময় পাইকগাছা উপজেলা আমীর সাইদুর রহমান, লস্কর ইউনিয়ন আমীর মোজাফফর হোসেন, আব্দুল খালেক, দ্বীন ইসলাম, মাওলানা আব্দুস সবুর, আফসার উদ্দিন ফিরোজী, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, গত ১৬ বছর ধরে অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করে আমাদের ওপর জুলুম করেছে। দীর্ঘদিন পর আজ আমরা আবারও এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা জালিমদের ধরেছে, এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে অফিস উদ্বোধন করা হলো, এখন থেকে উপজেলা ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মীরা নিয়মিত অফিসে আসবেন, বসবেন, আল্লাহ তায়ালার দিন প্রতিষ্ঠায় কাজ করবেন। কুরআন-হাদিস নিয়ে গবেষণা করবেন। আর আল্লাহ তায়ালার দ্বীনকে বিজয়ী করতে সকলকে কাজ করার আহবান জানান।

ইলিশের সন্ধানে আজ রাতে সাগরে যাবেন জেলেরা
দাকোপ প্রতিনিধি
সাগর ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে। ফলে ইলিশের সন্ধানে সাগরযাত্রায় প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের মৎস্যজীবীরা। সমুদ্রে মাছ শিকারে যাওয়ার শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। নদীর কোলে অপেক্ষা করছে হাজার হাজার ট্রলার শুধু অনুমতির অপেক্ষায়। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় সামুদ্রিক মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ ছিল। অবরোধ সফল করতে তৎপর ছিলেন মৎস্য বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা। এবার নিষেধাজ্ঞার সময়সীমা শেষে নদীতে-সাগরে ট্রলার, নৌকা ভাসিয়ে আবারও মাছ ধরা শুরু করবেন জেলেরা। এ অবস্থায় সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়বে বলে দাবি মৎস্য সংশ্লিষ্টদের। জেলেরা জানান, তারা ট্রলারে জাল টানছেন, কেউ ট্রলারে তেল উঠাচ্ছেন, কেউ বাজার থেকে খাবারসহ নিত্যপণ্য আনছেন, কেউ আবার সব কাজ শেষে ট্রলারের ধোয়া-মোছার কাজ সারছেন। জেলেরা নিষেধাজ্ঞা মেনেছেন জানিয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে যাবেন। ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, সরকারের বরাদ্দ অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল সহায়তা দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী জেলেরা নিষেধাজ্ঞা মেনেছেন। এ ছাড়া উপজেলার উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে তাদের ট্রলার ও জাল মেরামতের কাজ শেষ করে পাশাপাশি ইঞ্জিনের কাজে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। উপজেলা মৎস্য অফিস সূত্র জানা গেছে, মাছ ধরা জেলেকে অবরোধ চলাকালে ২৫ কেজি করে সরকারি প্রণোদনার চাল দেয়া হয়েছে। অবরোধ সফল করতে সাগর ও নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে।

চুয়াডাঙ্গায় ৮নারী ফেরিওয়ালাকে খাবার গাড়ি প্রদান
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ৮ নারী ফেরিওয়ালাকে স্থানীয় একটি সংস্থা নিরাপদ খাবার গাড়ি প্রদান করেছে। তারা ফেরি করে খাদ্যপণ্য বিক্রি করবে। শনিবার সকাল১০ টায় চুয়াডাঙ্গার সদর উপজেলা চত্বর থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা রিসো
এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। আটজন নারী খাবার বিক্রেতার হাতে ৮টি গাড়ি তুলে দেওয়া হয়। ভ্যানগাড়ির মতো হওয়ায় সহজেই গাড়িগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে। গাড়িতে কাচ দিয়ে ঘেরা স্থানে খাদ্যদ্রব্য। বিক্রেতা হাত ধুয়ে ক্রেতার হাতে তুলে দেবেন খাদ্যপণ্য। খাদ্য নিরাপদ রাখার সব আয়োজন আছে বিশেষ এই গাড়িতে।
গাড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান। প্রধান অতিথি আটজন নারীর হাতে খাদ্যদ্রব্য বহনকারী নিরাপদ আটটি ভ্যানগাড়ি তুলে দেন।

মুসলিমলীগ নেতা সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল ১১ঘটিকায় খুলনা জেলা ও মহানগর মুসলিমলীগের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং খুলনা সিটি মুসলিমলীগের সাবেক সভাপতি, খুলনার বিশিষ্ট বিদ্যানুরাগী, সমাজসেবী, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ¦ সিরাজুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগ খুলনাস্থ ২৫ স্যার ইকবাল রোড কার্যালয়ে জেলা মুসলিমলীগ সভাপতি ফকির রেজাউদ্দিনের সভাপতিত্বে¡ এবং মহানগর মুসলিমলীগের সাধারণ সম্পাদক আক্তার জাহান রুকুর সঞ্চালনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা তাঁর সমাজক কর্ম ও জনহীতকর কার্যাবলীর উল্লেখ করেন। বক্তারা বলেন তিনি ইং ১৯৫৫ সালে নুরনগর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর পর তিনি হাজী ফয়েজ উদ্দীন স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সালে তিনি মোহাম্মাদনগর ইউনিয়নের বি,ডি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিঃস্বার্থভাবে জনহীতকর কার্যাবলীর জন্য ব্যাপকভাবে প্রসংশিত হন। তিনি ১৯৮৪ সালে ইসলামিয়া ডিগ্রি কলেজ, ১৯৮৫ সালে ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, সিরাজুল ইসলাম জামে মসজিদ, সিরাজুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা, ইউনানী মেডিকেল কলেজসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, ইকবাল নগর বালিকা বিদ্যালয় এবং খুলনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বক্তারা তার শ্রেষ্ট অবদান হিসেবে উল্লেখ করেন তিনি ১৯৮৪ সালে খুলনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হয়ে তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট জেনারেল এরশাদের কাছে দাবী উত্থাপন করে খুলনাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে সক্ষম হন এবং তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। অনুষ্ঠানে নিম্নলিখিত গুনিজন তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাজহারুল হান্নান, সাংবাদিক অধ্যাপক দিদারুল আলম, অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, অধ্যাপক জাকির হোসেন, মহানগর মুসলিমলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহিদুল ইসলাম, জেলা মুসলিমলীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, শেখ সাজাহান, আবুল খায়ের মোড়ল, মোঃ দাউদ ইসলাম, হায়দার আলী, উজির আলী মোড়ল, শেখ গোলাম মোস্তফা, এ্যাড আসাদুল আলম প্রমুখ।
সভায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফারুক হুসাইন।

