Home আঞ্চলিক পাইকগাছায় মুক্তিযোদ্ধাকে অবরুদ্ধ করে মারপিট : থানায় অভিযোগ

পাইকগাছায় মুক্তিযোদ্ধাকে অবরুদ্ধ করে মারপিট : থানায় অভিযোগ

42


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’কে ইটভাটায় অবরুদ্ধ করে মারপিট করার সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা সেনা ক্যাম্প ইনচার্জ ও থানায় লিখিত অভিযোগ করেন মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন।
তিনি জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দরগামহলের শেখ ছানিয়া গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। তিনি আরো অভিযোগ করেন আদালতে’র মামলাটি প্রত্যাহার করে নিতে প্রতিপক্ষ’রা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছিল। এর ধারাবাহিকতা প্রতিপক্ষরা গত ৮ অক্টোবর সন্ধ্যায় দরগামহল সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে আমাকে ও পরবর্তীতে আমার ছেলে আসিকুজ্জামান তার গর্ভবতী স্ত্রী’কে নিয়ে কপিলমুনির ক্লিনিকে যাবার পথে গতিরোধ করে মামলা তুলে নিতে হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ ও সাধারণ ডায়রী করা হয়। সর্বশেষ ৩১ অক্টোবর দুপুরে ইট ক্রয়ের জন্য রামনাথপুরে মজিদ মোড়লের ভাটায় পৌছালে শেখ মোস্তফা ও তার পিতা সহ ৭/৮ জন আমাকে ইট ভাটায় অবরুদ্ধ করে গালিগালাজ ও মারপিট করে। এক পর্যায়ে ভাটা মালিকের সহয়তায় আমাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।
এ ঘটনায় তিনি শেখ মোস্তফা তার পিতা ছানিয়া,শেখ ফারুক হোসেন,শেখ হোসেন আলী ও রামনাথপুরের শেখ আঃ রহমান, শেখ আঃ রহিম, শেখ বাবু, শেখ ইসরাফিল,শেখ রাজনের বিরুদ্ধে দু’দপ্তরে অভিযোগ করোছেন। এ বিষয়ে ওসি (ভারপ্রাপ্ত)তুষার কান্তি দাস জানান, পারিবারিক ভাবে জমি’র দ্বন্দ্বে উভয়ের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে তিনি দু’পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকায় পরামর্শ দিয়েছেন।