বাগেরহাটে খানজাহানের পুরাকীর্তির উপর রচনা প্রতিযোগিতা
বাগেরহাট প্রতিনিধি
ইসলাম প্রচারক খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে ‘সমাজ সংস্কারক খান জাহান ও বিশ্ব ঐতিহ্য মসজিদের শহর বাগেরহাট”। এ বিষয়ের উপর বাগেরহাটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদরের ১২টি স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৫৫ জন শিক্ষার্থী ক ও খ বিভাগ থেকে অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতায় সুলতানি আমলে, যতদূর জানা যায় দিল্লির যৌনপুর থেকে খানজাহান এই এলাকায় এসে ইসলাম প্রচার করেন। এ সময় অসংখ্য দীঘি, মসজিদ,হোজরা খানা, রাস্তা, সরাইখানা নির্মাণ করেন। এসব পুরাকীর্তিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা(ইউনেস্কো) ১৯৯৫ সালে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরে তারা ধন্যবাদ জানান আয়োজকদের।
শনিবার (২ নভেম্বর) সকাল দশটায় বাগেরহাট শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজে মিলানায়তনে গবেষণা সংস্থা খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা আক্তার মিম, তৃতীয় স্থান অধিকার করেছে উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতন এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুবায়ের সরদার। খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন, বাগেরহাট কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ ওমর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাইসুল আলম, তৃতীয় স্থান অধিকার করেছেন উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতনের নবম শ্রেণীর শিক্ষার্থী আসিয়া আক্তার তিশা।
দুপুর ২ টায় যদুনাথ স্কুল এন্ড কলেজের মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এছাড়া খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, যদনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল,বাগেরহাট জাদুঘরের কষ্টডিয়াম মোহাম্মদ জায়েদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ।

বাগেরহাটে সমবায় দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
সমবায় গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে পালিত হয়েছে ৫৩ তম সমবায় দিবস। শনিবার (২ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষন করে জেলা প্রশাসক কার্যালয় সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা সমবায় কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস, জেলা সমবায় ব্যাংকের সহ সভাপতি সাংবাদিক ইয়ামিন আলী, বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত সুব্রত কুমার সরদার, বাগেরহাট কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন সহ আরো অনেকে।
পরে জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনের জন্য কুলসুম বেগম, সাকিরা বেগম, শংকরি বিশ^াস, শোভা রাণী বিশ^াস, সম্পা রাণী বিশ^াসকে এক লাখ করে পাঁচ লাখ টাকার ঋণের চেক এদেও হাতে তুলে দেন প্রধান অতিথি।

সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর)দুপুর ১২ টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটুর সঞ্চালনায় বক্তারা বলেন,সাংবাদিক ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করতে হবে। অরাজনৈতিক সংগঠনটি এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সকলের সর্ব সম্মতিক্রমে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবুবকর সভাপতি, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন সহ—সভাপতি, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান সহ—সভাপতি, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান সাধারণ সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কামাল উদ্দীন সরদার যুগ্ম সম্পাদক, দৈনিক আমার প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলীকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাকিরুল ইসলাম অর্থ সম্পাদক, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম দপ্তর সম্পাদক, পাক্ষিক নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন জনি ক্রীড়া সম্পাদক, দৈনিক আজকের জনবানী পত্রিকার বিভাগীয় ব্যুরো চিফ মোঃ আতিয়ার রহমান প্রচার সম্পাদক, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার স্টাফ রিপোর্টার এ্যাড মোস্তফা জামান আইন বিষয়ক সম্পাদক, দৈনিক গণ জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, কার্যকরী সদস্য দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহাজাহান আলী মিটন, খবর টিভির সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফারুক হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, দ্যা নিউজ প্লাস টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ বাহার, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাছুম বিল্লাহ।

ডুমুরিয়া মাদক মুক্ত ও সন্ত্রাসী নির্মুলে জিহাদ ঘোষণা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় থানা পুলিশের ডেলিভারি সার্ভিস সেন্টারে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন, সাংবাদিক কাজী আবদুল্লাহ,এসএম জাহাঙ্গীর আলম, শেখ হেদায়েতুল্লাহ, শেখ মাহাতাব হোসেন, আব্দুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান,সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক,বিলায়েত হোসেন, জাহিদুর রহমান বিপ্লব,সুব্রত কুমার ফৌজদার, অরুণ দেবনাথ, এনামুল বাসার টিটো,আশরাফুল আলম, সুমন ব্রক্ষ্ম, খান মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুকুল সহ অনেকেই। মতবিনিময় সভায় নবাগত ওসি তার বক্তব্যে বলেন, ডুমুরিয়াকে মাদক মুক্ত ও সন্ত্রাসী নির্মুলে আমার জিহাদ ঘোষণা রইল। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

পল্টন ট্রাজেডী স্মরনে দাকোপে জামায়াতের সমাবেশ
দাকোপ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০০৬ সালের শহীদদের শাহাদাত বার্ষিকী এবং ঐতিহাসিক পল্টন ট্রাজেডী উপলক্ষ্যে দাকোপে জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক। উপজেলা সেক্রেটারী অধ্যাপক ওয়াহেদুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আঃ রব, অধ্যাপক আব্দুল্লাহ, বটিয়াঘাটা উপজেলা আমির শেখ আবু ইউসুফ। আলোচনা করেন দাকোপ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী আলহাজ্ব জি এম ইমদাদুল হক, প্রচার সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, চালনা পৌরসভা সভাপতি মাওলানা আখতারুজ্জামান, জামায়াতনেতা আল আমিন হোসেন, হাফেজ মিনারুল ইসলাম, জি এম আজিজুল হক, আবুল হাসান, হাফেজ শাখাওয়াত হোসেন, মাওলানা জাকারিয়া হোসেন, আঃ রহিম, আজগার হোসেন, মোঃ সোহেল হোসেন, মাওলানা মাহমুদুল ইসলাম, রাসেল ফকির, এবাদুল ইসলাম, এনায়েত হোসেন, জহিরুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরনেতা ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে (২ নভেম্বর ২০২৪ ইং) শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ডুমুরিয়া খুলনার আয়োজনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার এস.এম.কামরুজ্জামান,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এম.জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস,চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন,উপজেলা সঞ্চয়ী ঋণদান সমিতির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

সমবায় দিবসে প্রধান বক্তা বলেন, অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ‘সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্র্বতী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এছাড়াও বক্তারা জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য উপস্থিত অন্যান্য বক্তরা ডুমুরিয়ার বিভিন্ন ঋণদান সমবায় সমিতিতে গ্রাহকের সঞ্চয়ী টাকা ফেরতের বিষয়ে অভিযোগ তোলেন,পাশাপাশি গ্রাহরা বলেন আমাদের কষ্টের টাকাগুলো সমবায় সমিতিতে সঞ্চয় রাখলে নির্দিষ্ট সময় পার হলেও আমরা সঠিক সময়ে আমাদের গচ্ছিত টাকা ফেরত দিতে টালবাহানা করেন সমবায় সমিতি কর্তৃপক্ষ। এই অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অসংখ্য গ্রাহক।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ওহিদুজ্জামান ও গীতা পাঠ করেন হিমাংশু রায়। সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কর্মকর্তা বিপ্লব দাস’র সঞ্চলনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অভয়নগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
অভয়নগর প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে যশোরের অভয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ উবায়দুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান কবির, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার,নওয়াপাড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, সদস্য গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা,সমবায়ী তৈয়ব গাজী, সমরেন্দ্র নারায়নসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

৫৩ বছরে রাজনৈতিক দলগুলো ৫বার শীর্ষ চোরের দেশের তকমা এনে দিয়েছে : চরমোনাই পীর
যশোর অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে তিনটি মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা স্বাধীনতার ৫৩ বছরেরও তা বাস্তবায়ন হয়নি। বরং শাসন করা রাজনৈতিক দলগুলো দেশকে ৫বার শীর্ষ চোরের দেশের তকমা দিয়েছে। এখনও স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো দেশটাকে সেই পথে পরিচালিত করতে চায়। কিন্তু সেটি কখোনই বাস্তবায়ন করতে দেয়া হবে না।
শনিবার বিকাল ৪টায় টাউন হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের যশোর জেলা শাখার উদ্যোগে “ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
দলের যশোর শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। তার ওই পদে থাকার নৈতিক বৈধতা নেই। সম্মান রক্ষার্থে তার নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, সংবিধান মেনে ছাত্র জনতার আন্দোলন হয়নি। তাই সংবিধানের দোহাই দিয়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেয়া হবে না।
চরমোনাই পীর বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) বা জাতীয় সরকার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।
সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদাসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আজ কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগর কেসিসি ২ নং ওযার্ড বিএনপির সম্মেলন রবিবার দুপুর ৩ টায় ফুলবাডী গেট জনতা মার্কেটের সামনে জাঁক-জমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। সিলেকশনের নয় ইলেকশনের মাধ্যমে স্বচ্ছ-নিরপেক্ষ নেতৃত্ব গঠন হবে বলে সরো-জমিনে কাউন্সিলদের মাধ্যমে জানা যায়। কেসিসি ২ নং ওযার্ডে ২ জন সভাপতি প্রার্থী, সাধারণ সম্পাদক ৩ জন, ও সাংগঠনিক সম্পাদক ২ প্রার্থী প্রতি দ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। দীর্ঘদিন পর হলেও বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে খাজাহান আলী থানা এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা যায়। কাউন্সিলরা জানান, যারাই নেতৃত্বে আসবেন দূর্নীতিমুক্ত এলাকা গঠন ও নির্বাচনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সবাই মিলে মিশে দলের জন্য কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা । ৩১ জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোটে নেতা নির্বাচিত করবেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং প্রধান বক্তা থাকবেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খান জাহান আলী থানা বিএনপির আহ্বাযক কাজী মিজানুর রহমান এবং সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস সহ খুলনা মহানগর ও খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় ডাবল মার্ডার: ৩ দিনেও হয়নি মামলা, আটক ৫
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ডাবল মার্ডারের ঘটনায় ৩ দিনেও মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।
গত বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে বংশগত পূর্ব বিরোধের জের ধরে দলীয় ক্ষমতা দেখিয়ে গাইন বংশের হামিদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ পিয়াদা বংশের লোকজন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন। হত্যাকাণ্ডের পর থেকে নিহত পরিবারের সদস্যরা রয়েছেন চরম আতঙ্কে।
ঘটনা সূত্রে জানা গেছে, পূর্ব পরিকল্পিতভাবে ওইদিন বিকেলে পিয়াদা বংশের ১৫-১৬ জন রাম দা, চাইনিজ কুড়াল, হাত কুড়ালসহ দেশীয় ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে ছাতারপাড়া বাজারে অবস্থানরত গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের কুপিয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। হামলায় অন্তত ৫ জন আহত হলে তাদের মধ্যে জামাল, আকবর, সাইফুল ও আসমতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হত্যাকাণ্ডের পর সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।
তিনি জানান, পূর্ব বিরোধ ও গোষ্ঠিগত দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা দুই ভাইকে হত্যা করেছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে ৩ দিনেও মামলা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিহতদের পরিবারের স্বজনরা শোক ভারাক্রান্ত রয়েছে। শোক কাটিয়ে উঠলে তারা থানায় মামলা করবে এমনটি জানিয়েছেন। তবে তারা যে কোন সময় মামলা দায়ের করবেন বলে উল্লেখ করেন ওসি শেখ আওয়াল কবীর।
হত্যাকাণ্ডের পর এলাকায় সুনসান নীরবতা বিরাজ করছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ঘাতকরা। সেখানে রয়েছে পুলিশের পাহারা। তবে নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নড়াইলে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামে যুগল কুমার পাঠক (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাতে কালী পূজার প্রসাদ আনতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল কুমার পাঠক বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কালী পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরের পাশে পুকুর পাড়ে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখতে পান পরিবারের লোকজন। পরে পুকুরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
শনিবার (২ নভেম্বর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, যুগল কুমার পাঠকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
যশোর প্রতিনিধি
যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। নিহত আসাদুল ইসলাম আসাদ শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলেন আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। সকাল ৬টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা অস্পষ্ট। পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকারীরা আটক হবে।

মাদকাসক্ত নাতির হাতে দাদি খুন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় দাদি সখিনা খাতুনকে (৭০) গলাকেটে হত্যা করেছে মাদকাসক্ত নাতি হানিফ জোয়ার্দার (২৩)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। হানিফ জোয়ার্দার উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছ গ্রামের মশিয়ার রহমান জোয়ার্দারের ছেলে।
স্থানীয়রা খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সাথে ঝগড়া করে নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সখিনা খাতুনকে গলাকেটে হত্যা করে।

ঘাতক হানিফ জোয়ার্দারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সাথে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটক যুবক হত্যার দায় স্বীকার করেছেন।

প্রাণসায়ের খাল পুনরুদ্ধারে নেতৃত্ব দিলেন সাতক্ষীরার ডিসি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহু বছর ধরে দখল ও দূষণের শিকার। উত্তর-দক্ষিণে ১৪ কিলোমিটার দীর্ঘ খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার (১ নভেম্বর) বিশ্ব যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসক নিজেই খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেন। সকলে মিলে খালের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করেন এবং খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।
তিনি আরও বলেন, এই অভিযান শুধু আজকের জন্য নয়। আমরা নিয়মিতভাবে খালটি পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।
সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

৯ বছরের গুনগুনের ঝুলিতে দেশসেরা সব অর্জন
যশোর প্রতিনিধি
গুনগুন মজুমদারের বয়স ৯ বছর। এই বয়সে অসাধারণ প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে হাজারো মানুষে হৃদয়। লেখাপড়ার পাশাপাশি গল্প বলা, আবৃত্তি, নৃত্য ও গানের মাধ্যমে একজন বিশিষ্ট শিশু শিল্পী হিসেবে মানুষের মন জয় করেছে সে। যশোরের অভয়নগর উপজেলার উত্তর অভয়নগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার মজুমদার ও গৃহিণী দীপ্তি কনা চন্দ্রের দুই মেয়ের মধ্যে বড় গুনগুন মজুমদার কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। উপজেলা, জেলা ও বিভাগ ছাড়িয়ে এবার জাতীয় পর্যায়ে ফুলকুড়ি আসরে গল্প বলা প্রতিযোগিতায় দেশসেরা (প্রথম স্থান) হওয়ার গৌরব অর্জন করেছে গুনগুন। গত ১৯ অক্টোবর ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া খুলনা বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৪ এ লোকনৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০২২ সালে যশোর জেলা পর্যায়ে শিশু প্রতিযোগিতায় কত্থক নৃত্যে দ্বিতীয় এবং উপজেলা পর্যায়ে কত্থক নৃত্যে প্রথম, লোক নৃত্যে দ্বিতীয় ও ছাড়া গানে তৃতীয় হয় সে। ২০২৩ সালে শোক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, শিশু প্রতিযোগিতায় কত্থক নৃত্যে দ্বিতীয় ও লোক নৃত্যে তৃতীয় হয়।
শ্যামল কুমার মজুমদার বলেন, আমার মেয়ে গুনগুন স্কুলে ভর্তি হওয়ার পর সর্বপ্রথম ২০২০ সালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে যশোর জেলা পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় হয়। একই সালে উপজেলা পর্যায়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও গান এ চার প্রতিযোগিতায় প্রথম হয় সে। এরপর জেলা, উপজেলা ও বিভাগ ছাড়িয়ে সম্প্রতি জাতীয় পর্যায়ে ফুলকুড়ি আসরে গল্প বলা প্রতিযোগিতায় দেশসেরা (প্রথমস্থান) হওয়ার গৌরব অর্জন করে।
গুনগুনের মা দীপ্তি কনা চন্দ্র বলেন, গুনগুনের আবৃত্তি, গান ও নাচের পৃথক শিক্ষক রয়েছে। সময় পেলে সে তার দেড় বছর বয়সি ছোট বোন অরণি মজুমদারের সঙ্গে খেলাধুলা করে। দুই বোনের মধ্যে রয়েছে এক মধুর সম্পর্ক।
শিশু গুনগুন মজুমদার বলেন, আমার মা আমার অনুপ্রেরণা। আর গল্প বলার ক্ষেত্রে বাবা ও মা দুজনেই শিক্ষকের ভূমিকা পালন করেন। ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করার পাশাপাশি দেশসেরা নৃত্যশিল্পী হওয়ারও স্বপ্ন রয়েছে। অবসর পেলে ছবি এঁকে সময় কাটে আমার।
কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের প্রিন্সিপাল মাহফুজা বেগম বলেন, শিশু শ্রেণি থেকেই গুনগুন একজন মেধাবী শিক্ষার্থী। এখন সে তৃতীয় শ্রেণির ছাত্রী। রোল নম্বর-৩। ওর এই প্রতিভার কারণে স্কুলের সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তিনি গুনগুনের উজ্জ্বল অভিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্বে উত্তপ্ত মণিরামপুর
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ দুই পক্ষের ৫ জন আহতের খবর পাওয়া গেছে। গত দুইদিন ধরে উপজেলা পৌর শহরে এসব ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণেরও অভিযোগ পাওয়া গেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পৌর শহর উত্তপ্ত হয়ে উঠেছে।
পুলিশ ও বিএনপির দলীয় সূত্র বলছে, এলাকায় চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়িয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল ও সাবেক সভাপতি মো. মুছার অনুসারীরা। এসব ঘটনায় জড়িত থাকার জন্য একপক্ষ অপর পক্ষকে দায়ী করছে।
বিএনপি, স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মণিরামপুর উপজেলা বিএনপির মধ্যে দ্বিধা-বিভক্ত ও গ্রুপিং রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল ও অন্যপক্ষের নেতৃত্বে সাবেক সভাপতি মো. মুছা। তবে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পরে এই গ্রুপিং-দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, নেতাকর্মীদের প্রতিশোধ পরায়নতা, এলাকায় চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই দ্বন্দ্ব। এ বিরোধ পৌঁছেছে অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। সেই ধারাবাহিকতায় গত বুধবার রাতে পৌরশহরের রাজগঞ্জ মোড়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। একটি ওয়াজ মাহফিলে ১০-১২ বছর বয়সী শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে এটিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
এ সময় মুছা পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর ব্যক্তিগত অফিস ভাঙচুর, লুটপাট ও আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। একই পক্ষের স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানার দোকান ভাঙচুর ও সামনে থাকা একটি মোটরসাইকেল ভাংঙচুর করা হয়। বিষয়টি নিয়ে মুছা পক্ষের অনুসারীরা উপজেলা বাজারে শোডাউন ও অবস্থান নেন।
এর প্রেক্ষিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার পর বাজারে অবস্থান ও শোডাউন দেয় ইকবাল গ্রুপ। এ সময় মুছা পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে বাজারে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ইকবাল গ্রুপ। সেনাবাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ইকবাল পক্ষ ও মুছা পক্ষের নেতাকর্মীরা পৌরশহরে মিছিল বের করলে পরিবেশ ফের উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্কে সাধারণ লোকজন ছুটাছুটি শুরু করে। দোকানপাটও বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
মুছা পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু বলেন, ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে উঠেছে ইকবাল গ্রুপ। তারা এলাকায় রীতিমতো সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। আগে যারা ছাত্রলীগ করতো এখন তারা বিএনপি নেতা ইকবালের ছেলের সঙ্গে রাজনীতি করছে। তারা গত বুধবার রাতে একটি মাহফিলে কয়েকজনের সঙ্গে হাতাহাতি করেছে। ইকবাল গ্রুপের ছেলেরা যাদের সঙ্গে হাতাতাতি করেছে তারা আবার আমাদের সঙ্গে রাজনীতি করে। সেই জের ধরে বৃহস্পতিবার রাতে মিছিল বের করেন তারা। মিছিল থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক দলের নেতা ও বাজারে কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর অগ্নিসংযোগ করে। বাজার সড়ক অবরোধ করে। তারাই আবার শুক্রবার সকালে অবরোধ, মিছিল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। ইকবাল গ্রুপের তাণ্ডবে পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা ও জেলা কমিটির কাছে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল বলেন, উপজেলা বাজারে গত দুইদিন ধরে যা হয়েছে সব মুছার লোকজন করেছে। বাজারে বোমাবাজি করেছে, অগ্নিসংযোগ করেছে তারই লোকজন। এমনকি গতকাল দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটাতে চেয়েছিল তার লোকজন। সেটি প্রতিহত করতেই আমার লোকজন মাঠে ছিল।
তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর মো. মুছা স্বয়ং উপস্থিত থেকে অন্যের জমি দখল, গরু ছিনতাই করেছেন। পরের জমি দখল করে বিএনপির কার্যালয় করেছেন তিনি। আমার বিরুদ্ধে যা অভিযোগ সব মিথ্যা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মুছা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর মণিরামপুরে যত অপকর্ম ঘটছে, সেটা বিএনপি নেতা ইকবালের লোকজন করছে। গত কয়েকদিন ধরে উপজেলা বাজারে যা ঘটছে সেটাও ইকবালের সরাসরি ইন্ধনে হচ্ছে বলে অভিযোগ করেন। এসব লিখিত আকারে জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
এসব বিষয়ে মণিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পলাশ কুমার বিশ্বাস বলেন, কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় শহর উত্তপ্ত রয়েছে।

মেহেরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামে দুজন জখম হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশি সুপার (সার্কেল) আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা পরিবহন ও বেশ কয়েকটি ট্রাক আটকে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হন। একই সময় ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না: যুবদল সভাপতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আওয়ামী লীগের ‘অবৈধ কর্মকাণ্ড’ দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শনিবার (২ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এক কর্মিসভায় এ মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন, মানুষের ওপর কোনো অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।
জেলা যুবদলের সভাপতি শরীফ-উজ-জামান সিজারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ০২ নভেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হলো ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রায় ২৫০ সমবায়ী শেয়ারহোল্ডারগণ, কার্যকরী কমিটি, বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিসহ সলিডারিডাড নেটওর্য়াক এশিয়া, উত্তরণ ও কøাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট লি: এর কর্মকর্তাগন উপ¯ি’ত ছিলেন । ১০ অক্টোবর ২০২১ সাল এ খুলনা জেলা সমবায় অধিদপ্তর কতৃর্ক নিবন্ধনকৃত ( রেজি: নং ১৩৮ কে) সমবায়টি সমগ্র ডুমুরিয়া উপজেলা ব্যাপি প্রায় ১৮০০ সমবায়ী সদস্যদের নিয়ে “আমাদের পুঁজি আমরাই উদ্যোক্তা” বাস্তবে রুপদানে সমবায়ীদের উদ্বুদ্ধকরত টেকসই কৃষক সমবায় প্রতিষ্ঠা করা, ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু করেন । প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক রুপে গড়ে তুলতে সমবায়ের নীতিমালা অনুসরণসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও প্রাইভেট সেক্টরের সাথে নিয়মিত কার্য্যকরী যোগাযোগ রক্ষা করে আসছে । কৃষক কেন্দ্রিক এই সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করতে শুরু থেকেই কৃষক সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষি, অকৃষি , বিপণন ও সেবা প্রদানের মাধ্যমে আর্ন্তজাতিক সং¯’া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন । সমবায়ীদের উজ্জীবিত করতে জাতীয় সমবায় দিবসে উপ¯ি’ত অতিথিবৃন্দ সমবায়ীদের সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।

প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করেছেন যুবলীগ কর্মী। পরে এলাকাবাসী ওই যুবলীগ কর্মীকে ধরে পুলিশে দেন। শনিবার (২ নভেম্বর) দুপুর ১টায় প্রকাশ্যে দিনদুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফরমান আলি বাজারের জনতা ব্যাংকের সামনে বসে চা পান করছিলেন। এসময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদ ধারালো অস্ত্র দিয়ে ফরমান আলিকে কুপিয়ে চলে যান। এরপর ফরমান আলির ইটভাটায় গিয়ে ম্যানেজার আহসান আলিকে মারধর করে চেয়ার ভাঙচুর করেন। পরে গ্রামবাসী শোলমারি মাঠ থেকে রাশেদকে ধরে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, বিকেল ৩টার দিকে আটক রাশেদ আহমেদকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুই সপ্তাহ আগে একই ব্যক্তি সাবেক কাউন্সিলর মো. আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তখন এ ঘটনায় মামলা হয়েছিল দর্শনা থানায়।

পলিথিন মুক্ত উপজেলা গড়ার ঘোষণা দিলেন ইউএনও
মাগুরা প্রতিনিধি
সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দেশজুড়ে হাটবাজার ও কারখানায় অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুরের বিভিন্ন বাজারে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে চালনো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে খামারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জি। অভিযান শেষে তিনি শ্রীপুর উপজেলাকে অবৈধ পলিথিনমুক্ত উপজেলা গড়ার ঘোষণা দেন।
এর আগে খামার পাড়া বাজারে সাহা স্টোর এবং শিকদার স্টোরে অবৈধ পলিব্যাগ রাখায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা মোতাবেক দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাণিজ্যিক স্টোরে শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা দর্শন না করায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান থেকে এসব জব্দকৃত অবৈধ পলিথিন ফাঁকা জায়গায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পোড়ানো হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জী বলেন, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল। আমরা পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে বেশ কিছু পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক। পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পলিথিনের বিকল্প কিছু যদি কেউ বাজারে আনতে চায় আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহোযোগিতা করব। যদি কেউ এ ধরনের উদ্যোক্তা হতে চাই আমরা তাদেরকে আহ্বান করছি তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা তাদেরকে সহযোগিতা করব।

থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলায় বেশ কিছুদিন ধরে চুরির প্রকোপ বেড়েছে। জেলার কোথাও না কোথাও চুরি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবার খোদ ভেড়ামারা থানার গ্যারেজ থেকে ৩ পুলিশের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে চোর চক্রের সদস্যরা। ভেড়ামারা থানা পুলিশের এসআই আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে কাজ করছিলেন। পরে গ্যারেজে ফিরে দেখতে পান মোটরসাইকেল ৩টি নেই। মোটরসাইকেলের ঘাড় লক করা থাকলেও চোরেরা আনলক করে তাদের ১৫০ সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেড় লাখে ইতালির চুক্তি, লিবিয়ায় আটকে ৯৬ লাখ টাকা মুক্তিপণ আদায়
মেহেরপুর প্রতিনিধি
অল্প টাকা খরচে ইতালি যেতে একই গ্রামের ৪ যুবক দেড় লাখ টাকা করে ৬ লাখ টাকা তুলে দেন ইতালি প্রবাসী টোকনকে। ভালো বেতন হবে, জীবন হবে উন্নত। শুধু একটু কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে ৩ ঘণ্টার পানি পথে ইতালি পৌঁছানো হবে। এমন আশ্বাস দিয়ে মানব পাচারকারী চক্রের সদস্য গাংনী উপজেলার শালদহ গ্রামের বজলুর রহমানের ছেলে ইতালি প্রবাসী টোকন মেহেরপুরের গাংনী উপজেলার শালদাহ গ্রামের ৪ যুবকের থেকে প্রায় ৯৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
জানা গেছে, টোকন ভুয়া ভিসা দেখিয়ে ৪ যুবককে গত ৩০ জুন লিবিয়া নিয়ে একটি নির্জন কক্ষে প্রায় চার মাস আটক রেখে নির্মম নির্যাতন করে। ভিডিও কলে এই নির্যাতন দেখিয়ে ৪ যুবকের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৯৬ লাখ টাকা। এমন অভিযোগ প্রতারিত ওই চার যুবকের। মোবাইল ফোনে কথা হয় ভুক্তভোগী চার যুবক গাংনী উপজেলার শালদহ এলাকার খবির উদ্দীনের ছেলে স্বপন আলী, ইউসুব আলীর ছেলে কামরুজ্জামান, খলিলুর রহমানের ছেলে সামিউল্লাহ ও পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে।
তারা জানান, লিবিয়ার জনমানবহীন পাহাড়ের নির্জন স্থানে একটি গোডাউনে তাদের আটকে রেখে নির্যাতন করতো। নির্যাতনের চিত্র ভিডিও কলে পরিবারের লোকজনকে দেখিয়ে দফায় দফায় টাকা আদায় করা হয়েছে। ভুক্তভোগী ৪ পরিবার তাদের জীবন বাঁচাতে সহায় সম্বল বিক্রি করে ও এনজিও থেকে লোন তুলে মানব পাচারকারী টোকনের পরিবারকে টাকা দিয়েছে।
ইতালি প্রবাসী টোকন ১০/১২ বছর আগেও ছিলেন সুদানে । পরে সেখান থেকে লিবিয়াতে যান। সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে পানি পথে পাড়ি জমান ইতালিতে।
ভুক্তভোগী স্বপন ও কামরুজ্জামান বলেন, কোনো ঝামেলা ছাড়াই তাদের ইতালি পৌঁছে দেওয়া হবে, এমন শর্তে টোকনের ভাই আনোয়ার হোসেন আনুর ছেলে আকাশের হাতে ৬ লাখ টাকা তুলে দেওয়া হয়। পাসপোর্টে দেওয়ার পর তারা ইতালির ভিসা দেয়, একই সঙ্গে কেটে দেয় বিমানের টিকিটও।
গত ৩০ জুন ইতালির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যান তাদের। বাংলাদেশ থেকে প্রথমে ভারতের চেন্নাই, তারপর শ্রীলঙ্কা হয়ে দুবাই নিয়ে যায়। দুবাইয়ে একটি হোটেলে ৩ দিন রাখে। তারপর মিশর হয়ে নিয়ে যায় লিবিয়াতে। লিবিয়া একটি স্থানীয় বিমান বন্দরে আমাদের নামিয়ে দেয়। সেখান থেকে গাড়িতে করে ৪ দিনের পথ পেরিয়ে নিয়ে যায় ত্রিপুর নামে একটি পাহাড় এলাকায়। নির্জন পাহাড়ের ওপর একটি গোডাউনে নিয়ে যায় আমাদের। ওই গোডাউনে আমাদের মতো আরও ৫০/৬০ জন অবস্থান করছে। ওখানে গিয়েই জানতে পারলাম আমরা প্রতারণার শিকার হয়েছি।
ভুক্তভোগী স্বপন আলী বলেন, প্রলোভনে পড়ে আমি প্রতারিত হই। আগে বুঝতে পারিনি, তাহলে এই ফাঁদে পা দিতাম না। আমার কাছ থেকে ২৪ লাখ ২৫ হাজার টাকা নিয়েছে টোকনের ভাইস্তে আকাশ। আমি আমার টাকা ফেরত চাই, আর এ দালালচক্রের বিচার চাই।
আরেক ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, টোকনের প্রতারণার ফাঁদে পড়ে আমিসহ তিন যুবক সর্বস্বান্ত হয়েছি। কেউ সুদে টাকা এনে, কেউ এনজিও থেকে ঋণ করে ৯৬ লাখ টাকা এ প্রতারকদের হাতে তুলে দিয়েছে। এখন ইতালিও নিতে পারছে না, টাকাও ফেরত দিচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, টোকনের মূল পার্টনার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারডাঙ্গা গ্রামের ওহিদুর রহমান। তার এলাকায় তাকে রহমান নামে চেনে। এই চক্রের আরেক সদস্য ফরিদপুরের তৌহিদুল ইসলাম।
ভুক্তভোগীরা জানান, পানি পথে ইতালিতে নিয়ে যাওয়ার একটা বড় চক্র কাজ করছে। বিমানবন্দর থেকে বিভিন্ন পর্যায়ে তাদের লোক রয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের লোকজন সব ঠিকঠাক করে দেন।
আন্তর্জাতিক সংস্থা “দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ” এর গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন বলেন, লোভে পড়েই বার বার প্রতারিত হচ্ছেন এলাকারর শত শত যুবক। এক্ষেত্রে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবে প্রশাসনের উচিত বিষয়গুলো নজরে এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
এ বিষয়ে জানতে টোকনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ওই চার যুবক দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার স্ত্রী পালিয়ে গেছে বাবার বাড়ি। তবে টোকনের মা শাহিদা খাতুনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এই বাড়ি আমার। আমার ছেলে ওই চার যুবককে নিয়ে গেছে। তারা লিবিয়া থেকে জোর করেই ফিরে এসেছে। ফেরার আগে আমাদের কাছে লিখিত দিয়েছে তারা আইনগত কোনো ব্যবস্থা নেবে না।
আরেক অভিযুক্ত টোকনের ভাতিজা আকাশ গা ঢাকা দিয়েছেন। এদিকে প্রতারিত ওই ৪ যুবক আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, এমন ঘটনায় আদালতে দায়ের করা একাধিক মামলা তদন্ত করছে পুলিশ। এছাড়া প্রত্যেকটি মামলা নিখুঁতভাবে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। অনেকেই গ্রেপ্তারও হয়েছে। বেকার যুবকরা সচেতন হলে এসব প্রতারকের হাত থেকে রক্ষা পেতে পারে। সচেতনতার বিকল্প কিছুই নেই।

আটক মাদক কারবারির পুনর্বাসনের ব্যবস্থা করল বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে খোকন নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের খন্দকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি।
আটক খোকন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের খন্দকার পাড়া এলাকার ইয়ার আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অসচ্ছল। তার মানবিক অবস্থা বিবেচনা করে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বিজিবি। তাকে একটি দোকান ঘরসহ প্রয়োজনীয় পুঁজি প্রদান করে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৪৫ থেকে আনুমানিক ১৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর খন্দকার পাড়া এলাকায় হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ শারীরিক প্রতিবন্ধী খোকনকে আটক করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য চার হাজার টাকা।
মাহবুব মুর্শেদ রহমান জানান, বিজিবি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির আর্থিক অসচ্ছলতা এবং মানবিক অবস্থা বিবেচনায় রেখে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। তাকে একটি দোকান ঘরসহ প্রয়োজনীয় পুঁজি প্রদান করে সমাজে পুনর্বাসন করা হবে।
বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধের পাশাপাশি সমাজে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনেও কার্যকর ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম বিজিবির মানবিক মূল্যবোধের পরিচায়ক এবং সমাজের কল্যাণে তাদের অব্যাহত প্রয়াসের একটি উদাহরণ বলে জানিয়েছেন তিনি।

খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলা-ভাঙচুর, পুলিশ মোতায়েন
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। এছাড়া তারা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্লাকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর পার্টি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিলেন না। তখন ৫০-৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করেন। তারা কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে যায়। এছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্লাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় আগুনে পুড়িয়ে দেয়।
তিনি জানান, এ ঘটনায় তারা মামলা করবেন। এছাড়া রোববার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের ২ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে পার্টি অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস বলেন, ৫০-৬০ জন যুবক মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে রোববারও পুলিশ মোতায়েন থাকবে। তিনি বলেন, জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খুলনার ডাকাতির মামলায় টাকা ও স্বর্ণালংকারসহ ২ নারী গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর দৌলতপুর থানার কালিবাড়ি এলাকার দত্ত জুয়েলার্সে ডাকাতির মামলায় ফরিদপুর থেকে ২ নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা, ৪৯ পিস স্বর্ণের নাকফুল, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুইটি বাটন মোবাইলসেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শুক্রবার মধ্যরাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দুর্গকাঠি গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের স্ত্রী মোসা. কোহিনুর বেগম ও বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের আব্দুল জলিলের স্ত্রী শাহারিন সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ২৮ অক্টোবর দুপুরে দুর্বৃত্তরা গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে দত্ত জুয়েলার্সে ডাকাতি করে। এ ঘটনায় দোকান মালিক উত্তম দত্ত বাদী হয়ে মামলা করেন। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হলো।

১০ দিনে সাতক্ষীরার তিন সাংবাদিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
একটি শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০ দিনে সাতক্ষীরার তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করায় শোকে পাথর হয়ে পড়েছেন সাংবাদিকরা। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে যেন বোবা কান্নায় ভেঙে পড়েছেন তারা।
গত ২৪ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর পর ২৭ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শনিবার বিকেল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। মাত্র ১০ দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে তিন সদস্যের মৃত্যু হলো। সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।